Close Menu
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    জনপ্রিয় পোস্ট

    আগামী এক বছরে উত্তরবঙ্গ কী কী পেতে চলেছে? পর্যটন ও উন্নয়নে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর

    গোপাল বড় সুবোধ বালক

    হস্তীশাবককে বাঁচিয়ে ভাইরাল মৎস্যজীবীরা, কীভাবে মিঠু-বাবলুরা বাঁচিয়ে দিলেন একরত্তির প্রাণ?

    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest Threads
    Tuesday, September 22
    Facebook X (Twitter) YouTube Instagram WhatsApp
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    Newsoffbeat.comNewsoffbeat.com
    Home»মিক্স-৪»ইচ্ছে-ডানা»গোপাল বড় সুবোধ বালক
    ইচ্ছে-ডানা

    গোপাল বড় সুবোধ বালক

    শম্পা পালBy শম্পা পালSeptember 22, 20264 Mins Read
    WhatsApp Facebook Twitter Pinterest Telegram Threads Copy Link
    Vidyasagar Borno Porichoy, the influential Bengali primer written by Ishwar Chandra Vidyasagar for children
    Share
    WhatsApp Facebook Twitter Telegram Pinterest Threads Copy Link

    Vidyasagar Borno Porichoy: বাংলা ভাষায় শিশুদের সহজে পড়াশোনা শেখানোর প্রয়োজন থেকেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা করেন বর্ণপরিচয়। জটিল বর্ণমালার বদলে সরল পাঠের পথ দেখানো এই বই পরবর্তীকালে বাংলার প্রাথমিক শিক্ষার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে। লিখেছেন ড. সুস্মিতা প্রামাণিক

