Abhishek Banerjee Foreign Travel মামলায় বিদেশে চিকিৎসার অনুমতি আপাতত মেলেনি। এসএসকেএম হাসপাতালের মেডিকেল বোর্ডের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট। এদিকে বিষয়টি নিয়ে কড়া কটাক্ষ করেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবারও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, আপাতত তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না। আদালতের পর্যবেক্ষণ, ভারতে উন্নতমানের চক্ষু চিকিৎসার ব্যবস্থা থাকায় এই মুহূর্তে বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা আগে মেডিকেল বোর্ডের রিপোর্টের ভিত্তিতে খতিয়ে দেখা হবে।
এই আবহেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, বিদেশে চিকিৎসার আবেদন আসলে চিকিৎসার জন্য নয়, বরং তদন্তকারী সংস্থার নজর এড়ানোর চেষ্টা।
আরও পড়ুন : বিদেশে চিকিৎসা এখনই নয়! অভিষেককে কোথায় যেতে বলল কলকাতা হাইকোর্ট?
মন্ত্রী কটাক্ষ করে বলেন, “ইডি আর সিবিআইয়ের যে ঘেরাটোপ, সেখান থেকে বেরিয়ে পালানোর যে প্রচেষ্টা ছিল, বিচারপতি সেটাই কার্যত শেষ করে দিয়েছেন।”
তিনি আরও বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে আগে চিকিৎসা করিয়েছেন, সেখানেই আবার যেতে চাইছেন। তবে আদালতের নির্দেশ অনুযায়ী এসএসকেএম হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত নেওয়া হলে সেখানেই তাঁর যথাযথ চিকিৎসা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
শারদ্বত মুখোপাধ্যায় বলেন, “এসএসকেএমে অত্যন্ত দক্ষ চিকিৎসক রয়েছেন। সেখানে এলেই ভালো চিকিৎসা হবে।” এরপর আরও কটাক্ষ করে তিনি বলেন, “উনি তো পিসিমণির চোখের মণি। সেই চোখের মণিকেই এখন ইডি আর সিবিআই খুঁজছে। তাই বিদেশে যাওয়ার অনুমতি চাওয়ার আসল উদ্দেশ্য কী, মানুষ বুঝতে পারছে।”
এতেই থেমে থাকেননি স্বাস্থ্যমন্ত্রী। ব্যঙ্গ করে তিনি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েই সেবাশ্রয় খুলে দেখতে পারেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে ওখানে সেবাশ্রয় চালু করুন। কিন্তু এভাবে পালানোর চেষ্টা করে লাভ হবে না।”
তিনি আরও দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। “তাঁর বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে। আদালত বা তদন্তকারী সংস্থা হাজিরা চাইলে তখন কী করবেন?”— প্রশ্ন তোলেন তিনি।
উল্লেখ্য, আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়, তিনি স্থায়ীভাবে নয়, শুধুমাত্র সীমিত সময়ের জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়েছেন। তবে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, প্রথমে এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ড তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করবে। সেই রিপোর্ট আদালতে জমা পড়ার পরই বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
#AbhishekBanerjee #CalcuttaHighCourt #EyeTreatment #SSKMHospital #SharadwatMukherjee #WestBengal #TMC #IndianPolitics #BreakingNews #CourtNews #BengalNews
সাম্প্রতিক পোস্ট
‘সাথীরা, প্রশ্নফাঁস মাফিয়াদের রেয়াত নয়’– সংসদে বিল পাসের পর প্রথমবার কী বললেন প্রধানমন্ত্রী?
সিলেবাসে বড় পরিবর্তন কবে থেকে? শিক্ষক নিয়োগেও সুখবর? কী বললেন শিক্ষামন্ত্রী?
আবার কি বদলে যাবে নোট? দেশে আসছে প্লাস্টিকের নোট,জানুন, কী বদল আসছে?
১লা আগস্ট থেকে স্কুলের খাবারের দায়িত্ব ইস্কনের, ডিম বিতরণ, ও শিক্ষক নিয়োগে বড় ঘোষণা

