Author: নিউজ অফবিট
১০০ টাকার কমে মিলবে ফ্রি কল, ডেটা নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ সাম্প্রতিক সময়ে একের পর এক নিত্যনতুন পরিষেবা নিয়ে গ্রাহকদের সামনে হাজির হচ্ছে জিও। তাই আবারও গ্রাহকের সুবিধার কথা মাথায় রেখে অন্য একটি নতুন প্ল্যান নিয়ে এসছে এই কোম্পানি। ১০০ টাকারও কম দামে গ্রাহকরা এই পরিষেবা ব্যবহার করতে পারবেন। ফ্রি কল, ইন্টারনেট সবই পাওয়া যাবে নামমাত্র দামে। এর ফলে নিজের পছন্দ মতো রিচার্জ করতে পারবেন গ্রাহকরা।এই প্ল্যানের দাম মাত্র ৭৫ টাকা। এই টাকাতেই ইন্টারনেট এবং ফ্রী কলিং-এর সুবিধা পাবেন ব্যবহারকারীরা। এই প্ল্যানে মোট ২.৫ জিবি ইন্টারনেট ব্যবহার করা যাবে। প্ল্যানের ভ্যালিডিটি থাকবে ২৩ দিন। বিশেষ করে জিও ফোনের জন্য এই বিশেষ পরিষেবা বাজারে…
প্রায় দশ লক্ষ মানুষের ইউজার নেম ও পাসওয়ার্ড হ্যাক করা হয়েছে নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ আপনি দিব্যি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করছেন। কিন্তু জানেন কী? ফেসবুকে আপনার নাম, ছবি, পাসওয়ার্ড ইত্যাদি যাবতীয় নিজস্ব, গুরুত্বপূর্ণ তথ্য আদেও সুরক্ষিত আছে কী না? ইতিমধ্যে আপনার তথ্য হয়তো পৌঁছে গিয়েছে হ্যাকারদের কাছে। এমনই আশঙ্কা প্রকাশ করেছে স্বয়ং ফেসবুক। জানা যাচ্ছে যে মোট দশ লক্ষ ফেসবুক ব্যবহারকারীদের ইউজার নেম, পাসওয়ার্ড চুরি হয়ে গিয়েছে। এমনকী, এই সমস্ত ইউজারদের আলাদা করে সতর্ক করে নোটিফিকেশনও পাঠাতে চলেছে মেটা কর্তৃপক্ষ।কিন্তু কিকরে এত বড়ো মাপের হ্যাকিং সম্ভব হল? মেটা কর্তৃপক্ষের মতে, অ্যাপেলের অ্যাপ স্টোরে এবং গুগুলের প্লে স্টোরে প্রায় ৪০০-এরও বেশি ক্ষতিকারক ও বিপজ্জনক অ্যাপ…
উৎসবে মোড়া আশ্বিন মাস কাটান নিরাপদে নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বাংলা ক্যালেন্ডারে আশ্বিন মাস মানেই আনন্দের সময়। এই সময় উৎসবে মেতে ওঠে গোটা রাজ্য তথা দেশ। সারা বছরের একঘেয়ে রুটিন ছেড়ে কয়েকটা দিনের উচ্ছাস নিয়ে আসে বছরের এই সময়টা। তবে এই উৎসবের সময়ে, আশ্বিন মাসে কিছু কিছু বিষয় মনে রাখা উচিৎ। তাহলেই আপনার দিনগুলি আরও সুন্দর ও নিরাপদ হয়ে উঠবে।বাংলা বছরের ষষ্ঠ মাস হল আশ্বিন। এই সময়ে সূর্যের ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। অন্যদিকে শনি তার ক্ষমতা বাড়াতে থাকে। তাই এই সময়ে কিছু বিষয় মাথায় রাখা ভীষণ জরুরি।১। এই আশ্বিন মাসে দুধ বা দুগ্ধজাত খাবার না খাওয়াই ভালো।২। করলা, উচ্ছে ইত্যাদি তেতো জিনিসও…
