Author: নিউজ অফবিট
"নিউজ অফবিট" (News Offbeat) হলো এই পোর্টালের মূল সম্পাদকীয় বিভাগ, যা একদল অভিজ্ঞ সাংবাদিক, গবেষক ও কন্টেন্ট ক্রিয়েটরের সমন্বয়ে গঠিত। আমাদের প্রধান লক্ষ্য হলো পাঠকদের কাছে নির্ভুল, যাচাইকৃত এবং ইতিবাচক সংবাদ পৌঁছে দেওয়া। গতানুগতিক ধারার বাইরে গিয়ে 'খবরের স্বাদবদল' করার যে অঙ্গীকার নিয়ে আমাদের পথচলা, এই প্রোফাইলটি সেই দর্শনেরই প্রতিফলন।এখানে প্রকাশিত প্রতিটি প্রতিবেদন গভীর অনুসন্ধান এবং নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়। আমাদের সম্পাদকীয় টিম কঠোরভাবে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে, যাতে প্রতিটি পাঠক তথ্যসমৃদ্ধ ও মানসম্মত কন্টেন্ট উপহার পান। দেশ-বিদেশের অফবিট খবর থেকে শুরু করে জীবনমুখী প্রতিটি গল্পে সত্যনিষ্ঠা বজায় রাখাই আমাদের মূল অগ্রাধিকার।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বিয়ের দিনই প্রেমিকার হাত ধরে চম্পট দিল ছেলে। উপায়ন্তর না দেখে বর সেজে ছাতনা তলায় বসলেন ছেলের বাবা। হবু পুত্রবধূর গলায় মালা দিয়ে নিজের বউ করে নিলেন শ্বশুর। এদিকে পাত্রের হবু বউ হয়ে গেল মা। ঘটনাটি ঘটেছে বিহারের সমশটিপুর জেলায় পাটনায়। জানা গিয়েছে, এই ঘটনার কেন্দ্রীয় চরিত্রে ৬৫ বছরের রোশেন লাল। যিনি তাঁর ছেলের বিয়ের জন্য পাত্রী খুঁজছিলেন। সন্ধান মেলে। ওই এলাকারই ২১ বছরের যুবতী স্বপ্না। দুই পরিবারের পাকা কথা হয়। ধুমধাম করে শুরু হয় বিয়ের প্রস্তুতি পর্ব। গোল বাধে বিয়ের দিন। পাত্র নিখোঁজ। খোঁজ শুরু হতে জানা যায়, বর চম্পট দিয়েছে তার প্রেমিকার হাত ধরে।…
রঙচটা প্রাচীরের দেওয়াল ঘেঁষে টুপ করে সন্ধ্যা নামে। হামাগুড়ি দিয়ে অন্ধকার ঢোকে আমাদের বেডরুমে। যৌনতায় মিশে থাকে জীবনের টানাপোড়েন। ক্লাসিফাইড বিজ্ঞাপনে ভরসা খুঁজতে থাকে মধ্যবিত্ত মন। চৌকাঠের চিহ্ন রেখে যায় বদলে যাওয়া সময়, আর না বদলানো কিছু মানসিকতা দরজায় খিল দিয়ে দিনবদলের স্বপ্ন দেখে। প্রতি বুধবার সন্ধ্যায় এই আবছা আলো আঁধারিতে জমে থাক ‘জীবনের ঘূর্ণিপাক’। লিখছেন প্রাণকৃষ্ণ ঘোষ। “বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায়”- বিকেল বেলায় বিভিন্ন বয়সের বন্ধুরা একত্রিত হয় যেসব জায়গায় তার মধ্যে অন্যতম হল রেলওয়ে স্টেশন। হ্যাঁ ঠিকই ধরেছেন, ডেইলি প্যাসেঞ্জারদের কথায় বলছি। সারাদিনের ক্লান্তি, অফিসিয়াল হ্যাজার্ডস, বউয়ের এসএমএস দেখে ধরে ধরে সমস্ত জিনিস কেনার ঝক্কি…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ চিত্রদুর্গে প্রধানমন্ত্রীর জনসভার আগে হেলিকপ্টার থেকে নামানো কালোবাক্স ঘিরে দেশজুড়ে জল্পনা তুঙ্গে। কী ছিল ওই বাক্সতে? জানতে উদগ্রীব সারা দেশ। বিরোধীদের অভিযোগ, নির্বাচনে প্রভাব খাটাতে ওই বাক্স করে কালো টাকা পাচার করা হচ্ছিল। আবার অনেক বিরোধী প্রার্থী এও অভিযোগ করেছেন, ওই বাক্স করে কিছু গুরুত্বপূর্ণ নথি সরিয়ে ফেলা হচ্ছিল অথবা অবৈধ জিনিস পত্র পাচার করা হচ্ছিল। কিন্তু বিরোধীদের খেয়াল রাখা উচিত যাঁর বিরুদ্ধে এই অভিযোগ করছেন তিনি দেশের প্রধানমন্ত্রী। আর যাঁরা ওই বাক্সটি বহন করে নিয়ে গেলেন তাঁরা এসপিজি রক্ষী। