Close Menu
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    জনপ্রিয় পোস্ট

    তিন দশক পর এক মঞ্চে মমতা ও তনুশ্রী, ধ্রুপদী নৃত্যের ঐতিহ্যে আবেগে ভাসল দর্শকাসন

    হুমায়ুনের ভাইরাল ভিডিও কি এআই-এর কারসাজি নাকি ঘোরতর সত্যি? ফাঁস হলো আসল তথ্য!

    বন্দরে লড়াই জমাতে চাইছেন রাকেশ, কার হাসি ফোটার সম্ভাবনা বেশি? ফের জয়ের পথে ফিরহাদ?

    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest Threads
    Friday, April 10
    Facebook X (Twitter) YouTube Instagram WhatsApp
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    Newsoffbeat.comNewsoffbeat.com
    Home»খবর-OFFBEAT»মহালয়ার আগেই পুজো শুরু! জানেন কোথায়?
    খবর-OFFBEAT

    মহালয়ার আগেই পুজো শুরু! জানেন কোথায়?

    নিউজ অফবিটBy নিউজ অফবিটSeptember 8, 2022Updated:November 21, 20254 Mins Read
    WhatsApp Facebook Twitter Pinterest Telegram Threads Copy Link
    Share
    WhatsApp Facebook Twitter Telegram Pinterest Threads Copy Link

     পশ্চিম মেদিনীপুরের চৌধুরী পরিবারের দুর্গাপুজো আর পাঁচটা পুজোর থেকে বেশ আলাদা

    Durgapuja, Durgatsab, World heritage, Sabeki puja, Lord Durga
    ছবি: তৃণা চৌধুরী 

    তৃণা চৌধুরী : ঢাকে কাঠি পড়ে গেছে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। মহিষাসুরমর্দিনী মা দুর্গা বাড়ির মেয়ে হয়ে ঘরে ফিরবেন আর পাঁচ দিনের উৎসবে মুখরিত হবে বাংলা। বাঙালির তেরো পার্বণের মধ্যে শ্রেষ্ঠ এই দুর্গাপুজো ইউনেস্কোর ভাষায় হেরিটেজ তকমা পেয়েছে ২০২১ সালে। দেশ তথা বিশ্বের মানুষ এই উৎসব নিজের মত করে নিয়েছেন। যদিও দুর্গোৎসবের পীঠস্থান পশ্চিমবঙ্গে পুজোর দিনগুলোতে একটা অন্য আমেজ ছড়িয়ে যায়। আকাশে বাতাসে, শিউলি, কাশে আগমনীর সুর ভেসে বেড়ায়।

    আলোঝলমলে রাজধানী কলকাতা যেন রূপকথার শহর হয়ে ওঠে এই কয়েকদিন। থিম আর সাবেকিয়ানা পুজোর হাড্ডাহাড্ডি লড়াই, রাত জেগে ঠাকুর দেখা, কেনাকাটা, খাওয়া-দাওয়া ইত্যাদি। তবে শহর বা মফঃসলের আকাশছোঁয়া বাজেটের থিম কিংবা মানুষের ভিড় যদি আপনি এড়িয়ে চলতে চান তাহলে আপনাকে ঘুরে দেখতে হবে বাংলারই কিছু বিশেষ এবং অন্যরকমের পুজোগুলি। আজকে সেরকমই একটি পুজোর খোঁজ থাকল আপনাদের জন্য।

    এই পুজোর স্বাদ পেতে কলকাতা ছাড়িয়ে আপনাকে পৌঁছতে হবে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের এই গ্রামটির নাম রঞ্জপুর। ছোট, শান্ত ও প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরা এই গ্রামে বিখ্যাত চৌধুরী পরিবারের নিজস্ব দুর্গাপুজো। আর পাঁচটা সাবেকি পূজোর মত হলেও ইতিহাসে এবং পুজোর নিয়ম নীতি অনুসারে এই পুজো অনেকটাই আলাদা।

    Durgapuja, Durgatsab, World heritage, Sabeki puja, Lord Durga
    ছবি: তৃণা চৌধুরী 



