হঠাৎ বেড়াতে যাবার ইচ্ছা হলেও অনেক সময় ট্রেনের বা হোটেলের বুকিং পাওয়া সম্ভব হয় না। তাই বছরের প্রথমেই ঠিক করুন আপনার ছুটি ট্রিপ (Long Weekends List 2026)। জানুন কত দিনের ছুটি, কোথায় যেতে পারবেন পরিবার বা বন্ধুদের সঙ্গে।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: জীবন এখন পরিকল্পনা মাফিক চলে। কোথাও দূরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা অনেক আগে থেকেই করতে হয়। না হলে টিকিট এবং রুম বুকিং এর ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। তাই বছরের শুরুতেই ক্যালেন্ডার ছুটির দিন দেখে বেড়ানোর পরিকল্পনা করে ফেলুন। বছর শুরু হতেই অফিস ক্যালেন্ডারের দিকে একবার তাকিয়ে দেখা—কোথায় লম্বা ছুটি মেলে, কখন একটু দূরে ঘুরে আসা যায়, এই অভ্যাস এখন প্রায় সবারই। ২০২৬ সালের ক্যালেন্ডার দেখলে বোঝা যায়, সামনে আছে একের পর এক ট্রিপের সুযোগ। অফিস স্কুল কিংবা নিজের ব্যস্ততার মাঝে ছুটির সময় গুলি দেখে যদি ট্যুর প্ল্যান করা যায়, তাহলে ছুটির দিনগুলিতে ঘরে বসে কাটাতে হবে না। তাই এই প্রতিবেদনে রইল ২০২৬ সালের লম্বা ছুটির তালিকা, সঙ্গে এমন ৫টি দারুণ ট্রিপ সাজেশন যেখানে যেতে পারেন পরিবার বা বন্ধুবান্ধবের সঙ্গে, বাজেটেও মানানসই, সময়েও সঠিক।
জানুয়ারি ২০২৬: প্ল্যান করুন লাল মাটির দেশে
নতুন বছর শুরু করুন লাল মাটির দেশে। জানুয়ারির ২৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত লম্বা ছুটি। এই সময় যেতে পারেন বাঁকুড়া বা পুরুলিয়া ট্রিপে। অথবা ট্যুর করতে পারেন শান্তির ঠিকানা শান্তিনিকেতনে। সোনাঝুড়ি হাট, কোপাই নদীর তীরে আশ্রয় খুঁজে নিতে পারেন। সাথে তারাপীঠের মন্দির, বক্রেশ্বর দর্শন করে নিন। আগে থেকে হোটেল বুক করে নিন। নইলে ভিড়ে আপনি রুম পাবেন না। নতুন বছর হিমেল সকাল আর কুয়াশায় উপভোগ করতে পারবেন।
মার্চ ২০২৬: হোলি স্পেশাল উইকএন্ড
এই সময়ে বাড়ির শিশুদের পরীক্ষা শেষ। মার্চে হোলি উৎসব, বারাণসী বা মথুরা রঙের উৎসব দেখতে ও অনুভব করতে হোলির সময় এই শহরগুলোর বিকল্প নেই। স্থানীয় খাবার যেমন ঠান্ডাই, গুলাবজামুন অবশ্যই ট্রাই করুন।
মে ২০২৬: সামার ব্রেকের সেরা সময়
মে মাসে বুদ্ধপূর্ণিমা (১ মে) শুক্রবারে, সঙ্গে উইকএন্ড—চমৎকার ৩ দিনের ছুটি। গোয়ার সৈকত নিভৃতে ভ্রমণ করতে পারেন পরিবারের সাথে। সৈকত, স্কুবা ডাইভিং, বা শুধু সানসেট, সব কিছুতেই ভরপুর। গ্রীষ্মকালেও আন্দামানে আবহাওয়া তুলনামূলকভাবে মনোরম।