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব এদের কাঁধেই। আর নির্বাচনের আগে, দিবালোকে, জনসম্মুখে কোন অবৈধ কাজকর্ম হবে না…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ নতুন বছরের প্রথম দিনে হয়ে যাক চেনা খাবারের স্বাদবদল। নববর্ষের দিনে নানান ব্যস্ততার ফাঁকে বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন দম মটন। বানানোর জন্য যা যা লাগবেঃ ছোট ছোট টুকরো করে কাটা কম হাড় যুক্ত মটন ৫০০ গ্রাম, মাঝারি মাপের পেঁয়াজ চারটি, আদা বাটা ১ চামচ, রসুন কুচি ১চা চামচ, ১ চামচ করে লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, পরিমান মত লবন, সাদা তেল, ফাটানো টক দই। বানাবেন যেভাবেঃ প্রথমে মটন ভালো করে ধুয়ে নিন। ওর মধ্যে একে একে সব গুঁড়ো মশলা, আদা বাটা, রসুন কুচি ভালো করে মাখিয়ে নিন। পরিমান মত লবন ও টক দই যোগ করুন। ম্যারিনেট করা…
সময় বদলায়। বদলাবেই। নিয়নের আলো ফিকে হয়ে এলইডি’র উজ্জলতায়। স্মার্টফোন মাপে রক্তচাপ। মুহূর্তগুলো বন্দি আজ আঙুলের ছোঁয়ায়। তবু ছুটির দিনে ক্লান্ত দুপুরে ভাতঘুম মন। শিরিষ গাছের দীর্ঘ ছায়া আড়মোড়া ভাঙে তপ্ত ছাদে। আর মন কেমন করা রবিবার দুপুরে মজে থাকে ‘রোদ্দুরের কথকতা’। কলমে-দেবব্রত বন্দ্যোপাধ্যায়। বর্ষ চক্র পৃথিবী পরিক্রমা শেষ করলো এবারের মতো। একটু কি ক্লান্ত? জিরোনোর দরকার। সুরুলের মেলায় এক মহান পাগল বলেছিল, সূর্য চন্দ্র ঠিকঠাক ঘুরছে তো? আমাকে কেউ কিছু জানাচ্ছেন না। পরে আটকে গেলে, আমাকে বলবেন না। এই বিপুল বিরাট মহাবিশ্বে অসংখ্য গ্রহ তারা কার যে অঙ্গুলিনির্দেশে চলে কে জানে! কেউ জানলে আমাকে একটু খবর দেবেন। পরে আটকে গেলে……
অদ্রিজা মণ্ডলঃ চৈত্রের বিকেলটা সেদিন হঠাৎ একটা পাখি হয়ে উড়ে গেল। যাবার আগে রাঙিয়ে দিয়ে যাবার আশায় খানিক রঙ ধার নিতে গেল রুদ্রপলাশের কাছে। সেখানে তখন তোমার দেওয়া ভুল ধারণার খোঁচাগুলি কাঁটা হয়ে ফুটছে কৌতুকের মোড়কে। না, পলাশ গাছে তো কেউ কখনো কাঁটা দেখেনি। ছোট্ট পাখিটি তখন আপ্রাণ চেষ্টায় চঞ্চুরেণুতে ফুটিয়ে তুললো একের পর এক পারিজাত। পলাশ-সজ্জিতারা মেতেছিল বসন্তযাপনে। হঠাৎ রয়টারের কবুতরসখা খবর দিয়ে গেল, কারা যেন ছন্দোপতন ঘটিয়েছে শান্তিনিকেতনের ঐতিহ্য-পরম্পরায়। ঠিক তখনই, নীচে থেকে আসতে লাগলো গনগনে তাপ। ভীত চোখে পাখি দেখে, পেলব সবুজ কচিপাতার বনে কারা যেন আদিম উল্লাসে আগুন লাগিয়েছে। সেই তাপে পুড়ছে সুন্দর, ছাই হচ্ছে ভালোবাসা,…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বাংলার হিন্দুসমাজের এক প্রচলিত লোক উৎসব নীল পুজো। শিবের অপর নাম নীলকণ্ঠ। সেই নীল বা মহাদেবের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষ্যে নানা লৌকিক আচার-অনুষ্ঠান পালন করা হয়। চৈত্র সংক্রান্তির আগের দিন পালন করা হয় নীল ষষ্ঠী। হিন্দু নারীরা সারাদিন উপোস থাকেন। সন্ধ্যায় শিবের মাথায় জল ঢেলে মা ষষ্ঠীর উদ্দেশ্যে প্রদীপ জ্বালান। বলেন, ‘নীলের ঘরে দিয়ে বাতি, জল খাও গো পুত্রবতী।’ কিন্তু জানেন কি, কীভাবে এই ব্রতর প্রচলন হয় ? কথিত আছে, এক ব্রাহ্মন দম্পতি খুব ধার্মিক ছিলেন। তাঁরা নিয়মিত পুজো-আচ্চা করতেন। তাঁদের পাঁচ সন্তান ছিল। সন্তানের মঙ্গল কামনায় ব্রত করতেন। কিন্তু ফল হল না।…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ রাশিয়ার সর্বোচ্চ অসামরিক ও ঐতিহ্যবাহী সম্মান ‘অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোসেল’ পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি এই সম্মান পান। ১৬৯৮ সালে সেন্ট অ্যান্ড্রুর সম্মানে রাশিয়ায় এই স্বীকৃতি চালু হয়। রাশিয়ার ঐতিহ্য ও গৌরবকে তুলে ধরতে বিজ্ঞান, সংস্কৃতি সহ নানা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই সম্মান দেওয়া হয়। এবার সেই সম্মান পেলেন মোদী। রাশিয়ার দূতাবাস থেকে টুইট করে জানানো হয়েছে, ভারত ও রাশিয়ার নাগরিকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে নরেন্দ্র মোদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্যও তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। তাই ১২…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ মনোনয়ন পেশের আগে যজ্ঞে মন দিলেন গান্ধী পরিবার। বৃহস্পতিবার রায়বরেলিতে মনোনয়নপত্র পেশ করেন সনিয়া গান্ধী। তার আগে ধর্মীয় কাজে মনোনিবেশ। প্রিয়াঙ্কা, রাহুল, সনিয়া সবাই উপস্থিত ছিলেন এই যজ্ঞ অনুষ্ঠানে। আর গান্ধী পরিবারের এই যাগ-যজ্ঞ নিয়ে কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়ল না বিজেপি। বিজেপির টিপ্পনী, এটা মোদী এফেক্ট। কারণ এর আগে কোনদিন গান্ধী পরিবারকে এরকম যোগ্য করে মনোনয়নপত্র জমা দিতে দেখা যায়নি।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ পদ্মফুল আর হাতের লড়াই আজকের নয়। প্রতিপক্ষ দুই যুযুধান কখনো ক্ষমতায় আসীন কখনো বিরোধীর আসনে। রাজনীতির এই লড়াইয়ে ক্ষমতার হাতবদল যেমন হয়েছে তেমনি হাতবদল হয়েছে প্রতীক চিহ্নেরও। ১৯৫২ সাল। ভারতীয় রাজনীতিতে জাতীয় কংগ্রেস আত্মপ্রকাশ করে জোড়া বলদ নিয়ে। সেই জোড়া বলদই এক সময় দাপিয়ে বেড়িয়েছে রাজনীতির অঙ্গনে। তারপর লিঙ্গ বৈষম্য নিয়ে বিতর্ক উঠেছিল কিনা জানা নেই। তবে ইন্দিরা গান্ধীর কংগ্রেস জোড়া বলদ খেদিয়ে গাই-বাছুর সঙ্গে নিয়ে কুর্সির দখলে নামে। ১৯৭৭ সালে গাই-বাছুর বদলে গিয়ে হাত হয়ে যায়। আজও সেই হাত অক্ষত। সুতরাং আজকে যে গো-ধেনু নিয়ে এত বিতর্ক, তার প্রাচীন দখলদার কিন্তু কংগ্রেস। এবার আসি বিজেপির…
