Author: নিউজ অফবিট

 ২৩শে এপ্রিল বিশ্ব বই দিবসছবি: প্রতীকীনিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ কলকাতার কলেজস্ট্রীট হোক বা পাড়ার ছোট-বড়ো দোকান, সেসব দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতে কিংবা একবার ঢুকে পড়ে হারিয়ে যেতে বইপ্রেমীদের জুড়ি নেই। যারা বই ভালোবাসেন, তাদের জন্য বই পড়ার প্রায় স্বর্গসুখের সমান। এছাড়া অজানাকে জানার কিংবা অচেনাকে চেনার জন্য বইয়ের চেয়ে ভালো কোনো মাধ্যম আর হতে পারে না। তাই বই সম্পর্কে উৎসাহ এবং সচেতনতা বাড়াতে বা বইপ্রেমীদের সম্মান জানাতে প্রতিবছর বিশ্ব বই উৎসব পালন করা হয়।মূলত প্রতি বছর এপ্রিল মাসের ২৩ তারিখটি বিশ্ব বই উৎসব হিসাবে পালন করা হয়। মনে করা হয় স্পেনের এক বিখ্যাত লেখক মিগেল দে থের্ভান্তেস ১৬১৬ সালের ২৩ এপ্রিল প্রয়াত…

Read More

 শুভ অক্ষয় তৃতীয়াছবি: প্রতীকীনিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ আজ অক্ষয় তৃতীয়া,অর্থাৎ ২৩শে এপ্রিল, ২০২৩-এ। অক্ষয় তৃতীয়ার এই শুভক্ষণে বেশিরভাগ মানুষ লক্ষ্মী-গনেশ পুজো করে পরিবারের সকলের মঙ্গল কামনা করেন। বাড়িতে সর্বদা সুখ, শান্তি, সুস্থতা, অর্থনৈতিক স্থিতি যেন বজায় থাকে তার জন্য প্রার্থনা করেন। এই অক্ষয় তৃতীয়ার শুভ সময়ে সামান্য কিছু বিষয় মাথায় রেখে ভক্তিভরে পুজো করলে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা যায়। যেমন-১। এই দিন অসহায় মানুষদের যথাসাধ্য চেষ্টা করতে সাহায্য করুন। দানের মাধ্যমে তাঁদের সাহায্য করলে উপকার পাওয়া যায়।২। এই বিশেষ দিনে সোনা বা রূপো কিনে ঘরে আনলে তা অত্যন্ত শুভ হয়।৩। অক্ষয় তৃতীয়ার দিনে অবশ্যই যব কিনুন এবং দান করুন। যব দান করলে মা…

Read More

মাত্র ২১৯ টাকা থেকে শুরুছবি: প্রতীকী নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ জিও ৫জি বাজারে এসেছে বেশ কিছুদিন হয়ে গেছে। ইতিমধ্যে অনেকেই তা ব্যবহার করতেও শুরু করে দিয়েছেন। হাই স্পিড জিও ইন্টারনেট ব্যবহার করার ইচ্ছে আছে তবুও কী আপনি অতিরিক্ত খরচের ভয় পাচ্ছেন? জিও এই সমস্যার সমাধান এনেছে। মাত্র অল্প কিছু খরচে রিলায়েন্স জিও আপনার জন্য এনেছে আকর্ষণীয় সব প্ল্যান। দেখে নিন একনজরে।মাত্র ২১৯ টাকা খরচে জিও-র গ্রাহকরা প্রতিদিন ৩জিবি করে হাই স্পিড ৫জি ইন্টারনেট পাবেন। এই প্ল্যান ১৪ দিনের জন্য বৈধ থাকবে। ফলে গ্রাহকেরা একসঙ্গে মোট ৪২ জিবি ৫জি ডেটা ব্যবহার করতে পারেন। এর সঙ্গে গ্রাহকেরা পাবেন অতিরিক্ত আরও ২ জিবি ইন্টারনেট। তার জন্য…

