নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ কেদারনাথের ওই
গুহার ছবি এখন ভাইরাল। সৌজন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুদ্ধপূর্ণিমায় ১৫ ঘণ্টা ওই গুহায় বসে ধ্যান করেছেন তিনি।
ওই গুহার নাম ‘রুদ্র মেডিটেশন কেভ’। যেখানে গিয়ে ধ্যান করতে
পারেন আপনিও। এর জন্য খরচ করতে হবে মাত্র ৯৯০ টাকা। তাহলেই একদিনের জন্য মিলবে ওই গুহা,সঙ্গে চারবেলার খাওয়া ফ্রি। পাবেন একজন অ্যাটেন্ডেন্টও।
আরও পড়ুনঃ কিসের জন্য বুদ্ধপূর্ণিমায় রাতভর কেদারনাথের গুহায় ধ্যানমগ্ন মোদী
আধুনিক সুবিধাযুক্ত এই গুহার বাইরের অংশে রয়েছে কাঠের জানালা। আছে ইলেকট্রিসিটির ও পানীয় জলের
ব্যবস্থা। গুহার সঙ্গে রয়েছে বাথরুম। তবে ধ্যান করতে
গিয়ে না খেয়ে থাকতে হবে না বা খাবার জন্য দৌড়াদৌড়ি করতে হবে না। হিমালয়ের কোলে ওই
গুহাতেই মিলবে ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার।পাবেন দিনে দু’বার চা। একজনই ধ্যান করতে পারবেন সেখানে, কিন্তু ভয় নেই। গুহার মধ্যে রয়েছে বেল। যা বাজালেই ২৪ ঘণ্টা ছুটে আসবে একজন অ্যাটেন্ডেন্ট। গুহাতে একটি ফোনও
আছে, এমার্জেন্সিতে
ব্যবহার করার জন্য ।
আরও পড়ুনঃ চললেন বদ্রীনাথে,কিন্তু ধ্যানভঙ্গের জনতার কাছে জোড়হাতে কী বললেন মোদী
এই গুহার
দায়িত্বে রয়েছেন গাড়োয়াল মন্ডল বিকাশ নিগম। সংস্থার তরফে জানা গিয়েছে
মোদীর
পরামর্শেই এই গুহাবানানো হয় ।প্রাথমিকভাবে এই গুহার
ভাড়া
ছিল ৩০০০
টাকা।
তবে গত বছর
তেমনভাবে পর্যটক না আসায়রেট কমিয়ে ৯৯০ টাকা করা
হয়।
বুকিং করতে ক্লিক করুন– Kedarnath – Rudra Meditation cave


