Author: নিউজ অফবিট
"নিউজ অফবিট" (News Offbeat) হলো এই পোর্টালের মূল সম্পাদকীয় বিভাগ, যা একদল অভিজ্ঞ সাংবাদিক, গবেষক ও কন্টেন্ট ক্রিয়েটরের সমন্বয়ে গঠিত। আমাদের প্রধান লক্ষ্য হলো পাঠকদের কাছে নির্ভুল, যাচাইকৃত এবং ইতিবাচক সংবাদ পৌঁছে দেওয়া। গতানুগতিক ধারার বাইরে গিয়ে 'খবরের স্বাদবদল' করার যে অঙ্গীকার নিয়ে আমাদের পথচলা, এই প্রোফাইলটি সেই দর্শনেরই প্রতিফলন।এখানে প্রকাশিত প্রতিটি প্রতিবেদন গভীর অনুসন্ধান এবং নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়। আমাদের সম্পাদকীয় টিম কঠোরভাবে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে, যাতে প্রতিটি পাঠক তথ্যসমৃদ্ধ ও মানসম্মত কন্টেন্ট উপহার পান। দেশ-বিদেশের অফবিট খবর থেকে শুরু করে জীবনমুখী প্রতিটি গল্পে সত্যনিষ্ঠা বজায় রাখাই আমাদের মূল অগ্রাধিকার।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ সুপার সাইক্লোনের জেরে কলকাতা বিমানবন্দর থেকে বাতিল হল সমস্ত উড়ান। শুক্রবার রাত সাড়ে নটা থেকে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কলকাতা বিমানবন্দরে কোন বিমান ওঠানামা করবে না। বিমানবন্দরের তরফ থেকে এমনটাই জানানো। ভুবনেশ্বর বিমানবন্দর আগেই সমস্ত উড়ান বাতিল করেছিল। এবার কলকাতা বিমানবন্দর একই সিদ্ধান্ত নিল। ইতিমধ্যেই পুরীর আবহাওয়া বদলাতে শুরু করেছে। সমুদ্র উত্তাল। সঙ্গে ঝোড়ো হাওয়া। দ্রুত বেগে ধেয়ে আসছে ফনী। আজ ভোর রাতেই পুরীর সমুদ্র উপকূলে আছড়ে পড়বে এই ভয়াবহ সাইক্লোন। আগামীকাল বাংলার দিকে ধেয়ে আসবে ঘূর্ণিঝড়। ১৮০ কিলোমিটার ঝোড়ো হাওয়ায় বিমান ওঠানামা করানো প্রায় অসম্ভব। সেই কারণেই এই সিদ্ধান্ত নিল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। এর পাশাপাশি একাধিক…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ হাতে সময় আর মাত্র কয়েক ঘণ্টা। ক্রমশ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে মহাসাইক্লোন ফনী। আয়লার থেকেও ভয়াবহ এই ঘূর্ণিঝড়কে ঘিরে আতঙ্কিত সকলেই। বিভিন্ন সরকারি স্তরে নেওয়া হয়েছে বাড়তি সর্তকতা। এই কটা দিন নিরাপদে থাকতে আপনার বাড়তি কিছু সতর্কতা নেওয়া প্রয়োজন। সুরক্ষিত থাকতে আমাদের কিছু পরামর্শঃ ১. জীবন বাঁচাতে আগামী তিন দিনের প্রয়োজনীয় পানীয় জল সঞ্চয় করে রাখুন। বাড়িতে অ্যাকোয়াগার্ড থাকলেও জল ধরে রাখুন। ২. বাড়িতে আগামী তিন দিনের জন্য চাল, ডাল, তেল, মশলা, ডিম, সবজি প্রভৃতি মজুত রাখুন। ৩. বিস্কুট, চিড়ে, মুড়ি প্রভৃতি শুকনো খাবার এখনই কিনে রাখুন। কারণ, প্রবল দুর্যোগে রান্নার পরিস্থিতি নাও থাকতে পারে। ৪. ফ্রিজে…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ আতঙ্কে বাংলা। আসছে ফণী। ৪৩ বছরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। আবহাওয়াবিদরা বলছেন, অস্বাভাবিক আকার ধারণ করে বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসছে মহাপরাক্রমশালী এই ঘূর্ণিঝড়। ইতিমধ্যে ঘূর্ণিঝড়রটির কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ১৫০। যত এগিয়ে আসছে তত শক্তি বাড়ছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, পশ্চিমবঙ্গে এর গতিবেগ হবে ঘণ্টায় ১৮০ কিমি। যা আয়লার থেকেও ভয়ঙ্কর। ২০০৯ সালে ঘূর্ণিঝড় আয়লা দক্ষিণবঙ্গকে বিপর্যস্ত করে দিয়েছিল। সেবছর আয়লা ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১১০ থেকে ১১২ কিলোমিটার। ফণীর ঘূর্ণিঝড়ের গতিবেগ আরও অনেক বেশি। ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড়কে সুপার সাইক্লোনের আখ্যা দেওয়া হয়েছে। এই মুহূর্তে কলকাতা থেকে ১৭০ কিমি দূরে রয়েছে ফণী। কলকাতা হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, কাল রাতে ঘূর্ণিঝড়…
রঙচটা প্রাচীরের দেওয়াল ঘেঁষে টুপ করে সন্ধ্যা নামে। হামাগুড়ি দিয়ে অন্ধকার ঢোকে আমাদের বেডরুমে। যৌনতায় মিশে থাকে জীবনের টানাপোড়েন। ক্লাসিফাইড বিজ্ঞাপনে ভরসা খুঁজতে থাকে মধ্যবিত্ত মন। চৌকাঠের চিহ্ন রেখে যায় বদলে যাওয়া সময়, আর না বদলানো কিছু মানসিকতা দরজায় খিল দিয়ে দিনবদলের স্বপ্ন দেখে। প্রতি বুধবার সন্ধ্যায় এই আবছা আলো আঁধারিতে জমে থাক ‘জীবনের ঘূর্ণিপাক’। লিখছেন প্রাণকৃষ্ণ ঘোষ। কালের নিয়মে বৈশাখ – জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল। গ্রীষ্মে তীব্র দাবদাহের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যা আসে তার নাম কালবৈশাখী। কালবৈশাখী আসলে একটা উন্মাদনার সবিশেষ বহিঃপ্রকাশ। প্রকৃতির উন্মাদনা। বসন্তের মোহময়ী রূপ আস্তে আস্তে পরিহার করে প্রকৃতি গ্রীষ্মের যে অবতারে নিজেকে অবতীর্ণ করার চেষ্টা করে তা…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: ‘প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন’। সত্যি এই গরমে দুর্ভোগের অন্ত নেই। তীব্র দাবদাহে বাইরের কাজ সেরে ঘরে ফিরলেন। এসে দেখলেন এত গরম টেকা যাচ্ছে না। সবার পক্ষে তো আর এসি লাগানো সম্ভব নয়। তাই বলে হতাশ হওয়ার কিছু নেই। এসি ছাড়াও ঘর ঠাণ্ডা রাখা যায়। জেনে নিন সেরকমই কিছু টিপস – ১। টেবিল ফ্যানের সামনে একটা পাত্রে বরফ রেখে দিন। ইনস্ট্যান্ট এসির সুবিধা পাবেন। ফ্যান চালালে বরফের ঠাণ্ডা হাওয়া যোগ হয়ে এসির মতই কাজ করবে। ২। সকালে কয়েকটি জল ভর্তি বোতল ডিপ ফ্রিজে রেখে দিন। দুপুরে সেই বোতলগুলি বের করে আপনার ঘরের যেদিকে সবচেয়ে বেশি…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ গরমের উৎপাতে দিশেহার সকলে। কিছুতেই স্বস্তি মিলছে না। নানা রকম অসুখ-বিসুখে আক্রান্ত হচ্ছে অনেকে। দিনে হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছে হাসপাতালে ভর্তি হওয়ার খবরও মিলছে। সকলের একটাই প্রশ্ন, কীভাবে সুস্থ থাকা যায়। এখানে সে বিষয়েই রইল প্রয়োজনীয় কিছু টিপস। ১। এই গরমে সুস্থ থাকতে ফল খাওয়ার অভ্যেস তৈরী করুন। শশা,তরমুজ প্রভৃতি ফল বেশি করে খান। আমে প্রচুর ভিটামিন, মিনারেল ও নিউট্রিয়েন্টস রয়েছে যা গরমকালে খাওয়ার জন্য আদর্শ। ২। গরমে অতিরিক্ত ঘাম হলে শরীরে ইলেকট্রলাইটের ভারসাম্য হারায়। এই ভারসাম্য ফিরিয়ে আনতে এক গ্লাস জলেঅল্প পরিমানে বেকিং সোডা মেশান। এতে সামান্য ফলের রস এবং লবণও মেশাতে পারেন। দশ মিনিট…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ প্রবল দাবদাহে নাজেহাল সকলে। রোদের উত্তাপ বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে নানা শারীরিক সমস্যা। