Author: শম্পা পাল
শম্পা পাল একজন বাংলা কনটেন্ট রাইটার, অনুবাদক ও শিক্ষিকা। তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং বিভিন্ন পত্রিকা ও অনলাইন মাধ্যমে সম্পাদকীয় লেখা ও বাংলা কনটেন্ট তৈরির সঙ্গে যুক্ত।
Park Street Kolkata: রঙচটা প্রাচীরের দেওয়াল ঘেঁষে টুপ করে সন্ধ্যা নামে। হামাগুড়ি দিয়ে অন্ধকার ঢোকে আমাদের বেডরুমে। যৌনতায় মিশে থাকে জীবনের টানাপোড়েন। ক্লাসিফাইড বিজ্ঞাপনে ভরসা খুঁজতে থাকে মধ্যবিত্ত মন। চৌকাঠের চিহ্ন রেখে যায় বদলে যাওয়া সময়, আর না বদলানো কিছু মানসিকতা দরজায় খিল দিয়ে দিনবদলের স্বপ্ন দেখে। আজকের কথকতায় জমে থাক ‘জীবনের ঘূর্ণিপাক‘। লিখছেন প্রাণকৃষ্ণ ঘোষ। পার্কস্ট্রিট কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তার নাম। শুধু কি রাস্তা! পার্কস্ট্রিট তো যেন এক জ্বলন্ত মহাকাব্য। এহেন পুরনো কলকাতার এক অন্যতম ব্যস্ত ও অভিজাত রাস্তার নাম শুনলেই মনে পড়ে মিনিবাস, জেব্রা ক্রসিং, ভিড়, সিমেট্রি আর অবশ্যই কড়া পাকের চা।সত্যি কথা বলতে গেলে পার্কস্ট্রিট চিনতে শেখা অঞ্জন…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: রাজ্যের সরকারি দপ্তরগুলিতে দীর্ঘদিন ধরে পড়ে থাকা শূন্যপদ পূরণের ক্ষেত্রে বড় পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার মন্ত্রিসভার বৈঠকে চলতি অর্থবছরের মধ্যেই রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে মোট এক লক্ষ একান্ন হাজার শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ মিলিয়ে মোট কুড়ি হাজার পদ পূরণের কথা রয়েছে। রাজ্য পুলিশে ষোলো হাজার এবং কলকাতা পুলিশে চার হাজার শূন্যপদ পূরণ করা হবে। পাশাপাশি স্কুলশিক্ষা দপ্তরের অধীনে শিক্ষক ও শিক্ষাকর্মী মিলিয়ে চৌত্রিশ হাজার নিয়োগের কথাও বৈঠকে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মী ঘাটতির কারণে প্রশাসনিক কাজের চাপ বাড়ছে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে। প্রয়োজনের…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: আমেরিকা থেকে কলকাতায় ফেরার পরই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে ওঠা বিতর্ক নিয়ে সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের দুই সদস্য সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী একাধিক সিদ্ধান্ত নিয়ে আপত্তি তুলেছিলেন—দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন প্রকাশের পরই দেশজুড়ে রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। সেই আবহে কলকাতায় ফিরে জ্ঞানেশ কুমারকে অবিলম্বে পদ থেকে সরানোর দাবি তুলেছেন অভিষেক। পাশাপাশি আদালতের নজরদারিতে তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্যে উঠে এসেছে ভোটারদের ভোটাধিকার, ভোটার তালিকা সংশোধন এবং নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ নিয়ে প্রশ্ন। কলকাতায় ফিরেই অভিষেকের সরাসরি দাবি তিন…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: ভোটার তালিকা সংশোধন এবং বিশেষ নিবিড় পুনর্বিবেচনা ঘিরে নির্বাচন কমিশনের অন্দরের কাজকর্ম নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী গত ১০ মাসে অন্তত ১৪ বার কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত ও নির্দেশ নিয়ে লিখিত আপত্তি জানিয়েছিলেন। তাঁদের আপত্তির কয়েকটি ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া বা নির্দেশ জারি করার আগে তাঁদের সঙ্গে আলোচনা করা হয়নি বলে তাঁরা অভিযোগ করেছিলেন। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, শিবসেনা এবং অন্যান্য বিরোধী দলের নেতারা নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে একই সঙ্গে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাল্টা জানানো হয়েছে, বিশেষ নিবিড় পুনর্বিবেচনা-সহ…
Drug Free West Bengal: ইকোপার্কে ৩ লক্ষ ১০ হাজার নিষিদ্ধ কাফ সিরাপ ধ্বংস করে নেশার বিরুদ্ধে কঠোর বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বালুরঘাটের পর দ্বিতীয় দফার অভিযানে নিষিদ্ধ ব্যবসা বন্ধ, মাদক প্রবেশের পথ রোধ এবং কলকাতা ও উত্তরবঙ্গে নজরদারি বাড়ানোর কথা জানানো হয়েছে। নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: বালুরঘাটের পর বুধবার দ্বিতীয় দফায় নিষিদ্ধ কাফ সিরাপ ধ্বংসের অভিযান চালানো হল। ইকোপার্কে ৩ লক্ষ ১০ হাজার ফেনসিডিলের বোতল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার কর্মসূচিতে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, নেশামুক্ত ভারত এবং নেশামুক্ত পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইকোপার্কে নিষিদ্ধ কাফ সিরাপ ধ্বংসের পর মুখ্যমন্ত্রী স্পষ্ট…
