Close Menu
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    জনপ্রিয় পোস্ট

    অষ্টমীর অঞ্জলি এবারও কী ভোরে দিতে হবে? শেষ কবে এমন ঘটনা ঘটেছিল?

    রঙিন কলকাতার রাস্তা, বৃষ্টিতে কতটা নিরাপদ? বিদেশে কি এমন রাস্তা আছে? জানুন,সেগুলি কিভাবে ব্যবহৃত হয়

    ঘাট থেকে ব্যস্ত রাজপথ, মায়ের আগমনের অপেক্ষায় উৎসবের সাজে কলকাতা

    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest Threads
    Thursday, October 15
    Facebook X (Twitter) YouTube Instagram WhatsApp
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    Newsoffbeat.comNewsoffbeat.com
    Home»মিক্স-৪»ইচ্ছে-ডানা»” তাহলে লেখেন কেন? “
    ইচ্ছে-ডানা

    ” তাহলে লেখেন কেন? “

    নিউজ অফবিট ডিজিটাল ডেস্কBy নিউজ অফবিট ডিজিটাল ডেস্কAugust 30, 2026Updated:August 30, 20263 Mins Read
    WhatsApp Facebook Twitter Pinterest Telegram Threads Copy Link
    Why Writers Write: A lonely writer looking at the sky beside an unfinished manuscript and books
    Share
    WhatsApp Facebook Twitter Telegram Pinterest Threads Copy Link

    Why Writers Write: সময় বদলায়। বদলাবেই। নিয়নের আলো ফিকে হয়ে এলইডি’র উজ্জলতায়। স্মার্টফোন মাপে রক্তচাপ। মুহূর্তগুলো বন্দি আজ আঙুলের ছোঁয়ায়। তবু ছুটির দিনে ক্লান্ত দুপুরে ভাতঘুম মন। শিরিষ গাছের দীর্ঘ ছায়া আড়মোড়া ভাঙে তপ্ত ছাদে। আর মন কেমন করা রবিবার দুপুরে মজে থাকে ‘রোদ্দুরের কথকতা‘। কলমে-দেবব্রত বন্দ্যোপাধ্যায়

    ” আপনার লেখাগুলো কেউ পড়ে না। আপনার লেখাগুলো কারো ভালো লাগে না। আপনার বই বিক্রি হয় না। আপনাকে কেউ চেনে না । তাহলে লেখেন কেন? “
    প্রশ্নটি শুনে লোকটা আকাশের দিকে তাকাল। ভাবল অনেকক্ষণ। তারপর বলল, ‘আর কিছুই পারি না বলে।’ মানে বলতে চাইলো। অশ্রুত কথোপকথনের মতো।
    এই এক লাইনের ভেতরেই পৃথিবীর সব লেখকের গোপন ইতিহাস লুকিয়ে আছে।
    লোকটার মতো এই কথাটা আরও অনেকেই বলে গেছেন, একটু অন্য ভাবে।
    কাফকা বলেছিলেন, “আমি লিখি না, লেখা আমাকে লেখে। আমি না লিখলে ভেতরটা পচে যায়।” লেখা তাঁর কাছে কোন কাজ ছিল না, ছিল একটি অস্তিত্ব। তাঁর বেঁচে থাকার একটা পদ্ধতি। একমাত্র প্রার্থনা।সারাজীবন তিনি প্রায় কিছুই ছাপেননি। বন্ধুকে বলে গিয়েছিলেন, মরে গেলে সব পাণ্ডুলিপি পুড়িয়ে দিও। বন্ধুটি কথা শোনেনি বলেই আজ আমরা কাফকাকে চিনি।

