Author: নিউজ অফবিট

"নিউজ অফবিট" (News Offbeat) হলো এই পোর্টালের মূল সম্পাদকীয় বিভাগ, যা একদল অভিজ্ঞ সাংবাদিক, গবেষক ও কন্টেন্ট ক্রিয়েটরের সমন্বয়ে গঠিত। আমাদের প্রধান লক্ষ্য হলো পাঠকদের কাছে নির্ভুল, যাচাইকৃত এবং ইতিবাচক সংবাদ পৌঁছে দেওয়া। গতানুগতিক ধারার বাইরে গিয়ে 'খবরের স্বাদবদল' করার যে অঙ্গীকার নিয়ে আমাদের পথচলা, এই প্রোফাইলটি সেই দর্শনেরই প্রতিফলন।এখানে প্রকাশিত প্রতিটি প্রতিবেদন গভীর অনুসন্ধান এবং নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়। আমাদের সম্পাদকীয় টিম কঠোরভাবে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে, যাতে প্রতিটি পাঠক তথ্যসমৃদ্ধ ও মানসম্মত কন্টেন্ট উপহার পান। দেশ-বিদেশের অফবিট খবর থেকে শুরু করে জীবনমুখী প্রতিটি গল্পে সত্যনিষ্ঠা বজায় রাখাই আমাদের মূল অগ্রাধিকার।

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বুধবার অমেঠীতে মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন রাহুল গান্ধী। সেই সময় তাঁর কানের পাশে এসে পড়ল লেজার রশ্মি। অন্তত সাতবার। স্নাইপার থেকে তাঁকে টার্গেট করে ওই রশ্মি ফেলা হয় এবং তাঁর প্রাণহানিরও চেষ্টা করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি লিখে এমনই আশঙ্কা প্রকাশ করেছে কংগ্রেস। সেই সঙ্গে তাঁর নিরাপত্তা বাড়ানোর দাবি করা হয়েছে। রাহুলের জন্য জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন স্পেশাল প্রটেকশন গ্রুপ (এসপিজি)। এই নিরাপত্তা বলয় ভেদ করে বুধবার তাঁকে টার্গেট করা হয়। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই আশঙ্কাকে উড়িয়ে দিয়েছে। ইসিজির অধিকর্তা জানিয়েছেন, ওটা কোন স্নাইপারের লেজার…