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, গরমে স্বস্তি পেতে নিয়মিত ডাবের জল খান, আর তফাৎ দেখুন। ১। এই সময়শরীরে জলের ঘাটতি দেখা দেয়। ফলে ডিহাইড্রেশনের মতো সমস্যাদেখা দেয়। ডাবের জলে রয়েছে প্রচুর পুষ্টিগুণ যা শরীরে জলের ঘাটতি পূরণ করে। ২। রক্তচাপ কমায় ডাবের জল। এতে রয়েছে উচ্চমাত্রায় ভিটামিন সি, ম্যাগনেসিয়াম এবং পটাসিয়াম যা রক্তচাপ কমাতে সাহায্য করে। এছাড়াওরক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। ৩। ডাবের জলে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। তাই নিয়মিত ডাবের জল খেলে হজম শক্তি বাড়ে। অ্যাসিডিটির হাত থেকে রক্ষা পাওয়া যায়। ৪। নিয়মিত ডাবের জল খেলেকোষ্ঠকাঠিন্যের হাত…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা। তীব্র দাবদাহে নাজেহাল সকলে। রোদের উত্তাপ বেড়েই চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে শারীরিক সমস্যা। ডিহাইড্রেশন, পেটের গোলমাল। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, এই সময়সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত তরমুজ খান।মেনে চলতে পারেন তরমুজ ডায়েট। কেন করবেন তরমুজ ডায়েট? শরীর থেকে বাড়তি মেদ ঝরিয়ে ফেলতে চাইলে আদর্শ তরমুজ ডায়েট। তরমুজের ৯২ শতাংশ জলীয় উপাদান, ৬ শতাংশ চিনি ও ২ শতাংশ ফাইবার থাকে। প্রতি ১০০ গ্রাম তরমুজে ক্যালোরি কাউন্ট ৩০। তাই শরীরে প্রয়োজনীয় পুষ্টি জোগাতে সাহায্য করে এই ডায়েট। নিয়মিত তরমুজ খেলে ডিহাইড্রেশনের সমস্যা থেকে মুক্ত থাকা যায়। তরমুজের জল শরীর থেকে টক্সিন দূর করার পাশাপাশি খিদে কমাতে সাহায্য করে। ফাইবার পেট…
সময় বদলায়। বদলাবেই। নিয়নের আলো ফিকে হয়ে এলইডি’র উজ্জলতায়। স্মার্টফোন মাপে রক্তচাপ। মুহূর্তগুলো বন্দি আজ আঙুলের ছোঁয়ায়। তবু ছুটির দিনে ক্লান্ত দুপুরে ভাতঘুম মন। শিরিষ গাছের দীর্ঘ ছায়া আড়মোড়া ভাঙে তপ্ত ছাদে। আর মন কেমন করা রবিবার দুপুরে মজে থাকে ‘রোদ্দুরের কথকতা’। কলমে-দেবব্রত বন্দ্যোপাধ্যায়। শুক্লপক্ষ, ত্রয়োদশী তিথি।চৈত্র মাস।অনেক স্বপ্ন সম্ভাবনার মধ্য দিয়ে জন্মেছিলেন এক মহামানব। মা ত্রিশলার কোল আলো করে।ইক্ষাকু বংশের রাজা সিদ্ধার্থর পুত্র হিসাবে। বর্তমান বিহারের চম্পারণ জেলার কুন্দলপুরে। তখন মগধের রাজধানী বৈশালী। যীশুর জন্মাতে তখনও ৫৯৯ বছর বাকি। জৈন ধর্মের ২৪তম বা শেষ তীর্থঙ্কর হয়ে বর্ধমান মহাবীর পৃথিবীতে এলেন। বর্ধমান এর অর্থ যা বৃদ্ধি পাচ্ছে এমন। তাঁর আর কী…
সময় বদলায়। বদলাবেই। নিয়নের আলো ফিকে হয়ে এলইডি’র উজ্জলতায়। স্মার্টফোন মাপে রক্তচাপ। মুহূর্তগুলো বন্দি আজ আঙুলের ছোঁয়ায়। তবু ছুটির দিনে ক্লান্ত দুপুরে ভাতঘুম মন। শিরিষ গাছের দীর্ঘ ছায়া আড়মোড়া ভাঙে তপ্ত ছাদে। আর মন কেমন করা রবিবার দুপুরে মজে থাকে ‘রোদ্দুরের কথকতা’। কলমে-দেবব্রত বন্দ্যোপাধ্যায়। শুক্লপক্ষ, ত্রয়োদশী তিথি।চৈত্র মাস।অনেক স্বপ্ন সম্ভাবনার মধ্য দিয়ে জন্মেছিলেন এক মহামানব। মা ত্রিশলার কোল আলো করে।ইক্ষাকু বংশের রাজা সিদ্ধার্থর পুত্র হিসাবে। বর্তমান বিহারের চম্পারণ জেলার কুন্দলপুরে। তখন মগধের রাজধানী বৈশালী। যীশুর জন্মাতে তখনও ৫৯৯ বছর বাকি। জৈন ধর্মের ২৪তম বা শেষ তীর্থঙ্কর হয়ে বর্ধমান মহাবীর পৃথিবীতে এলেন। বর্ধমান এর অর্থ যা বৃদ্ধি পাচ্ছে এমন। তাঁর আর কী…
