Author: শম্পা পাল

শম্পা পাল একজন বাংলা কনটেন্ট রাইটার, অনুবাদক ও শিক্ষিকা। তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং বিভিন্ন পত্রিকা ও অনলাইন মাধ্যমে সম্পাদকীয় লেখা ও বাংলা কনটেন্ট তৈরির সঙ্গে যুক্ত।

West Bengal Election Wall Writing: ভোটের মুখে পশ্চিমবঙ্গ জুড়ে দেওয়াল লিখন ঘিরে শুরু হয়েছে রঙিন রাজনৈতিক লড়াই। ছড়া, ব্যঙ্গচিত্র ও স্লোগানের মাধ্যমে শাসক-বিরোধী শিবির একে অপরকে আক্রমণ করছে, আর সেই লড়াইই প্রতিদিনের পথে মানুষের চোখে পড়ে, তৈরি করছে নতুন আলোচনা। নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: “কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা লক্ষ্মীর হাঁড়ি, জেনে গেছে জনতা, আবার আসছে মমতা।” আবার কোথাও চোখে পড়ছে—“বাংলা বাঁচাও, লাল ফেরাও।” অন্য এক দেওয়ালে লেখা—“কথা দাও, ভবিষ্যতের কথা চিন্তা করে তুমি তৃণমূলকে ভোট দেবে না।” এই লাইনগুলো কি আপনার খুব চেনা লাগছে? একটু ভালো করে ভাবুন— সকালে বাজারে যাওয়ার পথে, অফিস থেকে ফেরার সময়, কিংবা পাড়ার মোড়ে…

Read More

Adomyo Bengali Movie Review-এ উঠে এসেছে এক যুবকের একাকী সংগ্রাম, রাজনৈতিক হিংসার বিরুদ্ধে প্রতিবাদ, সুন্দরবনের বাস্তব দৃশ্যপট, এবং সমাজের শোষিত মানুষের গর্জে ওঠার শক্তিশালী বার্তা যা ছবিটিকে করে তুলেছে ব্যতিক্রমী। নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: বর্তমান বাংলা সিনেমা এক নতুন মোড়ে দাঁড়িয়ে। যেখানে একদিকে কনটেন্ট-নির্ভর গল্প বলার প্রবণতা ক্রমশ বাড়ছে, অন্যদিকে বাণিজ্যিক চাপের মাঝে অনেক ছবিই নিজেদের স্বকীয়তা হারানোর মুখে। এই প্রেক্ষাপটে পরিচালক রঞ্জন ঘোষ তাঁর ছবি অদম্য-এর মাধ্যমে এক সাহসী এবং ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই সিনেমা শুধু কনটেন্ট-ড্রিভেন বা তথাকথিত আর্ট ফিল্মের ধারায় সীমাবদ্ধ নয়—বরং এই দুইয়ের বাইরে দাঁড়িয়ে এক সম্পূর্ণ আলাদা ভাষায় কথা বলে। আরও পড়ুন : তিন…

Read More

Time Management Tips: সময়কে সঠিকভাবে ব্যবহার করলেই বদলে যেতে পারে জীবনের দিশা—পরিকল্পনা, শৃঙ্খলা এবং লক্ষ্যভিত্তিক পদক্ষেপই আপনাকে এগিয়ে নিয়ে যাবে সাফল্যের পথে, যেখানে প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে আপনার সবচেয়ে বড় শক্তি। নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: জীবনে আমরা সবাই সফল হতে চাই, স্বপ্ন দেখি বড় কিছু করার। কিন্তু বাস্তবে দেখা যায়, খুব অল্প মানুষই তাদের লক্ষ্য পূরণ করতে পারেন। বিভিন্ন গবেষণায় উঠে এসেছে—মাত্র ৩% মানুষ সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হন। বাকিরা কোথায় পিছিয়ে পড়েন? মূল সমস্যা একটাই—সময়কে বুঝতে না পারা এবং সঠিকভাবে ব্যবহার না করা। হেনরি ফোর্ডের বিখ্যাত উক্তি—“Whether you think you can or you think…