    বিদ্যাসাগর মশাই তখন সংস্কৃত কলেজের অধ্যক্ষ। তিনি লক্ষ্য করলেন বাংলায় বাচ্চাদের পড়ার মতো সহজ বইয়ের খুব অভাব। তখনকার বাংলা বর্ণমালা সংস্কৃতের জটিল নিয়মে ভরা। শিশুপাঠ্য বইয়ের প্রয়োজনীয়তা অনুভব করে তিনি লিখতে শুরু করলেন এক আশ্চর্য বই। বর্ণপরিচয়। যা হয়ে উঠবে বাংলার সবচেয়ে প্রভাবশালী প্রাইমার।
    উদ্দেশ্য একটাই, যে বাচ্চারা অক্ষর চিনবে। আবার অক্ষরজ্ঞানের সাথে সাথে তাদের চরিত্র গড়ে উঠবে। প্রথম ভাগে ছিল বর্ণ শিক্ষা আর ছোট ছোট সহজ বাক্য। যেমন – ‘গোপাল বড় সুবোধ বালক’ ইত্যাদি। দ্বিতীয় ভাগে ছিল, ‘ভুবন ও তার মাসি’, ‘বাঘ ও ছাগল’ ইত্যাদি গল্প।যে নীতি গল্পগুলি তিনি ইংরেজি এবং সংস্কৃত নীতিকথা থেকে সহজ বাংলায় অনুবাদ করেছিলেন। ১৮৫৫ সাল, পয়লা বৈশাখ ১৩ই এপ্রিল সংস্কৃত প্রেস থেকে দুই পয়সা দামে তিনি বের করলেন এই বই।
    মূল বইতে ঈশ্বরচন্দ্র লিখেছিলেন – ‘ গোপাল বড় সুবোধ বালক। সে পিতা-মাতার আজ্ঞা পালন করে। গুরুজনকে ভক্তি করে। মিথ্যা কথা কহে না। সকলের সহিত সদ্ব্যবহার করে। সে প্রত্যহ প্রাতঃকালে উঠিয়া মুখ প্রক্ষালন করে। , পড়াশুনা করে। বিদ্যালয়ে যায়।’ ইত্যাদি। ছোটবেলায় এই গোপালকে আমাদের কখনো আশ্চর্য কিছু মনে হয়নি। আজকের ভাষায় খুব বোরিং। অর্থাৎ আকর্ষণীয় নয়। কারণ সে কোন দুষ্টুমি করে না। সে নিয়ম ভাঙ্গে না। সে একদম ছবির মত সুন্দর। কিন্তু আজকের প্রেক্ষিতে ভেবে দেখলে দেখা যাবে ওই গোপালই সবচেয়ে বিপ্লবী চরিত্র। আজকের দুনিয়ায় সুবোধ হওয়াটাই সবচেয়ে কঠিন। সেই সময় সুবোধ মানে ছিল বাধ্য হওয়া। আজ সুবোধ মানে হল বেছে নেওয়া। তখন চারপাশে দশটি খারাপ জিনিস ছিল। আজ চারপাশে দশ হাজারটা প্রলোভন। ফোনে নোটিফিকেশন, রিলস, গেম, নেশার হাতছানি, সহজে টাকা কামানোর লোভ ইত্যাদির মধ্যে নিজেকে ঠিক রাখাটা এক অতিমানবীয় দক্ষতা।স্কিল। সেই সময় মিথ্যা বলতে শুধু মিথ্যা কথা বলা কেই বোঝাত। আজ মিথ্যা হল একটা ইন্ডাস্ট্রি। মিথ্যার বেসাতি এক বিপুল বাণিজ্য ও বিপণন। ফেক নিউজ, এআই দিয়ে বানানো ছবি, ফিল্টার দেওয়া জীবন। এই দুনিয়ায় যে ছেলেটি সত্যি কথা বলে, এডিট না করে ছবি দেয় তাকে সাহসী বলতেই হয়। এই দুনিয়ায় গোপাল আরও বেশি প্রাসঙ্গিক। কারণ সুবোধের সংজ্ঞা টি বদলে গেছে।
    এবার সেই বেশি গোপালের গল্প।
    গোপাল বড় সুবোধ বালক। সে একাদশ শ্রেণীতে পড়ে। দেবীপুরে থাকে। সে প্রত্যহ সকালে ওঠে। তবে মুখ ধোয়ার আগেই ফোনটা হাতে নিয়ে নেয় না। একটা ফোন তাকে বাবা মা কিনে দিয়েছেন। কিন্তু সে জানে ফোনটা কাজের জিনিস। তার দরকারে ভৃত্যের মতো তার নির্দেশ মত কাজ সে করে। বিদ্যালয়ে যাওয়ার পথে তার বন্ধুরা তাকে বলে, ‘চল, ক্লাস কামাই করে স্কুল থেকে বেরিয়ে নদীর ধারে গিয়ে রিল বানাই।’ গোপাল হেসে বলে, ‘তোরা যা। আমি ক্লাসটা করে আসি।’ বন্ধুরা তাকে ব্যাকডেটেড বলে খেপায়, হাসে। সে কিছু মনে করে না। কারণ সে জানে, সবাইকে খুশি করা যায় না। সবাইকে খুশি করতে গেলে নিজেকে হারিয়ে ফেলতে হয়। গোপাল মিথ্যা কথা বলে না। শুধু মুখে নয়, অনলাইনেও নয়। সে গেম খেলে সময় নষ্ট করে না। সে অন্যের ছবিতে ভুলভাল মন্তব্য করে না। সে অন্যের নামে ফেক আইডি খোলে না। তার পরিচিত বন্ধুরা যখন মেয়েদের এডিট করা ছবি গ্রুপে ছড়িয়ে দেয়, তখন গোপালই বলে, এটা করিস না। এটা করতে নেই। এটা অন্যায়। এটা নিজের সম্মানের হানি এবং অন্যের অসম্মান। বন্ধুরা উত্তরে বলে, ‘তুই জ্ঞান দিস না।’ তবুও সে বলে। বলে যায়। তার নিরন্তর চেষ্টা থাকে বন্ধুদেরও শ্রদ্ধাবোধটা জাগিয়ে তোলার। গোপাল পিতা মাতার আজ্ঞা পালন করে। কিন্তু অন্ধভাবে নয়। বাবা যখন বলেন ‘ইঞ্জিনিয়ারিং পড়তেই হবে’, তখন গোপাল নম্রভাবে বলে, ‘আমি ইতিহাস নিয়ে পড়তে চাই। আমি ওটাই ভালো পারি’। সে তর্ক করে না। সে বোঝায়। এটাই আজকের সুবোধ বালক। যে ভক্তি শ্রদ্ধা রেখেও নিজের সত্যিটা বলতে পারে। রাত্রে পড়া শেষ করে সে যখন ঘুমোতে যায়, সে তখন ফলোয়ারের কথা ভাবে না। তার মাথায় কোন কন্টেন্ট, কোন মিথ্যা লাইক পাবার বোধ কাজ করে না। তার ঘুমটা গভীর হয়, স্বস্তির হয়, শান্তির হয়।
    বিদ্যাসাগরের গোপাল আমাদের শিখিয়েছিল, কিভাবে ভালো ছেলে হতে হয়। আজকের গোপাল আমাদের শেখায়, এই ভিড়ের মধ্যে, এই আওয়াজ এর মধ্যে কিভাবে ভালো মানুষ হয়ে টিকে থাকতে হয়। সুবোধ মানে এখন আর বোকা, ভীতু ছেলে নয়। সুবোধ মানে যে ছেলেটি ‘না’ বলতে জানে।
    গোপাল কোনো ঐতিহাসিক চরিত্র নয়। অথচ ১৭১ বছর ধরে এক আইডিয়াল বাঙালি ছাত্রের মডেল। নিত্য বিবর্তনেও যে বেশি গোপাল হয়ে চির প্রাসঙ্গিক।।

    #VidyasagarBornoPorichoy #IshwarChandraVidyasagar #BengaliPrimer #BornoPorichoy #BengaliEducation #BengaliLiterature #BengaliAlphabet

    সাম্প্রতিক পোস্ট

    স্কুলের শৌচাগারে সাপ! নামী বেসরকারি স্কুলের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন, কী বলছে কর্তৃপক্ষ

    নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের নেপথ্যে আসল কারণ কী? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

    অভিজিৎ দীপকে কি তবে এবার বিজেপিতে? রাজনৈতিক প্রস্তাব ঘিরে তুঙ্গে জল্পনা

    ঋতব্রতই বিরোধী দলনেতা, হাইকোর্টের বড় পর্যবেক্ষণ, কালীঘাটপন্থী তৃণমূলের পদক্ষেপ কী?

