নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে আপডেট সামনে এসেছে। সেপ্টেম্বর মাসেও টাকা না পাওয়ার অভিযোগ তুলেছেন একাংশের উপভোক্তা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসে উপভোক্তার সংখ্যা দেড় কোটিরও বেশি। তবে আবেদন জমা দেওয়ার পরেও অনেকে টাকা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।
কোচবিহারে এই নিয়ে মহিলাদের মধ্যে বিক্ষোভও দেখা গিয়েছে। অভিযোগ, চতুর্থ মাসে অনেকেই প্রকল্পের টাকা পাননি। কারও ক্ষেত্রে আবেদন ‘আন্ডার এনকোয়ারি’, আবার কারও ক্ষেত্রে ‘রিজেক্টেড’ দেখাচ্ছে। ক্ষুব্ধ মহিলারা পঞ্চায়েত মন্ত্রী এবং নারী কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায়ের কাছে নিজেদের অভিযোগ জানিয়েছেন।
মহিলাদের দাবি, অন্নপূর্ণা যোজনার জন্য তাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তাঁরা বিজেপি করেন এবং প্রকল্পের জন্য যোগ্য হওয়ার পর বারবার প্রশাসনের কাছে জানানো হলেও সমস্যার সমাধান হয়নি।
মন্ত্রী মালতী রাভা রায় বলেন:
“যোগ্য কোনও উপভোক্তা যোজনা থেকে বঞ্চিত হবেন না। কোথাও কোনও প্রশাসনিক প্রক্রিয়ার কারণে সমস্যা হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে। উপভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজ চলছে। প্রতি মাসে উপভোক্তার সংখ্যা বাড়ছে। যাচাই প্রক্রিয়া শেষ হলে প্রকৃত যারা, তাঁরা সকলেই টাকা পাবেন।”
দিলীপ ঘোষ বলেন:
“অন্নপূর্ণা যোজনা কেবল যোগ্য ব্যক্তিরাই পাবেন, সবাই নয়।”
মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন:
“অন্নপূর্ণা যোজনার টাকা বণ্টনের আগেও এবং পরে তথ্য যাচাই প্রক্রিয়া গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র যোগ্য আবেদনকারীরাই পাবেন। সেক্ষেত্রে তথ্যের মধ্যে যদি কোনও অসঙ্গতি থাকে, তাহলে তাঁদের নাম বাদ করা হবে।”
#AnnapurnaYojana #AnnapurnaYojanaUpdate #AnnapurnaScheme #BeneficiaryVerification #GovernmentScheme #WomenWelfare #WestBengalScheme #PaymentUpdate #BeneficiaryStatus
সাম্প্রতিক পোস্ট
স্কুলের শৌচাগারে সাপ! নামী বেসরকারি স্কুলের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন, কী বলছে কর্তৃপক্ষ
নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের নেপথ্যে আসল কারণ কী? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
অভিজিৎ দীপকে কি তবে এবার বিজেপিতে? রাজনৈতিক প্রস্তাব ঘিরে তুঙ্গে জল্পনা
ঋতব্রতই বিরোধী দলনেতা, হাইকোর্টের বড় পর্যবেক্ষণ, কালীঘাটপন্থী তৃণমূলের পদক্ষেপ কী?

