জটিল রোগের চিকিৎসা করাতে চাইছেন? পর্যাপ্ত অর্থ মিলছে না? স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করুন (Check Swasthya Sathi Card Balance)। অথবা চিকিৎসার পরে কিভাবে এই কার্ডের ব্যালেন্স চেক করবেন জানুন।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকার এবং মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ২০১৬ সালের ৩০শে ডিসেম্বর স্বাস্থ্যসাথী প্রকল্পের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এই প্রকল্পটির মাধ্যমে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যপরিসেবা সংক্রান্ত সুবিধা প্রত্যেকটি পরিবারকে দেওয়া হয়েছে। সম্পূর্ণ ক্যাশলেশ এই সুবিধা। স্মার্ট কার্ডের দ্বারা এই স্বাস্থ্য সাথী কার্ডটি দেওয়া হয়। কার্ডের সম্পূর্ণ খরচ রাজ্য সরকারের। কিন্তু আপনি জানেন কি কার্ডটি পাওয়ার পর আপনি কিভাবে জানবেন আপনার কার্ডে কত টাকা রয়েছে? জেনে নিন এই প্রতিবেদন থেকে।
স্বাস্থ্যসাথী কার্ডে ব্যালেন্স কিভাবে চেক করবেন?
প্রথমে আপনি আপনার মোবাইলের প্লে স্টোর থেকে স্বাস্থ্য সাথী ডাউনলোড করুন। অথবা স্বাস্থ্যসাথীর ওয়েবসাইট রয়েছে। স্বাস্থ্য সাথীর ওয়েবসাইটটি হলো:
https:// swasthyasathi.gov.in/ এই ওয়েবসাইট থেকেও আপনারা কার্ডের ব্যালেন্স চেক করতে পারবেন।
ওয়েবসাইটে গিয়ে প্রথমে ‘চেক ইউর অনলাইন স্ট্যাটাস ফর স্বাস্থ্য সাথী কার্ড ‘ এই অপশনে ক্লিক করুন। তারপর আপনার মোবাইলের স্ক্রিনে জানতে চাইবে ইউ আর এন ভেরিফিকেশন (URN Verification) । অনেকগুলি অপশন আছে যেখান থেকে ইউআর এন্ড ভেরিফিকেশন ক্লিক করে আপনার ভেরিফিকেশন নাম্বারটি দেবেন। ভেরিফিকেশন নম্বরটি হচ্ছে আপনার কার্ডের নিচে যে ১৬ সংখ্যার ডিজিট (16 digit) রয়েছে সেটাই। সেখান থেকেই আপনি স্বাস্থ্যসাথীর যাবতীয় তথ্য, কার্ডের ব্যালেন্স, পরিবারের কতজন সদস্য এই কার্ডের আওতাভুক্ত এসব তথ্য জানতে পারবেন।
আর যদি আপনি স্বাস্থ্যসাথী অ্যাপ থেকে দেখেন, তাহলে অ্যাপ এর বাঁদিকে তিনটি ক্লিক অপশন আছে। ওখানে ক্লিক করে বেশ কিছু অপশন পাবেন। সেখান থেকে বেছে নেবেন ইউ আর অ্যান্ড ভেরিফিকেশন। তারপর আপনার ইউ আর এন নম্বর দিলেই যাবতীয় তথ্য পেয়ে যাবেন।
ওয়েবসাইট থেকে আপনি আপনার জেলার নাম এবং আধার কার্ডের তথ্য দিয়েও স্বাস্থ্যসাথীর যাবতীয় তথ্য জানতে পারবেন।
অনলাইনে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হচ্ছে প্রত্যেকটি পরিবারকে। যেখানে পরিবারের সদস্যদের নাম, তাদের ছবি, বায়োমেট্রিক, ঠিকানা, মোবাইল নাম্বার এইসব তথ্য থাকবে। কার্ডটি ব্লক করা হলে তা SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। স্বাস্থ্যবীমার এই সুবিধাটি পাবেন বছরে পাঁচ লক্ষ টাকার। প্রত্যেক বছর রিনিউ হবে। যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা ওষুধ সবকিছু বিনামূল্যে দেওয়া হবে। এই স্মার্ট কার্ড টি পাওয়া যাবে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত / ব্লক অফিস / মিউনিসিপাল অফিস থেকে। প্রকল্পের আওতাধীন সংশ্লিষ্ট হাসপাতালগুলির তথ্য এই কার্ডের সাথেই দেওয়া হবে বুকলেট আকারে।
#SwasthyaSathi #HealthCard #WestBengalGovernmentScheme, #HealthInsurance, #CashlessTreatment