    আরও পড়ুন : মহাকালের ঘণ্টা বাজছে, মায়ের ছবিতে মালা

    জীবনানন্দ দাশ আমাদের মতোই এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। একা, অখ্যাত, প্রায় পাঠকহীন। তিনি লিখেছিলেন — “সকলেই কবি নয়, কেউ কেউ কবি।”
    আরও লিখেছিলেন,
    “আমাকে খোঁজো না তুমি বহুদিন – কতদিন আমিও তোমাকে খুঁজি নাকো।”
    তিনি জানতেন, কবিতা পড়ার লোক নেই। তবু লিখে গেছেন, কারণ কবিতা ছাড়া তাঁর বেঁচে থাকার আর কোনো উপায় ছিল না। রবীন্দ্রনাথ বলেছিলেন অনেক সহজ করে — “লেখার ইচ্ছা, বলার ইচ্ছার মতোই স্বাভাবিক। ফুল ফুটলে যেমন গন্ধ বেরোয়।”
    চার্লস বুকোস্কি আরও নির্মম। তিনি বলেছিলেন, “যদি তোমার বুকের ভেতর থেকে রক্ত হয়ে লেখা বেরিয়ে না আসে, লিখো না। যদি কেউ তোমাকে না পড়ে, তবুও লেখা বেরিয়ে আসে, তাহলেই লিখো।” আর কাম্যু বলেছিলেন, “শিল্পী যখন কিছুই আর করতে পারে না, তখন সে লেখে।” লেখাটা কখনোই শুধু যোগাযোগ নয়। যোগাযোগ তো ব্যবসা, বিজ্ঞাপন, বক্তৃতাও। লেখা হলো আত্মরক্ষা। কর্ণের কবচ কুন্ডলের মতো নিবিড় ঢাল। অনন্ত গ্লানি আর অপমানের সামনে একা কুম্ভ। নিশ্চিত পরাজয়ের সামনে একক অভিমন্যু।

    যে ছেলেটা ভিড়ের মধ্যে কথা বলতে পারে না, সে ডায়েরি লেখে। যে মেয়েটা কাঁদতে পারে না সবার সামনে, সে কবিতা লেখে। আমরা সবাই জীবনে এমন কিছু বয়ে বেড়াই, যা কাউকে বলা যায় না। লেখা সেই না-বলা কথাগুলোর জন্য একটা ঘর। একটা চিলেকোঠা। পাঠক পেলে সেই ঘরে আলো জ্বলে। পাঠক না পেলে ঘরটা অন্ধকার থাকে, কিন্তু ঘরটা থাকে। ভেঙে পড়ে না।
    তাই যদি কখনো মনে হয়, আপনার লেখা কেউ পড়ছে না, কেউ বুঝছে না, বই বিক্রি হচ্ছে না, কেউ চিনছে না — ভয় পাবেন না। আপনি একা নন। পৃথিবীর বেশিরভাগ সত্যিকারের লেখাই প্রথমে একা ছিল। লোকজন আসবে কি আসবে না, সেটা সময়ের হাতে। আপনার হাতে শুধু একটা কাজ — লিখে যাওয়া।
    কারণ আকাশ কাউকে দেখানোর জন্য নীল হয় না। নদী কেউ দেখবে বলে বয়ে যায় না। আর লেখক কেউ পড়বে বলেই লেখে না।
    সে লেখে, কারণ আর কিছুই সে পারেও না, আর কিছুই সে হতেও চায় না। সমবেত না পারার সামনে, হাজার সত্যি অজুহাতের সামনে একমাত্র ‘পারলাম’ নামক আত্মবিশ্বাস।
    হয়তো। হয়তো বা।।

    #WhyWritersWrite #Writers #Writing #Authors #Literature #Books #WritersLife #CreativeWriting

    সাম্প্রতিক পোস্ট

    স্কুলের শৌচাগারে সাপ! নামী বেসরকারি স্কুলের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন, কী বলছে কর্তৃপক্ষ

    নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের নেপথ্যে আসল কারণ কী? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

    অভিজিৎ দীপকে কি তবে এবার বিজেপিতে? রাজনৈতিক প্রস্তাব ঘিরে তুঙ্গে জল্পনা

    ঋতব্রতই বিরোধী দলনেতা, হাইকোর্টের বড় পর্যবেক্ষণ, কালীঘাটপন্থী তৃণমূলের পদক্ষেপ কী?

    authors Bengali literature books literature writers writers life writing writing motivation
    Follow on Facebook Follow on WhatsApp Follow on X (Twitter) Follow on Instagram Follow on Pinterest Follow on YouTube
    Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email Reddit Copy Link
    Previous Articleকারও পৌষ মাস, কারও সর্বনাশ! নেপালের হড়পা বানে জলে ভাসল ব্যাঙ্কের লকার, জানুন তারপর কী হল
    Next Article ১লা সেপ্টেম্বর থেকে বদলাচ্ছে পার্কিংয়ের নিয়ম! কোথায় গাড়ি রাখবেন, —নতুন ব্যবস্থায় কী কী বদল, জানালেন মন্ত্রী

    Related Posts

    দাম দিয়ে সব কেনা যায়, কিন্তু মূল্য কি কখনও কেনা যায়?