Read More

রঙচটা প্রাচীরের দেওয়াল ঘেঁষে টুপ করে সন্ধ্যা নামে। হামাগুড়ি দিয়ে অন্ধকার ঢোকে আমাদের বেডরুমে। যৌনতায় মিশে থাকে জীবনের টানাপোড়েন। ক্লাসিফাইড বিজ্ঞাপনে ভরসা খুঁজতে থাকে মধ্যবিত্ত মন। চৌকাঠের চিহ্ন রেখে যায় বদলে যাওয়া সময়, আর না বদলানো কিছু মানসিকতা দরজায় খিল দিয়ে দিনবদলের স্বপ্ন দেখে। প্রতি বুধবার সন্ধ্যায় এই আবছা আলো আঁধারিতে জমে থাক ‘জীবনের ঘূর্ণিপাক’। লিখছেন প্রাণকৃষ্ণ ঘোষ। অফিস থেকে বাড়ি ফিরছি। পেছনে তাড়া দিচ্ছে কালবৈশাখী। বাইকের অ্যাক্সেলারেটর দাবাতে শুরু করেছি সবেমাত্র। মোড়ের মাথায় এসেই থমকে গেলাম প্রবল জনস্রোতে। চৈত্রসেল চলছে। চৈত্র মানে বাংলা বছরের শেষ। চৈত্র মানে বিক্রির শুরু। সেলের শুরু। আসলে এটা একটা অনুভব, যা আপনাকে পৌঁছে দেবে সেই মেন্টাল স্টেটে যেখানে দাঁড়িয়ে আপনি ভাববেন ক’টা শাড়ি, লুঙ্গি, গামছা, বেডকভার কিনে না রাখতে পারলে আপনি লুজার। মধ্যবিত্তের তো আর ক্রেডিট কার্ডময় মল কালচার নেই। তাই চৈত্রসেল আছে। অবিশ্যি সুবিশাল শপিং মলের ফাস্ট মিউজিক…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ রেস্তোরাঁয় স্বামীর পাশে বসে পাকিস্তানি তরুণী। ছিমছাম সুন্দরী তরুনীর পরনে কুর্তি, আর স্বামী পরে রয়েছেন বোরখা। ইনস্টাগ্রামে পোস্ট করা এই ছবি আপাতত নেট দুনিয়ায় ভাইরাল। ‘দ্য মিউলি ওয়েডস’ নামে একাউন্ট থেকে এই ছবি পোস্ট করা হয়েছে। আজ ছবির সঙ্গে যে বার্তা রয়েছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। ওই বার্তার প্রতিটি অক্ষরে রয়েছে পুরুষতান্ত্রিক প্রথার বিরুদ্ধে তীব্র শ্লেষ। সেখানে তরুণী নিজেকে পুরুষের জায়গায় বসিয়ে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে পর্দা প্রথার বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন। তরুণী লিখেছেন, আমার স্বামী খুবই সুন্দর। কিন্তু আপনারা তাকে দেখতে পাচ্ছেন না, কারণ তিনি পর্দাসীন। তার অধিকার শুধু আমার। তার দিকে কুনজর দেওয়া পাপ। তাই…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ তিনি ক্যান্সারে আক্রান্ত। তিনি জানেন, জীবনের আয়ু আর বেশিদিন নেই। তিনি এও জানেন তার অপরাধের কোন ক্ষমা হয় না। তাই জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে সোশ্যাল সাইটে নিজের অপরাধের কথা স্বীকার করলেন এক নার্স। যা শুনে তাজ্জব বনে গেল সারা বিশ্ব। রীতিমতো ভাইরাল সেই পোস্ট। দীর্ঘ পাঁচ বছরে তিনি ৫ হাজার নবজাতক অদল-বদল করেছেন। আর এই কাজ করেছেন নিছকই মজা পাওয়ার জন্য। ওই নার্সের নাম এলিজাবেথ বালওয়া মেওয়া। তিনি আফ্রিকা মহাদেশের জাম্বিয়ায় ইউনিভার্সিটি টিচিং হাসপাতালের প্রসূতি বিভাগে কাজ করতেন। ১৯৮৫-১৯৮৩ পর্যন্ত ১২ বছর কর্মজীবনে তিনি প্রায় ৫ হাজার বাচ্চা অদল-বদল করেছেন। তবে এই কাজের পেছনে তাঁর কোন…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ নানা মহল থেকেই প্রশ্ন উঠেছিল। তার জবাব দিল ভারতীয় বায়ুসেনা। পাকিস্তানের যুদ্ধবিমান এফ-১৬ সাফল্যের সঙ্গে নামিয়েছে ভারতীয় যুদ্ধবিমান মিগ-২১ বাইসান। এর যথেষ্ট প্রমাণ ভারতীয় বায়ুসেনার কাছে আছে। সোমবার সাংবাদিক বৈঠক দেখে এমনটাই জানিয়ে দিলেন এয়ার ভাইস মার্শাল আরজিকে কাপুর। প্রমাণ হিসাবে রাডার চিত্র তুলে ধরেন তিনি। ভারতীয় বায়ুসেনার অফিশিয়াল ওয়েবসাইটে এর আরও অনেক প্রামাণ্য তথ্য তুলে ধরা হয়েছে বলে জানান তিনি। মার্কিন পলিসি ম্যাগাজিনের তরফ থেকে দাবি করা হয়েছিল পাকিস্তানের সব এফ-১৬ যুদ্ধবিমান অক্ষত রয়েছে। সেখানে বলা হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি দল ইসলামাবাদে গিয়ে সব যুদ্ধবিমান খতিয়ে দেখেন। তখনই তাঁরা দেখতে পান কোন যুদ্ধ হারায়নি পাকিস্তান।…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ প্রথম দফার লোকসভা ভোট শুরু হতে কয়েকদিন বাকি। তার আগেই প্রকাশিত হলো দশম শ্রেণির ফলাফল। রবিবার ৭ এপ্রিল বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড (বিএসইবি) তাদের ২০১৯-এর মেট্রিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এবারের পরীক্ষায় পাশের হার ৮০.৭৩ শতাংশ। পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে শোভন রাজ ভারতি। তার প্রাপ্ত নম্বর ৯৭.২ শতাংশ। পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল জানা যাচ্ছে। এছাড়াও আরো দুটি ওয়েবসাইট (www.examresults.net, www.results.gov.in) থেকে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। যদিও ফল প্রকাশের পরই সবকটি ওয়েবসাইট খুব ধীর গতিতে চলার জন্য ছাত্র-ছাত্রীদের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। যদিও পর্ষদ এর তরফ থেকে জানানো হয়েছে, একসঙ্গে বহু পরীক্ষার্থী ওয়েবসাইটে ভিড় করায়…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ শুরু হয়ে গেল লোকসভা ২০১৯-এর ভোটদান পর্ব। অরুণাচল প্রদেশের লোহিতপুরে প্রথম ভোট হল। ভোট দিলেন আইটিবিপি জওয়ানরা। লোহিতপুরে অ্যানিমেল ট্রেনিং স্কুলে প্রথম ভোট গ্রহণ করা হয়। ভোট হয় ব্যালট পেপারে। প্রায় পাঁচ হাজার নিরাপত্তাকর্মী ভোট দিয়েছেন। এর মধ্যে এক হাজার আইটিবিপি জওয়ান। এবার লোকসভা নির্বাচনের প্রথম ভোটটি দিলেন আইটিবিপির এটিএস প্রধান ডিআইজি সুধাকর নটরাজন।