গাড়িপ্রেমীদের সুখবর দিয়ে হুন্ডাই আনছে লনিক ৬ নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ভারতীয় বাজারের ক্রেতা এবং গাড়িপ্রেমীদের জন্য সুখবর। আর এই সুখবর এনেছে হুন্ডাই। খুব তাড়াতাড়ি ভারতের বাজারে হুন্ডাই নিয়ে আসতে চলেছে একেবারে নতুন একটি ইলেকট্রিক গাড়ির মডেল। এই গাড়ির মডেলের নাম লনিক ৬। ব্যাটারি চার্জের মাধ্যমে রাস্তায় চলবে হুন্ডাই-এর এই নতুন গাড়িটি। তবে ঠিক কবে বা কত তারিখে ভারতে এই গাড়িটি লঞ্চ হবে, তা এখনো সেইভাবে জানা যায়নি।জানা যাচ্ছে একবার ব্যাটারি ফুল চার্জ করলে ৬১৪ কিলোমিটার অবধি দৌড়বে এই গাড়ি। অন্যান্য সব গাড়ির আগের সব রেকর্ডকে ভেঙে দিয়ে এই মাইলেজ দেবে হুন্ডাই-এর এই নতুন মডেল। লনিক সিরিজের এই গাড়িটি সবচেয়ে আকর্ষণীয় হবে বলে…
চলতি বছরেই সম্মানিত অভিনেত্রী নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ এই বছর দাদা সাহেব ফালকে সম্মান পাচ্ছেন জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী আশা পারেখ। হিন্দি চলচ্চিত্রে তাঁর ভূমিকা অনস্বীকার্য। বলিউডে আশমান নামক একটি হিন্দি ছবিতে প্রথম আত্মপ্রকাশ করেন অভিনেত্রী আশা পারেখ। এই ছবিতে তিনি শিশু শিল্পী হিসাবে অভিনয় করেছিলেন। আশমান মুক্তি পায় ১৯৫২ তে।এরপর প্রচুর ভালো এবং উল্লেখযোগ্য ছবিতে তিনি অভিনয় করেছেন যেমন দো বাদান, উপকার ইত্যাদি।চলচ্চিত্র জগৎে তাঁর অশেষ অবদানের কথা মাথায় রেখে তাঁকে এই বছরে দাদা সাহেব ফালকে সম্মান দেওয়া হবে। ১৯৫০ থেকে ১৯৭৩, এই সময় বলিউডে চুটিয়ে কাজ করেছেন অভিনেত্রী আশা। গত বছর রজনীকান্ত এই সম্মান পেয়েছিলেন। মাত্র কিছু দিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর…
মহাকাশে প্রযুক্তিগত কিছু সমস্যা তৈরী হয়েছে নাসার এই নিদর্শনে নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ সাম্প্রতিক সময়ে প্রযুক্তিগত দিক থেকে নাসার সবচেয়ে বড় সাফল্য জেমস ওয়েব টেলিস্কোপ। মহাকাশে সেটিই এখন সমস্যার মুখে। মহাকাশে বিশেষ কিছু প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়েছে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। জানা যাচ্ছে যে টেলিস্কোপের মিড ইনফ্রারেড ইন্সট্রুমেন্টে কিছু সমস্যা তৈরী হয়েছে। টেলিস্কোপে এইরকম চারটি মোড আছে। তার মধ্যে যে মোডটিতে সমস্যা হচ্ছে, পৃথিবী থেকে বিশেষ পদ্ধতির মাধ্যমে সেটিকে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।সমস্যার সমাধান করে খুব তাড়াতাড়ি টেলিস্কোপটিকে আবার স্বাভাবিক করার চেষ্টা করে চলেছেন বিজ্ঞানীরা। প্রসঙ্গত উল্লেখ্য যে এই জেমস ওয়েব টেলিস্কোপ মহাকাশ থেকে মঙ্গল ও শনি গ্রহের বিভিন্ন ছবি তুলে…
দুর্গাপুজো শেষে পূর্ণিমায় বাংলার ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজো করা হয় নিউজঅফবিটডিজিটালডেস্কঃ দুর্গাপুজো শেষে শরৎ কালের আশ্বিন মাসের শেষের দিকে পূর্ণিমা তিথিতে বাংলার প্রতিটি ঘরে মা লক্ষ্মীকে আবাহন করা হয়। এই দিনের পুজোকে বলা হয় কোজাগরী লক্ষ্মী পুজো। লক্ষী ঠাকুরের সুন্দর প্রতিমা বসিয়ে নিষ্ঠা ভরে নিয়ম মেনে তাঁর পুজো করা হয়। মনে করা হয়, মা লক্ষ্মীর কৃপায় ঘরে ও পরিবারে সুখ, শান্তি বিরাজ করে। মা লক্ষ্মী তুষ্ট হলে পরিবারে অর্থনৈতিক স্থিতি ভালো হয়। প্রতিমা ছাড়াও পটচিত্র, ঘট কিংবা মা লক্ষ্মীর চিহ্ন হিসাবে আরও অনেক কিছুকে উদ্দেশ্য করে মায়ের পুজো করা হয়। তবে আসল কথা হল এই কোজাগরী লক্ষ্মী পুজো বলা হয়,…