Read More

Ram Navami significance and son belief: রামনবমীকে ঘিরে প্রচলিত পুত্রকামনার ধারণা কতটা সত্য, আর শাস্ত্র আসলে কী বলছে—জানুন এই পবিত্র উৎসবের প্রকৃত অর্থ, ইতিহাস ও সর্বজনীন গুরুত্ব। নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে সারা দেশে গভীর ভক্তি ও আড়ম্বরে পালিত হয় রামনবমী। এই দিনটি ভগবান রামের জন্মতিথি হিসেবে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। মন্দিরে মন্দিরে ধ্বনিত হয় রামনাম, বাড়িতে বাড়িতে ভোগ নিবেদন, পূজার্চনা ও নানা ধর্মীয় আচার অনুষ্ঠান চলে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। ভক্তদের বিশ্বাস, এই পবিত্র তিথিতে রামের নাম স্মরণ করলে জীবনের নানা বাধা দূর হয় এবং সংসারে শান্তি ও মঙ্গল নেমে আসে। তবে এই উৎসবকে ঘিরে বহুদিনের…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: প্যান কার্ডের আবেদন প্রক্রিয়ায় আসছে বড় পরিবর্তন। কেন্দ্রীয় নিয়মে ১ এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে একাধিক নতুন বিধি, যা সরাসরি প্রভাব ফেলবে নতুন আবেদনকারীদের উপর। নথিপত্র জমা দেওয়ার নিয়ম থেকে শুরু করে আবেদন ফর্ম— সব ক্ষেত্রেই আনা হচ্ছে কড়াকড়ি। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন না করলে বাড়তে পারে ঝামেলা। প্যান কার্ডের আবেদন প্রক্রিয়ায় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে, যা কার্যকর হবে ১ এপ্রিল থেকে। নতুন নিয়ম অনুযায়ী জন্মতারিখ প্রমাণের জন্য অতিরিক্ত নথি লাগবে, নির্দিষ্ট তালিকার নথি বা অ্যাফিডেভিট জমা দেওয়া বাধ্যতামূলক হবে এবং আবেদনকারীর নাম অবশ্যই আধার কার্ডের বানানের সঙ্গে হুবহু মিলতে হবে, নইলে আবেদন বাতিল…

Read More

Indian Parenting vs Dutch Parenting: মুম্বাইয়ে বসবাসকারী এক ডাচ মা তুলে ধরলেন ভারত ও নেদারল্যান্ডসের সন্তান পালনের পার্থক্য— যেখানে একদিকে স্বাধীনতা, অন্যদিকে পরিবার ও সামাজিক বন্ধনের গুরুত্ব স্পষ্ট হয়ে উঠেছে তাঁর অভিজ্ঞতায়। নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক:  মুম্বাইয়ে প্রায় নয় বছর ধরে বসবাস করছেন ডাচ মা ইভানা। সম্প্রতি তাঁর মেয়ের দ্বিতীয় জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি। সেখানে তিনি তুলে ধরেছেন ভারত ও নেদারল্যান্ডসের মধ্যে সন্তান পালনের সংস্কৃতিগত পার্থক্য— তবে তুলনা করার জন্য নয়, বরং দুই ভিন্ন সমাজের বাস্তব অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে। ইভানা জানান, নেদারল্যান্ডসে সন্তান পালন অনেকটাই একক যাত্রার মতো— যেখানে বাবা-মাকেই বেশিরভাগ দায়িত্ব…

Read More

Young Candidates in West Bengal Election Politics 2026: প্রতিটি রাজনৈতিক দলই ভবিষ্যতের নেতৃত্ব গড়তে তরুণ মুখকে তুলে আনছে— নতুন প্রজন্মই বহন করবে দলের আদর্শ, শক্তি ও অস্তিত্ব। রাজনীতির ময়দানে সেই তরুণ তুর্কিদের নিয়েই আজকের বিশেষ প্রতিবেদন। নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে প্রধান বিরোধী বিজেপি, এমনকি বামফ্রন্ট— সব শিবিরেই এবার উঠে এসেছে একাধিক নতুন মুখ। কেউ তিরিশের নীচে, কেউ বা তিরিশ থেকে চল্লিশের মধ্যে— এই তরুণ প্রার্থীরাই এখন প্রচারের কেন্দ্রে। জোরকদমে মাঠে নেমে তারা যেমন নজর কাড়ছেন, তেমনই বাড়ছে জনতার মধ্যে তাদের গ্রহণযোগ্যতাও। সেই সব উদীয়মান মুখদের নিয়েই নিউজ অফবিটের আজকের বিশেষ প্রতিবেদন। আরও পড়ুন :…

