Close Menu
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    জনপ্রিয় পোস্ট

    নির্বাচন ঘোষণা হতেই উত্তপ্ত বাংলার রাজনীতি │ দুই দফার ভোট ঘিরে কেন প্রশ্নের মুখে নির্বাচন কমিশন?

    পাবলিক ওয়াইফাই ব্যবহার করছেন? এই ৫টি সাইবার নিরাপত্তা নিয়ম না জানলে বড় বিপদ হতে পারে

    নিজের সঙ্গে ডেট! লাইফস্টাইল ট্রেন্ডে বদলাচ্ছে ডেটিং সংস্কৃতি, মাত্র কয়েক ঘণ্টার ছুটিতে ঘুরে আসুন এই ৫ জায়গায়

    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest Threads
    Sunday, March 15
    Facebook X (Twitter) YouTube Instagram WhatsApp
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    Newsoffbeat.comNewsoffbeat.com
    Home»খবর-OFFBEAT»স্বামীজির বাণী থেকে জানুন একাগ্রতা বাড়ানোর ৩টি নিশ্চিত উপায় │ Vivekananda Concentration Formula
    খবর-OFFBEAT

    স্বামীজির বাণী থেকে জানুন একাগ্রতা বাড়ানোর ৩টি নিশ্চিত উপায় │ Vivekananda Concentration Formula

    নিউজ অফবিট ডিজিটাল ডেস্কBy নিউজ অফবিট ডিজিটাল ডেস্কJanuary 12, 20264 Mins Read
    WhatsApp Facebook Twitter Pinterest Telegram Threads Copy Link
    Swami Vivekananda standing on the rock at Kanyakumari and in monk attire symbolizing focus and meditation — Vivekananda Concentration Formula illustration.
    Share
    WhatsApp Facebook Twitter Telegram Pinterest Threads Copy Link
    শুরু করছি একটা ছোট গল্প দিয়ে। একবার আমেরিকায় স্বামীজি লক্ষ্য করলেন বেশ কিছু বালককে, তারা জলের উপর ভেসে থাকা ডিমের খোলাকে ভাঙার চেষ্টা করছে। কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। স্বামীজি বন্দুক নিলেন, লক্ষ্য স্থির করে ডিমের খোলার উপর নিক্ষেপ করলেন। সফল হলেন (Vivekananda Concentration Formula)। একজন ছাত্র প্রশ্ন করেছিলেন কিভাবে তা সম্ভব হল? স্বামীজি উত্তরে বলেছিলেন, জীবনে যা কিছু করো, লেখাপড়া হোক বা অন্য কিছু, মন শুধুমাত্র তার উপরেই দাও। সফল তুমি হবেই। সফল হবার মূল মন্ত্রই হলো একাগ্রতা। সেই একাগ্রতা কীভাবে আপনি বাড়াবেন? সেই পথই বলেছেন স্বামী বিবেকানন্দ।

    নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: একাগ্রতা বা Concentration-ই হলো জীবনের সব সাফল্যের মূল মন্ত্র। আজকের যুগে সোশ্যাল মিডিয়া, নোটিফিকেশন, ব্যস্ততা আর অস্থিরতার ভিড়ে মনকে স্থির রাখা যেন অসম্ভব হয়ে উঠেছে। অথচ স্বামী বিবেকানন্দ শতবর্ষ আগেই সেই মানসিক বিজ্ঞান শিখিয়ে গেছেন — কীভাবে মনকে প্রশিক্ষণ দিয়ে জীবনের লক্ষ্যকে অর্জন করা যায়। চলুন জেনে নেওয়া যাক, স্বামীজির বাণীতে একাগ্রতা বাড়ানোর তিনটি চূড়ান্ত উপায় — যা আজও সমান কার্যকর ও বাস্তব।

    আরও পড়ুন : জানেন কী? ভারতবর্ষের কোন রাজ্যটি সবচেয়ে সুখী?

    একাগ্রতা কেন দরকার হয়? (Vivekananda Concentration Formula)

    আমরা জীবনে ব্যর্থ হই। দোষারোপ করি নিজের ভাগ্যের। কিন্তু ভাগ্যই কি আসল দোষী? স্বামীজি বলছেন অন্য কথা। তিনি বলছেন, -“তোমার ভাগ্য তোমার নিজের হাতে, দুর্বলতা ছেড়ে শক্ত হও। এই একটাই মুক্তির পথ।” স্বামী বিবেকানন্দের সম্পূর্ণ রচনা গ্রন্থে বলা হচ্ছে, একাগ্রতা কেন দরকার? শিক্ষা সংক্রান্ত একাধিক লেখা স্বামীজির রয়েছে। স্বামীজি মনে করতেন, মানুষ কোনো কিছু শিখতে চাইলে বা কাজ করতে চাইলেও করতে পারে না। কারণ মনকে ইচ্ছামত ব্যবহার করা যায় না। তার ঊর্ধ্বে থাকে একাগ্রতা। একাগ্রতা গভীরতার মধ্যে দিয়েই শিক্ষা কে অর্জন করা সম্ভব।