    Bengali Alphabet Bengali Education Bengali literature Bengali Primer Borno Porichoy Ishwar Chandra Vidyasagar Vidyasagar Borno Porichoy
    Follow on Facebook Follow on WhatsApp Follow on X (Twitter) Follow on Instagram Follow on Pinterest Follow on YouTube
    Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email Reddit Copy Link
    Previous Articleহস্তীশাবককে বাঁচিয়ে ভাইরাল মৎস্যজীবীরা, কীভাবে মিঠু-বাবলুরা বাঁচিয়ে দিলেন একরত্তির প্রাণ?
    Next Article আগামী এক বছরে উত্তরবঙ্গ কী কী পেতে চলেছে? পর্যটন ও উন্নয়নে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর

    Related Posts

    গামছা পুরাণ

    September 18, 2026

    আগলে রাখো সেই যে তুমি

    September 16, 2026

    চুক্তিদাস – এক কর্মজীবনের গল্প যার চাকরি আছে, কিন্তু নিশ্চয়তা নেই।

    September 13, 2026

    পৃথিবীর সবচেয়ে ছোটো গল্প

    September 12, 2026

    দূর্গ জয় কি সহজে হয়?

    September 9, 2026

    সময়, ঘড়ি ও এক জ্বলন্ত অভিমান

    September 2, 2026
    আরও পড়ুন

    গামছা পুরাণ

    আগলে রাখো সেই যে তুমি

    চুক্তিদাস – এক কর্মজীবনের গল্প যার চাকরি আছে, কিন্তু নিশ্চয়তা নেই।

    পৃথিবীর সবচেয়ে ছোটো গল্প

    দূর্গ জয় কি সহজে হয়?

    1 2 3 … 12 Next
    আমাদের সঙ্গে যুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    সাম্প্রতিক পোস্ট
    খবর-OFFBEAT

    আগামী এক বছরে উত্তরবঙ্গ কী কী পেতে চলেছে? পর্যটন ও উন্নয়নে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর

    নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: কোচবিহারে বৃহৎ রাজ্যের দাবিতে কামতাপুরীদের একাংশের আন্দোলন নিয়ে আলোচনার বার্তা দিলেন…

    গোপাল বড় সুবোধ বালক

    হস্তীশাবককে বাঁচিয়ে ভাইরাল মৎস্যজীবীরা, কীভাবে মিঠু-বাবলুরা বাঁচিয়ে দিলেন একরত্তির প্রাণ?

    “তাঁরা এগিয়ে এলে স্বাগত”— বনতারাকে নিয়ে পশ্চিমবঙ্গে নতুন ভাবনা, বড় পরিকল্পনার ইঙ্গিত মুকেশ আম্বানির

    বদলে যাচ্ছে কলকাতার একাধিক রাস্তার নাম! কোন কোন রাস্তা রয়েছে তালিকায়?

    আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

    অফবিট লেখা ও নতুন তথ্য আপনার ইনবক্সে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।

    September 2026
    MTWTFSS
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930 
    « Aug    
    আমাদের কথা
    আমাদের কথা

    NewsOffBeat-এ স্বাগতম।
    এখানে পাবেন অফবিট গল্প, ভ্রমণ, সংস্কৃতি, রীতি-নীতি, খাবার এবং জীবনযাপনের নানা দিক। সঙ্গে রয়েছে প্রযুক্তির সর্বশেষ আপডেট, ভিন্নধর্মী খাদ্যাভ্যাস, ফ্যাশন ট্রেন্ড, মেকআপ টিপস, স্বাস্থ্য-সুরক্ষা, যোগব্যায়ামের উপকারিতা এবং পুষ্টিকর খাদ্যসংক্রান্ত তথ্য।
    অদ্ভুত, ব্যবহারযোগ্য, মনভোলানো এবং অনুপ্রেরণাদায়ক কনটেন্টের জন্য, আমাদের সঙ্গে থাকুন লেখায়, ছবিতে, ভিডিওতে— নিউজ অফবিট : খবরের স্বাদবদল

    সাম্প্রতিক পোস্ট

    আগামী এক বছরে উত্তরবঙ্গ কী কী পেতে চলেছে? পর্যটন ও উন্নয়নে একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রীর

    গোপাল বড় সুবোধ বালক

    হস্তীশাবককে বাঁচিয়ে ভাইরাল মৎস্যজীবীরা, কীভাবে মিঠু-বাবলুরা বাঁচিয়ে দিলেন একরত্তির প্রাণ?

    Pages
    • NewsOffbeat বাংলা | Bengali Offbeat News, Lifestyle, Travel & Food Updates
    • আমাদের কথা (About Us)
    • Contact Us (যোগাযোগ)
    • Privacy Policy
    • Terms and conditions
    • Sitemape
    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    News OFFBEAT © 2022-2025. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.