    October 4, 2026

    হাসি রাশি রাশি

    September 27, 2026

    আজকের বিদ্যাসাগর তর্পণ

    September 27, 2026

    পার্কস্ট্রিট, জেব্রা ক্রসিং, মিনিবাস ও সিমেট্রি

    September 23, 2026

    গোপাল বড় সুবোধ বালক

    September 22, 2026

    গামছা পুরাণ

    September 18, 2026
    আরও পড়ুন

    দাম দিয়ে সব কেনা যায়, কিন্তু মূল্য কি কখনও কেনা যায়?

    হাসি রাশি রাশি

    আজকের বিদ্যাসাগর তর্পণ

    পার্কস্ট্রিট, জেব্রা ক্রসিং, মিনিবাস ও সিমেট্রি

    গোপাল বড় সুবোধ বালক

    1 2 3 … 13 Next
    আমাদের সঙ্গে যুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    সাম্প্রতিক পোস্ট
    খবর-OFFBEAT

    অষ্টমীর অঞ্জলি এবারও কী ভোরে দিতে হবে? শেষ কবে এমন ঘটনা ঘটেছিল?

    নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজোয় এবার বাড়তি একটি দিন পাওয়ার কথা বলা হলেও মহাষ্টমীর অঞ্জলির…

    রঙিন কলকাতার রাস্তা, বৃষ্টিতে কতটা নিরাপদ? বিদেশে কি এমন রাস্তা আছে? জানুন,সেগুলি কিভাবে ব্যবহৃত হয়

    ঘাট থেকে ব্যস্ত রাজপথ, মায়ের আগমনের অপেক্ষায় উৎসবের সাজে কলকাতা

    পুজোর আগেই অগ্রিম বেতন ও বর্ধিত মহার্ঘ ভাতা, সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে কবে ঢুকছে বর্ধিত ডিএ র টাকা

    আপনি কি কাউন্সিলর হতে চান আগামী পুর নির্বাচনে? তাহলে এই পদ্ধতিতে করতে পারেন আবেদন

    আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

    অফবিট লেখা ও নতুন তথ্য আপনার ইনবক্সে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।

    October 2026
    MTWTFSS
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031 
    « Sep    
    আমাদের কথা
    আমাদের কথা

    NewsOffBeat-এ স্বাগতম।
    এখানে পাবেন অফবিট গল্প, ভ্রমণ, সংস্কৃতি, রীতি-নীতি, খাবার এবং জীবনযাপনের নানা দিক। সঙ্গে রয়েছে প্রযুক্তির সর্বশেষ আপডেট, ভিন্নধর্মী খাদ্যাভ্যাস, ফ্যাশন ট্রেন্ড, মেকআপ টিপস, স্বাস্থ্য-সুরক্ষা, যোগব্যায়ামের উপকারিতা এবং পুষ্টিকর খাদ্যসংক্রান্ত তথ্য।
    অদ্ভুত, ব্যবহারযোগ্য, মনভোলানো এবং অনুপ্রেরণাদায়ক কনটেন্টের জন্য, আমাদের সঙ্গে থাকুন লেখায়, ছবিতে, ভিডিওতে— নিউজ অফবিট : খবরের স্বাদবদল

    সাম্প্রতিক পোস্ট

    অষ্টমীর অঞ্জলি এবারও কী ভোরে দিতে হবে? শেষ কবে এমন ঘটনা ঘটেছিল?

    রঙিন কলকাতার রাস্তা, বৃষ্টিতে কতটা নিরাপদ? বিদেশে কি এমন রাস্তা আছে? জানুন,সেগুলি কিভাবে ব্যবহৃত হয়

    ঘাট থেকে ব্যস্ত রাজপথ, মায়ের আগমনের অপেক্ষায় উৎসবের সাজে কলকাতা

    Pages
    • NewsOffbeat বাংলা | Bengali Offbeat News, Lifestyle, Travel & Food Updates
    • আমাদের কথা (About Us)
    • Contact Us (যোগাযোগ)
    • Privacy Policy
    • Terms and conditions
    • Sitemape
    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    News OFFBEAT © 2022-2025. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.