Author: নিউজ অফবিট
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ আপনি যদি মুখরোচক স্ন্যাকস পছন্দ করেন, তবে এই সুজির পাকোড়া রেসিপিটি আপনার জন্য। এটি দ্রুত এবং সহজে বানানো যায় এবং খেতে অত্যন্ত মজাদার। গরম গরম চায়ের সাথে এই পাকোড়া আপনার স্ন্যাক টাইমকে আরও আনন্দময় করে তুলবে।বানাতে যা যা লাগবে:সুজি (সেমোলিনা) – ১ কাপবেসন- ১/২ কাপপেঁয়াজ কুচি – ১/২ কাপকাঁচা লঙ্কা কুচি – ২টিধনেপাতা কুচি – ২ টেবিল চামচদই – ১/২ কাপআদা বাটা – ১ চা চামচজিরা-ধনে গুঁড়ো – ১ চা চামচগরম মসলা গুঁড়ো – ১/২ চা চামচবেকিং পাউডার – ১/৪ চা চামচনুন – স্বাদমতোকারিপাতা – ১০-১২টিসরষে – ১/২ চা চামচহিং – এক চিমটিতেল – প্রয়োজন মতোজল – প্রয়োজন মতোআরও…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ আপনি যদি মাছের আইটেম ভালোবাসেন, তবে এই পমফ্রেট ফ্রাই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখুন। এটি চটজলদি বানানো যায় এবং খেতে অত্যন্ত সুস্বাদু। সোনালী রঙের এই মাছ ভাজা আপনার ডাইনিং টেবিলে আলাদা রঙ নিয়ে আসবে। বানাতে যা যা লাগবে:পমফ্রেট মাছ – ২টিরসুন বাটা – ১ টেবিল চামচআদা বাটা – ১ টেবিল চামচলেবুর রস – ২ টেবিল চামচহলুদ গুঁড়ো – ১ চা চামচলঙ্কার গুঁড়ো – ১ চা চামচগরম মসলা গুঁড়ো – ১ চা চামচনুন – স্বাদমতোসেমোলিনা (সুজি) – ১/২ কাপবেসন (ছোলার আটা) – ১/২ কাপতেল – ভাজার জন্য বানাবেন যে ভাবে:প্রথমে পমফ্রেট মাছগুলি ভালোভাবে পরিষ্কার করে নিন এবং…
পুনরায় মুক্তি পাচ্ছে এম এস ধোনি, দ্য আনটোল্ড স্টোরিনিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ দুবছর পেরিয়ে গিয়েছে তবু এখনও দর্শকদের মন থেকে একটুও দূরে সরে যায়নি অভিনেতা ছবি। সেই অভিনেতার নাম সুশান্ত সিং রাজপুত। নিজের অভিনয়ের গুণে দর্শকদের মনে চিরকালের জন্য রয়ে গেছেন তিনি। ২০২০ সালের ১৪ই জুন তারিখটি ভারতীয় সিনেমায় একটি শোকের দিন হিসাবে পরিচিতি পাবে চিরকাল। এই দিনে মুম্বাই-এর ব্যান্দ্রার একটি অ্যাপার্টমেন্টে নিজের ফ্ল্যাট থেকে অভিনেতার নিথর দেহ রহস্যজনক ভাবে উদ্ধার হয়।মৃত্যুর বছর দুয়েক পরে ফের একবার বড় পর্দায় দর্শকের সামনে আসতে চলেছেন সুশান্ত। তাঁর শেষ ছবি তাঁর মৃত্যুর পরে ওটিটি-তে মুক্তি পেয়েছিল। কিন্তু এইবার কোনো নতুন ছবি নয় বরং তাঁর ভীষণ জনপ্রিয় ছবি…
ঐতিহাসিক রায় দেশের সর্বোচ্চ আদালতেরনিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বিবাহ বিচ্ছেদের মামলা করলে পাকাপাকিভাবে বিচ্ছেদ পাওয়ার আগে স্বামী স্ত্রী-কে অপেক্ষা করতে হবে ৬ মাস। এতদিন ভারতবর্ষে সেইরকম নিয়মই প্রযোজ্য ছিল। এইসময় কালে দম্পতিদের আইনত আলাদা আলাদা থাকতে হত। তবে সম্প্রতি পুরোনো এই নিয়মকে ধূলিসাৎ করে দিয়েছে দেশের মহামান্য সুপ্রিম কোর্ট। পাঁচ বিচারপতির একটি সাংবিধানিক বেঞ্চের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।