Close Menu
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    জনপ্রিয় পোস্ট

    মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার ঠিক আগেই সোশ্যাল মিডিয়ায় আবেগঘন জোড়া পোস্ট শুভেন্দু অধিকারীর। কী লিখলেন তিনি?

    মেদিনীপুরের ‘বুবাই’ থেকে বাংলার মুখ্যমন্ত্রী: কণ্টকাকীর্ণ পথে শুভেন্দু অধিকারীর রাজকীয় উত্থানের মহাকাব্য

    বাংলায় প্রথম বিজেপি সরকার, পরিষদীয় দলের নেতা কে?

    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest Threads
    Saturday, May 9
    Facebook X (Twitter) YouTube Instagram WhatsApp
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    Newsoffbeat.comNewsoffbeat.com
    Home»মিক্স-৪»ইচ্ছে-ডানা»'রোদ্দুরের কথকতা’- নিকোনো উঠোনে বসন্ত এসেছে
    ইচ্ছে-ডানা

    'রোদ্দুরের কথকতা’- নিকোনো উঠোনে বসন্ত এসেছে

    নিউজ অফবিটBy নিউজ অফবিটMarch 3, 2019Updated:November 21, 20253 Mins Read
    WhatsApp Facebook Twitter Pinterest Telegram Threads Copy Link
    Share
    WhatsApp Facebook Twitter Telegram Pinterest Threads Copy Link

    সময় বদলায়। বদলাবেই। নিয়নের আলো ফিকে হয়ে এলইডি’র উজ্জলতায়। স্মার্টফোন মাপে রক্তচাপ। মুহূর্তগুলো বন্দি আজ আঙুলের ছোঁয়ায়। তবু ছুটির দিনে ক্লান্ত দুপুরে ভাতঘুম মন। শিরিষ গাছের দীর্ঘ ছায়া আড়মোড়া ভাঙে তপ্ত ছাদে। আর মন কেমন করা রবিবার দুপুরে মজে থাকে ‘রোদ্দুরের কথকতা‘। 

    কলমে-দেবব্রত বন্দ্যোপাধ্যায়।

    আমাদের চারদিকে ঘোরলাগা হাওয়া। অনন্তের  পথযাত্রী ভক্তদল যেরকম নিবেদিত প্রাণ লক্ষ্যে অবিচল। সেই রকম আমাদের অবস্থা। অনন্যমনা মুখে বৈরাগ্যের ছবি। ভিতরে মধুলোভী প্রাণ সর্বদা করে আনচান। কেন এসেছি কোন দিকে যাচ্ছি, কি বা কাজ কিছুই জানা নেই। দৃষ্টির মধ্যে একটা ডিমে তা দেওয়া ভাব। কোনো এক নৈঃশব্দ্যকে ছুঁতে গিয়ে ঝমঝমে আলোকবৃত্তের মধ্যে ঢুকে পড়েছি। আমাদের তকতকে নিকোনো উঠানে রোদ্দুরের ভাগ কিছু বেশি। কিছু না কিছু ফুল ফুটে আছেই। মৌমাছিদের নিত্য আনাগোনা। কিছু ঘাস এখনও বেঁচে আছে। সব কংক্রিট হয়ে যায়নি।

    এখনও শিশির পড়ে। গলার ব্যথায়, ঘুসঘুসে কাশিতে টের পাই ঠাণ্ডা এখনও যায়নি। এই দিকে তাকিয়ে একটা গোটা দুপুর বেমালুম কেটে গেল। বলা নেই কওয়া নেই হঠাৎ মনে পড়ে গেল, যে অসম্ভব মেধাবী বন্ধুটা পাগল হয়ে গেছে হুট করে- চকমিলানো দালানবাড়ি ফেলে রেখে হাফ প্যান্ট পড়ে গায়ে চাদর দিয়ে হাতে লাঠি নিয়ে হুটহাট করতে করতে পাড়া বেড়াচ্ছে। দেখা হলে বলে ‘দাদা কেমন আছ?’ কি রে কোথায় যাচ্ছিস, জিগ্যেস করলে বলে- ‘আর বোলোনা একটা ইন্টারভিউ আছে, কাগজপত্র এটেস্টেট করাতে বিকাশভবন যাচ্ছি।’ এই বলে একশ সতেরো কিলোমিটার দূরত্ব সামনে নিয়ে ভুল সময়ে ভুল ট্রেনে ভুল লক্ষ্যে ঠিকঠাক সময়ের কিছু মূল্যবান কাগজ নিয়ে উঠে পড়ল। এ যে কি ভানুমতীর খেল কে জানে।