Read More

 সবচেয়ে সুখী রাজ্যের জায়গা দখল মিজোরামের নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ যদিও সুখী হওয়ার সংজ্ঞা এক এক জনের কাছে এক এক রকম হতে পারে, তবু সকলেই অবশেষে সুখী হওয়ার জন্যেই সারাজীবন অতিবাহিত করেন। একটু সুখের মুখ দেখতে মানুষের রোজকার পরিশ্রম। এক্ষেত্রে দেশ বা রাজ্যের সীমানা বেশ ফিকে হয়ে আসে। তবে জানেন কী? ভারতবর্ষের মধ্যেই আছে এমন একটি রাজ্য যেখানকার মানুষেরা ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় বেশি সুখী জীবনযাপন করেন। রাজ্যটি হল মিজোরাম। সম্প্রতি একটি বিশেষ সমীক্ষা থেকে এমন তথ্যই উঠে এসেছে। সমীক্ষার মূলে আছে গুরুগ্রামের ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইন্সটিটিউট। এখানকার অধ্যাপক রাজেশ কে পিল্লানিয়া মূলত এই গোটা সমীক্ষাটি তদারকি করেছেন দেশ জুড়ে। সেই সমীক্ষার ফল হিসাবে…

Read More

জাতিসংঘের নিরিখে পৃথিবীর সর্বাধিক জনবহুল দেশ ভারতছবি: প্রতীকী নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ পৃথিবীর সবচেয়ে বেশি জনবহুল দেশ। বহুবছর ধরে এই স্থান দখল করে রেখেছিল চীন। এইবার চীনের থেকে প্রথম স্থান ছিনিয়ে নিল ভারত। অর্থাৎ বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হল ভারতবর্ষ। সম্প্রতি রাষ্ট্রসংঘের জনসংখ্যার তালিকায় এমন বিষয়ই সামনে এসেছে। বর্তমানে ভারতের মোট জনসংখ্যা প্রায় ১৪২ কোটি ছাড়িয়ে গিয়েছে।সঠিক ভাবে বলতে গেলে এখন যেখানে চীনের মোট জনসংখ্যা প্রায় ১৪২.৫৭ কোটি, সেখানে ভারত পৌঁছেছে প্রায় ১৪২.৮৬ কোটিতে। ভারতবর্ষে প্রজনন এখন ২.০, যেখানে চীনের ১.২১। যদিও ভারতবর্ষে সরকারি আদমসুমারি করোনার আবহে পিছোতে হয়েছে তাই আদমসুমারির সাম্প্রতিক কোনো তথ্য ভারতের কাছে নেই।এই ঘটনার কারণ হিসেবে বিশেষজ্ঞরা…

Read More

 ক্রমবর্ধমান তাপমাত্রায় ভরসা এয়ার কন্ডিশনার নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ইংরাজি ক্যালেন্ডার বলছে খাতায় কলমে এপ্রিল মাস। তবে তাপমাত্রা ইতিমধ্যে ৪২ থেকে ৪৩-এর গন্ডীতে ওঠানামা করছে। এর ফলে বাড়িতে এয়ার কন্ডিশানিং মেশিন রাখা এখন পরিনত হয়েছে বিলাসিতা থেকে প্রয়োজনীয়তায়। যদিও এসির অতিরিক্ত ব্যবহার নিজের ও পরিবেশ উভয়ের জন্যই খুব একটা সুখকর নয়। তবে আপাতত ক্রমবর্ধমান তাপমাত্রার তীব্রতা থেকে বাঁচতে এসি-ই ভরসা। এয়ার কন্ডিশনার অবশ্যই একটি দামি জিনিস এবং তাই কেনার আগে সকলেই চান ভালো ভাবে ভেবে চিন্তে, জেনে শুনে সিদ্ধান্ত নিতে। এসি কেনার আগে তাই এইসব বিষয়গুলি মনে রাখতেই হবে। ১। এসি মূলত তিন প্রকার। উইন্ডো এসি, স্প্লিট এসি এবং পোর্টেবল এসি। ২। মূলত…

Read More

২২০ বছর পর সাধারণের জন্য খুলল রাজভবনের দরজাছবি: ফেসবুক নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ পয়লা বৈশাখ ১৪৩০ -এ একটি বিশেষ ঘটনার সাক্ষী হয়ে থাকল কলকাতা শহর সহ গোটা পশ্চিমবঙ্গ। এই দিন থেকেই এই প্রথম কলকাতায় সাধারণ মানুষের জন্য রাজভবনের দরজা খুলে দেওয়া হল। এরপর থেকে যে কেউ টিকিট কেটে ঢুকতে পারবেন রাজভবনের অন্দরে। ইতিহাসের বিভিন্ন সাক্ষী ঘুরে দেখতে পারবেন নিজের চোখে।ঐতিহাসিক এই সিদ্ধান্ত নিয়েছেন পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ইতিহাস থেকে জানা যায় যে ১৮০৩ সালে এই সুবিশাল অট্টালিকা নির্মান করা হয়। পরাধীন ভারতে ভাইসরয় কিংবা লাটসাহেবরা বাস করতেন এখানে। স্বাধীনতার পরে তা রাজভবনের রূপ নেয়। এই বাড়ির মধ্যে থাকা বিশেষ কিছু…