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ তিনি নিতান্তই আম আদমি। বসে রয়েছেন চেয়ারে। তার পাশের বেঞ্চে মেয়র বসে অন্য একজনের সঙ্গে কথা বলছেন। পেছনের বেঞ্চে বসে দেশের মন্ত্রী। আর তাঁর পায়ের কাছে মেঝেতে বসে তাঁর সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী। হ্যাঁ এটাও সম্ভব। এই বিশ্বেই। দেশটির নাম কানাডা। আর প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি মনে করেন সাধারণ দেশবাসী প্রধানমন্ত্রী থেকেও সম্মানিত। তাইতো তিনি নাগরিকের পায়ের কাছে বসে তাঁর খোঁজ খবর নিতে পারেন। শনিবার স্কারবোরোতে গিয়েছিলেন জাস্টিন ট্রুডো। সেখানে মেয়র জন টরিকে নিয়ে কমিউনিটি হাউজিংয়ের উন্নয়নে বড় বিনিয়োগের ঘোষণা করেন। সেখানেই তিনি মেঝেতে হাঁটু গেড়ে বসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এই দৃশ্য মোবাইলে ফ্রেমবন্দি…

Read More

সময় বদলায়। বদলাবেই। নিয়নের আলো ফিকে হয়ে এলইডি’র উজ্জলতায়। স্মার্টফোন মাপে রক্তচাপ। মুহূর্তগুলো বন্দি আজ আঙুলের ছোঁয়ায়। তবু ছুটির দিনে ক্লান্ত দুপুরে ভাতঘুম মন। শিরিষ গাছের দীর্ঘ ছায়া আড়মোড়া ভাঙে তপ্ত ছাদে। আর মন কেমন করা রবিবার দুপুরে মজে থাকে ‘রোদ্দুরের কথকতা’। কলমে-দেবব্রত বন্দ্যোপাধ্যায়। রাজা, তুমি চিরকাল জালের আড়ালে লুকিয়ে থাকবে? আর আমি অনন্তকাল জন্ম জন্মান্তর ধরে আগুনে পাখির মতো তোমার প্রবল প্রতাপ, ভয় আর লুকনো অশরীরীর সঙ্গে লড়াই করে যাবো? আর কত রঞ্জনদের মৃতদেহ পেরিয়ে পেরিয়ে তোমার জালের বন্ধ দরজায় ধাক্কা মারতে মারতে আমি ক্লান্ত হয়ে পড়ব। নিজের মৃত্যুর পরোয়া করি না। তা তুমি জানো। কিন্তু নন্দিনীরা কি হেরে যায়…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ এই প্রথম সিভিল সার্ভিস পরীক্ষায় কোনো প্রথম স্থানাধিকারী স্বীকার করলেন তাঁর সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান তাঁর প্রেমিকার। তিনি কনিষ্ক কাটারিয়া। আইআইটি বম্বের বিটেক-এর ছাত্র, এবারের ইউপিএসসি পরীক্ষার টপার। এক সংবাদ সংস্থাকে তিনি জানান, তাঁর সাফল্যের পেছনে যার সবচেয়ে বেশি অবদান রয়েছেন তিনি হলেন তাঁর গার্লফ্রেন্ড। একই সঙ্গে তিনি তার মা-বাবাকে ধন্যবাদ জানান। তাঁর কথায়, ‘ওরা পাশে না দাঁড়ালে আমি এই সাফল্য পেতাম না।’ তবে তিনি যে সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হতে পারবেন এটা বিশ্বাসই করতে পারছেন না কনিষ্ক। অঙ্ক অপশনাল বিষয় হিসেবে নেওয়ায় বাজিমাত হয়েছে বলে মত কনিষ্কের।

Read More