    সব সম্মাননা ফুৎকারে উড়িয়ে দিয়ে ঘাস পাখি পোকাদের গায়ে গায়ে কী অলৌকিক যাপন। বসন্ত আসছে। তবে গুটি কী চিকেন আমি বুঝতে পারি না। এই রকমই কোনো এক বসন্ত দিনে আমের বোল ধরার ম ম গন্ধের মধ্যে সব পাগলেরা জড়ো হয়েছিল শান্তিনিকেতনে।সারাগায়ে রঙিন আবীর মেখে উদাসীন সন্ন্যাসীর মতো সুনীল গঙ্গোপাধ্যায় বসে আছেন।জ্যোৎস্নার উৎসবে ভেসে যাওয়া সেই সব দিনকাল রূপকথার মতো অমর হয়ে আছে। ধূলি ধূসরিত সেই পথে হেঁটে যেতে বড় সাধ হয়।

    এখন পাঁচিলে ঢেকেছে দৃষ্টি। দিগন্ত আর আগের মতো স্পষ্ট প্রতীয়মান নয়। তবু মনের জানালায় চোখ পেতে রাখি। কত মানুষের যাতায়াত অবাক বিস্মিত করে। এই ভেবে যে এইসব ঝরাপাতাদের গানও শোনা হল। এখন পৃথিবীর কয়েকজন লোক বেশিরভাগ সুযোগ সুবিধা ভোগ করে। আর বাকি এত অংশটা এক আনন্দময় উদাসীনতায় দিন কাটায়।  পেয়েও কত মানুষের বুকে কত ব্যথা জমে আছে। আহা রাজা যদি সিংহাসন ছেড়ে খোলা মাঠে হাওয়া খেত। নিজের নিজের ব্যাঙের আধুলি ফেলে, বেয়ান যদি দুহাত তুলে নাচা যেত। কী ভালোটাই না হতো গো।

    গুরু বললেন, চরণচিহ্ন ধরে হেঁটে যাও। এই পথে মহাজনী নৌকা গেছে। আমাদের আর কী। নতুন প্রজন্ম আসছে। তাদের নিত্যনতুন আদবকায়দা, ভাবনা, ধরনধারণ। তাদের সঙ্গে আমাদের মিলবে কেন হে? তার চেয়ে ভাল গুরু স্মরণ করে এগিয়ে যাই। চন্দন কাঠের বনের দেখা না পেলে থামা নেই। মেঘ রোদ্দুরের খেলা সারাজীবন জুড়ে। ওজোনস্তরের অত ভাল ছাতাটাও ফুটো করে ফেলেছি। সে যা হোক। গরীব মানুষের ছাতা ওরকম হয়। তাই বলে কি সারাতে নেই। চলো চেষ্টা করি। দু চারটে বন্ধু গাছ অন্তত সঙ্গে থাকুক ।।

    art and culture creative life creative minds cultural heritage human stories indian artists inspiring stories lifestyle inspiration motivation stories storytelling india
    Follow on Facebook Follow on WhatsApp Follow on X (Twitter) Follow on Instagram Follow on Pinterest Follow on YouTube
    Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email Reddit Copy Link
    Previous Articleথাকা-খাওয়া ফ্রি, কাশ্মীর যাবেন?
    Next Article বাড়িয়ে তুলুন সম্পর্কের উষ্ণতা- ৫টিপস

    Related Posts

    গানে গানে ফিরে দেখা জীবন: আশা ভোঁসলের দশটি কালজয়ী বাংলা গান

    April 13, 2026

    কলেজে নারী দিবসের উদযাপন, ছকভাঙা তিন নারীর গল্পে অনুপ্রাণিত শিক্ষাঙ্গন, সমাজে নতুন ভাবনার ডাক

    March 31, 2026

    ছাত্রছাত্রীদের হাতেই বদল! ভেষজ আবির বানিয়ে নজির গড়ল ব্রহ্মানন্দ্র কেশবচন্দ্র কলেজ

    March 17, 2026

    “রাঙিয়ে দিয়ে যাও”

    March 4, 2026

    একা হয়ে যাওয়া মানেই হার নয়—নতুন সূর্যোদয় আপনার জন্যই অপেক্ষা করছে!

