Close Menu
Newsoffbeat.comNewsoffbeat.com
  • খবর-OFFBEAT
  • TRAVEL-অফবিট
    • চলো-চলি
    • যাত্রা-মন্ত্র
    • রঙ-রীতি
  • ভোজ-ON
    • ফিট-বাইট
    • রান্না-ঝটপট
  • জীব-ON শৈলী
    • ফিটনেস ফান্ডা
    • রূপকথা
    • চুপকথা
    • টিপস এন্ড ট্রিকস
    • স্মার্ট-মানি
  • অ্যাস্ট্রো-TaLK
    • আয়ুরেখা
    • গ্রহ-গণিত
    • তত্ত্বকথা ও কাহিনী
  • টেক-TrendZ
    • এআইভার্স
    • টেক-KNOW
    • ট্রেন্ডিং-TaLK
  • মিক্স-৪
    • ইচ্ছে-ডানা
    • চুম্বক কাহিনি
    • লাইম লাইট
    • সাফল্যের দিশারি
জনপ্রিয় পোস্ট

জানেন কি? অন্নপূর্ণা দেবীর মন্দিরে কেন ভিক্ষা দেন শিব |

February 7, 2026

বৈভব সূর্যবংশীর ব্যাটে বিশ্বকাপ জয়, তাকিয়ে ক্রিকেট বিশ্ব │ জানুন, তার ক্রিকেটে উত্থানের কাহিনী

February 6, 2026

রেলে মিলবে এমার্জেন্সি কোটায় সিট  |  জানুন, কারা পাবেন এই বিশেষ সুবিধা, কীভাবে হয় অনুমোদন

February 6, 2026
Facebook YouTube X (Twitter) Instagram
Saturday, February 7
Facebook X (Twitter) YouTube Instagram WhatsApp
Newsoffbeat.comNewsoffbeat.com
  • খবর-OFFBEAT
  • TRAVEL-অফবিট
    • চলো-চলি
    • যাত্রা-মন্ত্র
    • রঙ-রীতি
  • ভোজ-ON
    • ফিট-বাইট
    • রান্না-ঝটপট
  • জীব-ON শৈলী
    • ফিটনেস ফান্ডা
    • রূপকথা
    • চুপকথা
    • টিপস এন্ড ট্রিকস
    • স্মার্ট-মানি
  • অ্যাস্ট্রো-TaLK
    • আয়ুরেখা
    • গ্রহ-গণিত
    • তত্ত্বকথা ও কাহিনী
  • টেক-TrendZ
    • এআইভার্স
    • টেক-KNOW
    • ট্রেন্ডিং-TaLK
  • মিক্স-৪
    • ইচ্ছে-ডানা
    • চুম্বক কাহিনি
    • লাইম লাইট
    • সাফল্যের দিশারি
Newsoffbeat.comNewsoffbeat.com
Home»TRAVEL-অফবিট»চলো-চলি»শিমলা-মানালির খরচেই বিদেশ ভ্রমণ! পকেটে ৩০ হাজার থাকলে ঘুরে আসুন এই ৩টি দেশ থেকে │ International Trip under 30k
চলো-চলি

শিমলা-মানালির খরচেই বিদেশ ভ্রমণ! পকেটে ৩০ হাজার থাকলে ঘুরে আসুন এই ৩টি দেশ থেকে │ International Trip under 30k

By News Offbeat Digital DeskJanuary 18, 2026Updated:January 18, 2026No Comments19 Mins Read
International Trip under 30k featuring Malaysia Petronas Towers and Thailand temple architecture.
Share
Facebook Twitter WhatsApp LinkedIn Pinterest Email
বিদেশ মানেই কি লাখ টাকার ধাক্কা? ভুল ভাবছেন! মাত্র ৩০ হাজারে ৩ রাত ৪ দিনের স্বপ্নপূরণ (International Trip under 30k)। রইল ফ্লাইট থেকে হোটেল—সম্পূর্ণ খরচের হিসাব।

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: বিদেশ ভ্রমণ—শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে আইফেল টাওয়ার বা সুইজারল্যান্ডের পাহাড়। আর তার সঙ্গেই মনে পড়ে ব্যাংক ব্যালেন্সের কথা। মধ্যবিত্ত বাঙালির কাছে বিদেশ মানেই যেন এক বিলাসিতা, যা করতে গেলে কয়েক লাখ টাকার ধাক্কা সামলাতে হয়। ফলে পাসপোর্টটা আলমারিতেই বন্দি থাকে, আর ছুটিতে সেই সিকিম বা হিমাচলই ভরসা হয়ে দাঁড়ায়। কিন্তু যদি বলি, শিমলা বা মানালি ঘুরতে যা খরচ হয়, ঠিক সেই টাকাতেই বিদেশ ভ্রমণ সম্ভব? তাও আবার এক বা দুই রাতের জন্য নয়, পুরো ৩ রাত ৪ দিনের জন্য!

বিদেশ ভ্রমণ বলতে সবচেয়ে প্রথমে যেটা মাথায় আসে, সেটা হলো ফ্লাইট ফেয়ার (Flight Fare) এবং হোটেল। মনে হয়, যাতায়াতেই তো সব টাকা শেষ হয়ে যাবে! কিন্তু এশিয়ার মধ্যেই এমন কিছু দেশ আছে, যেখানে ভারতীয় মুদ্রার মান বেশ ভালো এবং থাকা-খাওয়ার খরচও আমাদের দেশের মতোই। আমাদের এই বিশেষ প্রতিবেদনে আমরা এমন ৩টি দেশের হদিশ দেব, যেখানে মাত্র ৩০ হাজার টাকা পকেটে থাকলেই আপনি রাজার হালে ঘুরে আসতে পারবেন।

জরুরি বিষয়: এখানে আমরা যে খরচের হিসাব দিচ্ছি, তা একজন পর্যটকের (Solo Traveller) ভিত্তিতে তৈরি। অর্থাৎ ফ্লাইট, ভিসা, হোটেল, খাওয়া-দাওয়া এবং ঘোরাঘুরি মিলিয়ে মাথাপিছু খরচ ধরা হয়েছে ৩০,০০০ টাকার মধ্যে। তবে সুখবর হলো, আপনারা যদি দুজন বা গ্রুপে (Couple or Group) যান, তবে হোটেল ভাড়া এবং ক্যাব বা যাতায়াত ভাড়া শেয়ার হয়ে যাবে। সেক্ষেত্রে মাথাপিছু খরচ প্রায় ৫,০০০ টাকা পর্যন্ত কমে যাবে। অর্থাৎ মাত্র ৫০ হাজার টাকায় অনায়াসেই দুজন মিলে বিদেশ ঘুরে আসতে পারবেন। অথবা ওই একই বাজেটে আপনারা আরও একটা দিন বেশি থেকে আসতে পারবেন। তাহলে আর দেরি কেন? পাসপোর্টটা ধুলো ঝেড়ে তৈরি করে নিন। তাহলে চলুন, জেনে নিন বিস্তারিত।

