নিপা ভাইরাস নিয়ে এই মুহূর্তে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে (How To Protect Child From Nipah Virus)। উত্তর ২৪ পরগনার বারাসাতে নিপা ভাইরাসে আক্রান্ত দুইজন। তাদের অবস্থা আশঙ্কাজনক। তথ্যসূত্রে জানা যাচ্ছে ওই দুইজন ব্যক্তি ১২০ জন ব্যক্তির সংস্পর্শে এসেছেন। এই ভাইরাস থেকে আপনি কিভাবে সুরক্ষিত থাকবেন? জানাচ্ছেন ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের অধ্যক্ষ এবং বিশেষজ্ঞ ডা: জয়দেব রায়।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: নিপা ভাইরাস শোনা মাত্রই আতঙ্ক নেমে আসছে মানুষের মনে। ভাইরাসটি সংক্রামক। শোনা যাচ্ছে ইতিমধ্যেই আক্রান্ত দুইজন ব্যক্তি একাধিক মানুষের সংস্পর্শে এসেছেন। তারা কাটোয়ায় গিয়েছিলেন। সেখান থেকে ডিসেম্বর মাসে নদীয়ার কৃষ্ণগঞ্জে গিয়েছিলেন। এই ঘটনা সামনে আসতেই নদীয়াতেও ছড়িয়েছে আতঙ্ক। ফলে সংক্রমণের ভয় বাড়ছে। এই অবস্থায় কিভাবে আপনি নিজের পরিবারকে সুরক্ষিত রাখবেন? এই বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন অধ্যক্ষ অন্যতম বিশেষজ্ঞ ডাক্তার।
আরও পড়ুন : নিপা ভাইরাসে রাজ্যে আক্রান্ত │ জানুন, বিশেষজ্ঞরা সতর্ক করে কী বলছেন? │ Nipah Virus Alert
নিপা ভাইরাস আসলে কি? (How To Protect Child From Nipah Virus)
নিপা ভাইরাস আসলে মারাত্মক সংক্রমণ গঠিত জুনোটিক ভাইরাস ঘটিত (Zoonotic virus) রোগ। এতে জ্বর,শ্বাসকষ্ট, মস্তিষ্কের সংক্রমণ হতে পারে। ডাক্তারি পরিভাষায় যাকে বলা হয় এনকেফেলাইটিস। সঠিক সময় চিকিৎসা না হলে এই রোগ প্রাণঘাতী হতে পারে।
নিপা ভাইরাস কোথা থেকে আসে?
যেহেতু এই রোগ প্রাণীবাহিত তাই বাদুড় হল এই রোগের প্রধান বাহক। এছাড়া যে মানুষ আক্রান্ত হয় তার থেকেও রোগটি ছড়িয়ে পড়তে পারে। বাদুড়ের খাওয়া ফল, কাঁচা খেজুরের রস থেকে, সংক্রামিত ব্যক্তিদের থেকে নিপা ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে।

এই রোগের উপসর্গ কী কী? (How To Protect Child From Nipah Virus)
এই রোগের লক্ষণ গুলি হল –
- হঠাৎ জ্বর ও মাথা ব্যাথা,বমি
- কাশি বা শ্বাসকষ্ট
- বিভ্রান্তি
- ঘুম ঘুম ভাব
- খিঁচুনি
গুরুতর ক্ষেত্রে যদি কারোর জ্বরের সঙ্গে স্নায়বিক উপসর্গ দেখা যায়, বিশেষ করে সংক্রমণপ্রবণ এলাকায় যেখানে নিপা ভাইরাসে আক্রান্ত মানুষ রয়েছে সেখানে অনেক সময় জ্বরের সাথে হঠাৎ কোন মানুষ অচেতন হয়ে পড়ে, হঠাৎ তাদের মধ্যে কোনো স্নায়বিক উপসর্গ দেখা যায়। এনকেফেলাইটিসের সাথে তখন নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে।
নিপা ভাইরাসের প্রতিকার কী? (How To Protect Child From Nipah Virus)
নিপা ভাইরাসের জন্য নির্দিষ্ট কোন চিকিৎসা নেই। অন্যান্য সহায়ক চিকিৎসার মাধ্যমেই নিপা ভাইরাসের রোগীদের বাঁচানো সম্ভব। সুতরাং সতর্কতা অবলম্বন করতে হবে।
কী কী সতর্কতা অবলম্বন করবেন? (How To Protect Child From Nipah Virus)
- মাটিতে পড়ে থাকা বা আধ খাওয়া ফল খাবেন না।
- ফল খেলে সেটা ভালো করে ধুয়ে খাবেন।
- কাঁচা খেজুরের রস এড়িয়ে চলুন।
- জ্বর হয়েছে এমন ব্যক্তির সঙ্গে দূরত্ব বজায় রাখুন।
- যারা নিপা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন তাদের আইসোলেশনে রাখুন।
- হাত ধোয়ার অভ্যাস তৈরি করুন।
- যারা নিপা ভাইরাসের চিকিৎসার সঙ্গে যুক্ত তারা পিপিই কিট পড়ুন। সাধারণ মানুষের থেকে তারা আইসোলেশনে থাকুন।
শিশুদের ক্ষেত্রে স্নায়ুর সমস্যা থাকলে, কম ইমিউনিটি থাকলে অন্যান্য ভাইরাসের আক্রমণের মতই এই ভাইরাসের আক্রমণও বাড়বে। নিপা ভাইরাসের চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো দ্রুত শনাক্তকরণ, আইসোলেশন, কন্টাক্ট ট্রেসিং, সহায়ক চিকিৎসা। সহায়ক চিকিৎসা বলতে বোঝায়, যেহেতু এই রোগটি মারাত্মক, এই রোগটি সহজেই মস্তিষ্কে ছড়িয়ে পড়ে, শ্বাসনালীতে ছড়িয়ে পড়ে। ফলে রোগীর শ্বাসকষ্ট বাড়ে। আই সি ইউ তে তখন রাখার প্রয়োজন পড়ে। এরপর টেস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় রোগী নিপা ভাইরাসে আক্রান্ত কিনা। ডাক্তারবাবুর পরামর্শ, আতঙ্কিত হবেন না। খবরের মাধ্যমে আপনারা রোগটির বিষয়ে আপডেট পাবেন। সতর্কতা অবলম্বন করলে সংক্রমন কমবে। সচেতনতাই আতঙ্ক কমায়। দ্রুত চিকিৎসা, দ্রুত সনাক্তকরণ এই রোগের হাত থেকে বাঁচাতে পারে। নিয়মগুলি মেনে চলুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।
#NipahVirus, #NipahAlert, #NipahVirusPrevention, #NipahinBengal, #VirusAwareness, #PublicHealth
Most Viewed Posts
- ২০২৬-এ মেষ রাশির জন্য আসছে বড় মোড় │ Aries Horoscope 2026 Full Prediction
- মোটা হবেন না, মিষ্টি খান নিশ্চিন্তে │ Guilt-Free Sweets for Diwali Delight
- ‘মায়া ভরা রাতি’ আবার ফিরছে—অরিজিৎ সিং-এর কণ্ঠে নতুন করে জেগে উঠবে এক চিরন্তন গান
- বাড়িতে রাখুন এই নয় গাছ, সৌভাগ্য ফিরবেই
- Dharmendra death: ধর্মেন্দ্রর জীবনের এই ১১টি তথ্য অনেকেই জানেন না │ 11 Untold Facts About Dharmendra

