নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: অগ্নিপথ প্রকল্পের আওতায় অগ্নিবীরদের চাকরির মেয়াদ নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। বুধবার, ৪ নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অগ্নিবীরদের অতিরিক্ত দুই বছর চাকরির সুযোগ দেওয়ার প্রস্তাব অনুমোদিত হয়েছে। আগের নিয়ম অনুযায়ী, চার বছরের চাকরি শেষে সর্বোচ্চ ২৫ শতাংশ অগ্নিবীরকে নিয়মিত সেনাসদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হত। বাকি ৭৫ শতাংশকে বাহিনী ছেড়ে বেরিয়ে যেতে হত। নতুন নিয়মে এই ৭৫ শতাংশ অগ্নিবীর আরও দুই বছর কাজ করার সুযোগ পাবেন। অর্থাৎ, তাঁদের চাকরির মেয়াদ চার বছর থেকে বেড়ে ছয় বছর হতে পারে।
প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল এন এস রাজা সুব্রহ্মণি জানিয়েছেন, অতিরিক্ত দুই বছরের চাকরি শেষে ইচ্ছুক অগ্নিবীররা যোগ্যতা ও কর্মদক্ষতার মূল্যায়নের ভিত্তিতে নিয়মিত সেনাসদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। তিনি স্পষ্ট করেছেন, অগ্নিপথ প্রকল্প বন্ধ হচ্ছে না। প্রথম চার বছরের চাকরির কাঠামো আগের মতোই থাকবে। গত তিন থেকে চার মাস ধরে অগ্নিবীরদের কাজের মূল্যায়ন ও প্রকল্পের নিয়ম পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিরিক্ত দুই বছরের চাকরিতে বর্ধিত পারিশ্রমিকও পাবেন অগ্নিবীররা। উল্লেখ্য, ২০২২ সালে চালু হওয়া এই প্রকল্পের প্রথম পর্যায়ের প্রায় ১৮ হাজার অগ্নিবীরের চলতি বছরেই চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
সাম্প্রতিক পোস্ট
নিয়োগ দুর্নীতি কি আগামী দিনে কমবে? জানুন, চাকরির নিয়মে এই পরিবর্তনে আসবে কি স্বচ্ছতা?
এক্সপোজড! ককরোচ জনতা পার্টির নেপথ্যে কোন চক্রান্তের গন্ধ? সত্যিটা জানলে চমকে উঠবেন
মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না! জানুন, এই কার্ড থাকলেই দিঘা থেকে দার্জিলিং সফর ফ্রী তে