আরও পড়ুন : জঙ্গলমহলের এই লাল মাটির পথে উইকেন্ড ট্যুর প্ল্যান করুন 

দেশ ১: মালয়েশিয়া (Malaysia) – প্রকৃতির কোলে আধুনিকতার ছোঁয়া

ভিসার ঝঞ্ঝাট নেই, অথচ বিদেশের স্বাদ ষোলোর আনা—এমন দেশ হলো মালয়েশিয়া। ভারতীয়দের জন্য এই দেশে প্রবেশ করতে কোনো ভিসা লাগে না, শুধু পাসপোর্ট থাকলেই হলো। কুয়ালালামপুরের গগনচুম্বী স্থাপত্য, ঝকঝকে সিটিস্কেপ, পাহাড়, সমুদ্র, আর সমুদ্রের মাঝখানে পাহাড়—কী নেই এই দেশে! ছবির মতো সুন্দর ল্যান্ডস্কেপ আপনাকে মুগ্ধ করবেই। আর খরচের কথা ভাবছেন? এখানকার ক্যাব ভাড়া কলকাতার অ্যাপ-ক্যাবের থেকেও সস্তা। মাত্র ২ থেকে আড়াই হাজার টাকার মধ্যে ব্রেকফাস্ট-সহ ৩-স্টার হোটেল পাওয়া যায়। শপিং মল থেকে স্ট্রিট ফুড—সবই মধ্যবিত্তের নাগালের মধ্যে।

কোথায় থাকবেন? (Best Location to Stay)

কুয়ালালামপুর শহরে থাকার জন্য পর্যটকদের প্রথম পছন্দ হওয়া উচিত কেএল সেন্ট্রাল (KL Sentral) এলাকা। কেন? কারণ এটি হলো শহরের প্রধান ট্রান্সপোর্ট হাব। এয়ারপোর্ট থেকে বাস বা ট্রেন সব এখানেই এসে থামে। এটি আসলে একটি বিশাল স্টেশন যার সঙ্গে যুক্ত রয়েছে ‘NU Sentral’ শপিং মল।

  • হোটেল সাজেশন: কেএল সেন্ট্রাল স্টেশন থেকে বেরিয়ে ৫ মিনিটের হাঁটা পথে প্রচুর বাজেট হোটেল আছে। এর মধ্যে ‘City Central Hotel @ KL Sentral’ একটি দারুণ অপশন। এখানে অনেক বাঙালি কর্মী কাজ করেন, তাই ভাষাগত কোনো সমস্যা হবে না। এছাড়া ‘Hotel Sentral KL’, ‘Easy Hotel’ বা ‘Metro Hotel’ দেখতে পারেন। খরচ প্রতি রাতে ১,৫০০-২,০০০ টাকার মধ্যে।
  • দ্বিতীয় অপশন: আপনি যদি শপিং এবং নাইটলাইফ বেশি পছন্দ করেন, তবে বুকিত বিন্তাং (Bukit Bintang) এলাকায় থাকতে পারেন। তবে ফ্যামিলি ট্রিপের জন্য কেএল সেন্ট্রাল বেশি সুবিধাজনক।

যাতায়াত ব্যবস্থা: সস্তায় ক্যাব ও মেট্রো (Transport Guide)

  • ক্যাব (Grab): মালয়েশিয়ায় উবার চলে না, এখানে চলে ‘Grab’। ফোনের সিম কার্ড নিয়ে অ্যাপটি নামিয়ে নিন। ২-৩ কিমি দূরত্বের জন্য ভাড়া পড়ে মাত্র ৫-৬ রিঙ্গিত (প্রায় ১০০-১২০ টাকা)। গ্রুপে গেলে মেট্রোর চেয়ে ক্যাব নেওয়াই বেশি সাশ্রয়ী।
  • পাবলিক ট্রান্সপোর্ট (LRT/MRT/Monorail):
    • LRT: এটি শহরের প্রধান টুরিস্ট স্পটগুলো কভার করে। টুইন টাওয়ার (KLCC) যেতে হলে LRT সেরা।
    • MRT: মাটির নিচ দিয়ে চলা দ্রুত গতির ট্রেন।
    • Monorail: এটি মূলত বুকিত বিন্তাং শপিং এলাকার ওপর দিয়ে চলে।
    • টিপস: কেএল সেন্ট্রাল থেকেই সব ট্রেন ছাড়ে। ভেন্ডিং মেশিন থেকে টোকেন কেনা খুব সহজ।

৪ দিনের কমপ্লিট আইটিনারি (4 Day Detail Itinerary)

দিন ১: শহরে পা রাখা ও টুইন টাওয়ারের ঝলক

  • সকাল/দুপুর: কুয়ালালামপুর এয়ারপোর্টে নেমে বাস (ভাড়া ১২-১৫ রিঙ্গিত) বা ট্রেনে করে কেএল সেন্ট্রাল পৌঁছান। হোটেলে চেক-ইন করে স্নান সেরে বিশ্রাম নিন। লাঞ্চে ট্রাই করুন মালয়েশিয়ার জাতীয় খাবার ‘নাসি লেমাক’।
  • বিকেল: বিকেলে চলে যান KLCC। এখানেই রয়েছে আইকনিক পেট্রোনাস টুইন টাওয়ার। সূর্যাস্তের সময় এর লাইটিং এবং সামনের ফোয়ারা দেখার মতো।
  • রাত: ডিনারের জন্য সোজা চলে যান জালান আলর (Jalan Alor)। এটি বিখ্যাত ফুড স্ট্রিট। রাস্তার দুপাশে হাজারো খাবারের দোকান। এখানকার নাইটলাইফ আপনার ক্লান্তি দূর করে দেবে।

দিন ২: সিটি ট্যুর (City Tour)

  • সকাল: ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন। দেখে নিন কিএল টাওয়ার (KL Tower), জাতীয় মসজিদ (National Mosque), মারদেকা স্কোয়ার এবং রাজপ্রাসাদ।
  • দুপুর: লাঞ্চ সেরে চলে যান অ্যাকোয়ারিয়া কেএলসিসি (Aquaria KLCC)।
  • সন্ধ্যা: শপিং করতে চাইলে যান প্যাভিলিয়ন মল বা কেএল সেন্ট্রালের নু সেন্ট্রাল মলে। সস্তায় শপিংয়ের জন্য চায়না টাউন (Petaling Street) সেরা।

দিন ৩: মেঘের দেশ গেন্টিং হাইল্যান্ডস (Genting Highlands)

  • যাওয়ার উপায়: কেএল সেন্ট্রাল স্টেশনের একেবারে নিচের ফ্লোরে (Basement) বাসের টিকিট কাউন্টার আছে। সেখান থেকে ‘Go Genting’ বা ‘Aerobus’-এর টিকিট কাটুন। বাসে করে আপনাকে নিয়ে যাবে ‘আওয়ানা স্কাইওয়ে’ (Awana Skyway) বা কেবল কার স্টেশনে। সময় লাগবে ১ ঘণ্টা।
  • টিপস: আগের দিন অনলাইন (RedBus বা Easybook অ্যাপ) থেকে বাসের টিকিট কেটে রাখা ভালো, নাহলে সিট পাওয়া যায় না। ফেরার টিকিটও একসঙ্গেই কেটে রাখবেন।
  • কী দেখবেন: বাসের টিকিটেই কেবল কার রাইড অন্তর্ভুক্ত থাকে না, ওটা আলাদা কাটতে হয়। কেবল কারে ওঠার সময় মাঝপথে নামুন চিন সুই টেম্পল (Chin Swee Caves Temple) দেখার জন্য। পাহাড়ের ওপর এই মন্দিরটি অসাধারণ। এরপর একদম উপরে উঠে যান। সেখানে রয়েছে বিশাল শপিং মল, ইনডোর-আউটডোর থিম পার্ক এবং মালয়েশিয়ার একমাত্র ক্যাসিনো।