    কথিত আছে বর্ধমানের কােনো একজন সমৃদ্ধশালী রাজা কােনো এক সময়ে পশ্চিম মেদিনীপুরের এই এলাকায় কিছু অংশ নিজের দখলে আনেন। পরে জমিদার এখানে নিতান্তই বেড়াতে আসেন এবং জায়গাটি তার ভালো লাগে। বলা হয় তার উদ্যোগেই এই গ্রামে দুর্গা এবং দামোদর মন্দির প্রতিষ্ঠা করা হয়। মন্দিরে নিত্যপুজো, মন্দির রক্ষণাবেক্ষন এমনকী দুর্গাপুজোর দায়িত্ব নাকি এই অঞ্চলের সরকার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সাম্মানিক হিসাবে চৌধুরী উপাধিও দেওয়া হয় সরকার পরিবারকে। মন্দিরের এবং দুর্গাপুজোর খরচে যাতে কোনো সমস্যা না হয় সেই কারণে এখানে সরকারি দেবত্তোর ট্রাস্টের অন্তর্ভুক্ত বেশকিছু জমিজমা জলাশয় পুকুর ইত্যাদি আছে। ওই আয় থেকেই এখনও পুজোর খরচ চালানো হয়।


    যদিও সচেতনতার অভাবে এই বাড়ির পুজো ঠিক কত বছরের তার সঠিক হিসেব হারিয়ে গেছে। কোন সময়ে ঠিক কোন রাজা বা জমিদারের সময়ে এই উদ্যোগ নেওয়া হয়েছিল তা জানা যায়না। বেশ কয়েক বছর আগে দামোদর মন্দির সারানোর সময়ে মন্দিরের চূড়ার অংশ থেকে একটি শ্বেতপাথরের ফলক পাওয়া যায় বটে কিন্তু  তাতে থাকা অস্পষ্ট লেখা পড়া সম্ভব হয়নি। অনেকে মনে করেন ওই ফলকটিতে পুজো শুরুর সময় সম্পর্কে কোনো তথ্য থাকতে পারে। যদিও এই পুজো যে বেশ প্রাচীন তা বোঝা যায়।

    Durgapuja, Durgatsab, World heritage, Sabeki puja, Lord Durga
    ছবি: তৃণা চৌধুরী 

    বর্তমানে এই পুজো দুটি ভাগে বিভক্ত। অবশ্য দুটি পুজোই চৌধুরী পরিবারেরই। বেশ কিছু প্রজন্ম আগে পারিবারিক কিছু সমস্যায় পুজো আলাদা করে নেওয়া হয়। চৌধুরী পরিবারের একাংশ এবং তাদের দৌহিত্র রায় এবং ঘোষ পরিবার মূল পুজোটি তত্ত্বাবধান করেন এবং অন্য পুজোটি চৌধুরীদেরই অপর অংশের উদ্যোগে হয়।





    সাধারণভাবে দুর্গাপুজোয় যে সমস্ত নিয়ম মানা হয়, এখানে সেসব কিছু নিয়ম বেশ অন্যরকম। যেমন, জন্মাষ্টমীর শুভ দিনে পুরোনো বছরের কাঠামোয় মাটি লাগিয়া নতুন বছরের দুর্গোৎসবের সূচনা করা হয়। এই বাড়ির মায়ের মূর্তি চতুর্ভুজা। দশভুজা নয়। মা দুর্গার সাধারণ যে গায়ের রং সব জায়গায় দেখা যায় এখানে তেমন না, বরং মায়ের রং এখানে তপ্ত কাঞ্চন, শিউলি ফুলের বোঁটায় যে রং থাকে সেটি। দুই প্রতিমার একটিতে রূপোলি ও অন্যটিতে সোনালি সাজ পরানো হয়। পুজো শুরুর আগে ঘরে নিজেদের হাতে বানানো বিভিন্ন রকমের নাড়ু, মুড়কি ইত্যাদি পুজোর ভোগে দেওয়া হয়। দামোদরের ভক্ত, তাই এখানে বাড়ির ভিতর মুরগীর মাংস নিষিদ্ধ এবং কোনো বাড়ির সীমানায় পাঁচিল তোলাও নিষিদ্ধ যাতে বাড়ি থেকেই মন্দিরের চূড়া সবসময় দেখা যায়।

    Durgapuja, Durgatsab, World heritage, Sabeki puja, Lord Durga
    ছবি: তৃণা চৌধুরী 
    Durgapuja, Durgatsab, World heritage, Sabeki puja, Lord Durga
    ছবি: তৃণা চৌধুরী 

