নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: রান্নার গ্যাসের দাম বৃদ্ধির পর ফের বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। দেশের দরিদ্র পরিবারগুলোর জন্য চালু প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় ভর্তুকির ক্ষেত্রে বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন প্রকল্পের আওতাভুক্ত গ্রাহকরা বছরে ৯টি ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডার পেতেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে বছরে মাত্র ৪টি সিলিন্ডারে ভর্তুকি মিলবে।
রবিবারই ১৪.২ কেজির গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম ২৯ টাকা বাড়ানোর ঘোষণা করা হয়। তার ঠিক একদিন পর, সোমবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের অতিরিক্ত সচিব রবিন এম খানুজা আনুষ্ঠানিকভাবে জানান, উজ্জ্বলা প্রকল্পের আওতায় থাকা প্রায় ১০.৫ কোটি দরিদ্র পরিবার বছরে প্রথম চারটি রিফিলে ৩০০ টাকা করে ভর্তুকি পাবে।
কেন্দ্রের দাবি, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি এখনও বিপুল আর্থিক লোকসানের মুখে রয়েছে। সরকারের হিসাব অনুযায়ী, প্রতি ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারে প্রায় ৭০০ টাকা পর্যন্ত লোকসান হচ্ছে। পাশাপাশি পেট্রোলের ক্ষেত্রেও প্রতি লিটারে প্রায় ৬ টাকা অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে। এই আর্থিক চাপ সামলাতেই ভর্তুকির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রবিন এম খানুজা।
তিনি আরও বলেন, দেশের প্রায় ৩৩.৩৭ কোটি এলপিজি গ্রাহক এখনও বাজারদরের তুলনায় কম দামে গ্যাস সিলিন্ডার পাচ্ছেন। আগে যেখানে বছরে ৯টি ভর্তুকিযুক্ত সিলিন্ডারের অনুমোদন ছিল, নতুন নীতিতে সেই সংখ্যা কমিয়ে ৪ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালে উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সূচনা হয়। প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে এলপিজি সংযোগ প্রদান করা। পরবর্তীকালে অনেক ক্ষেত্রে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার এবং গ্যাসের ওভেন দেওয়া হয়।
তবে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, মূল্যবৃদ্ধির বাজারে ভর্তুকি কমানোর ফলে সাধারণ মানুষের উপর আর্থিক চাপ আরও বাড়বে। অন্যদিকে কেন্দ্রের বক্তব্য, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং বিপুল ভর্তুকির বোঝা সামলাতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
#LPGSubsidy #CookingGas #LPGCylinder #GasPriceHike #IndiaNews #GovernmentScheme
সাম্প্রতিক পোস্ট
নিয়োগ দুর্নীতি কি আগামী দিনে কমবে? জানুন, চাকরির নিয়মে এই পরিবর্তনে আসবে কি স্বচ্ছতা?
এক্সপোজড! ককরোচ জনতা পার্টির নেপথ্যে কোন চক্রান্তের গন্ধ? সত্যিটা জানলে চমকে উঠবেন
মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না! জানুন, এই কার্ড থাকলেই দিঘা থেকে দার্জিলিং সফর ফ্রী তে
কলেজে ভর্তি নিয়ে বড় খবর, এক নজরে দেখে নিন স্নাতকে ভর্তির আবেদন কবে