দিন ৪: বাতু কেভস ও বিদায় (Batu Caves)

  • সকাল: চেক-আউট করে লাগেজ হোটেলের লবিতে বা কেএল সেন্ট্রালের লকারে রেখে দিন। কেএল সেন্ট্রাল থেকে KTM Komuter ট্রেন ধরুন। এটি সরাসরি বাতু কেভস স্টেশনে নামাবে। ভাড়া খুবই কম। অথবা গ্র্যাব ক্যাব নিতে পারেন। বাতু কেভস হলো বিশাল এক চুনাপাথরের গুহা এবং হিন্দু মন্দির। ২৭২টি রঙিন সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়।
  • বিকেল: দুপুরের খাওয়া সেরে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিন।

জরুরি টিপস ও ডকুমেন্টস

১. MDAC: ভিসা ফ্রি হলেও, যাওয়ার ৩ দিন আগে অনলাইনে Malaysia Digital Arrival Card (MDAC) ফর্ম ফিলাপ করা বাধ্যতামূলক। ২. কারেন্সি: ভারত থেকে ডলার নিয়ে যান অথবা International Credit/Debit Card (Forex Card) ব্যবহার করুন। এটি সবচেয়ে লাভজনক। ক্যাশ এক্সচেঞ্জ রেট খুব একটা ভালো পাওয়া যায় না। ৩. ডকুমেন্টস: পাসপোর্ট, কনফার্ম হোটেল বুকিং, রিটার্ন টিকিট সব সময় হাতের কাছে রাখবেন।

খরচের হিসাব (Budget Breakdown – Solo Traveller)

(ধরে নেওয়া হচ্ছে আপনি চেক-ইন ব্যাগেজ ছাড়া শুধু ৭ কেজি হ্যান্ড লাগেজ নিয়ে ট্রাভেল করবেন)

  • ফ্লাইট (কলকাতা-কুয়ালালামপুর-কলকাতা): ১-২ মাস আগে কাটলে ৯,০০০ টাকা। (আপনি চেক-ইন ব্যাগেজ ছাড়া শুধু ৭ কেজি হ্যান্ড লাগেজ নিয়ে ট্রাভেল করলেই এই টাকায় পাবেন, না হলে খরচ বাড়বে)
  • হোটেল (৩ রাত): বাজেট হোটেলে একা থাকলে ৩ রাতে খরচ প্রায় ৫,০০০ টাকা। (দুজন শেয়ার করলে মাথাপিছু ২,৫০০ টাকা)।
  • খাবার: ৪ দিনে প্রায় ৪,০০০ টাকা।
  • ট্রান্সপোর্ট ও অন্যান্য: গেন্টিং, ক্যাব এবং এন্ট্রি ফি মিলিয়ে ৭,০০০ টাকা।
  • মোট খরচ: ৯,০০০ + ৫,০০০ + ৪,০০০ + ৬,০০০ = ২৫০০০ টাকা। হাতে কিছু বাফার মানি রাখলেও ৩০,০০০ টাকার মধ্যেই ঘোরা সম্ভব।

বোনাস টিপ (Couple Special): যদি আপনারা দুজন বা কাপল হিসেবে যান, তবে হোটেল এবং ক্যাব ভাড়া শেয়ার করার ফলে আপনাদের বেশ কিছুটা টাকা সাশ্রয় হবে। সেক্ষেত্রে ওই একই বাজেটে অথবা বাজেট একটু বাড়িয়ে ৩৫-৪০ হাজার করলে আপনারা অনায়াসেই ঘুরে আসতে পারেন লংকাউই আইল্যান্ড (Langkawi Island)।

  • কীভাবে যাবেন: কুয়ালালামপুর থেকে লংকাউই যাওয়ার সবচেয়ে সহজ এবং সময় সাশ্রয়ী উপায় হলো ফ্লাইট। এয়ারএশিয়া বা বাটিক এয়ারের ফ্লাইট ভাড়া খুবই সস্তা (আগাম কাটলে ১,৫০০-২,০০০ টাকা)। তবে অ্যাডভেঞ্চার প্রিয় হলে বাসে করেও যেতে পারেন। সেক্ষেত্রে কুয়ালালামপুর (TBS বাস টার্মিনাল) থেকে বাসে করে প্রথমে যেতে হবে কুয়ালা পেরলিস (Kuala Perlis) বা কুয়ালা কেদাহ (Kuala Kedah) জেটি ঘাটে। সময় লাগবে প্রায় ৬-৭ ঘণ্টা। সেখান থেকে ফেরি ধরে পৌঁছাতে হবে লংকাউই দ্বীপে। ফেরি জার্নিটা বেশ মনোরম, নীল সমুদ্রের বুক চিরে এগিয়ে চলে বোট।
  • লংকাউই স্পেশাল: এটি একটি শুল্কমুক্ত (Duty-Free) দ্বীপ, অর্থাৎ এখানে চকোলেট, পারফিউম, ব্যাগ বা পানীয়—সবই জলের দরে পাওয়া যায়। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মালদ্বীপের চেয়ে কোনো অংশে কম নয়।
  • একদিনের আইটিনারি: লংকাউই পৌঁছে বাইক বা স্কুটার ভাড়া নিয়ে নিন (দিনে ৩০-৪০ রিঙ্গিত)।
    • সকাল: শুরু করুন ‘লংকাউই স্কাই ব্রিজ’ (Langkawi Sky Bridge) দিয়ে। কেবল কারে চড়ে পাহাড়ের চূড়ায় ঝুলন্ত ব্রিজে হাঁটার অভিজ্ঞতা ভোলার নয়।
    • দুপুর: লাঞ্চ সেরে চলে যান ‘ঈগল স্কোয়ার’ (Dataran Lang)। সমুদ্রের পাড়ে বিশাল ঈগলের মূর্তির সামনে দাঁড়িয়ে ছবি তোলা মাস্ট।
    • বিকেল: বিকেলটা কাটান চেননাং বিচে (Cenang Beach)। এখানে ওয়াটার স্পোর্টস করতে পারেন বা বালিতে বসে সূর্যাস্ত দেখতে পারেন। সন্ধ্যায় ডিউটি-ফ্রি শপিং করে ডিনার সেরে নিন।

দেশ ২: ভুটান (Bhutan) – ড্রাগনের দেশে শান্তির খোঁজে (সংশোধিত)

মালয়েশিয়ার মতো গগনচুম্বী অট্টালিকা হয়তো এখানে নেই, কিন্তু যা আছে তা পৃথিবীর খুব কম দেশেই মিলবে। তা হলো—’শান্তি’ এবং ‘বিশুদ্ধ বাতাস’। আমাদের প্রতিবেশী দেশ ভুটানকে বলা হয় ‘Land of the Thunder Dragon’। ভারতীয়দের জন্য ভুটান ভ্রমণ খুবই সহজ, কারণ এখানে পাসপোর্ট না থাকলেও চলে (ভোটার কার্ডই যথেষ্ট)। তবে সাম্প্রতিক নিয়ম অনুযায়ী ভারতীয়দের এখন প্রতিদিনের জন্য ১২০০ টাকা SDF (Sustainable Development Fee) দিতে হয়। ঘাবড়াবেন না! এই ফি দেওয়ার পরেও কীভাবে ২৮-৩০ হাজার টাকার মধ্যে বাজি মাত করবেন, রইল তার ব্লু-প্রিন্ট।

