Digital Census West Bengal: প্রথমবার ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হতে চলেছে পশ্চিমবঙ্গে। HLO App, Self Enumeration এবং ৩৩টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গে আগামী ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত হতে চলেছে জনগণনার প্রথম দফার কাজ। এবারই প্রথম দেশে এবং রাজ্যে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা হতে চলেছে। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, বাড়ি ও পরিবারের তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা হবে বিশেষ মোবাইল অ্যাপ এবং অনলাইন পোর্টাল।
জানা গিয়েছে, তথ্য সংগ্রহের ক্ষেত্রে ব্যবহার করা হবে এইচএলও মোবাইল অ্যাপ (HLO App)। পাশাপাশি নাগরিকদের জন্য থাকছে স্ব-গণনা বা সেল্ফ এনিউমারেশন (Self Enumeration)-এর সুযোগ। অর্থাৎ সাধারণ মানুষ চাইলে নিজেরাই নির্দিষ্ট পোর্টালে গিয়ে নিজেদের পরিবারের তথ্য আপলোড করতে পারবেন।
এই বিশাল কর্মযজ্ঞে অংশ নেবেন প্রায় ১ লক্ষ ২৫ হাজার এনিউমারেটর। তাঁদের সঙ্গে থাকবেন বিপুল সংখ্যক সুপারভাইজার। প্রথম দফায় মূলত বাড়ি ও পরিবারের তথ্য সংগ্রহ করা হবে। দ্বিতীয় দফায় হবে জাতি ও উপজাতি সংক্রান্ত সমীক্ষা।
সরকারি সূত্রে খবর, জনগণনার অধিকাংশ তথ্য ২০২৭ সালে প্রকাশ করা হতে পারে।
জনগণনায় কী কী প্রশ্ন করা হতে পারে? (Digital Census West Bengal)
জনগণনার সময় সাধারণ নাগরিকদের মোট ৩৩টি প্রশ্ন করা হতে পারে। এই প্রশ্নগুলির মধ্যে থাকবে বাড়ি, পরিবার, জীবনযাত্রা, সুযোগ-সুবিধা এবং ডিজিটাল ব্যবহারের বিভিন্ন তথ্য।
সম্ভাব্য প্রশ্নগুলির মধ্যে রয়েছে—
- আপনার বাড়ির নম্বর কত?
- সেন্সাস হাউস নম্বর কী?
- বাড়ির মেঝে, দেওয়াল ও ছাদ কী দিয়ে তৈরি?
- বাড়িটি কী কাজে ব্যবহার হয়?
- পরিবারে মোট সদস্য কতজন?
- পরিবার এসসি, এসটি নাকি ওবিসি?
- পরিবারের প্রধানের নাম ও লিঙ্গ কী?
- বাড়িটি নিজের নাকি ভাড়া?
- বসবাসযোগ্য ঘর কতগুলি?
- বাড়িতে কতজন বিবাহিত দম্পতি রয়েছেন?
- খাবার জলের প্রধান উৎস কী?
- বিদ্যুৎ সংযোগ আছে কি না?
- বাড়িতে শৌচাগার আছে কি না?
- নিকাশি ব্যবস্থা রয়েছে কি না?
- আলাদা স্নানের জায়গা আছে কি না?
- এলপিজি বা পিএনজি গ্যাস সংযোগ আছে কি না?
- রান্নার জন্য কী জ্বালানি ব্যবহার করা হয়?
- বাড়িতে রেডিও, টিভি, ইন্টারনেট, ল্যাপটপ বা কম্পিউটার আছে কি না?
- মোবাইল বা স্মার্টফোন ব্যবহার হয় কি না?
- সাইকেল, মোটরসাইকেল বা চারচাকার গাড়ি আছে কি না?
- পরিবারের প্রধান খাদ্যশস্য কী?
- যোগাযোগের জন্য মোবাইল নম্বর কী?
সরকারের দাবি, এই ডিজিটাল জনগণনার (Digital Census West Bengal) মাধ্যমে তথ্য সংগ্রহ আরও দ্রুত, স্বচ্ছ এবং নির্ভুল হবে। তবে এত বড় ডিজিটাল প্রক্রিয়া বাস্তবে কতটা সফল হয়, এখন সেটাই দেখার।
#DigitalCensus #WestBengal #IndiaCensus #HLOApp #SelfEnumeration #Census2026 #PopulationSurvey #DigitalIndia
সাম্প্রতিক পোস্ট
নিয়োগ দুর্নীতি কি আগামী দিনে কমবে? জানুন, চাকরির নিয়মে এই পরিবর্তনে আসবে কি স্বচ্ছতা?
এক্সপোজড! ককরোচ জনতা পার্টির নেপথ্যে কোন চক্রান্তের গন্ধ? সত্যিটা জানলে চমকে উঠবেন
মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না! জানুন, এই কার্ড থাকলেই দিঘা থেকে দার্জিলিং সফর ফ্রী তে
কলেজে ভর্তি নিয়ে বড় খবর, এক নজরে দেখে নিন স্নাতকে ভর্তির আবেদন কবে থেকে?

