নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: তোলাবাজি, কাটমানি কিংবা মস্তানি কোনওভাবেই বরদাস্ত করা হবে না। অন্নপূর্ণা যোজনা পাইয়ে দেওয়া থেকে শুরু করে চাকরির প্রতিশ্রুতি, এমনকী সরকারি ঘর বা জমির কাজ করিয়ে দেওয়ার নাম করেও যদি কেউ সাধারণ মানুষের কাছ থেকে টাকা দাবি করে, তাহলে সরাসরি তাঁকে জানান। দলীয় পরিচয় কিংবা নেতার পদমর্যাদা কোনও কিছুই দুর্নীতির ক্ষেত্রে ঢাল হতে পারবে না। বলাগড় বিধানসভা কেন্দ্রের নেতা-কর্মীদের উদ্দেশে এমনই কড়া বার্তা দিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী তথা বিধায়ক সুমনা সরকার।
তাঁর স্পষ্ট বক্তব্য, বিধানসভা এলাকার কোনও নেতা তোলাবাজি করবেন, কেউ মস্তানি বা দাদাগিরি করবেন, তা তিনি কোনওভাবেই মেনে নেবেন না। যে যত বড় মাপের নেতা হোন না কেন, দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে তাঁর বিরুদ্ধে লড়াই করতে পিছপা হবেন না তিনি। সাধারণ মানুষ কঠোর পরিশ্রম করে, ঘাম ঝরিয়ে তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাই তাঁদের উপর কোনও ধরনের আর্থিক চাপ বা হয়রানি তিনি বরদাস্ত করবেন না।
শুধু তাই নয়, সাধারণ মানুষের কাছে তাঁর আবেদন, কেউ যদি তাঁর নাম করে কিংবা দলের পরিচয় দিয়ে টাকা দাবি করেন, তাহলে সরাসরি তাঁকে বিষয়টি জানান। অন্নপূর্ণা যোজনা পাইয়ে দেওয়া, চাকরি করে দেওয়া কিংবা সরকারি ঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা চাওয়া হলে কোনওভাবেই সেই দাবি মেনে নেওয়ার প্রয়োজন নেই। এমনকী ব্যবসায়ীদের কাছ থেকেও মাসে মাসে টাকা দাবি করা বা ব্যবসা করতে গিয়ে তাঁদের উপর চাপ সৃষ্টি করার অভিযোগ উঠলে তিনি ব্যবস্থা নেওয়ার লড়াই করবেন বলে জানিয়েছেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কথায়, প্রয়োজন হলে তিনি নিজেই প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে সচেতনতা প্রচার করবেন। মাইক হাতে সাধারণ মানুষকে জানাবেন, কোনও নেতা বা জনপ্রতিনিধির নাম করে টাকা চাওয়া হলে তাঁরা যেন ভয় না পেয়ে সরাসরি তাঁর কাছে অভিযোগ জানান।
এদিকে, কাটমানি ও তোলাবাজি বন্ধের দাবিতে মুর্শিদাবাদের বেলডাঙায় মাইক হাতে প্রচারে নেমেছেন বিজেপি বিধায়কও। তাঁর বক্তব্য, কেউ কাটমানি বা তোলাবাজির সঙ্গে যুক্ত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হওয়া উচিত এবং এমন অপরাধে জড়িতদের জেলের ঘানি টানতে হতে পারে।
অন্যদিকে, শাসক দলের অন্দরেও দুর্নীতি ও তোলাবাজি নিয়ে বারবার সতর্কবার্তা সামনে এসেছে। মুখ্যমন্ত্রীর তরফেও এর আগে একাধিকবার এ ধরনের অনিয়ম বরদাস্ত না করার বার্তা দেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। এবার সেই একই সুরে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কড়া অবস্থান ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।
প্রশ্ন উঠছে, নেতাদের এই কড়া বার্তা কি বাস্তবে তোলাবাজি ও কাটমানি বন্ধ করতে কার্যকর ভূমিকা নেবে? সাধারণ মানুষ কি সত্যিই সরকারি প্রকল্প বা চাকরির নামে টাকা চাওয়ার বিরুদ্ধে নির্ভয়ে অভিযোগ জানাতে পারবেন? শেষ পর্যন্ত এই সতর্কবার্তার বাস্তব প্রয়োগ কতটা হয়, এখন সেদিকেই নজর থাকবে।
সাম্প্রতিক পোস্ট
নিয়োগ দুর্নীতি কি আগামী দিনে কমবে? জানুন, চাকরির নিয়মে এই পরিবর্তনে আসবে কি স্বচ্ছতা?
এক্সপোজড! ককরোচ জনতা পার্টির নেপথ্যে কোন চক্রান্তের গন্ধ? সত্যিটা জানলে চমকে উঠবেন
মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না! জানুন, এই কার্ড থাকলেই দিঘা থেকে