disaster management emergency response vehicles Kolkata: জরুরি পরিস্থিতি এবং অগ্নিকাণ্ড মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে রেড রোডজুড়ে সাজানো হয়েছে প্রায় ২০০টি নতুন অত্যাধুনিক অগ্নিনির্বাপক বাহন ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের গাড়ি। নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: রেড রোডজুড়ে বিপর্যয় মোকাবিলা দপ্তরের একের পর এক নতুন গাড়ি। বাইক, অগ্নিনির্বাপণ বাহনের গাড়ি থেকে শুরু করে বড় বড় অগ্নিনির্বাপক ও জরুরি পরিষেবার অত্যাধুনিক যান—সব মিলিয়ে রেড রোডে তৈরি হয়েছে দীর্ঘ গাড়ির সারি। প্রায় ২০০টি গাড়ি এই সারিতে রয়েছে বলে জানানো হয়েছে। বিপর্যয় মোকাবিলা এবং আগুন লাগার মতো জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য নতুন এই গাড়িগুলি প্রস্তুত রাখা হয়েছে। রেড রোডের মুখ থেকে শুরু করে রাস্তার দুই ধারেই…
Mukundapur TMC BJP Clash: মুকুন্দপুরে তৃণমূল ও বিজেপির সংঘর্ষের পর পূর্ব যাদবপুর থানার সামনে ফের উত্তেজনা। উপাসনা চৌধুরীর উপর ডিম ছোড়া ও গাড়ি ভাঙচুরের অভিযোগের পাশাপাশি রক্তাক্ত অবস্থায় দেখা যায় হুমায়ুন কবিরকে। তাঁকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: মুকুন্দপুরে তৃণমূল ও বিজেপির সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব যাদবপুর থানার সামনের এলাকা। থানার সামনে উপাসনা চৌধুরীর উপর ডিম ছোড়ার অভিযোগ ওঠে। সেই সঙ্গে তাঁকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই মধ্যে কালিঘাটপন্থী তৃণমূল নেত্রী উপাসনা চৌধুরীর গাড়িতে ভাঙচুর চলছে বলেও অভিযোগ…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: কোচবিহারে বৃহৎ রাজ্যের দাবিতে কামতাপুরীদের একাংশের আন্দোলন নিয়ে আলোচনার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোচবিহারে তাঁর প্রথম সফরে প্রশাসনিক বৈঠকের পর এই প্রসঙ্গ উঠে আসে। মুখ্যমন্ত্রী জানান, গণতান্ত্রিক দেশে যে কোনও মানুষের আন্দোলন করা বা দাবি জানানোর অধিকার রয়েছে। তবে সেই দাবি আলোচনার মাধ্যমেই সমাধানের পথে এগিয়ে নিয়ে যেতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, কোচবিহারের মানুষ তাঁদের দু’হাত ভরে ভোট দিয়েছেন বলেই সরকার গঠন সম্ভব হয়েছে। তাই কোচবিহারের মানুষের দাবি ও অধিকার নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। আন্দোলনকারীদের কোচবিহারের বিধানসভার স্পিকার মালতী রাভা রায়, শিশু ও নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী এবং ক্যাবিনেট মন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে…
Vidyasagar Borno Porichoy: বাংলা ভাষায় শিশুদের সহজে পড়াশোনা শেখানোর প্রয়োজন থেকেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা করেন বর্ণপরিচয়। জটিল বর্ণমালার বদলে সরল পাঠের পথ দেখানো এই বই পরবর্তীকালে বাংলার প্রাথমিক শিক্ষার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে। লিখেছেন ড. সুস্মিতা প্রামাণিক বিদ্যাসাগর মশাই তখন সংস্কৃত কলেজের অধ্যক্ষ। তিনি লক্ষ্য করলেন বাংলায় বাচ্চাদের পড়ার মতো সহজ বইয়ের খুব অভাব। তখনকার বাংলা বর্ণমালা সংস্কৃতের জটিল নিয়মে ভরা। শিশুপাঠ্য বইয়ের প্রয়োজনীয়তা অনুভব করে তিনি লিখতে শুরু করলেন এক আশ্চর্য বই। বর্ণপরিচয়। যা হয়ে উঠবে বাংলার সবচেয়ে প্রভাবশালী প্রাইমার।উদ্দেশ্য একটাই, যে বাচ্চারা অক্ষর চিনবে। আবার অক্ষরজ্ঞানের সাথে সাথে তাদের চরিত্র গড়ে উঠবে। প্রথম ভাগে ছিল বর্ণ…
Elephant Calf Rescue: তিস্তায় মাছ ধরতে গিয়ে জলে ভেসে যেতে থাকা মাত্র তিন-চার দিনের হস্তীশাবককে দেখতে পান স্থানীয় মৎস্যজীবীরা। প্রাণের ঝুঁকি নিয়ে নৌকা ছুটিয়ে তাকে উদ্ধার করেন তাঁরা। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বন দপ্তরের সহযোগিতায় একরত্তিকে মায়ের কোলে ফিরিয়ে দেন। নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র তিন থেকে চার দিন। মায়ের সঙ্গে তিস্তা পার হওয়ার সময় আচমকাই বিচ্ছেদ ঘটে সদ্যোজাত হাতিশাবকটির। তিস্তার স্রোতে ভেসে গিয়ে বিপদে পড়ে যায় ছোট্ট প্রাণটি। সেই সময় নদীতে মাছ ধরতে যাওয়া স্থানীয় মৎস্যজীবীদের নজরে আসে শাবকটি। বিপদ বুঝে নিজেদের নৌকা নিয়ে তাঁরা এগিয়ে যান। উত্তাল স্রোতের মধ্যেই শাবকটিকে টেনে তুলে নৌকায় নিয়ে আসেন তাঁরা। পরে…
