Author: নিউজ অফবিট
"নিউজ অফবিট" (News Offbeat) হলো এই পোর্টালের মূল সম্পাদকীয় বিভাগ, যা একদল অভিজ্ঞ সাংবাদিক, গবেষক ও কন্টেন্ট ক্রিয়েটরের সমন্বয়ে গঠিত। আমাদের প্রধান লক্ষ্য হলো পাঠকদের কাছে নির্ভুল, যাচাইকৃত এবং ইতিবাচক সংবাদ পৌঁছে দেওয়া। গতানুগতিক ধারার বাইরে গিয়ে 'খবরের স্বাদবদল' করার যে অঙ্গীকার নিয়ে আমাদের পথচলা, এই প্রোফাইলটি সেই দর্শনেরই প্রতিফলন।এখানে প্রকাশিত প্রতিটি প্রতিবেদন গভীর অনুসন্ধান এবং নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়। আমাদের সম্পাদকীয় টিম কঠোরভাবে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে, যাতে প্রতিটি পাঠক তথ্যসমৃদ্ধ ও মানসম্মত কন্টেন্ট উপহার পান। দেশ-বিদেশের অফবিট খবর থেকে শুরু করে জীবনমুখী প্রতিটি গল্পে সত্যনিষ্ঠা বজায় রাখাই আমাদের মূল অগ্রাধিকার।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ফণী আতঙ্কের অবসান। এবার অন্য আতঙ্কের শুরু। হাওয়া অফিস বলছে, সোমবার থেকেই তাপপ্রবাহে নাকাল হবে বাংলা। তাই তার আগে আর কয়েক ঘণ্টা উপভোগ করে নিন মেঘলা আবহাওয়া। ফণী ফণা নামিয়ে বিদায় নিয়েছে বাংলা থেকে। বাংলায় ছোবল না দিলেও ফোঁস অবশ্য করেছে। যার জেরে কয়েকটি জায়গায় দাপিয়েছে ঝোড়ো হাওয়া। উত্তাল হয়েছে সমুদ্র। কয়েকটি গাছ ভেঙ্গেছে, কয়েকটি ঝুপড়ি উল্টেছে। ব্যাস ওই পর্যন্তই। এখন কয়েক জায়গার আকাশ মেঘলা। বইছে হালকা শীতল হাওয়া। যার জেরে রোদের দাবদাহ থেকে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। তবে এই নরম আবহাওয়া আর বেশিক্ষণের জন্য নয়। হাওয়া অফিস সূত্রের খবর, আগামিকাল থেকেই বাড়বে তাপমাত্রার পারদ ৷…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ফণীর তাণ্ডবে লন্ডভন্ড ওড়িশা। মোবাইল টাওয়ারগুলো যেন কেউ খেলনার মতো ভেঙে দিয়েছে, ইটের চাঙড় উড়ে এসে পড়ল গাড়িতে। উড়ে গেল বাড়ির ছাদ। উলটে গেল বাস। রাতের বিদ্যুৎ ঝলক দেখে চমকে উঠতে হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সব ভিডিও দেখুন এক ফ্রেমে। ফণীর তাণ্ডবে লন্ডভন্ড ওড়িশা #fani #cyclone #Odisha #disaster Posted by News Offbeat on Saturday, 4 May 2019
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ তৈরি ছিল বিপর্যয় মোকাবিলা বাহিনী। সতর্ক ছিল কলকাতা পুরসভা, পূর্ত দফতর, দমকল বিভাগ এবং অন্যান্য সরকারি পরিষেবা সংস্থাগুলির পদস্থ আধিকারিকরা। কিন্তু স্বস্তির খবর, সকলকে স্বস্তি দিয়ে কলকাতার কান ঘেঁসে বাংলাদেশে উড়ে গেল ফণী। শুধুমাত্র ঘন কালো মেঘ, দমকা হাওয়া আর থেমে থেমে বৃষ্টি জানান দিল সে এসেছিল। ফণী ফণা তোলার সুযোগ পেল না কলকাতায়। যদিও সকাল থেকে কলকাতার আকাশ মেঘলা। সঙ্গী ঝোড়ো হাওয়া আর ঝিরঝির বৃষ্টি। আর পাঁচটা নিম্নচাপের মতোই। হাওয়া অফিস সূত্রের খবর, ফণীর প্রভাবে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃআতঙ্কে প্রহর গুণছে বাংলা। দীঘা থেকে আর মাত্র ৫০ কিমি