    এই পুজোর অন্য একটি বিশেষ নিয়ম হল মহালয়ারও আগে জিতাষ্টমীর দিন থেকে মন্দিরে নিয়মিত চন্ডীপাঠ শুরু হয়ে যায় এবং বাড়ির সদস্যরা সকলেই এইসময়  নিরামিষ খাবার খান । মহাদশমী অবধি এই নিয়ম চলে। মূলত পুজোয় তিন জন পুরোহিত থাকেন। একজন মুখ্য পুরোহিত, একজন তন্ত্রধারক এবং পরিবারের কুলগুরুদেবের বংশধর উপস্থিত থাকেন।





    পুজোর দিনগুলোতে দামোদরও দুর্গা মন্দিরে পুজিত হন। মহাষষ্ঠীর সন্ধ্যেয় বেলবরণের পুজো করে মূল উৎসব শুরু হয়। মহাসপ্তমীতে নবপত্রিকা স্নান, এবং চক্ষুদান না হওয়া অবধি বাড়িতে উনুন জ্বালানো যায় না। এখানে ছাগবলীর প্রথা আছে। মহাসপ্তমী ও নবমীতে বলি হয় তবে মহাষ্টমীর দিনে বলি হয় সন্ধিপুজোর সময়ে। সন্ধিপুজোর সময়ে ১০৮ টি পদ্ম এবং ১০৮টি প্রদীপ স্তম্ভের আরতি এখানে আর্কষণীয়। দশমীর দিনে না, বরং সন্ধিপুজো শেষে এখানে সিঁদুর খেলার নিয়ম রয়েছে। মহানবমীতে বাড়ির সমস্ত পুরুষেরা পূর্বপুরুষের উদ্দেশ্যে মায়ের মন্দিরে দক্ষিণান্ত করেন। সপ্তমী পুজো থেকে দশমী অবধি হোমের আগুন একটানা জ্বালিয়ে রাখতে হয়। দশমীর সকালে দর্পণ বিসর্জন দিয়ে মূল উৎসব শেষ হয়। সন্ধ্যেয় প্রতিমা বিসর্জন হয়।

    আরও একটি বিশেষ ব্যাপার হল পুজোর সঙ্গে যুক্ত সেবায়েত, ঢাকি, প্রতিমা শিল্পী সকলেই বংশপরস্পরায় এই পুজোর কাজের সঙ্গে যুক্ত। এইভাবে শহরের আলো, কোলাহল, ভিড়ের বাইরে ছোট পরিসরে অসাধারণ একটি দুর্গাপুজোর সাক্ষী হয় গ্রামবাংলা। 

    amazing stories Front Page fun facts inspiring stories Offbeat News positive news strange world unbelievable news viral trends weird facts world wonders
    Follow on Facebook Follow on WhatsApp Follow on X (Twitter) Follow on Instagram Follow on Pinterest Follow on YouTube
    Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email Reddit Copy Link
    Previous Articleবর্ষাকালে এই উপায়ে বাড়ির যত্ন নিন
    Next Article আপনার মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যেগুলি না জানলেই নয় !

    Related Posts

    হুমায়ুনের ভাইরাল ভিডিও কি এআই-এর কারসাজি নাকি ঘোরতর সত্যি? ফাঁস হলো আসল তথ্য!

    April 9, 2026

    বন্দরে লড়াই জমাতে চাইছেন রাকেশ, কার হাসি ফোটার সম্ভাবনা বেশি? ফের জয়ের পথে ফিরহাদ?

    April 9, 2026

    ভোটের আগে গোপন ভিডিওই কি এখন রাজনৈতিক অস্ত্র? নারদের পর এবার হুমায়ূন কবিরকে ঘিরে তোলপাড়, জানুন কী বললেন তিনি?

    April 9, 2026

    কলম ছেড়ে ভোটের লড়াইয়ে— বাংলার রাজনীতিতে নতুন চমক দুই সাংবাদিক প্রার্থী

    April 9, 2026

    বালিগঞ্জে অভিজ্ঞতার বিরুদ্ধে তরুণ ঝড়, তৃণমূলকে কড়া চ্যালেঞ্জ আফরিনের— কার দখলে যাবে হেভিওয়েট কেন্দ্র?

    April 8, 2026

    একানব্বই লক্ষ নাম বাদ! মুর্শিদাবাদে সর্বাধিক বিবেচনাধীন—এবার কী হবে ভবিষ্যৎ, জানুন কী করবেন ভোটাররা?