    একাগ্রতার তিন  শ্রেষ্ঠ উপায় কী কী? (Vivekananda Concentration Formula)

    ধ্যান ও আত্মনিরীক্ষণ — Concentration-এর সর্বোচ্চ চর্চা

    ধ্যানের মাধ্যমে মন এক বিন্দুতে স্থির হয়। এটি কেবল ধর্মীয় প্রক্রিয়া নয়, বরং মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ানোর প্রমাণিত মনোবৈজ্ঞানিক পদ্ধতি। ধ্যান মানে চোখ বন্ধ করে বসা নয়; বরং নিজের ভিতরে মনোযোগ ফিরিয়ে আনা। প্রতিদিন সকালে বা রাতে নিরিবিলি স্থানে ১০–১৫ মিনিট নিজের শ্বাসের ওপর মন দিন, চিন্তা আসলে শুধু দেখুন, তাতে জড়িয়ে পড়বেন না। স্বামীজি বলেছেন, “মন হলো এক বন্য ঘোড়া, তাকে বেঁধে রাখার লাগাম হলো ধ্যান।” যে ধ্যানের চর্চা নিয়মিত করে, তার মন অবিচল হয়, সিদ্ধান্ত স্পষ্ট হয়, আর চিন্তা-ভাবনা হয় শক্তিশালী ও শান্ত।

    মনকে প্রশিক্ষণ দাও, মনকে দমন নয় (Vivekananda Concentration Formula)

    স্বামীজি বলেছিলেন, “মনকে দমন করতে যেও না, তাকে নিয়ন্ত্রণ করতে শেখো।” একাগ্রতার মূল শুরু হয় নিজের মনকে বুঝে নেওয়া থেকে। আমরা সাধারণত মনকে শত্রু ভেবে তার ওপর জোর প্রয়োগ করি, কিন্তু স্বামীজি বলেছিলেন—মনকে বন্ধুর মতো আচরণ করো। মনকে কোনো কাজে নিবিষ্ট করতে চাইলে তাকে ভয় দেখিয়ে নয়, বরং উৎসাহ দিয়ে আনো। স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজ স্বামীজীর বলা এই একাগ্রতার কথা ব্যাখ্যা করেছেন।

    নিউইয়র্কে বেদান্ত সোসাইটির উদ্যোগে রামকৃষ্ণ মিশনের লোগো তৈরি হয়। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনের লোগোতেও একাগ্রতার কথা বলেছেন। একাগ্রতাকে ব্যবহার করেছেন। এর জন্য প্রতিদিন অন্তত ১০ মিনিট “মাইন্ডফুল ব্রিদিং” বা সচেতন শ্বাস-প্রশ্বাসের চর্চা করুন। গভীরভাবে শ্বাস নিন, ধীরে ছাড়ুন—শুধু এই প্রক্রিয়াতেই মন শান্ত হয়, ফোকাস বাড়ে। ধীরে ধীরে দেখবেন, আপনি আপনার চিন্তাগুলো পর্যবেক্ষণ করতে পারছেন, নিয়ন্ত্রণ করতে পারছেন। স্বামীজি বলেছিলেন, “যে মন নিজের আদেশে কাজ করে না, সে-ই অস্থির। তাকে সেবকের মতো শিক্ষা দাও।”

    এক কাজে এক সময় (Vivekananda Concentration Formula)

    বর্তমান প্রজন্মের মধ্যে ইন্টারমিটেন্ট মনোযোগ  দেখা যায়। অর্থাৎ তারা অনেকগুলি কাজ একসঙ্গে করছে। ছাত্ররা ক্লাসে পড়া শুনছে, একই সাথে কখনো সামাজিক মাধ্যমে স্ক্রল করছে, নোট করে নিচ্ছে। কর্পোরেটেও তাই। স্বামীজি এই বিষয়টিরই ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন মানুষের মন একটাই। মনকে অনেক কাজে একসাথে ব্যবহার করা যায় না। যেকোনো একটি কাজে একাগ্রতা রেখে সম্পূর্ণ করে পরবর্তী কাজটি করা উচিত। তাঁর মতে, একাগ্রতা গড়ে ওঠে অভ্যাসের মাধ্যমে—আজ ৫ মিনিট, কাল ১৫ মিনিট—এভাবে নির্দিষ্ট একটি কাজে নিরবচ্ছিন্নভাবে সময় দেওয়ার অভ্যাস তৈরি করতে হবে। একাগ্রতা মানে কেবল মনোযোগ নয়, বরং নিজের মধ্যে থাকা অনন্ত শক্তির প্রতি বিশ্বাস।আজকের দ্রুতগতির জীবনেও তাঁর এই শিক্ষা সময়োপযোগী—আমাদের শুধু বাহিরের জগতে নয়, নিজেদের ভিতরের জগতে একাগ্র হতে শেখায়।

