Close Menu
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    জনপ্রিয় পোস্ট

    ‘তাঁদের ইচ্ছা পূরণ করা হয়েছে’, আহতদের বেসরকারি হাসপাতালে স্থানান্তর প্রসঙ্গে কেন এমন বললেন স্বাস্থ্যমন্ত্রী

    চোরবাগানের দুর্ঘটনার পর এবার নোটিশ দক্ষিণ কলকাতার ৩ বড় পুজোকে! নিরাপত্তায় কোথায় ফাঁক?

    ফ্রান্সে অশান্তির জন্য অভিবাসীদের দায়ী করলেন ট্রাম্প! ‘মনে ঘৃণা নিয়ে এসেছে’, মন্তব্য ঘিরে বিতর্ক

    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest Threads
    Monday, October 19
    Facebook X (Twitter) YouTube Instagram WhatsApp
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    Newsoffbeat.comNewsoffbeat.com
    Home»খবর-OFFBEAT»বন্ধ নামী রেস্তরাঁ, পচা-মেয়াদোত্তীর্ণ খাবারে কড়া পদক্ষেপ! কলকাতা থেকে জেলায়, তালিকায় কোন কোন নাম?
    খবর-OFFBEAT

    বন্ধ নামী রেস্তরাঁ, পচা-মেয়াদোত্তীর্ণ খাবারে কড়া পদক্ষেপ! কলকাতা থেকে জেলায়, তালিকায় কোন কোন নাম?

    শম্পা পালBy শম্পা পালSeptember 3, 20265 Mins Read
    WhatsApp Facebook Twitter Pinterest Telegram Threads Copy Link
    West Bengal Food Safety Raid at restaurants and food outlets following complaints of unsafe and unhygienic food
    Share
    WhatsApp Facebook Twitter Telegram Pinterest Threads Copy Link

    West Bengal Food Safety Raid: পশ্চিমবঙ্গের বিভিন্ন হোটেল, রেস্তরাঁ ও খাবারের দোকানে খাদ্যসুরক্ষা দফতরের অভিযানে একাধিক অনিয়ম ধরা পড়েছে। বাসি ও পচা খাবার, মেয়াদোত্তীর্ণ সামগ্রী এবং অপরিচ্ছন্ন রান্নাঘরের অভিযোগে বেশ কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ।

    নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: রাজ্যের বিভিন্ন রেস্তরাঁ, হোটেল এবং খাবারের দোকানে খাদ্যসুরক্ষা দফতরের অভিযান ঘিরে সামনে এসেছে একাধিক অনিয়মের অভিযোগ। স্বাস্থ্যভবনের এই অভিযানের প্রথম দু’দিনেই মোট ১৭৩০টি খাবারের জায়গায় পরিদর্শন করা হয়েছে। তার মধ্যে অন্তত ১৫২৫টি জায়গায় বড়সড় অনিয়ম ধরা পড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। কোথাও বাসি মাংস ও মাছ, কোথাও মেয়াদোত্তীর্ণ সামগ্রী, আবার কোথাও রান্নার পরিবেশ অপরিচ্ছন্ন থাকার অভিযোগ উঠেছে।

    অভিযানের পর ১১টি দোকানে খাবার বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে, পাঁচটি দোকানের লাইসেন্স বাতিল করা হয়েছে এবং ১৩টি দোকান সিল করে দেওয়া হয়েছে। আরও ১৭টি দোকানের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের প্রক্রিয়া চলছে। দু’দিনে মোট ৯০১টি নমুনাও সংগ্রহ করেছে স্বাস্থ্য দফতর।

    দু’দিনে ১৭৩০ জায়গায় অভিযান, অনিয়ম ১৫২৫টিতে

    স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের দেওয়া তথ্য অনুযায়ী, খাদ্যসুরক্ষা অভিযানের প্রথম দিনে রাজ্যের ৯০৬টি খাবারের জায়গায় অভিযান চালানো হয়। দ্বিতীয় দিনে অভিযান হয় আরও ৮২৪টি জায়গায়। অর্থাৎ, দু’দিনে মোট ১৭৩০টি ফুড সেন্টারে পরিদর্শন চালানো হয়েছে।