Read More

মিমের বন্যাছবি: ফেসবুক নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ক্যালেন্ডার বলছে সময়টা এপ্রিল মাস, তবে সেটা বোঝার উপায় নেই। কলকাতা সহ প্রায় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তাপমাত্রা ক্রমশ বাড়ছে। কোনো কোনো জায়গায় ৪৩ ডিগ্রিতে পৌঁছেছে তাপমাত্রা। জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতাও। সব মিলিয়ে এপ্রিলেই নাভিশ্বাস বঙ্গবাসীর। তবে প্রচন্ড তাপমাত্রা বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বাড়ছে বাঙালির হাসির খোরাক।পশ্চিমবঙ্গ জুড়ে এই অস্বাভাবিক তাপমাত্রা বাড়ার ফলে তাই নিয়ে একাধিক মিম সামনে আসছে। কেউ কেউ শহরের বিভিন্ন অংশে তোলা ছবিতে জুড়ে দিচ্ছেন উটের ছবি। কলকাতায় উট কেনার প্রস্তাবও দিচ্ছেন অনেকে। অবশ্য মজা করেই। তবে সম্প্রতি বিশেষ একটি মিমের স্ক্রিনশট ফেসবুক জুড়ে ভাইরাল হয়ে নজর কেড়েছে নেটিজেনদের।ভাইরাল হওয়া পোষ্টটিতে দেখা যাচ্ছে একটি…

Read More

ব্যবহার করতে পারেন রবীন্দ্রনাথ সঙ্গীতছবি সৌজন্যে: তন্ময় সামন্তনিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ নববর্ষ। পয়লা বৈশাখ। বাংলা ক্যালেন্ডারের হিসাবে একটা পুরোনো বছরের চৈত্র পেরিয়ে নতুন বছরের বৈশাখ শুরু। আর এই নতুন বছরের প্রথম দিনটিকে স্বাগত জানাতে বাঙালি উৎসব পালন করে। লক্ষ্মী-গণেশ পুজো, হালখাতা, মিষ্টি বিনিময় ইত্যাদিতে মেতে ওঠেন বঙ্গবাসী। একে অন্যকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে মিষ্টিমুখ করেন।এই বছর ১৪৩০ বঙ্গাব্দে পৌঁছলো বাংলা ক্যালেন্ডার। সময় বদলেছে। বাংলার সেকাল এবং একালের নববর্ষ পালনের পদ্ধতিতেও বদল এসেছে। সাম্প্রতিক সময়ে বেশিরভাগ মানুষেরই নিজেদের কর্মব্যস্ততা আছে। তাই সামনাসামনি দেখা করে শুভেচ্ছা বিনিময়ের বদলে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা ছড়িয়ে দেওয়াই এখন নীতি। তবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা টুইটারে আপনার বিশেষ মানুষদের জন্য কীভাবে…

Read More

বিশ্ববিদ্যালয় জুড়ে খুশির হাওয়া নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ NAAC অর্থাৎ ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল-এর তরফ থেকে A+ গ্রেডিং-এর তালিকায় এবার জায়গা করে নিল আলীগড়ের মঙ্গলায়তন বিশ্ববিদ্যালয়। এমন খবর প্রকাশ্যে আসার পরে স্বাভাবিক ভাবেই অত্যন্ত খুশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলতি বছরের মূলত ২২ থেকে ২৪ ফেব্রুয়ারী পর্যন্ত বিশ্ববিদ্যালয় পরিদর্শন আসেন পাঁচ সদস্যের একটি দল। তাঁরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন। দলটি বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন এবং গবেষণার গুণমান মূল্যায়ন যেমন করেছেন, পাশাপাশি কর্তৃপক্ষ মারফত চুক্তিভিত্তিক ব্যবস্থার পরামর্শ ইত্যাদি বিষয়ও দেখেছেন। সেই পর্যবেক্ষণের ভিত্তিতে সম্প্রতি ফলাফল প্রকাশিত হলে আনন্দে মেতে ওঠেন ছাত্র-ছাত্রী ও অভিভাবক, প্রাক্তনী থেকে কর্মীবৃন্দ সকলে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান যে “আমরা…

Read More