ঐতিহাসিক এই রায়ে বলা হয়েছে বিবাহ বিচ্ছেদের মামলায় স্বামী স্ত্রী উভয়েই রাজি থাকলে শর্তসাপেক্ষে ৬ মাসের কোনো রকম সেপারেশান ছাড়াই আইনত ডিভোর্স মিলবে। সেক্ষেত্রে অকারণে বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে না দম্পতিদের। এই রায়ের কারণ হিসাবে বলা হয়েছে যখন কোনো দম্পতি…
রঙচটা প্রাচীরের দেওয়াল ঘেঁষে টুপ করে সন্ধ্যা নামে। হামাগুড়ি দিয়ে অন্ধকার ঢোকে আমাদের বেডরুমে। যৌনতায় মিশে থাকে জীবনের টানাপোড়েন। ক্লাসিফাইড বিজ্ঞাপনে ভরসা খুঁজতে থাকে মধ্যবিত্ত মন। চৌকাঠের চিহ্ন রেখে যায় বদলে যাওয়া সময়, আর না বদলানো কিছু মানসিকতা দরজায় খিল দিয়ে দিনবদলের স্বপ্ন দেখে। আজকের কথকতায় জমে থাক ‘জীবনের ঘূর্ণিপাক’। লিখছেন প্রাণকৃষ্ণ ঘোষ। কার যে কোথায় মুক্তি অন্যদের পক্ষে তা বোঝা সম্ভব নয়। পরিস্থিতি অনুযায়ী এই ব্যাপারটা নির্ভর করে। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির বদল ঘটলে, পাল্টে যায় মুক্তির ভাবনা। পড়াশোনা, চাকরির প্রস্তুতির থেকে মুক্তি পাওয়ার জন্য ভালো চাকরি করা যুবকের সঙ্গে বিবাহে আবদ্ধ হলেন যে যুবতি; বিয়ের মাস ছয়েক পরেই তাঁর মনে…
ফের বিতর্কে সারেগামাপা খ্যাত গায়কছবি: ফেসবুকনিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ মাত্র তিন বছর আগে ২০১৯-এ বাংলাদেশ থেকে এসে নিজের গানের জাদুতে সারেগামাপা বাংলার মঞ্চ এবং দুই দেশের দর্শক উভয়ের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন গায়ক মইনুল আহসান নোবেল। তবে খ্যাতির শিখরে কয়েকদিন থাকতে না থাকতেই ছন্দপতন। বেশ কিছুদিন ধরে বারবার বিভিন্ন বিতর্ক তৈরী করেছেন গায়ক। সম্প্রতি মদ্যপ অবস্থায় একটি অনুষ্ঠান মঞ্চে উঠে অভব্য আচরণ করায় দর্শকের তরফে গায়কের দিকে জুতো ছোঁড়া হয়।সম্প্রতি বাংলাদেশের কুড়িগ্রাম ফুলবাড়ি ডিগ্রি কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে শিল্পী হিসাবে উপস্থিত হয়েছিলেন নোবেল। সেখানেই মঞ্চ পাওয়ার পরে সম্পূর্ণ অপ্রকৃতিস্থ অবস্থায় অবভ্য আচরণ শুরু করেন গায়ক। বেসুরো গান, অসংলগ্ন আচরণ, অকারণ চিৎকার এমনকী…
নতুন ট্রেন ছুটবে হাওড়া থেকে পুরীনিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ হাওড়া- নিউ জলপাইগুড়ি সেমি হাই স্পিড বন্দে ভারত এক্সপ্রেসের পর আবারও একটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে পশ্চিমবঙ্গ। ইতিমধ্যেই নতুন রুটে এই ট্রেনের সফল ট্রায়াল রান শেষ হয়েছে। হাওড়া থেকে পুরী অবধি চলবে এই নতুন সেমি হাই স্পিড ট্রেন। সমস্ত পরিকল্পনা ঠিক মতো চললে চলতি মাস অর্থাৎ মে থেকেই যাত্রা শুরু করবে হাওড়া-পুরী বন্দে ভারত।নতুন এই ট্রেনের মাধ্যমে নতুন করে আবার একবার জুড়ে যাবে কলকাতা এবং উড়িষ্যা এই সৈকত শহর। হাওড়া- নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের মতই হাওড়া-পুরী বন্দে ভারত সকালে হাওড়া থেকে ছেড়ে দুপুরে পুরী পৌঁছোবে এবং আবার বিকেলে পুরী থেকে ছেড়ে রাতের…