    এই পরিদর্শনের পর ১৫২৫টি জায়গায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে এবং সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে সরাসরি কঠোর পদক্ষেপও করা হয়েছে। ১১টি দোকানে খাবার বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। পাঁচটি দোকানের লাইসেন্স বাতিল করা হয়েছে। আরও ১৩টি দোকান সিল করে দেওয়া হয়েছে। এছাড়া ১৭টি দোকানের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

    দক্ষিণ ২৪ পরগনায় সবচেয়ে বেশি অনিয়ম, শীর্ষে ডায়মন্ড হারবার

    স্বাস্থ্য দফতরের অভিযানে রাজ্যের বিভিন্ন জেলায় অনিয়মের ছবি সামনে এসেছে। শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, দক্ষিণ ২৪ পরগনায় সবচেয়ে বেশি অনিয়ম ধরা পড়েছে। ওই জেলায় মোট ২১৫টি দোকানে অনিয়ম চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে শুধু ডায়মন্ড হারবারেই রয়েছে ১৫৩টি দোকান।

    এ ছাড়া উত্তর ২৪ পরগনায় ১২৮টি, পূর্ব বর্ধমানে ১২৯টি, কলকাতায় ৯৬টি, কোচবিহারে ৮৩টি, বসিরহাটে ৭৭টি, পশ্চিম বর্ধমানে ৬৫টি, নদিয়ায় ৬০টি এবং পশ্চিম মেদিনীপুরে ৫১টি দোকানে অনিয়ম চিহ্নিত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

    কোথাও বাসি মাংস, কোথাও মেয়াদোত্তীর্ণ সামগ্রী

    অভিযানে বেশ কিছু নির্দিষ্ট খাবারের দোকানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মালদহের জ়াইকা রেস্তরাঁ এবং শ্রীকৃষ্ণ সুইট শপকে খাবারের মান নিয়ে আগেও সতর্ক করা হয়েছিল। সেই সতর্কতা না মানায় ওই দোকানগুলি বন্ধ করে দেওয়া হয়েছে।

    উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের একটি বিপণিকেন্দ্রে থাকা রং দে বসন্তীর লাইসেন্স স্থগিত করা হয়েছে এবং আপাতত দোকানটি বন্ধ রয়েছে। সেখানে বাসি মুরগির মাংস ও মাছ বিক্রির অভিযোগ উঠেছে। রান্নায় মেয়াদোত্তীর্ণ সামগ্রী ব্যবহারের অভিযোগও রয়েছে। ওই রেস্তরাঁর লঙ্কার গুঁড়োয় ছত্রাক পাওয়া গিয়েছে বলেও অভিযোগ জানানো হয়েছে।

    কলকাতার সল্টলেকের একটি বিপণিকেন্দ্রে থাকা অ্যাবসলিউট বারবিকিউ নেশনেও অস্বাস্থ্যকর খাবার থাকার অভিযোগ উঠেছে। সেখানে বাসি খাবার মজুত এবং রান্নাঘরে পোকামাকড়ের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য দফতর।

    সেক্টর ফাইভের নবদিগন্তের কাঠি রোলের দোকানে খাবার বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযোগ, দোকানের হিমঘর অপরিষ্কার ছিল এবং নষ্ট হয়ে যাওয়া মাংস, মাছ ও কাঁচা রান্না সেখানে রাখা হয়েছিল।

    পানীয় জল থেকে মিষ্টির দোকান, বিভিন্ন জায়গায় অনিয়ম

    মালদহের রতুয়ার মা মনসা জল কারখানার বিক্রেতা খাদ্যসুরক্ষার বৈধ লাইসেন্স দেখাতে পারেননি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। নিয়ম না মেনে ব্যবসা চালানোর অভিযোগে সেখানে বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। একই পদক্ষেপ করা হয়েছে রতুয়ার প্যাকেজ করা পানীয় জল, ঋত্বিকা জল, অ্যাকোয়াতারা জল পরিষেবা এবং আতিকা অ্যাকোয়া বুন্দের ক্ষেত্রেও।

