Author: নিউজ অফবিট

"নিউজ অফবিট" (News Offbeat) হলো এই পোর্টালের মূল সম্পাদকীয় বিভাগ, যা একদল অভিজ্ঞ সাংবাদিক, গবেষক ও কন্টেন্ট ক্রিয়েটরের সমন্বয়ে গঠিত। আমাদের প্রধান লক্ষ্য হলো পাঠকদের কাছে নির্ভুল, যাচাইকৃত এবং ইতিবাচক সংবাদ পৌঁছে দেওয়া। গতানুগতিক ধারার বাইরে গিয়ে 'খবরের স্বাদবদল' করার যে অঙ্গীকার নিয়ে আমাদের পথচলা, এই প্রোফাইলটি সেই দর্শনেরই প্রতিফলন।এখানে প্রকাশিত প্রতিটি প্রতিবেদন গভীর অনুসন্ধান এবং নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়। আমাদের সম্পাদকীয় টিম কঠোরভাবে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে, যাতে প্রতিটি পাঠক তথ্যসমৃদ্ধ ও মানসম্মত কন্টেন্ট উপহার পান। দেশ-বিদেশের অফবিট খবর থেকে শুরু করে জীবনমুখী প্রতিটি গল্পে সত্যনিষ্ঠা বজায় রাখাই আমাদের মূল অগ্রাধিকার।

অভিনেত্রীর প্রথম ওয়েবের কাজ ইন্দুবালা ভাতের হোটেলের পোষ্টার লঞ্চছবি: ইন্সটাগ্রামনিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি বাংলার সবচেয়ে বড়ো অনলাইন সিনেমা, সিরিজের প্ল্যাটফর্ম তাদের একগুচ্ছ নতুন কাজের পোষ্টার রিলিজ করেছে। আগামী এক বছরের মধ্যে ২৫ টা একেবারে ওয়েব সিরিজ আনবে হইচই। তার মধ্যে কিছু পুরোনো সিরিজের দ্বিতীয় ভাগ আবার কিছু সম্পূর্ণ নতুন গল্প। আর এখানেই জীবনে প্রথমবারের জন্য ওয়েবের দুনিয়ায় পা রাখতে চলেছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী চক্রবর্তী।সাহিত্যের কাহিনীকে পর্দায় ফুটিয়ে তোলা নতুন কিছু নয়। এবার সেই তালিকায় নাম লেখালো কল্লোল লাহিড়ীর বিখ্যাত উপন্যাস ইন্দুবালা ভাতের হোটেল। এই উপন্যাস হইচই-এর মাধ্যমে ডিজিটাল পর্দায় তুলে ধরবেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। সিরিজের নাম মূল গল্পের নামেই ইন্দুবালা ভাতের…

Read More

দেবীপক্ষের সূচনার দিনটিকে মহালয়া বলার বিশেষ কারণ আছে নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ পুজো আসছে। দেবীপক্ষের সূচনা হয় মহালয়ায়। পিতৃপক্ষের অবসানে বাঙালি পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে। দুর্গাপুজোর শুরুও মহালয়ায়। কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষের মধ্যবর্তী অমাবস্যার এই দিনটি হল মহালয়া। বিভিন্ন শাস্ত্রে, পুরানে এমনকী ব্যাসদেব রচিত মহাভারতেও এই দিনে পিতৃপক্ষের অবসান বলে মানা হয়। তবে এই বিশেষ দিনটিকে মহালয়া বলা হয় তাই নিয়ে অনেক মত প্রচলিত আছে।ব্যাকরণে ‘মহালয়’ কে ভাঙলে হয় ‘মহৎ’ ও ‘আলয়’ এবং স্ত্রী লিঙ্গে তাই হয় মহালয়া। ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে যে সময় পরব্রহ্মে লয় প্রাপ্তি ঘটে সেটিকে মহালয়া বলে। কারণ মহালয় হল নিরাকার ব্রহ্মের আশ্রয়। শ্রী শ্রী চন্ডীতে মহালয়া হল পিতৃলোক স্মরণের সময়।…

Read More

সংসারের নানা কাজে এই টিপসগুলি মনে রাখবেননিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বাড়িতে নিজের সংসারে কাজের শেষ নেই। সারাদিন অনেক কাজ থাকে। অনেক মানুষই একা হাতে সব কাজ সামলান। কিন্তু জানেন কী কিছু কিছু কাজের ক্ষেত্রে সহজ কয়েকটি উপায় জানা থাকলে অনেক কম সময়ে আপনি সেই কাজগুলি শেষ করে ফেলতে পারবেন। এমনকী অনেক ছোট ছোট সমস্যার সমাধানও দ্রুত হয়ে যাবে। দেখে নিন পাঁচটি অজানা কিন্তু সহজ উপায়১। কিছুদিনের জন্য বাড়ির বাইরে কোথাও গেলে ফিরে এসে বন্ধ থাকা ঘরগুলো খুললে একধরনের ভ্যাপসা গন্ধ বের হয়। এই সময় কয়েকটি দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে ধরলেই মিনিট খানেকের মধ্যে গন্ধ কেটে যায়।২। অনেকদিনের পুরোনো কাঠের আসবাবপত্রে চমক ফিরিয়ে আনার জন্য চা পাতা…

