রেজিনগরে ফের বড় মোড়। কয়েক ঘণ্টার মধ্যেই একশো আশি ডিগ্রি ঘুরে দাঁড়ালেন তৃণমূল প্রার্থী রবিউল আলম চৌধুরী। মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে এসে জানালেন, তিনি আর প্রার্থীপদ প্রত্যাহার করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পরই তাঁর এই সিদ্ধান্ত বদল বলে জানিয়েছেন রবিউল।
রেজিনগরের তৃণমূল প্রার্থী রবিউল আলম চৌধুরী প্রথমে জানিয়েছিলেন, দলের প্রতীক বদলে যাওয়ায় নতুন প্রতীক নিয়ে মানুষের কাছে পৌঁছতে সময় লাগবে। পাশাপাশি দলীয় কর্মীরাও মাঠে নামতে পারছেন না, তাঁদের উপর চাপ রয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। সেই কারণে প্রার্থীপদ প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ফের অবস্থান বদল রবিউলের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে বলে জানিয়ে মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন তিনি। এবার স্পষ্ট জানালেন—
“প্রার্থীপদ প্রত্যাহার করব না।”