Read More

Rashtrapati Bhavan History: রাষ্ট্রপতি ভবনের ইতিহাস শুধু একটি ভবনের গল্প নয়, বরং ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীন ভারতের উত্থানের প্রতিচ্ছবি। স্থাপত্য, সংস্কৃতি ও রাজনীতির মেলবন্ধনে তৈরি এই ভবনের প্রতিটি কোণেই লুকিয়ে রয়েছে বিস্ময়কর অতীত ও গৌরবময় বর্তমানের কাহিনি। নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: ভারতের রাজধানী নতুন দিল্লি-এর বুকে দাঁড়িয়ে থাকা রাষ্ট্রপতি ভবন শুধু একটি প্রশাসনিক ভবন নয়—এটি ইতিহাস, রাজনীতি, ঔপনিবেশিকতা এবং স্বাধীনতার এক জীবন্ত দলিল। আজ যেখান থেকে ভারতের রাষ্ট্রপতি দেশ পরিচালনার সাংবিধানিক দায়িত্ব পালন করেন, সেই ভবনের শিকড় গেঁথে আছে ব্রিটিশ সাম্রাজ্যের ক্ষমতা প্রদর্শনের সময়ে।ডক্টর রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে দ্রৌপদী মুর্মু, প্রতিভা পাটিল, এ পি জে আব্দুল কালাম এবং প্রণব…

Read More

Home Cooling Tips Summer: গরমে বাড়ি ঠান্ডা রাখতে জানালা, পর্দা, রং ও বাতাস চলাচলের সঠিক কৌশল জানুন, যা সহজেই ঘরের তাপমাত্রা কমিয়ে এনে আপনাকে দেবে স্বস্তিদায়ক পরিবেশ। নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: গরমের দাপট দিন দিন যেন বাড়ছেই। বিশেষ করে শহরাঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেলে বাড়ির ভেতরেও অসহনীয় গরম অনুভূত হয়। অনেকের পক্ষে সব সময় শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ব্যবহার করা সম্ভব নয়, আবার বিদ্যুৎ বিলের চাপও কম নয়। এই অবস্থায় স্বাভাবিক পদ্ধতিতে কীভাবে বাড়িকে ঠান্ডা রাখা যায়, সেটাই এখন বড় প্রশ্ন। বাস্তবে দেখা গেছে, কিছু সহজ এবং বৈজ্ঞানিক উপায় অনুসরণ করলে ঘরের তাপমাত্রা কয়েক ডিগ্রি পর্যন্ত কমানো সম্ভব। এই…

Read More

james prinsep brahmi script history: জেমস প্রিন্সেপ কীভাবে ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার করে ভারতের প্রাচীন ইতিহাসের নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন, জানুন এই বিশদ প্রতিবেদনে। তাঁর অবদান, গবেষণা ও অমর স্মৃতির সম্পূর্ণ গল্প। নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: দুই হাজার বছরেরও বেশি পুরোনো লিপি, হারিয়ে যাওয়া ইতিহাস, আর এক তরুণের অদম্য কৌতূহল—এই তিনের মিলনে গড়ে উঠেছিল এমন এক সেতুবন্ধন, যা আজও অটুট। ঊনবিংশ শতাব্দীর এক যুবক, মাত্র কুড়ি বছর বয়সে ভারতে এসে যে কাজ শুরু করেছিলেন, তার প্রতিধ্বনি আজও শোনা যায় আধুনিক ভারতের প্রতিটি অক্ষরে। ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর পৃথিবীতেও সেই সংযোগ আরও গভীর, আরও জীবন্ত হয়ে উঠছে। কারণ, ইতিহাসের মৃত্যু নেই—তা নতুন রূপে ফিরে…

Read More