Read More

দোকানের বদলে বাড়িতে বানানো আলুর চিপস স্বাদে ও স্বাস্থ্যে অতুলনীয় নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বাজারে বিভিন্ন ব্র‍্যান্ডের আলুর চিপসের স্বাদ এক এক রকম। ছোটরা প্রায়ই চিপস খাওয়ার বায়না করে। অনেকসময় বড়োদেরও যে চিপস খেতে ইচ্ছে করে না, তাও নয়। তবে সবসময় বাইরের কেনা চিপস খাওয়া শরীরের পক্ষে মোটেই ভালো নয়। তার চেয়ে বাড়িতে খুব সহজেই যদি আলুর মুচমুচে চিপস বানিয়ে খাওয়া যায়, তাহলেই আর চিন্তা থাকে না।বানাতে যা যা লাগবেবাড়িতে আলুর চিপস বানাতে সামান্য কয়েকটি উপাদান ব্যবহার করা হয়।১. আলু২. তেল ৩. নুন৪. বিট নুন ৫. লঙ্কা গুঁড়ো৬. টেস্টিং সল্ট বানাবেন যেভাবেপ্রথমেই বাজার থেকে আনা আলু ভালো করে ধুয়ে, বঁটিতে বা ছুরির সাহায্যে…

Read More

ভারতবর্ষের এই সাতটি শহরে আসতেই হবেনিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বৈচিত্র্যের আর এক নাম ভারতবর্ষ। প্রাকৃতিক ও কৃত্রিম দুই ধরনের সৌন্দর্যের যে মিশেল গোটা ভারতবর্ষ জুড়ে পাওয়া যায়, তা আর অন্য কোথাও পাওয়া যাবে কিনা সন্দেহ। আর এই অসামান্য সৌন্দর্যের স্বাদ নিতে যদি আপনি ভারতবর্ষ ভ্রমণ করতে চান, তবে দেশের এই শহরগুলিতে আপনাকে যেতেই হবে।মুম্বাই ভারতবর্ষের শহরগুলির মধ্য সবথেকে ধনী শহর হল মুম্বাই। এটি মহারাষ্ট্রে অবস্থিত। আরবসাগরের তীরে অবস্থিত বানিজ্য নগরী মুম্বাই ভারতবর্ষের সবচেয়ে ধনী ও একই সঙ্গে সবথেকে বড়ো শহর। এই শহরের জিডিপি (গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট) প্রায় ৩১০ বিলিয়ান ডলার। বিশাল বিশাল বাংলোগুলোয় অবস্থাপন্ন মানুষ স্বাচ্ছন্দ্যে বসবাস করে। মুম্বাই ভারতীয় হিন্দি চলচ্চিত্রের পীঠস্থান।…

Read More

মহালয়ার আগে থেকেই খুলে গেল শহরের একাধিক পুজো মন্ডপছবি: তৃণা চৌধুরী নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ক্যালেন্ডার বলছে দেবীপক্ষ এখনো বাকি এক দিন অর্থাৎ ২৫শে সেপ্টেম্বর। তার প্রায় তিন দিন আগে ২২শে সেপ্টেম্বর বৃহস্পতিবারেই কলকাতা শহর জুড়ে উদ্বোধন হয়ে গেল একাধিক ক্লাবের পুজো মন্ডপের। এই বছর বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আনন্দ বেশি ছিলই। ইউনেস্কোর তরফে বাঙালির দুর্গাপুজো হেরিটেজ তকমা পেয়েছে। সেই উপলক্ষ্যে চলতি মাসের প্রথম থেকেই রাজ্যজুড়ে কার্নিভালের উৎসবের সূচনা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এইবার দেবীপক্ষের সূচনা বা মহালয়ার আগেই তাই উদ্বোধন হয়ে গেল শহরের বেশ কিছু পুজোর। পুজো মন্ডপগুলি সাধারণ মানুষের দর্শনের জন্য খুলেও দেওয়া হয়েছে। উত্তর ও পূর্ব কলকাতার তিনটি পুজো এইদিন আনুষ্ঠানিক…

