Author: নিউজ অফবিট

"নিউজ অফবিট" (News Offbeat) হলো এই পোর্টালের মূল সম্পাদকীয় বিভাগ, যা একদল অভিজ্ঞ সাংবাদিক, গবেষক ও কন্টেন্ট ক্রিয়েটরের সমন্বয়ে গঠিত। আমাদের প্রধান লক্ষ্য হলো পাঠকদের কাছে নির্ভুল, যাচাইকৃত এবং ইতিবাচক সংবাদ পৌঁছে দেওয়া। গতানুগতিক ধারার বাইরে গিয়ে 'খবরের স্বাদবদল' করার যে অঙ্গীকার নিয়ে আমাদের পথচলা, এই প্রোফাইলটি সেই দর্শনেরই প্রতিফলন।এখানে প্রকাশিত প্রতিটি প্রতিবেদন গভীর অনুসন্ধান এবং নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়। আমাদের সম্পাদকীয় টিম কঠোরভাবে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে, যাতে প্রতিটি পাঠক তথ্যসমৃদ্ধ ও মানসম্মত কন্টেন্ট উপহার পান। দেশ-বিদেশের অফবিট খবর থেকে শুরু করে জীবনমুখী প্রতিটি গল্পে সত্যনিষ্ঠা বজায় রাখাই আমাদের মূল অগ্রাধিকার।

রসগোল্লাতো অনেক হল। এবার হোক স্বাদবদল। চমক আনুন মিষ্টিতে। বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন মিল্ক বেরি গোল্লা। বানানোর জন্য লাগবেঃ রসগোল্লা ১০টি, ডেয়ারি মিল্ক ১টি (মিডিয়াম সাইজ), দুধ ১ লিটার, চিনি ও এলাচ (অল্প) পদ্ধতিঃ প্রথমে ওভেনে অল্প আঁচে কড়াই বসিয়ে গরম করে নিন। ডেয়ারি মিল্ক টুকরো করে কড়াইয়ে দিন। চকলেট কিছুটা গলে এলে দুধটা ঢেলে নাড়তে থাকুন। এর ফাঁকে রসগোল্লাগুলো চিপে রসটা বের করে একটা বাটিতে রাখুন। কড়াইয়ের দুধ ঘন হয়ে এলে পরিমাণ মতো চিনি দিয়ে নাড়াচাড়া করুন। চিনি গলে গেলে গ্যাস বন্ধ করুন। দুধের মিশ্রণটা একটা বাটিতে ঢেলে নিন। অল্প ঠাণ্ডা হতে দিন। রসগোল্লাগুলো দুধের মিশ্রণের মধ্যে ভালো করে চুবিয়ে ওপরে…

Read More

ফুড ডেলিভারি অ্যাপ বন্ধ করে বাড়িতেই বানিয়ে ফেলুন চিকেনের নতুন রেসিপি। কথা দিলাম রেস্টুরেন্টের খাবারের স্বাদকে হার মানাবেই। বানানোর জন্য লাগবেঃ চিকেনের লেগপিস দুটি, ডিম-একটি, বাটার, সাদা তেল, লঙ্কাগুড়ো, হলুদগুড়ো, গোলমরিচগুড়ো, ধনেপাতা কুচি, একটি বড় পেঁয়াজ কুচি, হাফ চামচ আদা কুচি, অল্প কাঁচালঙ্কা কুচি, হাফ চামচ রসুন কুচি, লবন, ছয়টা শুকনো লঙ্কা, চারটে তেজপাতা, অল্প সরষে, টম্যাটো সস, সোয়া সস ও অল্প চিনি বানাবেন যেভাবেঃ লেগপিস দুটি দুই সাইট থেকে হাল্কা করে চিরে ভাল করে ধুয়ে নিন। টিসু পেপার এর উপর রেখে ভালো করে জল ঝরিয়ে ফেলুন। ডিম ফাটিয়ে তার মধ্যে এক চামচ আমুল স্প্রে ও এক চামচ লবন মিশিয়ে…

Read More