Author: নিউজ অফবিট

"নিউজ অফবিট" (News Offbeat) হলো এই পোর্টালের মূল সম্পাদকীয় বিভাগ, যা একদল অভিজ্ঞ সাংবাদিক, গবেষক ও কন্টেন্ট ক্রিয়েটরের সমন্বয়ে গঠিত। আমাদের প্রধান লক্ষ্য হলো পাঠকদের কাছে নির্ভুল, যাচাইকৃত এবং ইতিবাচক সংবাদ পৌঁছে দেওয়া। গতানুগতিক ধারার বাইরে গিয়ে 'খবরের স্বাদবদল' করার যে অঙ্গীকার নিয়ে আমাদের পথচলা, এই প্রোফাইলটি সেই দর্শনেরই প্রতিফলন।এখানে প্রকাশিত প্রতিটি প্রতিবেদন গভীর অনুসন্ধান এবং নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়। আমাদের সম্পাদকীয় টিম কঠোরভাবে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে, যাতে প্রতিটি পাঠক তথ্যসমৃদ্ধ ও মানসম্মত কন্টেন্ট উপহার পান। দেশ-বিদেশের অফবিট খবর থেকে শুরু করে জীবনমুখী প্রতিটি গল্পে সত্যনিষ্ঠা বজায় রাখাই আমাদের মূল অগ্রাধিকার।

এইসব সহজ টিপস মাথায় রাখলে আপনার পরিশ্রম কম হবে, সময় বাঁচবে নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ঘর পরিষ্কার করা আমাদের সকলের জীবনেরই একটি গুরুত্বপূর্ণ কাজ। প্রতি সপ্তাহে ব্যস্ততা যতই হোক, ভালোভাবে থাকার জন্য ঘর বাড়ি পরষ্কার তো রাখতেই হয়। ছুটির দিনের বেশিরভাগ সময়ই এই কাজের পিছনে চলে যায়। তার মধ্যে দুর্গাপুজো আসতে আর মাত্র কয়েকদিন বাকি। পুজোর আগে সকলেই চাইবেন তাদের বাড়ি ঘর বেশি করে পরিষ্কার রাখতে। পুজোর দিনগুলিতে বাড়িতে ময়লা থাকলে সেটা তো ভালো দেখায় না। আপনি ভাবছেন বাড়ি পরিষ্কার করতে আপনার সারাদিনের অনেকটা সময় চলে যাবে, তাহলে বাকি কাজ কখন সারবেন।কয়েকটা সহজ পদ্ধতি মনে রাখলে ঘরবাড়ি পরিষ্কার করাল সময় বাঁচবে আপনারও। যেমন…

Read More

কাকে কোন উপহার দিলে পছন্দ হবে রইল তার সহজ টিপস নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ পুজো আসছে। আকাশে বাতাসে শরৎের গন্ধ সেটাই জানান দিতে চাইছে দিন রাত। সাধারণ দোকানগুলি থেকে শপিং মল এখন লোকে লোকারণ্য। পুজোর কেনাকাটায় মাতোয়ারা বাঙালি। আট হোক বা আশি, বয়স যাই হোক পুজোর উত্তেজনা সকলেরই। বাঙালির এই শ্রেষ্ঠ উৎসবে মানুষ কেবল যে নিজের জন্যই কেনাকাটা করবেন এমনটা নয়। পরিবারের আর পাঁচজন, আত্মীয় স্বজনকেও এই সময় উপহার দিতে হয়।তবে কোন মানুষকে কি উপহার দেওয়া যাবে তাই নিয়ে আমরা সকলেই কিন্তু অল্প বিস্তর চিন্তা করি। কাকে কি দিলে তাঁর পছন্দ হবে, তিনি খুশি হবেন সেই সব ভেবেই উপহার দেওয়া উচিৎ। সহজ কিছূ টিপস…

Read More

পুরুলিয়ার চেনা জায়গাগুলি ভিড় এড়াতে চাইলে তালিকায় রাখতে পারেন মুরগুমা নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ পুরুলিয়ায় বেড়ানো শুনলে প্রথমেই আমাদের মনে আসে অযোধ্যা পাহাড়, ছৌ নাচ, আপার-লোয়ার ড্যাম, মার্বেল লেক, বাঘমুন্ডি, জয়চন্ডী পাহাড় বা গড়পঞ্চকোটের বিভিন্ন ড্যাম ও লেক। এই সব জায়গায় সারা বছর পর্যটকের আনাগোনা লেগেই থাকে। কিন্তু আপনি যদি ভিড় এড়িয়ে একটু অপেক্ষাকৃত শান্ত জায়গার খোঁজ করতে চান তাহলে আপনার পছন্দের জায়গা হতে পারে মুরগুমা। কংসাবতীর ধার ধরে মুরগুমা ড্যাম। কী কী দেখবেন মুরগুমা যাওয়ার রাস্তায় কালী পাহাড়, চিন্টু পাহাড়, বানসা পাহাড়, পাখি পাহাড়ের মতো আরও অনেক চেনা অচেনা পাহাড় দেখতে পাওয়া যাবে। মুরগুমা ড্যামের ও আশেপাশের এলাকার সৌন্দর্য অতুলনীয়। এছাড়া এখান থেকে পুরুলিয়ার…