Read More

বাস্তুশাস্ত্র মেনে কিছু গাছ বাড়িতে রাখলে তা জীবনে দুর্ভাগ্য বহন করে আনে নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ মানবজীবনে উদ্ভিদের ভূমিকা অনেক। গাছ থেকেই আমরা বেঁচে থাকার জন্য সবচেয়ে দরকারি অক্সিজেন পাই। এছাড়া সবুজ গাছ আমাদের শরীর ও মনের জন্যেও বিশেষ উপকারি। তবে জানেন কী, বাস্তুশাস্ত্রেও গাছ একটি ভীষণ গুরুত্বপূর্ণ বস্তু। সঠিক গাছ বাড়িতে রাখলে একদিকে যেমন আপনার ঘরে আসতে পারে সৌভাগ্য ঠিক তেমনই ভুল গাছ রাখলে তা আপনার জীবনকে সংকটের মুখেও ফেলতে পারে। জেনে নিন কোন কোন গাছ বাড়িতে রাখলে তা অশুভ শক্তি বয়ে আনে।১। খেঁজুর গাছ সুস্বাদু খেঁজুর খেতে ভালো লাগে বটে তবে বাড়ির মধ্যে খেঁজুর গাছ লাগানো মোটেই উচিৎ নয়। এই গাছ…

Read More

প্রতিটি টেলিকম সংস্থা তরফে বর্তমানে ২৮ দিনের মাসিক প্ল্যান দেওয়া হয় নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ জিও, ভোডাফোন, এয়ারটেল বা বিএসএনএল, প্রতিটি মোবাইল টেলিকম সংস্থা এখন তাদের যে রিচার্জ প্ল্যান বাজারে চালু রেখেছে তাতে মাসে ৩০ দিন নয় বরং মাসিক প্ল্যান কার্যকরী হয় ২৮ দিনের জন্য। আর এই বিষয়েই আপত্তি জানিয়েছে ট্রাই (TRAI)। টেলিকম রেগুলেটারি অথরিটি অফ ইন্ডিয়া সূত্রে টেলিকম কোম্পানি গুলিকে জানানো হয়েছে যে টাকা নিয়ে গ্রাহককে পুরো ৩০ দিনের মাসিক ভ্যালিডিটি রিচার্জ প্ল্যান দিতে হবে।ট্রাই জানিয়েছে, অন্তত একটি করে প্ল্যান ভাউচার, একটি স্পেশাল ট্যারিফ ভাউচার ও একটি কম্বো ভাউচার এর ব্যবস্থা রাখতে হবে টেলিকম কোম্পানিগুলিকে। এবং এইগুলি মাসের নির্দিষ্ট দিনে রিনিউ করার…

Read More

পরিবারের ছোট সদস্যদের সঙ্গে নিয়ে বেরোলে আগে থেকে এই বিষয়গুলি মাথায় রাখবেন নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ আসছে বাঙালির সবথেকে বড়ো উৎসব দুর্গাপুজো। কেনাকাটা, প্ল্যান এইসব এতদিনে নিশ্চই সবাই করে ফেলেছেন। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। তারপর আলো ঝলমলে রাস্তায় সুসজ্জিত প্যান্ডেলে দেবীদর্শন। পায়ে হেঁটে ঘুরে ঘুরে এই প্রান্ত থেকে ওই প্রান্ত অবধি ঠাকুর দেখা। আর এই সমস্ত কিছুর মধ্যে সবথেকে বেশি উৎসাহী হয়ে থাকে বাড়ির খুদে সদস্যরা। তাদের আনন্দই সব থেকে বেশি। তবে এই ছোটদের সঙ্গে নিয়ে পুজোয় বেরোলে সামান্য কয়েকটি জিনিস মাথায় রাখুন।পুজোর মধ্যে শহরের রাস্তায় হাজার হাজার মানুষের ভিড়, লাইন, রোদ-গরম বা বৃষ্টি এত কিছুর মধ্যে আপনার বাচ্ছাকে কিন্তু…

Read More

২০২২ এর ডিসেম্বরে অনুষ্ঠিত হবে ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসব নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ করোনার আবহে চলতি বছরে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হওয়ার কথা ছিল ২০২২ এর জানুয়ারী মাসে। তবে সেই সময় করোনার অত্যাধিক বাড়বাড়ন্তে তা পিছিয়ে এপ্রিলের শেষের দিকে নিয়ে আসা হয়ছিল। তবে ২৮ তম বর্ষের ক্ষেত্রে না পিছিয়ে বরং এগিয়ে এল কেআইএফএফ (KIFF)। নতুন তারিখ হল আগামী ১৫ই ডিসেম্বর থেকে ২২শে ডিসেম্বর।প্রথমে অবশ্য ২৮ তম কেআইএফএফ (KIFF) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী বছর অর্থাৎ ২০২৩ এর ৫ই জানুয়ারী থেকে ১২ই জানুয়ারী। তবে সম্প্রতি অনুষ্ঠানেল নিজস্ব অনলাইন ওয়েবসাইটে এই এগিয়ে আসা নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। মনে করা হচ্ছে অনুষ্ঠান এগিয়ে নিয়ে…

Read More