    মালদহের নিউ রাজেশ ভুজিয়া সেন্টারে খাদ্য প্রক্রিয়াকরণের জায়গার মান নিয়ে প্রশ্ন উঠেছে। সেখানে মেঝে অপরিচ্ছন্ন থাকার পাশাপাশি প্যাকেটে তৈরির তারিখ উল্লেখ করা হয়নি বলে জানানো হয়েছে। পরিদর্শনের সময় প্রয়োজনীয় নথিও দেখাতে পারেননি কর্তৃপক্ষ।

    মালদহের ইংরেজবাজারের কলকাতা আর্সালান বিরিয়ানিতেও অনিয়ম ধরা পড়েছে। অস্বাস্থ্যকর মাংস ব্যবহারের অভিযোগে সেখানে খাবার বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগনার সোদপুরের বারবিকিউ নেশনেও অস্বাস্থ্যকর পরিবেশে রান্নার অভিযোগ রয়েছে এবং সেখানে বিক্রি বন্ধ করা হয়েছে।

    রান্নার হলুদে মেটানিল হলুদ ব্যবহারের অভিযোগ

    খাদ্যসুরক্ষা আধিকারিক সুমন ভট্টাচার্য জানিয়েছেন, মেটানিল হলুদ সাধারণত ঘরের জানলা বা লোহার গ্রিল রং করার কাজে ব্যবহার করা হয়। সেটিই রান্নার হলুদে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ সামনে এসেছে। বিষয়টিকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন তিনি।

    স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, এই বিষয়ে ক্রেতা ও বিক্রেতা—দুই পক্ষকেই সচেতন হতে হবে। জাতীয় খাদ্য সুরক্ষা ও নিয়ামক সংস্থার নতুন নিয়মের কথাও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন।

    শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যে ৩০টি ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার রয়েছে। কলকাতায় রয়েছে দু’টি অত্যাধুনিক পরীক্ষাগার। খাবারের গুণমান সম্পর্কে সাধারণ মানুষ এবং খাবারের দোকানের মালিকদের সচেতন করাই স্বাস্থ্যভবনের অন্যতম মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

    বৃহস্পতিবারও অভিযান, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় ধরা পড়ল অনিয়ম

    খাদ্যসুরক্ষা দফতরের অভিযান বৃহস্পতিবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে চলেছে। হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনার আরও কয়েকটি হোটেল ও রেস্তরাঁয় অনিয়ম ধরা পড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

    চুঁচুড়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা তৃণমূল নেত্রী মৌসুমী সাহার মালিকানাধীন একটি রেস্তরাঁ থেকে মেয়াদোত্তীর্ণ ঠান্ডা পানীয়, চিজ, শিশুদের খাবার এবং বাসি ও পচা মাংস উদ্ধার হয়েছে বলে জানানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে রেস্তরাঁটি পরিষ্কার করার জন্য তাঁদের ১৫ দিন সময় দেওয়া হয়েছে।

    উত্তরপাড়ার একটি মিষ্টির দোকানেও অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ উঠেছে। দই ভর্তি পাত্রে মৃত মাছি এবং আরশোলা পাওয়া গিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। বেশ কিছু মিষ্টি দই ফেলে দেওয়া হয়েছে।

    মগড়া স্টেশন রোডের একটি বেকারিতে ২৪০ বস্তা চিনি, ১৭৪ বস্তা ময়দা এবং ৬০ টিন তেল মজুত ছিল। ওই মজুতের হিসাব তিন দিনের মধ্যে চাওয়া হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকেরা। পাশাপাশি বিরিয়ানির দোকানগুলিতেও অভিযান চালানো হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বকখালিতে হোটেল ও রেস্তরাঁয় অভিযান চালিয়ে বাসি খাবার এবং ভেজাল সামগ্রী উদ্ধারের কথা জানানো হয়েছে।