Read More

বাস্তু মেনে বিভিন্ন রঙের ফুল বাড়িতে রাখতে হয় নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ আপনি কি ফুল ভালোবাসেন? রংবেরঙের ফুলের গাছ বাড়িতে রাখতে অনেকেই পছন্দ করেন। অনেকে আবার ফুল বা ফুলের তোড়ায় বাড়ির ভিতর সাজাতে ভালোবাসেন। তবে জানেন কী ফুল বা ফুলের রঙের উপরেও আপনার বাড়ির সুখ, শান্তি, সমৃদ্ধি নির্ভর করে। একইভাবে কোনো অশুভ ফুল বাড়িতে রাখলে কিংবা নিয়ম না মেনে যেকোনো রঙের ফুল বাড়ির যেকোনো জায়গায় রেখে দিলে তার থেকে আপনার বাড়িতে অশুভ শক্তির প্রতিষ্ঠা হতে পারে।বাস্তুবিদরা মনে করেন বাড়িতে বেগুনি রঙের ফুলের গাছ থাকলে তা বাড়িতে শুভ শক্তি বয়ে নিয়ে আসে। সুখ-শান্তি বজায় রাখে। অর্থনৈতিক দিক থেকেও বাড়ির সদস্যরা লাভবান হন। এর ফলে…

Read More

চল্লিশ মিনিটে শেষ করলেই লক্ষাধিকের পুরস্কার নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ১৭ ই সেপ্টেম্বর ২০২২, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭২ তম জন্মদিন। সেই উপলক্ষ্য দেশজুড়ে কর্মসূচি কম ছিল না। তবে খাবারের দুনিয়াতেও বিশেষ ভাবে পালন করা হল দেশের প্রধানমন্ত্রীর ৭২ তম জন্মদিন। অবাক হচ্ছেন? দিল্লীর একটি রেস্তোরাঁ এমন অভিনব ভাবেই পালন করল দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন। নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্য ৫৬ রকমের পদের এক বিশেষ থালির ব্যবস্থা করে রেস্তোরাঁ কতৃপক্ষ।আমিষ ও নিরামিষ মিলিয়ে মোট ৫৬ রকম খাবারে বিশেষ ভাবে সাজানো হয়েছে এই থালি। তবে কেন ৫৬ টা পদই রাখা হল? তার পিছনেও আছে বিশেষ কারণ। আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থকেরা প্রায়ই তাঁদের প্রিয় মোদিজীর ৫৬…

Read More

ক্যান্সারের কারণ হতে পারে, তাই অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা থেকে বাদ নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ আমেরিকা সহ পৃথিবীর বহুদেশ সিদ্ধান্তটা নিয়েছিল অনেক আগে। এবার ভারতবর্ষও সেই একই পথে এগোলো। ক্ষতিকর প্রভাবের জন্য দেশের জন্য জরুরি ওষুধের তালিকা থেকে বাদ পড়ল আমাদের চেনা জানা এবং নিত্যপ্রয়োজনীয় একাধিক ওষুধ। মূলত গ্যাস অম্বলের ওষুধ র‌্যানট্যাক, জিনট্যাকে র‌্যান্টিডিন থাকে। মনে করা হচ্ছে এই লবন জাতীয় পদার্থ শরীরের মারাত্বক ক্ষতি করতে পারে। এমনকী ক্যান্সারের কারণও হতে পারে।২০১৯ থেকে এই বিষয়ে নানা গবেষণা শুরু হয়। আমেরিকার খাদ্য এবং ওষুধ নিয়ামক সংস্থা এফডিএ এখনও এই র‌্যান্টিডিন নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে চলেছে। ভারতবর্ষেও সেই থেকে এই বিষয়ে ভাবন চিন্তা চলছিল। অবশেষে…