    স্বামীজী তিনটি মূল মন্ত্র বলেছেন একাগ্রতার (Vivekananda Concentration Formula)। ১. কাজের প্রতি ১০০% মনোযোগ দেওয়ার মানসিক ক্ষমতা। ২. অনেক ক্ষেত্রে দেখা যায়, প্রথম দিন একটা কাজ করা হলো, দ্বিতীয় দিন সেটা সম্ভব হয় না। স্বামীজি সেই ব্যাখ্যায় দিয়েছেন, একাগ্রতাকে ধরে রাখতে হবে। জীবনে অনুশীলন খুব গুরুত্বপূর্ণ। ৩. টার্গেটকে এক জায়গায় স্থির রেখে, সবকিছু বাদ দিয়ে লক্ষ্যে স্থির থাকতে হবে। একাগ্রতা কোনো যাদু নয়, বরং প্রতিদিনের একটি চর্চা। যদি নিয়মিতভাবে অনুসরণ করা যায়, তবে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য আসবে নিশ্চিতভাবে।

    #SwamiVivekananda, #Concentrationtips, #Mindfulness, #BengaliMotivationtips, #FocusMindset, #PositiveVibes

    Most Viewed Posts

    • ‘মায়া ভরা রাতি’ আবার ফিরছে—অরিজিৎ সিং-এর কণ্ঠে নতুন করে জেগে উঠবে এক চিরন্তন গান
    • ২০২৬-এ মেষ রাশির জন্য আসছে বড় মোড় │ Aries Horoscope 2026 Full Prediction
    • মোটা হবেন না, মিষ্টি খান নিশ্চিন্তে │ Guilt-Free Sweets for Diwali Delight
    • বাড়িতে রাখুন এই নয় গাছ, সৌভাগ্য ফিরবেই
    • Dharmendra death: ধর্মেন্দ্রর জীবনের এই ১১টি তথ্য অনেকেই জানেন না │ 11 Untold Facts About Dharmendra

    Bengali Motivation How to Focus and Success Life Lessons Self Discipline Success Mantra Swami Vivekananda Vivekananda Concentration Formula
    Follow on Facebook Follow on WhatsApp Follow on X (Twitter) Follow on Instagram Follow on Pinterest Follow on YouTube
    Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email Reddit Copy Link
    Previous Articleভার্সেটাইল প্রশান্ত প্রয়াত │ ইন্ডিয়ান আইডলজয়ীর জীবনযুদ্ধের দিনগুলি কেমন ছিল? │ Prashant tamang death
    Next Article ৪৯ তম কলকাতা বইমেলা কবে শুরু হচ্ছে? │এবারের থিম কান্ট্রি কি? │ Kolkata Book Fair 2026

    Related Posts

    নির্বাচন ঘোষণা হতেই উত্তপ্ত বাংলার রাজনীতি │ দুই দফার ভোট ঘিরে কেন প্রশ্নের মুখে নির্বাচন কমিশন?

    March 15, 2026

    বাজেটে হতাশা, ব্রিগেডে বড় ঘোষণা! পশ্চিমবঙ্গের জন্য ১৮,৬৮০ কোটির কোন কোন প্রকল্প উপহার দিলেন প্রধানমন্ত্রী

    March 14, 2026

    কেন বারবার ব্রিগেড? নেহেরু থেকে মোদী—কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভারতের রাজনীতির সবচেয়ে বড় মঞ্চ

    March 14, 2026

    কৃষকদের জন্য বড় সুখবর! আবারও অ্যাকাউন্টে টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার! কীভাবে আবেদন করবেন, কারা পাবেন এই সুবিধা?

    March 13, 2026

    নীরবে বাড়ছে কিডনি রোগ! বিশ্ব কিডনি দিবসে জানুন কোন লক্ষণে সতর্ক হবেন, কী খাবেন আর কী এড়াবেন

    March 12, 2026

    খাঁচায় বন্দি চিতা, অথচ সরকারের খাতায় ‘সফল’ প্রজেক্ট! ভারতের চিতা পুনর্বাসন প্রকল্পের আসল সত্যিটা কী?