    #WestBengalFoodSafetyRaid #FoodSafetyRaid #WestBengalFoodSafety #FoodSafetyWestBengal #RestaurantFoodSafety #KolkataFoodSafety #UnsafeFood #FoodSafetyInspection #RestaurantRaid #FoodSafetyDepartment #WestBengalRestaurants #KolkataRestaurants #FoodSafetyNews

    সাম্প্রতিক পোস্ট

    স্কুলের শৌচাগারে সাপ! নামী বেসরকারি স্কুলের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন, কী বলছে কর্তৃপক্ষ

    নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের নেপথ্যে আসল কারণ কী? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

    অভিজিৎ দীপকে কি তবে এবার বিজেপিতে? রাজনৈতিক প্রস্তাব ঘিরে তুঙ্গে জল্পনা

    ঋতব্রতই বিরোধী দলনেতা, হাইকোর্টের বড় পর্যবেক্ষণ, কালীঘাটপন্থী তৃণমূলের পদক্ষেপ কী?

    Food Safety Department Food Safety Inspection Food Safety Raid Food Safety West Bengal Kolkata Food Safety Kolkata restaurants Restaurant Food Safety Restaurant Raid Unsafe Food West Bengal Food Safety West Bengal Food Safety Raid West Bengal Restaurants
    Follow on Facebook Follow on WhatsApp Follow on X (Twitter) Follow on Instagram Follow on Pinterest Follow on YouTube
    Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email Reddit Copy Link
    Previous Articleজন্মাষ্টমীতে শুধু পুজো নয়, কৃষ্ণের দোলনা সাজানোরও রয়েছে বিশেষ নিয়ম! কোন ফুল, কীভাবে বসাবেন গোপালকে? জানুন অজানা রীতি
    Next Article জন্মাষ্টমীতে এই ৭টি কাজ ভুলেও করবেন না! না মানলে হতে পারে পারিবারিক ক্ষতি

    Related Posts

    ‘তাঁদের ইচ্ছা পূরণ করা হয়েছে’, আহতদের বেসরকারি হাসপাতালে স্থানান্তর প্রসঙ্গে কেন এমন বললেন স্বাস্থ্যমন্ত্রী

    October 19, 2026

    চোরবাগানের দুর্ঘটনার পর এবার নোটিশ দক্ষিণ কলকাতার ৩ বড় পুজোকে! নিরাপত্তায় কোথায় ফাঁক?

    October 19, 2026

    ফ্রান্সে অশান্তির জন্য অভিবাসীদের দায়ী করলেন ট্রাম্প! ‘মনে ঘৃণা নিয়ে এসেছে’, মন্তব্য ঘিরে বিতর্ক

    October 19, 2026

    চোরবাগানে ১৯ মৃত্যুর নেপথ্যে কী? ময়নাতদন্তে উঠে এল ফুসফুস ফেটে যাওয়া, মাথায় রক্তক্ষরণ ও শ্বাসরোধের তথ্য

    October 18, 2026

    চোরবাগানে ১৯ মৃত্যুর পর বড় পদক্ষেপ! নিরাপত্তায় ১১ দফা নির্দেশ, হোমগার্ডদের দিকে আঙুল কেন তুললেন মুখ্যমন্ত্রী?

    October 18, 2026

    সজল নাকি শঙ্কুদেব? কার পুজো হল সেরার সেরা? জানুন এখনই

    October 16, 2026
    আরও পড়ুন

    ‘তাঁদের ইচ্ছা পূরণ করা হয়েছে’, আহতদের বেসরকারি হাসপাতালে স্থানান্তর প্রসঙ্গে কেন এমন বললেন স্বাস্থ্যমন্ত্রী

    চোরবাগানের দুর্ঘটনার পর এবার নোটিশ দক্ষিণ কলকাতার ৩ বড় পুজোকে! নিরাপত্তায় কোথায় ফাঁক?