    April 7, 2026
    আরও পড়ুন

    হুমায়ুনের ভাইরাল ভিডিও কি এআই-এর কারসাজি নাকি ঘোরতর সত্যি? ফাঁস হলো আসল তথ্য!

    বন্দরে লড়াই জমাতে চাইছেন রাকেশ, কার হাসি ফোটার সম্ভাবনা বেশি? ফের জয়ের পথে ফিরহাদ?

    ভোটের আগে গোপন ভিডিওই কি এখন রাজনৈতিক অস্ত্র? নারদের পর এবার হুমায়ূন কবিরকে ঘিরে তোলপাড়, জানুন কী বললেন তিনি?

    কলম ছেড়ে ভোটের লড়াইয়ে— বাংলার রাজনীতিতে নতুন চমক দুই সাংবাদিক প্রার্থী

    বালিগঞ্জে অভিজ্ঞতার বিরুদ্ধে তরুণ ঝড়, তৃণমূলকে কড়া চ্যালেঞ্জ আফরিনের— কার দখলে যাবে হেভিওয়েট কেন্দ্র?

    1 2 3 … 116 Next
    আমাদের সঙ্গে যুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    সাম্প্রতিক পোস্ট
    লাইম লাইট

    তিন দশক পর এক মঞ্চে মমতা ও তনুশ্রী, ধ্রুপদী নৃত্যের ঐতিহ্যে আবেগে ভাসল দর্শকাসন

    Mamata Shankar Tanusree Shankar Dance: ত্রিশ বছর পর এক মঞ্চে উঠে আবেগঘন যুগল পরিবেশনায় দর্শকদের…

    হুমায়ুনের ভাইরাল ভিডিও কি এআই-এর কারসাজি নাকি ঘোরতর সত্যি? ফাঁস হলো আসল তথ্য!

    বন্দরে লড়াই জমাতে চাইছেন রাকেশ, কার হাসি ফোটার সম্ভাবনা বেশি? ফের জয়ের পথে ফিরহাদ?

    ভোটের আগে গোপন ভিডিওই কি এখন রাজনৈতিক অস্ত্র? নারদের পর এবার হুমায়ূন কবিরকে ঘিরে তোলপাড়, জানুন কী বললেন তিনি?

    কলম ছেড়ে ভোটের লড়াইয়ে— বাংলার রাজনীতিতে নতুন চমক দুই সাংবাদিক প্রার্থী

    আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

    অফবিট লেখা ও নতুন তথ্য আপনার ইনবক্সে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।

    April 2026
    MTWTFSS
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930 
    « Mar    
    আমাদের কথা
    আমাদের কথা

    NewsOffBeat-এ স্বাগতম।
    এখানে পাবেন অফবিট গল্প, ভ্রমণ, সংস্কৃতি, রীতি-নীতি, খাবার এবং জীবনযাপনের নানা দিক। সঙ্গে রয়েছে প্রযুক্তির সর্বশেষ আপডেট, ভিন্নধর্মী খাদ্যাভ্যাস, ফ্যাশন ট্রেন্ড, মেকআপ টিপস, স্বাস্থ্য-সুরক্ষা, যোগব্যায়ামের উপকারিতা এবং পুষ্টিকর খাদ্যসংক্রান্ত তথ্য।
    অদ্ভুত, ব্যবহারযোগ্য, মনভোলানো এবং অনুপ্রেরণাদায়ক কনটেন্টের জন্য, আমাদের সঙ্গে থাকুন লেখায়, ছবিতে, ভিডিওতে— নিউজ অফবিট : খবরের স্বাদবদল

    সাম্প্রতিক পোস্ট

    তিন দশক পর এক মঞ্চে মমতা ও তনুশ্রী, ধ্রুপদী নৃত্যের ঐতিহ্যে আবেগে ভাসল দর্শকাসন

    হুমায়ুনের ভাইরাল ভিডিও কি এআই-এর কারসাজি নাকি ঘোরতর সত্যি? ফাঁস হলো আসল তথ্য!

    বন্দরে লড়াই জমাতে চাইছেন রাকেশ, কার হাসি ফোটার সম্ভাবনা বেশি? ফের জয়ের পথে ফিরহাদ?

    Pages
    • NewsOffbeat বাংলা | Bengali Offbeat News, Lifestyle, Travel & Food Updates
    • আমাদের কথা (About Us)
    • Contact Us (যোগাযোগ)
    • Privacy Policy
    • Terms and conditions
    • Sitemape
    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    News OFFBEAT © 2022-2025. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.