নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ পর্ষদের তরফে আগেই জানানো হয়েছিল আগামী ২১ মে মাধ্যমিকের ফলাফলপ্রকাশিত
হবে । এবার উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করল পর্ষদ। পশ্চিমবঙ্গউচ্চমাধ্যমিক
শিক্ষা সংসদআগামী ২৭ মে সকাল ১০ টায় উচ্চমাধ্যমিকের
ফলাফল প্রকাশ করবে। পরীক্ষার ৭৪ দিনের মাথায় ফল প্রকাশিত হবে।
ওইদিন সকাল সাড়ে দশটা
থেকে সংসদের অফিসিয়ালওয়েবসাইট http://wbchse.nic.in থেকে
পরীক্ষার ফলাফল জানা যাবে। এছাড়াও www.wbbse.org, www.wb.allresults.nic.in,
এবং www,examresults.net ওয়েবসাইট
থেকে ফল জানা যাবে। এসএমএসে ফল জানতে- WB <রোল
নম্বর> লিখে পাঠিয়ে দিতে হবে 54242/ 56263/58888 নম্বরে।