কীভাবে যাবেন? (How to Reach on Budget)

ভুটানে যাওয়ার জন্য সরাসরি ফ্লাইট (Paro Airport) আছে, কিন্তু তার ভাড়া অনেক বেশি (প্রায় ২০-২৫ হাজার টাকা)। তাই ৩০ হাজারের বাজেটে ট্রিপ করতে হলে আমাদের ভরসা ভারতীয় রেল।

  • ট্রেন রুট: কলকাতা (শিয়ালদহ/হাওড়া) থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস (Kanchankanya Express) বা অন্য যেকোনো উত্তরবঙ্গগামী ট্রেন ধরে নামতে হবে হাসিমারা (Hasimara) স্টেশনে। হাসিমারা হলো ভুটান বর্ডারের সবচেয়ে কাছের ভারতীয় রেল স্টেশন।
  • বর্ডার ক্রসিং: হাসিমারা স্টেশনে নেমে অটো বা শেয়ার জিপে করে চলে যান জয়গাঁ (Jaigaon)। সময় লাগবে ৩০-৪০ মিনিট, ভাড়া ৫০-৬০ টাকা। জয়গাঁ হলো ভারতের শেষ প্রান্ত, আর তার ওপারেই ভুটানের প্রবেশদ্বার ফুয়েন্টসোলিং (Phuentsholing)। পায়ে হেঁটেই বর্ডার পার হওয়া যায়।

এন্ট্রি পারমিট, SDF ও গাইডের নিয়ম (Permit & Guide Rules)

১. পারমিট: ফুয়েন্টসোলিং-এর ইমিগ্রেশন অফিসে গিয়ে ভোটার কার্ড বা পাসপোর্ট এবং ছবি দিয়ে পারমিট করাতে হবে। ২. SDF (খরচ): ভারতীয়দের জন্য প্রতিদিন মাথাপিছু ১২০০ টাকা SDF দিতে হয়। ৩ রাতের জন্য হলে মোট ৩৬০০ টাকা। টাকা জমা দিলে আপনি পারমিট পেয়ে যাবেন। টিপস: হোটেল বুকিং কনফার্মেশন লেটার দেখাতে হবে পারমিটের সময়। ৩. গাইড কি বাধ্যতামূলক? এখানেই অনেকে গুলিয়ে ফেলেন।

নিয়মটি হলো—আপনি যদি কেবল থিম্পু বা পারো শহরের রাস্তায় হাঁটাহাঁটি করেন, লোকাল মার্কেটে কেনাকাটা করেন বা রেস্তোরাঁয় খেতে যান, তবে সবসময় গাইড সাথে রাখার প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি শহরের বাইরে কোনো মনুমেন্ট, জং (Dzong) বা মিউজিয়ামে ঢুকতে চান অথবা পুনাখা (Punakha), ফোবজিখা বা বুমথাং-এর মতো জায়গায় যেতে চান, তবে সরকার অনুমোদিত একজন গাইড সাথে রাখা একদম বাধ্যতামূলক। যেহেতু আপনি টাইগার্স নেস্ট বা থিম্পুর জং-এ ঢুকবেন, তাই পারো বা থিম্পু থেকেই দৈনিক ভিত্তিতে গাইড নিতে হবে (খরচ ১৫০০-২০০০ টাকা/দিন, যা গ্রুপে শেয়ার করা যায়)।

৪ দিনের বিস্তারিত ভ্রমণ পরিকল্পনা (4 Days Itinerary)

দিন ১: হাসিমারা থেকে থিম্পু যাত্রা

  • সকাল: হাসিমারা নেমে জয়গাঁ হয়ে ফুয়েন্টসোলিং পৌঁছান। পারমিটের কাজ ও SDF জমা দিতে ১-২ ঘণ্টা লাগতে পারে।
  • দুপুর: লাঞ্চ সেরে রওনা দিন রাজধানী থিম্পু (Thimphu)-র উদ্দেশ্যে।
  • ট্রান্সপোর্ট: ফুয়েন্টসোলিং বাস স্ট্যান্ড থেকে কোস্টার বাস (Coaster Bus) পাওয়া যায় (ভাপ ৩৫০ টাকা) বা শেয়ার ক্যাব (৮০০-১০০০ টাকা)। সময় ৫-৬ ঘণ্টা।
  • রাত: থিম্পু পৌঁছে হোটেলে চেক-ইন। রাতে ক্লক টাওয়ার স্কোয়ারে ঘুরে ডিনার।

দিন ২: থিম্পু দর্শন ও পারো যাত্রা

  • সকাল: ব্রেকফাস্ট সেরে গাড়ি ভাড়া করে দেখে নিন—বুদ্ধ দর্দেনমা (বিশাল বুদ্ধ মূর্তি), মেমোরিয়াল চorten এবং সিম্পলি ভুটান মিউজিয়াম। এই স্থানগুলোতে প্রবেশের জন্য আলাদা এন্ট্রি টিকিট লাগে (৩০০-৫০০ টাকা)।
  • দুপুর: লাঞ্চের পর রওনা দিন পারো (Paro)-র উদ্দেশ্যে। সময় ১.৫ ঘণ্টা।
  • বিকেল: পারো পৌঁছে পারো জং (Rinpung Dzong) দেখে নিন। নদীর ধারে সময় কাটিয়ে রাতটা পারোতে থাকুন।

দিন ৩: টাইগার্স নেস্ট ট্রেকিং (Tiger’s Nest Hike)

  • সকাল: সকাল ৭টায় বেরিয়ে পড়ুন তাকসাং মনাস্ট্রি বা টাইগার্স নেস্ট-এর উদ্দেশ্যে। পাহাড়ের খাদের গায়ে ঝুলে থাকা এই মনাস্ট্রিতে পৌঁছতে হলে ট্রেকিং করতে হয় (৫-৬ ঘণ্টা)। এখানেও গাইডের প্রয়োজন হতে পারে গেটে এন্ট্রি করার জন্য।
  • বিকেল/সন্ধ্যা: নিচে নেমে হোটেলে বিশ্রাম। সন্ধ্যায় পারো মার্কেটে ঘুরে কিছু স্যুভেনিয়ার কেনাকাটা।

দিন ৪: বিদায় ও ঘরে ফেরা

  • সকাল: ভোরে চেক-আউট করে বাসে বা শেয়ার ক্যাবে ফুয়েন্টসোলিং ফিরে আসুন। সেখান থেকে জয়গাঁ হয়ে হাসিমারা স্টেশন এবং বিকেলের ট্রেন ধরে কলকাতা।

থাকা ও খাওয়া (Accommodation & Food)

  • হোটেল: থিম্পু এবং পারোতে ১৫০০-২০০০ টাকার মধ্যে খুব সুন্দর ও পরিচ্ছন্ন হোমস্টে বা ৩-স্টার হোটেল পাওয়া যায়।
  • খাবার: ভুটানি খাবার যেমন ‘এমা দাতশি’ (লঙ্কা ও চিজ) অবশ্যই ট্রাই করবেন। খরচ ভারতীয় খাবারের মতোই।

