Census 2027 Self Enumeration: আগামী ১ অগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনা ২০২৭-এর প্রথম ধাপ। স্ব-তথ্য নথিভুক্তকরণের মাধ্যমে নাগরিকরা নিজেরাই অনলাইনে তথ্য জমা দিতে পারবেন। এরপর বাড়ির তালিকা ও আবাসন সংক্রান্ত গণনার কাজ শুরু হবে।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: দেশের জনগণনায় এবার বড় পরিবর্তন। প্রথমবারের মতো ডিজিটাল ব্যবস্থায় শুরু হচ্ছে জনগণনা, যেখানে নাগরিকরা নিজেরাই অনলাইনে নিজেদের তথ্য নথিভুক্ত করার সুযোগ পাবেন। প্রশাসনের ভাষায়, এই স্ব-তথ্য নথিভুক্তকরণ প্রক্রিয়া চলবে ১ অগস্ট থেকে ১৫ অগস্ট পর্যন্ত। এই সময়ের মধ্যে সরকারি পোর্টালে নাম, পরিচয়-সহ প্রয়োজনীয় তথ্য জমা দিতে পারবেন সাধারণ মানুষ। এরপর ১৬ অগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ির তালিকা ও আবাসন সংক্রান্ত গণনার কাজ হবে।
জনগণনা ২০২৭-কে সামনে রেখে উত্তর ২৪ পরগনায় প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। জেলা প্রশাসন জানিয়েছে, এই কাজ পরিচালনার জন্য ৪৯টি জনগণনা দফতর, প্রায় ১৮ হাজার ৮০০ জন গণনাকারী এবং ৩ হাজার ২০০ জন তদারককারী নিয়োগ করা হয়েছে। ইতিমধ্যেই ১৭ হাজার ৭০টি গণনা ব্লক তৈরি হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণও শেষ পর্যায়ে।
প্রশাসনের দাবি, জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে জেলার ৩৪১টি স্কুল ও কলেজে বিশেষ প্রচার কর্মসূচি সম্পন্ন হয়েছে। পাশাপাশি ১ থেকে ১৫ অগস্ট পর্যন্ত সাধারণ নাগরিকদের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিদেরও স্ব-তথ্য নথিভুক্তকরণে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জনগণনা সংক্রান্ত কোনও তথ্য বা সহায়তার প্রয়োজন হলে জেলা প্রশাসনের হেল্পলাইন ৯২৩০১৮৮৪৩২ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
#Census2027 #SelfEnumeration #DigitalCensus #PopulationCensus #WestBengal #North24Parganas #GovernmentUpdate #NewsOffBeat
সাম্প্রতিক পোস্ট
‘সাথীরা, প্রশ্নফাঁস মাফিয়াদের রেয়াত নয়’– সংসদে বিল পাসের পর প্রথমবার কী বললেন প্রধানমন্ত্রী?
সিলেবাসে বড় পরিবর্তন কবে থেকে? শিক্ষক নিয়োগেও সুখবর? কী বললেন শিক্ষামন্ত্রী?
আবার কি বদলে যাবে নোট? দেশে আসছে প্লাস্টিকের নোট,জানুন, কী বদল আসছে?
১লা আগস্ট থেকে স্কুলের খাবারের দায়িত্ব ইস্কনের, ডিম বিতরণ, ও শিক্ষক নিয়োগে বড় ঘোষণা
কেন জেন জির ‘ক্রাশ’ সৌরভ দাস ও অভিজিৎ দীপকে? নেপথ্যে কী রহস্য?