    February 26, 2026

    সুন্দর মনের মূল্য: ভালোবাসা ও বিরহের গভীর সত্য

    February 18, 2026
    আরও পড়ুন

    গানে গানে ফিরে দেখা জীবন: আশা ভোঁসলের দশটি কালজয়ী বাংলা গান

    কলেজে নারী দিবসের উদযাপন, ছকভাঙা তিন নারীর গল্পে অনুপ্রাণিত শিক্ষাঙ্গন, সমাজে নতুন ভাবনার ডাক

    ছাত্রছাত্রীদের হাতেই বদল! ভেষজ আবির বানিয়ে নজির গড়ল ব্রহ্মানন্দ্র কেশবচন্দ্র কলেজ

    “রাঙিয়ে দিয়ে যাও”

    একা হয়ে যাওয়া মানেই হার নয়—নতুন সূর্যোদয় আপনার জন্যই অপেক্ষা করছে!

    1 2 3 … 43 Next
    আমাদের সঙ্গে যুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    সাম্প্রতিক পোস্ট
    খবর-OFFBEAT

    মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার ঠিক আগেই সোশ্যাল মিডিয়ায় আবেগঘন জোড়া পোস্ট শুভেন্দু অধিকারীর। কী লিখলেন তিনি?

    Suvendu Adhikari Oath Ceremony-র আগেই সোশ্যাল মিডিয়ায় জোড়া পোস্ট হবু মুখ্যমন্ত্রীর। একদিকে বিশ্বকবিকে শ্রদ্ধা, অন্যদিকে…

    মেদিনীপুরের ‘বুবাই’ থেকে বাংলার মুখ্যমন্ত্রী: কণ্টকাকীর্ণ পথে শুভেন্দু অধিকারীর রাজকীয় উত্থানের মহাকাব্য

    বাংলায় প্রথম বিজেপি সরকার, পরিষদীয় দলের নেতা কে?

    প্রথমবার বাংলায় পদ্ম সরকার, কে হতে চলেছেন বিজেপি সরকারের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী?

    মাধ্যমিকের ফল প্রকাশ ৮ মে, জানুন কীভাবে ঘরে বসেই দেখবেন ফলাফল

    আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

    অফবিট লেখা ও নতুন তথ্য আপনার ইনবক্সে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।

    May 2026
    MTWTFSS
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031
    « Apr    
    আমাদের কথা
    আমাদের কথা

    NewsOffBeat-এ স্বাগতম।
    এখানে পাবেন অফবিট গল্প, ভ্রমণ, সংস্কৃতি, রীতি-নীতি, খাবার এবং জীবনযাপনের নানা দিক। সঙ্গে রয়েছে প্রযুক্তির সর্বশেষ আপডেট, ভিন্নধর্মী খাদ্যাভ্যাস, ফ্যাশন ট্রেন্ড, মেকআপ টিপস, স্বাস্থ্য-সুরক্ষা, যোগব্যায়ামের উপকারিতা এবং পুষ্টিকর খাদ্যসংক্রান্ত তথ্য।
    অদ্ভুত, ব্যবহারযোগ্য, মনভোলানো এবং অনুপ্রেরণাদায়ক কনটেন্টের জন্য, আমাদের সঙ্গে থাকুন লেখায়, ছবিতে, ভিডিওতে— নিউজ অফবিট : খবরের স্বাদবদল

    সাম্প্রতিক পোস্ট

    মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার ঠিক আগেই সোশ্যাল মিডিয়ায় আবেগঘন জোড়া পোস্ট শুভেন্দু অধিকারীর। কী লিখলেন তিনি?

    মেদিনীপুরের ‘বুবাই’ থেকে বাংলার মুখ্যমন্ত্রী: কণ্টকাকীর্ণ পথে শুভেন্দু অধিকারীর রাজকীয় উত্থানের মহাকাব্য

    বাংলায় প্রথম বিজেপি সরকার, পরিষদীয় দলের নেতা কে?

    Pages
    • NewsOffbeat বাংলা | Bengali Offbeat News, Lifestyle, Travel & Food Updates
    • আমাদের কথা (About Us)
    • Contact Us (যোগাযোগ)
    • Privacy Policy
    • Terms and conditions
    • Sitemape
    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    News OFFBEAT © 2022-2025. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.