খরচের হিসাব (Budget Breakdown – Solo Traveller)

(SDF, গাইড ফি, এন্ট্রি টিকিট এবং ৩-স্টার হোটেল ধরে সম্পূর্ণ হিসাব)

  • ট্রেন (কলকাতা-হাসিমারা-কলকাতা): এসি ৩-টায়ার ইকোনমি (3E) ২,০০০ টাকা।
  • SDF (৩ রাত): প্রতিদিন ১২০০ টাকা করে ৩ রাতে = ৩,৬০০ টাকা।
  • হোটেল (৩ রাত): ভুটান সরকারের নিয়ম অনুযায়ী টুরিস্টদের ৩-স্টার হোটেলে থাকতে হয়। অফ সিজনে বা বাজেট ৩-স্টার হোটেলে প্রতি রাত ন্যূনতম ২,০০০ টাকা ধরে ৩ রাতে = ৬,০০০ টাকা। (দুজন থাকলে এই খরচটা ভাগ হয়ে যাবে)।
  • খাবার: ৪ দিনে ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনার মিলিয়ে প্রায় ৪,০০০ টাকা।
  • ট্রান্সপোর্ট (বাস/শেয়ার ক্যাব): ফুয়েন্টসোলিং-থিম্পু-পারো যাতায়াত এবং সাইট সিয়িংয়ের জন্য গাড়ি ভাড়া মিলিয়ে প্রায় ৮,০০০ টাকা।
  • এন্ট্রি ফি ও গাইড (শেয়ারে): বিভিন্ন মনুমেন্ট, জং, মিউজিয়াম ও টাইগার্স নেস্টের টিকিট এবং বাধ্যতামূলক গাইড ফি মিলিয়ে ৪,০০০ টাকা।

মোট প্রাথমিক খরচ: ২,০০০ + ৩,৬০০ + ৬,০০০ + ৪,০০০ + ৮,০০০ + ৪,০০০ = ২৭,৬০০ টাকা।

এর সাথে আরও ২,৪০০ টাকা রাখা রইল ছোটখাটো শপিং, মঠ বা মন্দিরে পুজো দেওয়া (কড়া দক্ষিণা), অতিরিক্ত কোনো এন্ট্রি ফি, লোকাল অটো ভাড়া বা আপদকালীন খরচের জন্য।

সর্বমোট বাজেট: ২৭,৬০০ + ২,৪০০ = ৩০,০০০ টাকা।

অর্থাৎ পকেটে ৩০ হাজার টাকা থাকলেই আপনি নিশ্চিন্তে ঘুরে আসতে পারবেন ড্রাগনের দেশ ভুটান।

বোনাস টিপ (Couple Special): হট স্টোন বাথ ও চেলে-লা পাস

যদি আপনারা কাপল বা দম্পতি হিসেবে যান এবং বাজেট একটু বাড়িয়ে ৩৫-৪০ হাজারের মধ্যে রাখতে পারেন, তবে এই দুটি অভিজ্ঞতা মিস করবেন না:

১. হট স্টোন বাথ (Hot Stone Bath): টাইগার্স নেস্ট ট্রেকিং করে শরীর যখন ক্লান্ত, তখন পারোতে ট্রাই করুন ভুটানিজ হট স্টোন বাথ। এখানে কাঠের টাবে ভেষজ মেশানো জলে পোড়ানো পাথর ফেলে জল গরম করা হয়। এই জলে স্নান করলে সব ব্যথা নিমেষে উধাও হয়ে যায়। খরচ: ১০০০-১৫০০ টাকা।

২. চেলে-লা পাস (Chele La Pass): পারো থেকে গাড়িতে (ভাড়া ৩০০০-৩৫০০ টাকা) ঘুরে আসুন ভুটানের সর্বোচ্চ মোটরেবল রোড চেলে-লা পাস। এখান থেকে পবিত্র জুমোলহারি শৃঙ্গ এবং হাজারো প্রেয়ার ফ্ল্যাগের দৃশ্য আপনাকে মুগ্ধ করবে।


দেশ ৩: থাইল্যান্ড (Thailand) – শপিং, সমুদ্র আর নাইটলাইফের স্বর্গরাজ্য

৩০ হাজার টাকার বাজেটে বিদেশ ভ্রমণের তালিকায় থাইল্যান্ড থাকবে না, তা কি হয়? এই দেশটিকে বলা হয় ‘Land of Smiles’। কলকাতা থেকে বিমানে চেপে বসলে মাত্র আড়াই ঘণ্টায় পৌঁছে যাবেন ব্যাংকক। শিমলা বা গোয়া যাওয়ার চেয়েও কম সময় লাগে! আর সবচেয়ে বড় সুখবর হলো, পর্যটন বাড়াতে থাইল্যান্ড সরকার ভারতীয়দের জন্য ‘ভিসা ফ্রি’ (Visa Free) এন্ট্রি চালু রেখেছে। অর্থাৎ ভিসা ফি বাবদ আপনার প্রায় ৪-৫ হাজার টাকা প্রথমেই বেঁচে গেল।

এখানে রয়েছে নীল সমুদ্র, বিশ্বমানের শপিং, রিলাক্সিং থাই মাসাজ এবং অবশ্যই রোমাঞ্চকর নাইটলাইফ। চলুন দেখে নেওয়া যাক ৩০ হাজারে কীভাবে সাজাবেন এই ট্রিপ।

কীভাবে যাবেন? (Flight & Visa)

  • ফ্লাইট: কলকাতা (CCU) থেকে ব্যাংকক (Don Mueang – DMK বা Suvarnabhumi – BKK) যাওয়ার প্রচুর ফ্লাইট আছে। এয়ারএশিয়া (AirAsia) বা থাই লায়ন এয়ারে ১-২ মাস আগে টিকিট কাটলে চেক-ইন ব্যাগেজ ছাড়া রিটার্ন ফেয়ার পড়বে প্রায় ১২,০০০ টাকা।
  • ভিসা: বর্তমানে ভারতীয়দের জন্য থাইল্যান্ডে ভিসা অন অ্যারাইভাল ফ্রি। শুধু পাসপোর্ট এবং রিটার্ন টিকিট দেখালেই ইমিগ্রেশন পার।

৪ দিনের বিস্তারিত ভ্রমণ পরিকল্পনা (4 Days Itinerary: Bangkok & Pattaya)

থাইল্যান্ডে ৩ রাত থাকলে সেটা ভাগ করে নিন এভাবে: ২ রাত পাটায়া (Pattaya) এবং ১ রাত ব্যাংকক (Bangkok)।