    March 12, 2026
    আরও পড়ুন

    নির্বাচন ঘোষণা হতেই উত্তপ্ত বাংলার রাজনীতি │ দুই দফার ভোট ঘিরে কেন প্রশ্নের মুখে নির্বাচন কমিশন?

    বাজেটে হতাশা, ব্রিগেডে বড় ঘোষণা! পশ্চিমবঙ্গের জন্য ১৮,৬৮০ কোটির কোন কোন প্রকল্প উপহার দিলেন প্রধানমন্ত্রী

    কেন বারবার ব্রিগেড? নেহেরু থেকে মোদী—কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভারতের রাজনীতির সবচেয়ে বড় মঞ্চ

    কৃষকদের জন্য বড় সুখবর! আবারও অ্যাকাউন্টে টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার! কীভাবে আবেদন করবেন, কারা পাবেন এই সুবিধা?

    নীরবে বাড়ছে কিডনি রোগ! বিশ্ব কিডনি দিবসে জানুন কোন লক্ষণে সতর্ক হবেন, কী খাবেন আর কী এড়াবেন

    1 2 3 … 60 Next
    আমাদের সঙ্গে যুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    সাম্প্রতিক পোস্ট
    খবর-OFFBEAT

    নির্বাচন ঘোষণা হতেই উত্তপ্ত বাংলার রাজনীতি │ দুই দফার ভোট ঘিরে কেন প্রশ্নের মুখে নির্বাচন কমিশন?

    West Bengal Assembly Election 2026: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ ঘিরে কেন বাড়ছে প্রশ্ন? অন্য রাজ্যে…

    পাবলিক ওয়াইফাই ব্যবহার করছেন? এই ৫টি সাইবার নিরাপত্তা নিয়ম না জানলে বড় বিপদ হতে পারে

    নিজের সঙ্গে ডেট! লাইফস্টাইল ট্রেন্ডে বদলাচ্ছে ডেটিং সংস্কৃতি, মাত্র কয়েক ঘণ্টার ছুটিতে ঘুরে আসুন এই ৫ জায়গায়

    অশুভ প্রভাব পড়ছে না তো আপনার রাশিতে? জেনে নিন খরমাসে কোন রাশির জন্য বাড়ছে দুশ্চিন্তা, কার খুলতে পারে ভাগ্যের দরজা

    বাজেটে হতাশা, ব্রিগেডে বড় ঘোষণা! পশ্চিমবঙ্গের জন্য ১৮,৬৮০ কোটির কোন কোন প্রকল্প উপহার দিলেন প্রধানমন্ত্রী

    আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

    অফবিট লেখা ও নতুন তথ্য আপনার ইনবক্সে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।

    March 2026
    MTWTFSS
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031 
    « Feb    
    আমাদের কথা
    আমাদের কথা

    NewsOffBeat-এ স্বাগতম।
    এখানে পাবেন অফবিট গল্প, ভ্রমণ, সংস্কৃতি, রীতি-নীতি, খাবার এবং জীবনযাপনের নানা দিক। সঙ্গে রয়েছে প্রযুক্তির সর্বশেষ আপডেট, ভিন্নধর্মী খাদ্যাভ্যাস, ফ্যাশন ট্রেন্ড, মেকআপ টিপস, স্বাস্থ্য-সুরক্ষা, যোগব্যায়ামের উপকারিতা এবং পুষ্টিকর খাদ্যসংক্রান্ত তথ্য।
    অদ্ভুত, ব্যবহারযোগ্য, মনভোলানো এবং অনুপ্রেরণাদায়ক কনটেন্টের জন্য, আমাদের সঙ্গে থাকুন লেখায়, ছবিতে, ভিডিওতে— নিউজ অফবিট : খবরের স্বাদবদল

    সাম্প্রতিক পোস্ট

    নির্বাচন ঘোষণা হতেই উত্তপ্ত বাংলার রাজনীতি │ দুই দফার ভোট ঘিরে কেন প্রশ্নের মুখে নির্বাচন কমিশন?

    পাবলিক ওয়াইফাই ব্যবহার করছেন? এই ৫টি সাইবার নিরাপত্তা নিয়ম না জানলে বড় বিপদ হতে পারে

    নিজের সঙ্গে ডেট! লাইফস্টাইল ট্রেন্ডে বদলাচ্ছে ডেটিং সংস্কৃতি, মাত্র কয়েক ঘণ্টার ছুটিতে ঘুরে আসুন এই ৫ জায়গায়

    Pages
    • NewsOffbeat বাংলা | Bengali Offbeat News, Lifestyle, Travel & Food Updates
    • আমাদের কথা (About Us)
    • Contact Us (যোগাযোগ)
    • Privacy Policy
    • Terms and conditions
    • Sitemape
    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    News OFFBEAT © 2022-2025. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.