Read More

বাংলাদেশের গ্যাস বেলুন বিস্ফোরণে অগ্নিদগ্ধ আবু হেনা রনিছবি: ফেসবুক নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের গাজীপুর নামক একটি এলাকায় অনুষ্ঠান করতে গিয়ে গ্যাস বেলুনের বিস্ফোরণে মৃত্যুর মুখোমুখি জি বাংলার বিখ্যাত অনুষ্ঠান মীরাক্কেল জয়ী আবু হেনা রনি। বর্তমানে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁকে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে সংবাদ মাধ্যমকে যে খবর দেওয়া হয় তার থেকে জানা যায় এখনও বিপদমুক্ত নন শিল্পী।শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আরও জানানো হয়েছে যে আবু হেনা রনির শরীরের ২৫ শতাংশ অংশ আগুনের গ্রাসে ক্ষতিগ্রস্ত হয়েছে। কমেডিয়ানের শ্বাসনালীও পুড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। প্রথমে জরুরী বিভাগে বিশেষ পর্যবেক্ষণে রাখা হলেও পরে তাঁকে…

Read More

কলকাতা থেকে খুব কাছে বেড়িয়ে আসুন সহজেই নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ কলকাতা থেকে খুব অল্প সময়ের মধ্যে এবং কাছাকাছি যদি আপনি অফবিট কোনো একটি বিশেষ জায়গায় বেড়াতে যেতে চান তাহলে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য উড়িষ্যার বাংরিপোসি থেকে ঘুরে আসতে পারেন। কলকাতা থেকে এর দূরত্ব মাত্র ২২০ কিলোমিটারের মতো। চার থেকে সাড়ে চার ঘন্টার মধ্যেই এখানে পৌঁছনো যায়। পূর্বঘাট পর্বতমালার সামান্য কিছু অংশ দিয়ে ঘেরা পাহাড় ও জঙ্গলের এমন সুন্দর সহাবস্থান খুব কম জায়গাতেই দেখতে পাওয়া যায়।কী কী দেখবেনপাহাড় ও সবুজ জঙ্গলের আদিবাসী গ্রামে তাঁদের জীবনযাত্রা খুব কাছ থেকে দেখার সুযোগ এখানে আছে। পূর্বঘাট পর্বতমালার একটা অংশ এই অঞ্চলের মধ্যে বিস্তৃত। জায়গাটা বেশ সুন্দর এবং…

Read More

ইংরাজি তারিখের হিসাবে প্রতিবছর ১৭ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো হয় নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো দোড়গোড়ায়। সারাবছর ধরে বাঙালি তথা ভারতীয়রা দুর্গাপুজোর দিন গুনতে থাকেন। দুর্গাপুজোর সময় কাছাকাছি এলে আকাশে বাতাসে পুজোর গন্ধ জানান দেয় যে পুজো আসছে। আরও কিছু বিশেষ অনুষ্ঠান বা পুজোর দিন পালন করার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে দুর্গোৎসবের আর খুব বেশি দিন বাকি নেই। জন্মাষ্টমী বা গণেশ পুজো যদি দুর্গাপুজো আসার প্রথম এবং দ্বিতীয় ধাপ হয় তাহলে পরবর্তী ধাপটি যে বিশ্বকর্মা পুজো তাতে কোনো দ্বিমতত নেই।বিশ্বকর্মা পুজো থেকেই বাঙালির পুজোর মরসুম শুরু হয়ে যায় যা শেষ হয় পরের বছর সরস্বতী পুজোয়। বিভিন্ন কারখানা, কলকারখানা বা…

Read More

আগামী মাসেই লঞ্চ হতে পারে এই নতুন স্মার্ট ফোন নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ অক্টোবর মাসে পিক্সেল ৭ সিরিজের নতুন স্মার্টফোন আর ঘড়ি বাজারে আনতে তৎপর হচ্ছে গুগল। নতুন এই মোবাইল বাজারে আসার জন্য উন্মাদনা তুঙ্গে টেকনোলজিপ্রেমীদের মধ্যে। নতুন টেনসর জি২ চিপসেট দিয়ে নতুন করে তৈরী হয়েছে এই পিক্সেল মিনি স্মার্ট ফোন। এই নতুন মোবাইলের আগমনে মোবাইল বা স্মার্টফোনের জগৎে নতুন একটি বিভাগ খুলে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।একটি বিশেষ রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে গুগলের এই নতুন পিক্সেল মিনি স্মার্টফোনে ছোটো ডিসপ্লে থাকবে। মোবাইলটিকে নেইলা বলে একটি কোডনেম দেওয়া হয়েছে বলেও জানা যাচ্ছে। মনে করা হচ্ছে, সিরিজের অন্যান্য মোবাইলগুলির থেকে বিশেষ ভাবে আলাদা…

Read More