দিন ১: ব্যাংকক থেকে পাটায়া ও রিলাক্সেশন

  • সকাল: ব্যাংকক এয়ারপোর্টে নেমে সোজা লেভেল-১ এ চলে যান। সেখান থেকে ‘Bell Travel’ বা সরকারি বাস ধরে চলে যান পাটায়া। এসি বাসে ২ ঘণ্টার এই যাত্রায় খরচ মাত্র ১৫০-২০০ টাকা।
  • দুপুর: পাটায়াতে চেক-ইন করুন। লাঞ্চ সেরে ক্লান্তি দূর করতে নিয়ে নিন একটি অথেনটিক থাই ফুট মাসাজ (Thai Foot Massage)। ২০০-৩০০ টাকার বিনিময়ে ১ ঘণ্টার এই মাসাজ আপনাকে চনমনে করে তুলবে।
  • রাত: এবার গন্তব্য পাটায়ার বিখ্যাত ‘Walking Street’। এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পার্টি জোন। রাস্তার দুপাশে নিওন লাইটের ঝলকানি, লাইভ মিউজিক, ডিস্কো এবং হাজার হাজার পর্যটকের ভিড়। আপনি ক্লাবে না ঢুকলেও, শুধু এই রাস্তায় হাঁটলেই এক অন্যরকম অভিজ্ঞতা হবে।

দিন ২: কোরাল আইল্যান্ড ট্যুর (Coral Island)

  • সকাল: পাটায়া বিচ থেকে স্পিড বোট বা ফেরি (ভাড়া ৩০ টাকা) ধরে চলে যান ৭ কিমি দূরের কোরাল আইল্যান্ড (Koh Larn)। ফেরিতে যেতে সময় লাগে ৪৫ মিনিট, স্পিড বোটে ১৫ মিনিট।
  • কী দেখবেন: এখানে সমুদ্রের জল কাঁচের মতো স্বচ্ছ আর বালি ধবধবে সাদা। চাইলে প্যারাসেলিং বা আন্ডারওয়াটার সি-ওয়াক (Sea Walk) করতে পারেন। তবে তার খরচ আলাদা। শুধু সমুদ্রে স্নান করা আর বিচে বসে ডাব খাওয়ার আনন্দই আলাদা।
  • বিকেল/সন্ধ্যা: ফিরে এসে সন্ধ্যায় দেখুন বিখ্যাত ‘অ্যালকাজিৎ শো’ (Alcazar Show)। এটি একটি বিশ্বমানের ক্যাবারে শো (টিকিট ৬০০-৮০০ টাকা)।

দিন ৩: ব্যাংকক সিটি ট্যুর ও শপিং

  • সকাল: বাসে করে ব্যাংকক ফিরে আসুন। হোটেলে ব্যাগ রেখে বেরিয়ে পড়ুন মন্দির দর্শনে। নদীর ধারে ওয়াট অরুণ (Wat Arun) বা ভোরের মন্দির এবং ওয়াট ফো (Wat Pho) বা শায়িত বুদ্ধের মন্দির। ওয়াট অরুণের কারুকাজ এবং ওয়াট ফোর বিশাল সোনালী বুদ্ধ মূর্তি দেখার মতো।
  • বিকেল: এবার আসল কাজ—শপিং! চলে যান প্রাতুনাম মার্কেট (Pratunam Market) বা প্লাটিনাম মল-এ। এখানে জামাকাপড়, ব্যাগ, জুতো জলের দরে পাওয়া যায়।
  • রাত: ব্যাংককের স্ট্রিট ফুড (ম্যাঙ্গো স্টিকি রাইস, গ্রিলড চিকেন) খেয়ে ডিনার সারুন।

দিন ৪: লুম্ফিনি পার্ক ও বিদায়

  • সকাল: ফ্লাইটের আগে হাতে সময় থাকলে ঘুরে নিন লুম্ফিনি পার্ক (Lumpini Park)। এটি ব্যাংকক শহরের ফুসফুস। বিশাল ঝিল, সবুজে ঘেরা পার্ক এবং সেখানে ঘুরে বেড়ানো বিশাল মনিটর লিজার্ড বা গুইসাপ—প্রকৃতি প্রেমীদের খুব ভালো লাগবে। অথবা যেতে পারেন সেন্ট্রাল ওয়ার্ল্ড (Central World) মলে। এটি এশিয়ার অন্যতম বড় শপিং মল, যার আর্কিটেকচার এবং ব্র্যান্ড কালেকশন চোখ ধাঁধানো।
  • দুপুর: মেট্রো (Airport Rail Link) ধরে মাত্র ৪৫ টাকায় এয়ারপোর্টে পৌঁছে যান।

খরচের হিসাব (Budget Breakdown – Solo Traveller)

  • ফ্লাইট (কলকাতা-ব্যাংকক-কলকাতা): ন্যূনতম ফেয়ার ১২,০০০ টাকা।
  • হোটেল (৩ রাত): পাটায়া ও ব্যাংককে ১৫০০ টাকা/রাত ধরে ৩ রাতে = ৪,৫০০ টাকা। (৩-স্টার মানের ভালো হোটেল)।
  • খাবার: স্ট্রিট ফুড এবং 7-Eleven স্টোর থেকে খেলে ৪ দিনে ৪,০০০ টাকা যথেষ্ট।
  • ট্রান্সপোর্ট: এয়ারপোর্ট বাস, লোকাল টুকটুক এবং মেট্রো মিলিয়ে ৪,০০০ টাকা।
  • এন্ট্রি ফি (শো ও ফেরি): কোরাল আইল্যান্ড ফেরি, ওয়াট অরুণ টিকিট এবং অ্যালকাজিৎ শো মিলিয়ে ২,৫০০ টাকা।

মোট প্রাথমিক খরচ: ১২,০০০ + ৪,৫০০ + ৪,০০০ + ৪,০০০ + ২,৫০০ = ২৭,০০০ টাকা।

বাকি ৩,০০০ টাকা রাখা রইল আপনার শপিং, থাই মাসাজ, কোরাল আইল্যান্ডে কোনো ওয়াটার রাইড বা আপদকালীন খরচের জন্য।

সর্বমোট বাজেট: ৩০,০০০ টাকা। (International Trip under 30k)

বোনাস টিপ (Couple Special): ফুকেট ও ক্রাবি (Phuket & Krabi)

যদি আপনারা কাপল বা গ্রুপে যান এবং বাজেট বাড়িয়ে ৪০-৪৫ হাজার করতে পারেন অথবা হাতে আরও ২ দিন সময় থাকে, তবে ব্যাংককের বদলে সোজা চলে যান দক্ষিণ থাইল্যান্ডের ফুকেট (Phuket) ও ক্রাবি (Krabi)-তে।

  • কেন যাবেন: এখানকার সমুদ্র সৈকতগুলো বিশ্বের সেরা। ক্রাবিতে ‘ফোর আইল্যান্ড ট্যুর’ এবং ফুকেটের ‘ফি ফি আইল্যান্ড’ (Phi Phi Island)-এর মায়া বে (Maya Bay) দেখলে মনে হবে সিনেমার সেটে আছেন। চুনাপাথরের পাহাড় সমুদ্রের বুক চিরে দাঁড়িয়ে আছে।
  • নাইটলাইফ: ফুকেটের পাটং বিচ (Patong Beach)-এর নাইটলাইফ পাটায়ার চেয়েও জমজমাট এবং কিছুটা প্রিমিয়াম।
  • খরচ: ব্যাংকক থেকে ফুকেট যাওয়ার বাস বা ট্রেনের খরচ খুব বেশি নয়, আর আগে থেকে কাটলে সস্তায় ডোমেস্টিক ফ্লাইটও পাওয়া যায়। হানিমুন কাপলদের জন্য ফুকেট-ক্রাবি সেরা পছন্দ।

জরুরি টিপস:

1. বিদেশে টাকার হিসাব ও ‘জিরো ফরেক্স’ কার্ডের জাদুকরী ট্রিক (Important Financial Tips)

বিদেশ ভ্রমণে গিয়ে অনেকেই কারেন্সি এক্সচেঞ্জ বা টাকার হিসাব নিয়ে গুলিয়ে ফেলেন। আপনাদের সুবিধার্থে এখানে সবকিছুর স্পষ্ট ধারণা দেওয়া হলো। মনে রাখবেন, উপরের সব বাজেটের হিসাব ভারতীয় মুদ্রায় (INR) দেওয়া হয়েছে।

কোন দেশের মুদ্রা কী? (Currency Guide)
  • মালয়েশিয়া: এখানকার মুদ্রার নাম ‘রিঙ্গিত’ (Malaysian Ringgit – MYR)। বর্তমানে ১ রিঙ্গিত = ১৯ থেকে ২০ ভারতীয় টাকা (INR)।
  • ভুটান: এখানকার মুদ্রার নাম ‘গুলট্রাম’ (Ngultrum – BTN)। মজার বিষয় হলো, ভারতীয় টাকা এবং গুলট্রামের মান সমান। অর্থাৎ ১ টাকা = ১ গুলট্রাম। ভুটানে ভারতীয় টাকা সর্বত্র চলে (তবে ৫০০ টাকার নতুন নোট নেওয়ার আগে দোকানদারের সঙ্গে কথা বলে নেবেন, ছোট নোট সব জায়গায় চলে)।
  • থাইল্যান্ড: এখানকার মুদ্রার নাম ‘বাথ’ (Thai Baht – THB)। বর্তমানে ১ বাথ = ২.৪০ থেকে ২.৫০ ভারতীয় টাকা (INR)।
ক্যাশ নাকি কার্ড? (Cash vs Card)

ভুটান ছাড়া মালয়েশিয়া বা থাইল্যান্ডের মতো দেশে ঘোরার জন্য এখন আর পকেটে কাঁড়ি কাঁড়ি ক্যাশ বা ডলার নিয়ে ঘোরার দিন শেষ। সামান্য কিছু খুচরো খরচের জন্য ক্যাশ রাখুন, বাকি সবকিছুর জন্য ব্যবহার করুন ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড। তবে সাধারণ ক্রেডিট কার্ড ব্যবহার করলে ব্যাংক ৩.৫% থেকে ৪% পর্যন্ত ‘ফরেক্স মার্কআপ ফি’ (Forex Markup Fee) কাটে। এই অতিরিক্ত খরচ বাঁচাতে আপনাদের জন্য রইল দুটি জাদুকরী কার্ডের হদিশ:

  1. Ixigo AU Small Finance Bank Credit Card
  2. Scapia Credit Card

কেন এই কার্ডগুলো সেরা?

  • Zero Forex Markup: এই কার্ডগুলোতে কোনো কনভার্সন চার্জ বা মার্কআপ ফি লাগে না। অর্থাৎ আপনি বিদেশে যে টাকার কেনাকাটা করবেন, ঠিক সেই টাকারই বিল আসবে। কোনো এক্সট্রা চার্জ নেই।
  • No Pre-loading: ফরেক্স কার্ডের মতো এতে আগে থেকে টাকা লোড করার কোনো ঝামেলা নেই। এটি সাধারণ ক্রেডিট কার্ডের মতোই ব্যবহার করুন এবং দেশে ফিরে বিল পেমেন্ট করুন।
  • Travel Smart: ফ্লাইটের টিকিট বা হোটেল বুকিং—সবই এই কার্ড দিয়ে করুন।
ফ্রি লাউঞ্জ অ্যাক্সেস (Free Lounge Access)

বাজেট ট্রাভেলারদের জন্য এটি একটি বিশাল পাওনা। আপনার কাছে যদি Ixigo AU বা Scapia কার্ড থাকে এবং আপনি সেটি দিয়ে ফ্লাইটের টিকিট বা ট্রাভেলের খরচ করে থাকেন, তবে কলকাতা এয়ারপোর্টের International Lounge-এ প্রবেশ করতে পারবেন। মাত্র ২ টাকার বিনিময়ে লাউঞ্জে বসে আনলিমিটেড খাবার, ওয়াইফাই এবং বিশ্রামের সুযোগ পাবেন। ফ্লাইটে ওঠার আগেই আপনার ট্রিপ শুরু হবে রাজকীয় মেজাজে।

2. সস্তায় ফ্লাইট বুকিংয়ের স্মার্ট টিপস (Smart Flight Booking Tips)

মনে রাখবেন, আমাদের দেওয়া এই খরচের খতিয়ান কিন্তু কলকাতা থেকে যাতায়াতের ভিত্তিতে এবং অফ-সিজন বা সপ্তাহের কাজের দিনগুলোর (Weekdays) ভাড়ার ওপর নির্ভর করে তৈরি। ক্রিসমাস বা ইয়ার এন্ডিং-এর মতো পিক সিজনে ঘুরতে গেলে একদিকে যেমন উপচে পড়া ভিড় পাবেন, তেমনই বিমান থেকে হোটেল—সবকিছুর খরচ কয়েক গুণ বেড়ে যেতে পারে। তাই পকেটের স্বাস্থ্য ঠিক রাখতে অফ-সিজনকেই বেছে নিন।

টিকিট কাটার আগে ‘স্কাইস্ক্যানার’ (Skyscanner)-এর মতো অ্যাপে দাম যাচাই করে নিতে ভুলবেন না। বিভিন্ন ট্রাভেল অ্যাপ বা ক্রেডিট কার্ডে সারাবছরই নানা অফার চলে, সেগুলো কাজে লাগান। বিশেষজ্ঞদের মতে, সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় মঙ্গলবার বা বুধবার রাতের দিকে বিমানের টিকিট কাটলে অনেক সময় সস্তা ভাড়া পাওয়া যায়। এছাড়া প্রজাতন্ত্র দিবসের আবহে অর্থাৎ ২৩ থেকে ২৬ জানুয়ারির মধ্যে টিকিট বুক করলে অনেক এয়ারলাইন্স বিশেষ ছাড় দেয়, তাই সেই সুযোগও হাতছাড়া করবেন না।

3. খরচ কমানোর কৌশল (Budget Saving Hacks)

এখানে দেওয়া খরচের হিসাবটি একজন বাজেট ট্রাভেলার বা সাধারণ পর্যটকের কথা মাথায় রেখে করা। আপনি যদি বিলাসিতা খোঁজেন বা সবকটি দামী রাইড চাপতে চান, তবে খরচ স্বাভাবিকভাবেই বাড়বে। সবসময় চেষ্টা করবেন হোটেল বা গাড়ি সরাসরি বুক করতে। কোনো এজেন্ট বা দালালের মাধ্যমে গেলে খরচ অনেক বেড়ে যেতে পারে।

শপিং মলের চকচকে রেস্তোরাঁর বদলে রাস্তার ধারের ছোট হোটেল বা স্ট্রিট ফুড স্টল থেকে খাবার খান। এছাড়া ব্রেকফাস্ট বা ডিনারের খরচ বাঁচাতে বাড়ি থেকেই কিছু শুকনো খাবার যেমন—প্যাকেট নুডলস, ইনস্ট্যান্ট ওটস বা পোহা সঙ্গে নিতে পারেন। ব্যাগে সবসময় বিস্কুট, কুকিজ বা কাজু বাদামের মতো হালকা স্ন্যাকস রাখুন। এতে খিদের সময় অযথা বাইরের দামী খাবার কেনার প্রয়োজন হবে না।