ছুটির তালিকা দেখে কাজের পরিকল্পনা করুন নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ইংরাজি ক্যালেন্ডার মতে বছরের পঞ্চম মাস হল মে। আজ মে মাসের প্রথম দিন। নতুন মাসের সঙ্গে সঙ্গে নতুন সপ্তাহেরও শুরু। তবে আপনি যদি মনে করেন এই মাসে আপনাকে ব্যাঙ্কের বিভিন্ন ধরনের কাজ সেরে রাখতে হবে তাহলে তা চটপট সেরে রাখুন। কাজের পরিকল্পনা করার আগে মে মাসে ব্যাঙ্কের ছুটির তালিকায় একবার চোখ বুলিয়ে নিন।বিভিন্ন কারণ বসত গোটা মে মাস জুড়ে প্রায় ১১ দিন ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকবে। এমনিতে মাসের প্রত্যেক রবিবার এবং সপ্তাহের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধই থাকবে। তার সঙ্গে যুক্ত হয়েছে আরও কিছু বিশেষ ছুটি। জানা যাচ্ছে মে মাসে সেইসব ছুটির…
সহজে বাড়িতে বানিয়ে নিন এই পদ নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ সকালের জলখাবারে হোক বা রাতের খাবারে, রুটি খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। চটজলদি তৈরী হওয়া এই খাবার ভালোবাসেন না এমন মানুষ বেশ কম। তবে রোজ রুটি আর তার সাথে বিভিন্ন তরকারি, এইভাবে একই খাবার খেতে কখনও কখনও ভালো নাও লাগতে পারে। চিন্তা কী? রুটি দিয়ে খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন রুটি নুডলস। শুনে ভাবছেন নুডলস আর রুটি একসাথে, সম্ভব? জেনে নিন চটপট। বানাতে যা যা লাগবে আটা জল তেল পেঁয়াজ রসুন চিকেন গাজর ক্যাপসিকাম নুন গোলমরিচ গুঁড়ো ভিনিগার টোম্যাটো সস চিলি সস সোয়া সস ডিম বানাবেন যে ভাবে প্রথমে একটি পাত্রে সাধারণ ভাবে…
সূর্যের প্রখর তাপে ত্বকের বিভিন্ন সমস্যা হতে পারেনিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ইংরাজি মাসের হিসাবে এপ্রিল এখনও পেরোয়নি, তবু ইতিমধ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রির পেরিয়ে গেছে। সম্প্রতি গোটা বাংলা জুড়ে তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছিল। প্রচন্ড গরমে নাভিশ্বাস উঠেছে বঙ্গবাসীর। প্রচন্ড গরমে মানুষের শরীর যেমন অসুস্থ হচ্ছে তেমনই সূর্যের প্রখর রোদে এবং তাপে ত্বকের বিশেষভাবে ক্ষতি হচ্ছে।সূর্যের আলোতে থাকা ভয়ঙ্কর অতি বেগুনি রশ্মি সরাসরি ত্বকের উপর পড়লে ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। অনেক রকম চর্মরোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তবে জানেন কী? এই সব সমস্যার সমাধান আছে আপনার হাতের কাছেই, আপনার ঘরে। বিশেষজ্ঞদের মতে ত্বক ভালো রাখতে যেসব ফল অত্যন্ত উপযোগী তার মধ্যে বিশেষ…
