Dog Rescue in Ganga: গঙ্গায় তলিয়ে যাচ্ছিল কুকুর, নিজে দাঁড়িয়ে থেকে উদ্ধারকাজের ব্যবস্থা করলেন মন্ত্রী ইন্দ্রনীল খান
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: ছটপুজোর সকালে গঙ্গার ঘাটে এক মানবিক দৃশ্যের সাক্ষী থাকল কলকাতা। মাঝগঙ্গায় তলিয়ে যাচ্ছিল একটি কুকুর। সেই দৃশ্য নজরে আসতেই দ্রুত উদ্ধারকাজের ব্যবস্থা করলেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খান। তাঁর নির্দেশে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা স্পিড বোট নিয়ে গঙ্গায় নেমে কুকুরটিকে উদ্ধার করেন।
ভোর থেকেই ছটপুজো উপলক্ষে কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাটে চলছিল পুজোর আয়োজন। পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিল রাজ্য সরকার। সেই প্রস্তুতি খতিয়ে দেখতে বিভিন্ন ঘাট পরিদর্শনে বেরিয়েছিলেন রাজ্যের মন্ত্রীরাও। বাবুঘাটে পরিদর্শনে গিয়েছিলেন মন্ত্রী ইন্দ্রনীল খান।
সেই সময়ই তাঁর নজরে আসে, মাঝগঙ্গায় একটি কুকুর বিপজ্জনক অবস্থায় রয়েছে। দেরি না করে তিনি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের উদ্ধারকাজে নামার নির্দেশ দেন। তিনটি স্পিড বোট নিয়ে গঙ্গায় পৌঁছে বাহিনীর কর্মীরা কুকুরটিকে উদ্ধার করেন। পরে কলকাতা রিভার ট্রাফিক পুলিশের জেটিতে নিয়ে আসা হয় তাকে।
উদ্ধারের পর কুকুরটির কাছে ছুটে যান মন্ত্রী নিজেও। তাকে গরম দুধ খেতে দেওয়া হয়। ঠান্ডা থেকে স্বস্তি দিতে তার গায়ে তোয়ালেও জড়িয়ে দেন তিনি। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও কলকাতা পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচে সারমেয়টি।
ছটপুজোর ব্যস্ততার মধ্যেও একটি অসহায় প্রাণকে বাঁচাতে মন্ত্রীর এই উদ্যোগ সকাল থেকেই অনেকের নজর কেড়েছে। ঘটনাটির প্রসঙ্গে ইন্দ্রনীল খান বলেন, “জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।”
পুজোর আয়োজন ও নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি অসহায় প্রাণের জীবন বাঁচানোর এই ঘটনাই ছটপুজোর সকালে এক অন্যরকম মানবিক মুহূর্ত তৈরি করল।
সাম্প্রতিক পোস্ট
নিয়োগ দুর্নীতি কি আগামী দিনে কমবে? জানুন, চাকরির নিয়মে এই পরিবর্তনে আসবে কি স্বচ্ছতা?
এক্সপোজড! ককরোচ জনতা পার্টির নেপথ্যে কোন চক্রান্তের গন্ধ? সত্যিটা জানলে চমকে উঠবেন
মহিলাদের বাসে টিকিট কাটতে হবে না! জানুন, এই কার্ড থাকলেই দিঘা থেকে