অপার প্রাকৃতিক সৌন্দর্যে ভরা উড়িষ্যার সিমলিপাল নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ অল্পদিনের ছুটিতে কাছেপিঠে কোথাও থেকে ঘুরে আসতে কার না ইচ্ছে করে। বন্ধুবান্ধবদের সঙ্গে প্ল্যান কিংবা পরিবারের সঙ্গে কিছুদিনের জন্য বেড়াতে যাওয়া। যদি আপনি প্রকৃতি ভালোবাসেন তাহলে সেদিক থেকে আমাদের পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা কিন্তু অতুলনীয়। উড়িষ্যার সিমলিপাল থেকে কিছুদিনের জন্য ঘুরে আসতেই পারেন। কী কী দেখবেন উড়িষ্যার ময়ূরভঞ্জ এলাকায় অবস্থিত এই সিমলিপাল। মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের অপার ভান্ডার রয়েছে এখানে। প্রকৃতিপ্রেমী মানুষদের এই জায়গাটি ভালো লাগতে বাধ্য। এছাড়া এখানকার শালবন আলাদাই সুন্দর। এখানকার ন্যাশানার পার্কে বিভিন্ন পশুপাখি দেখা যাবে। সাফারির ব্যবস্থাও আছে। কীভাবে যাবেন কলকাতা থেকে ট্রেনে খড়গপুর গিয়ে সেখান থেকে আবার ট্রেনেও যাওয়া…
সমস্ত নিয়ম মেনে ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো করলে দেবী সন্তুষ্ট হন নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বাঙালির সবচেয়ে বড়ো উৎসব দুর্গাপুজোর শেষে কোজাগরী মা লক্ষ্মীকে বাড়িতে এনে নিষ্ঠা ভরে পুজো করতে হয়। আশ্বিন মাসের শেষের দিকের পূর্ণিমা তিথিতে কোজাগরী পুজো করা হয়। মনে করা হয়, মা লক্ষ্মীর কৃপায় ঘরে ও পরিবারে সুখ, শান্তি বিরাজ করবে। মা লক্ষ্মী তুষ্ট হলে পরিবারে অর্থনৈতিক উন্নতি হবে। তাই সমস্ত নিয়ম মেনে নিষ্ঠার সঙ্গে মায়ের আবাহন করতে হয়।এই কোজাগরী লক্ষ্মীপুজোর সময়ে বিশেষ কিছু উপাদান রাখতেই হয়। এইগুলি না থাকলে পুজো সঠিক ভাবে সম্পন্ন হতে পারে না। এই বিশেষ কিছু উপাদান গুলি হল-১। মোট চোদ্দটি পাত্রে পুজোর বিভিন্ন উপাচার…
খুব সহজেই নিজের বাড়িতে এই মিষ্টি তৈরী করা যাবে নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বাঙালি মানেই মিষ্টি তো থাকবেই। মিষ্টি ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ হতে পারে না। তার উপরে এখন আবার পুজোর মরসুম চলছে। পুজো মানেই পেট ভরে খাওয়া দাওয়া আর সঙ্গে শেষ পাতের মিষ্টি। তাই মিষ্টি তে না বলার মতো মানুষ খুঁজে পাওয়া বিরল। তবে সব সময়ে দোকান থেকে কিনে আনা মিষ্টি খেতে কোনো কোনো মানুষের আপত্তি থাকতেই পারে। কিংবা হঠাৎ একদিন আপনার বাড়িতেই মিষ্টি বানিয়ে সবাইকে খাওয়ানোর ইচ্ছে যদি হয়, তাহলে সামান্য কিছু উপাদানেই সহজেই বানিয়ে নিতে পারেন সাবুদানা ক্ষীর।বানাতে যা যা লাগবেদুধচিনি কাজু বাদামের গুঁড়োপেস্তা কুচি আমন্ড কুচিসাবুদানা জলবানাবেন যে ভাবেমিষ্টি…