#Asiatravel, #cheapinternationaltrip, #travelabroadonbudget, #foreigntravel, #trending

Most Viewed Posts

  • ২০২৬-এ মেষ রাশির জন্য আসছে বড় মোড় │ Aries Horoscope 2026 Full Prediction
  • মোটা হবেন না, মিষ্টি খান নিশ্চিন্তে │ Guilt-Free Sweets for Diwali Delight
  • Dharmendra death: ধর্মেন্দ্রর জীবনের এই ১১টি তথ্য অনেকেই জানেন না │ 11 Untold Facts About Dharmendra
  • জানেন কি নবরাত্রির চতুর্থ দিনে মা কুষ্মাণ্ডা পূজা কেন বিশেষ? ︱Why Ma Kushmanda Puja on Navratri Day 4 is Special?
  • Digha Jagannath Temple Facts ︱দীঘা জগন্নাথ মন্দির সম্পর্কে জানুন এই দশটি অজানা তথ্য

Asia Travel budget travel Cheap International Trips Foreign travel International Trip Under 30k Travel Abroad On Budget
Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
News Offbeat Digital Desk

    নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক নিউজঅফবিট ডট কমের অফিসিয়াল এডিটোরিয়াল টিম। আমরা বিশ্বাস করি—‘Where Truth Always Shines’। অনুপ্রেরণাদায়ক, তথ্যসমৃদ্ধ ও ইতিবাচক খবরের জন্যই আমাদের প্ল্যাটফর্ম।

    Related Posts

    কুয়াশা ফুঁড়ে যখন সোনায় মোড়া ‘স্লিপিং বুদ্ধ’ জাগে! কাঞ্চনজঙ্ঘার সেরা ফ্রেম পেতে এই ৯টি ঠিকানায় আপনাকে যেতেই হবে |

    February 2, 2026

    দীঘা-টাকি ভুলে যান! নতুন বাইকারদের জন্য ৭টি রোমাঞ্চকর ও আনকমন রুট |

    January 30, 2026

    অ্যাস্ট্রো-ফটোগ্রাফি করতে চান?  |  এই ৫টি জায়গায় রাতের আকাশ দেখলে অবাক হবেন

    January 26, 2026

    Comments are closed.

    আরও পড়ুন

    কুয়াশা ফুঁড়ে যখন সোনায় মোড়া ‘স্লিপিং বুদ্ধ’ জাগে! কাঞ্চনজঙ্ঘার সেরা ফ্রেম পেতে এই ৯টি ঠিকানায় আপনাকে যেতেই হবে |

    February 2, 2026

    দীঘা-টাকি ভুলে যান! নতুন বাইকারদের জন্য ৭টি রোমাঞ্চকর ও আনকমন রুট |

    January 30, 2026

    অ্যাস্ট্রো-ফটোগ্রাফি করতে চান?  |  এই ৫টি জায়গায় রাতের আকাশ দেখলে অবাক হবেন

    January 26, 2026

    দার্জিলিংয়ের ভিড় এড়িয়ে বাছুন এই ৫টি অফবিট গ্রাম

    January 24, 2026

    বন্দে ভারত স্লিপারের এই 10টি ‘সেফটি ফিচার’ জানলে অবাক হবেন | Vande Bharat Sleeper Safety Features

    January 19, 2026
    1 2 3 … 7 Next
    আমাদের সঙ্গে যুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    সাম্প্রতিক পোস্ট
    তত্ত্বকথা ও কাহিনী

    জানেন কি? অন্নপূর্ণা দেবীর মন্দিরে কেন ভিক্ষা দেন শিব |

    By News Offbeat Digital DeskFebruary 7, 20260

    জগতপিতা হয়েও কেন তাঁকে দাঁড়াতে হলো ভিক্ষুক বেশে? জানুন কাশীর অন্নপূর্ণা মন্দিরের নেপথ্য কাহিনী, শিব-পার্বতীর…

    বৈভব সূর্যবংশীর ব্যাটে বিশ্বকাপ জয়, তাকিয়ে ক্রিকেট বিশ্ব │ জানুন, তার ক্রিকেটে উত্থানের কাহিনী

    February 6, 2026

    রেলে মিলবে এমার্জেন্সি কোটায় সিট  |  জানুন, কারা পাবেন এই বিশেষ সুবিধা, কীভাবে হয় অনুমোদন

    February 6, 2026

    টাইম স্ট্রেটে প্রেমের পরীক্ষা  │ জেনে নিন, ভ্যালেন্টাইন্স ডে তে এই ৫টি কাজ করলেই জমে উঠবে রোমান্স

    February 6, 2026

    জানেন কি, হাঁচি থেকে হতে পারে মৃত্যু? | নীরবে বাড়ছে অ্যালার্জির অজানা বিপদ | কী সতর্কবার্তা দিচ্ছেন বিশেষজ্ঞরা?

    February 6, 2026

    আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

    অফবিট লেখা ও নতুন তথ্য আপনার ইনবক্সে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।

    February 2026
    MTWTFSS
     1
    2345678
    9101112131415
    16171819202122
    232425262728 
    « Jan    
    আমাদের কথা
    আমাদের কথা

    NewsOffBeat-এ স্বাগতম।
    এখানে পাবেন অফবিট গল্প, ভ্রমণ, সংস্কৃতি, রীতি-নীতি, খাবার এবং জীবনযাপনের নানা দিক। সঙ্গে রয়েছে প্রযুক্তির সর্বশেষ আপডেট, ভিন্নধর্মী খাদ্যাভ্যাস, ফ্যাশন ট্রেন্ড, মেকআপ টিপস, স্বাস্থ্য-সুরক্ষা, যোগব্যায়ামের উপকারিতা এবং পুষ্টিকর খাদ্যসংক্রান্ত তথ্য।
    অদ্ভুত, ব্যবহারযোগ্য, মনভোলানো এবং অনুপ্রেরণাদায়ক কনটেন্টের জন্য, আমাদের সঙ্গে থাকুন লেখায়, ছবিতে, ভিডিওতে— নিউজ অফবিট : খবরের স্বাদবদল

    সাম্প্রতিক পোস্ট

    জানেন কি? অন্নপূর্ণা দেবীর মন্দিরে কেন ভিক্ষা দেন শিব |

    February 7, 2026

    বৈভব সূর্যবংশীর ব্যাটে বিশ্বকাপ জয়, তাকিয়ে ক্রিকেট বিশ্ব │ জানুন, তার ক্রিকেটে উত্থানের কাহিনী

    February 6, 2026

    রেলে মিলবে এমার্জেন্সি কোটায় সিট  |  জানুন, কারা পাবেন এই বিশেষ সুবিধা, কীভাবে হয় অনুমোদন

    February 6, 2026
    Pages
    • NewsOffbeat বাংলা | Bengali Offbeat News, Lifestyle, Travel & Food Updates
    • আমাদের কথা (About Us)
    • Contact Us (যোগাযোগ)
    • Privacy Policy
    • Terms and conditions
    • Sitemape
    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    News OFFBEAT © 2022-2025. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.