আগস্ট ২০২৬: স্বাধীনতা দিবস ট্রিপ
এই বছরে ১৫ আগস্ট শনিবারে পড়ছে, মানে শুক্রবারের ছুটি নিয়ে ৩ দিনের দুর্দান্ত উইকএন্ড। কুর্গ, ওটি, বা মুনার – বর্ষার মাঝেই দক্ষিণ ভারতের পাহাড়ি অঞ্চলে মন মাতানো সবুজের ছোঁয়া। রেল বা বাস টিকিট আগে কেটে রাখুন, কারণ ইন্ডিপেন্ডেন্স উইকএন্ডে ভিড় থাকে তীব্র।
অক্টোবর ২০২৬: দুর্গাপুজো ও দীপাবলি—বছরের সেরা লং উইকএন্ড
দুর্গাপুজো ২০২৬ পড়ছে ১৭–২১ অক্টোবরের মধ্যে, সঙ্গে শনিবার-রবিবার মিলে পুরো এক সপ্তাহের ছুটি। আর নভেম্বরের শুরুতেই দীপাবলি (৭ নভেম্বর, শনিবার), আরও এক লং উইকএন্ড। শিলং, কাজিরাঙা, বা নর্থ বেঙ্গল ট্যুর – পুজোর ছুটিতে প্রকৃতির সান্নিধ্যে যান। এই সময় ফ্লাইট ভাড়া বাড়ে, তাই অগ্রিম বুকিং করাই বুদ্ধিমানের কাজ।
ডিসেম্বর ২০২৬: ক্রিসমাস উইকএন্ড
২৫ ডিসেম্বর শুক্রবার—মানে বছর শেষে একদম পারফেক্ট লং উইকএন্ড। শিলিগুড়ি থেকে কালিম্পং হয়ে লাভা-লোলেগাঁও রুট, শীতের কুয়াশায় মাখা দারুণ অভিজ্ঞতা। ক্যাফে আর স্থানীয় ক্রিসমাস মার্কেট ঘুরে দেখুন, দারুণ অভিজ্ঞতা হবে।
| মাস | তারিখ | উপলক্ষ | মোট ছুটি |
|---|---|---|---|
| জানুয়ারি | ২৩-২৬ | সরস্বতী পুজো, প্রজাতন্ত্র দিবস | ৪ দিন |
| মার্চ | ৩–৫ | হোলি (Holi) | ৩ দিন |
| মে | গ্রীষ্মের ছুটি | ||
| আগস্ট | ১৪–১৬ | স্বাধীনতা দিবস (Independence Day) | ৩ দিন |
| অক্টোবর | ১৭–২১ | দুর্গাপূজা (Durga Puja) | ৫+ দিন |
| নভেম্বর | ৭–৯ | দীপাবলি (Diwali) | ৩ দিন |
| ডিসেম্বর | ২৫–২৭ | বড়দিন (Christmas) |
জীবনের ছন্দে একটু বিরতি চাই, আর সেই বিরতিটাই হোক একটা ছোট ট্রিপ, পাহাড় বা সমুদ্রের পাশে। ছুটি দেখে প্ল্যানিং করে রাখলে অনেক চাপমুক্ত এবং আনন্দে থাকবেন।
#HolidayPlanner, #LongWeekendCalendar2026,#HolidayCalendar2026, #WeekendTrips, #TravelPlanner2026
Most Viewed Posts
- ২০২৬-এ মেষ রাশির জন্য আসছে বড় মোড় │ Aries Horoscope 2026 Full Prediction
- মোটা হবেন না, মিষ্টি খান নিশ্চিন্তে │ Guilt-Free Sweets for Diwali Delight
- Dharmendra death: ধর্মেন্দ্রর জীবনের এই ১১টি তথ্য অনেকেই জানেন না │ 11 Untold Facts About Dharmendra
- জানেন কি নবরাত্রির চতুর্থ দিনে মা কুষ্মাণ্ডা পূজা কেন বিশেষ? ︱Why Ma Kushmanda Puja on Navratri Day 4 is Special?
- Digha Jagannath Temple Facts ︱দীঘা জগন্নাথ মন্দির সম্পর্কে জানুন এই দশটি অজানা তথ্য