দূরে রয়েছে ফণী। কলকাতা থেকে দূরত্ব ২০০ কিমি। দীঘায় শুরু হয়ে গিয়েছে জলচ্ছাস। ক্রমশ উত্তাল হচ্ছে সমুদ্র। বাড়ছে ঝোড়ো হাওয়ার দাপট। ফ্রেজারগঞ্জে শুরু হয়ে গিয়েছে ঝড়। সঙ্গে দোসর বৃষ্টি। গ্রামে ধুকছে জল। দীঘায় চারদিক ঘুটঘুটে অন্ধকার। শুনশান রাস্তায় তাণ্ডব শুরু ফণীর। দশ থেকে পনেরো ফুট উঁচু ঢেউ আছড়ে পড়ছে। জল ক্রমশ বাড়ছে। সমুদ্রের ধার বরাবর বাঁধ উপচে জল ঢুকছে সৈকত শহরে। শুরু হয়েছে তুমুল বৃষ্টি। ৫০-৬০ কিমি বেগে ঝড় শুরু হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে মেদিনীপুরের একাংশ। খড়্গপুর কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের দায়িত্বে রয়েছেন ফিরহাদ হাকিম।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ঘূর্নিঝড় ফণী আছড়ে পড়বে আর কিছুক্ষণের মধ্যেই। তারই প্রভাবে শিয়ালদহ শাখায় একের পর এক লোকাল ট্রেনবাতিল হচ্ছে৷ প্রতিবাদে হচ্ছে রেল অবরোধ৷ যার জেরে বাড়ি ফেরার পথে নাকাল যাত্রীরা৷ সরকার ছুটি ঘোষনা হয়েছিল। কিন্তু বহু বেসরকারী সংস্থা খোলা ছিল। ফলে এদিন শহরমুখী হয়েছিলেনপ্রচুর মানুষ৷ বেশিরভাগ অফিস হাফ বেলায় ছুটি হয়ে যায়৷ ফেরার সময় তারা রেল স্টেশনে পৌঁছে দুর্ভোগে পরেন৷ শিয়ালদহ, ক্যানিং, লক্ষ্মীকান্তপুর-সহ বিভিন্ন স্টেশনে গিয়ে সমস্যায় পড়়েন নিত্যযাত্রীরা।আচমকা ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তি চরমে। রেল সূত্রে খবর, দূরপাল্লার বহু ট্রেন আগেই বাতিল করা হয়েছে৷ এবার বাতিল করা হচ্ছে লোকাল ট্রেন৷বাতিলের তালিকায় রয়েছে— ৮টি শিয়ালদহ-ক্যানিং…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ফণির তাণ্ডবে লন্ডভন্ড ওডিশা। পুরীতে ঝড় ও বৃষ্টির চোটে চারপাশে ঘন অন্ধকার। নেই বিদ্যুৎ। কয়েক ঘণ্টায় ঝড়ের তাণ্ডবে তছনছ গোটা এলাকা। তোলপাড় ভূবনেশ্বর, বালাসোর, ভদ্রক-সহ একাধিক জায়গা। ঘূর্ণিঝড়ের তান্ডবের একাধিক ভিডিয়ো ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফণীর তাণ্ডব ক্যামেরাবন্দি করতে হাতের স্মার্টফোনই হয়ে উঠেছে ভরসা। ভয়ানক ছবি তুলে ধরেছেন আম জনতা। আর সোশ্যাল মিডিয়ায় সে সব ভিডিও ফণীর চেয়েও দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে কোথাও ঘূর্ণিঝড়ের দাপটে ভেঙে পড়েছে বিএসএনএল-র টাওয়ার। কোথাও আবার উড়ে বাড়ির ছাদ। এক জায়গায় আবার মাটিতে লুটিয়ে পড়েছে সুবিশাল ক্রেন। জলে ডুবে গিয়েছে বহু জায়গা। বহু গাছ উপড়ে পড়েছে রাস্তায়। দেখুন সেই সব…
৩ মে, রাত ৯টা– ঝড়ের তাণ্ডব শুরু। সঙ্গে শুরু হয়েছে তুমুল বৃষ্টি। ৩ মে, রাত ৮টা ৩০– বাতিল একাধিক ট্রেন। কাল কলকাতায় ৫০টি মেট্রো কম চলবে৷ ৩ মে, সন্ধ্যা ৭টা ৩০ – বন্ধ হল হলদিয়া বন্দরের সমস্ত কাজ। ওড়িশা লাগোয়া জেলাগুলিতে প্রবল বৃষ্টি শুরু। কলকাতায় সমস্ত পার্ক বন্ধের নির্দেশ। ৩ মে, সন্ধ্যা ৭টা – আরও কাছে এল ফণী। আতঙ্ক বাড়ছে। দীঘা থেকে মাত্র ১১০ কিমি দূরে রয়েছে। কলকাতা থেকে দূরত্ব ২৫০ কিমি। এই মুহূর্তে ওড়িশার জাজপুরে রয়েছে ‘ফণী। ৩ মে, সন্ধ্যা ৬টা ১৫ – ফনীর প্রভাবে ঝাড়্গ্রামে প্রবল বৃষ্টিপাত শুরু। ৩ মে, সন্ধ্যা ৬টা – কলকাতা থেকে ফণী রয়েছে কিলোমিটার দূরে।