    ফ্রান্সে অশান্তির জন্য অভিবাসীদের দায়ী করলেন ট্রাম্প! ‘মনে ঘৃণা নিয়ে এসেছে’, মন্তব্য ঘিরে বিতর্ক

    চোরবাগানে ১৯ মৃত্যুর নেপথ্যে কী? ময়নাতদন্তে উঠে এল ফুসফুস ফেটে যাওয়া, মাথায় রক্তক্ষরণ ও শ্বাসরোধের তথ্য

    চোরবাগানে ১৯ মৃত্যুর পর বড় পদক্ষেপ! নিরাপত্তায় ১১ দফা নির্দেশ, হোমগার্ডদের দিকে আঙুল কেন তুললেন মুখ্যমন্ত্রী?

    1 2 3 … 228 Next
    আমাদের সঙ্গে যুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    সাম্প্রতিক পোস্ট
    খবর-OFFBEAT

    ‘তাঁদের ইচ্ছা পূরণ করা হয়েছে’, আহতদের বেসরকারি হাসপাতালে স্থানান্তর প্রসঙ্গে কেন এমন বললেন স্বাস্থ্যমন্ত্রী

    নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: আহত রোগীদের সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা নিয়ে ওঠা…

    চোরবাগানের দুর্ঘটনার পর এবার নোটিশ দক্ষিণ কলকাতার ৩ বড় পুজোকে! নিরাপত্তায় কোথায় ফাঁক?

    ফ্রান্সে অশান্তির জন্য অভিবাসীদের দায়ী করলেন ট্রাম্প! ‘মনে ঘৃণা নিয়ে এসেছে’, মন্তব্য ঘিরে বিতর্ক

    চোরবাগানে ১৯ মৃত্যুর নেপথ্যে কী? ময়নাতদন্তে উঠে এল ফুসফুস ফেটে যাওয়া, মাথায় রক্তক্ষরণ ও শ্বাসরোধের তথ্য

    চোরবাগানে ১৯ মৃত্যুর পর বড় পদক্ষেপ! নিরাপত্তায় ১১ দফা নির্দেশ, হোমগার্ডদের দিকে আঙুল কেন তুললেন মুখ্যমন্ত্রী?

    আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

    অফবিট লেখা ও নতুন তথ্য আপনার ইনবক্সে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।

    October 2026
    MTWTFSS
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031 
    « Sep    
    আমাদের কথা
    আমাদের কথা

    NewsOffBeat-এ স্বাগতম।
    এখানে পাবেন অফবিট গল্প, ভ্রমণ, সংস্কৃতি, রীতি-নীতি, খাবার এবং জীবনযাপনের নানা দিক। সঙ্গে রয়েছে প্রযুক্তির সর্বশেষ আপডেট, ভিন্নধর্মী খাদ্যাভ্যাস, ফ্যাশন ট্রেন্ড, মেকআপ টিপস, স্বাস্থ্য-সুরক্ষা, যোগব্যায়ামের উপকারিতা এবং পুষ্টিকর খাদ্যসংক্রান্ত তথ্য।
    অদ্ভুত, ব্যবহারযোগ্য, মনভোলানো এবং অনুপ্রেরণাদায়ক কনটেন্টের জন্য, আমাদের সঙ্গে থাকুন লেখায়, ছবিতে, ভিডিওতে— নিউজ অফবিট : খবরের স্বাদবদল

    সাম্প্রতিক পোস্ট

    ‘তাঁদের ইচ্ছা পূরণ করা হয়েছে’, আহতদের বেসরকারি হাসপাতালে স্থানান্তর প্রসঙ্গে কেন এমন বললেন স্বাস্থ্যমন্ত্রী

    চোরবাগানের দুর্ঘটনার পর এবার নোটিশ দক্ষিণ কলকাতার ৩ বড় পুজোকে! নিরাপত্তায় কোথায় ফাঁক?

    ফ্রান্সে অশান্তির জন্য অভিবাসীদের দায়ী করলেন ট্রাম্প! ‘মনে ঘৃণা নিয়ে এসেছে’, মন্তব্য ঘিরে বিতর্ক

    Pages
    • NewsOffbeat বাংলা | Bengali Offbeat News, Lifestyle, Travel & Food Updates
    • আমাদের কথা (About Us)
    • Contact Us (যোগাযোগ)
    • Privacy Policy
    • Terms and conditions
    • Sitemape
    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    News OFFBEAT © 2022-2025. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.