দিঘা থেকে ফণীর দূরত্ ২০০ কিলোমিটার।ভুবনেশ্বরের দশ কিমি পূর্বে,…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ রাজ্যে ফণী আসতে এখনও কয়েক ঘণ্টা বাকি। এই মুহূর্তে কলকাতা থেকে ৪৩৫ কিলোমিটার দূরে রয়েছে ফণী। মধ্যরাতে হানা দেবে কলকাতায়। তার আগেই বদলাতে শুরু করেছে আবহাওয়া। দক্ষিণবঙ্গে সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আকাশে ঘন কালো মেঘ। সঙ্গে ঝড়ো হাওয়া। আবহাওয়াবিদরা বলছেন, বেলা যত বাড়বে তত খারাপ হবে পরিস্থিতি। ঝড়-বৃষ্টি শুরু হয়েছে মন্দারমণি, দীঘায়। উত্তাল হতে শুরু করেছে সমুদ্র। কিনারায় এসে আছড়ে পড়ছে ঢেউ। এই মুহূর্তে প্রচণ্ড হাওয়া বইছে। কাউকে সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না। প্রতিটি হোটেলে গিয়ে প্রশাসনিক কর্তারা সতর্ক করছেন। আজ দুপুর ১২টার মধ্যে পর্যটকদের দীঘা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরে প্রচণ্ড ঝড়ে ভেঙ্গে…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ পুরীতে ধ্বংসলীলা শুরু করে দিয়েছে ফণী। মহাসাইক্লোনের তাণ্ডবে কাঁপছে মানুষ। তীব্র জলচ্ছাস। তালগাছ সমান ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। বিদ্যুৎহীন পুরো শহর৷ দিনের বেলায় রাতের অন্ধকার। হোটেলের বিরাট বিরাট কাঁচের জানালাগুলো ভেঙে পড়ছে৷ উড়ে পড়ছে একের পর এক হোডিং। হুরমুড়িয়ে ভেঙে পড়ছে একের পড় এক গাছ। সকালেই গার্ড ওয়াল ভেঙে গিয়েছে৷ আগেই উড়ে গিয়েছিল পুরী মন্দিরের ধ্বজা। অশুভ সংকেত দেখছিলেন সেবাইতরা। সেই আশঙ্কায় সত্যি হল। ১৭৫-১৮০ কিলোমিটার গতি নিয়ে পুরীর উপর দিয়ে বয়ে চলেছে ঝড়৷ প্রবল বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে শহরের জনজীবন৷ তবে আগে থেকে নিরাপদ দূরত্বে সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে৷ তবুও আশঙ্কা থাকছে প্রবল ক্ষয়…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ভালোবেসে বন্য হাতির সঙ্গে সেলফি তুলেছিলেন। কাছে এসে আদর করেছিলেন। এখানেই থেমে থাকেননি। ভালোবাসাটা বোধ হয় একটু বেশিই ছিল। তাই চুমু খেতে গিয়েছিলেন কিশোর। মানুষের চুমুতে কি আর হাতির মন ভরে। তাই পাল্টা আক্রমণ। রক্তাক্ত অবস্থায় ওই কিশোর এখন হাসপাতলে। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম রাজু। আর ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু থেকে ৫০ কিলোমিটার দূরে মালুরে। সূত্রের খবর মালুর এর কাছে কর্ণাটক-তামিলনাড়ু সীমান্ত জঙ্গল থেকে ছটি হাতির একটি দল লোকালয়ের কাছে চলে আসে। বনকর্মীরা সেই হাতিদের জঙ্গলে ফেরানোর চেষ্টা করছিলেন। কিন্তু স্থানীয় মানুষের উপস্থিতিতে হাতিরা বিরক্ত হচ্ছিল। সেই সময় রাজু নামে এক ব্যক্তি হাতির দলের কাছে গিয়ে…
