Author: নিউজ অফবিট
"নিউজ অফবিট" (News Offbeat) হলো এই পোর্টালের মূল সম্পাদকীয় বিভাগ, যা একদল অভিজ্ঞ সাংবাদিক, গবেষক ও কন্টেন্ট ক্রিয়েটরের সমন্বয়ে গঠিত। আমাদের প্রধান লক্ষ্য হলো পাঠকদের কাছে নির্ভুল, যাচাইকৃত এবং ইতিবাচক সংবাদ পৌঁছে দেওয়া। গতানুগতিক ধারার বাইরে গিয়ে 'খবরের স্বাদবদল' করার যে অঙ্গীকার নিয়ে আমাদের পথচলা, এই প্রোফাইলটি সেই দর্শনেরই প্রতিফলন।এখানে প্রকাশিত প্রতিটি প্রতিবেদন গভীর অনুসন্ধান এবং নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়। আমাদের সম্পাদকীয় টিম কঠোরভাবে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে, যাতে প্রতিটি পাঠক তথ্যসমৃদ্ধ ও মানসম্মত কন্টেন্ট উপহার পান। দেশ-বিদেশের অফবিট খবর থেকে শুরু করে জীবনমুখী প্রতিটি গল্পে সত্যনিষ্ঠা বজায় রাখাই আমাদের মূল অগ্রাধিকার।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ আজ শুক্রবার সেই ভয়ঙ্কর রাত। সাড়ে ১৯ বছর পর আবার ঘোর বিপদের মুখে বিশ্ব। সামান্য সময়ের ব্যবধানে স্তব্ধ হয়ে যেতে পারে ইন্টারনেট ব্যবস্থা। হারিয়ে যেতে পারে আপনার লোকেশন। দিকভ্রান্ত হয়ে বিপদে পড়তে পারে প্লেন। সমুদ্রের বুকে হারিয়ে যেতে পারে জাহাজ। ১৯৯৯-এর ৬ এপ্রিলের পর আজ শুক্রবার ঠিক মাঝ রাতে (৬ এপ্রিল) দম ফুরিয়ে যাবে পারমাণবিক ঘড়ির। ১৯ বছর ৭ মাস পর। প্রথমবার এই ঘড়িতে দম দেওয়া হয়েছিল ১৯৮০-র ৬ জানুয়ারি। এই ঘড়ির ওপর পৃথিবীর প্রাণী উদ্ভিদ থেকে শুরু করে সবকিছুর অবস্থান নির্ভরশীল। যার পোশাকি নাম গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস। এই জিপিএস-এর ওপর নির্ভরশীল পৃথিবীর কক্ষপথে…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: সাইকেলের ধাক্কায় আহত মুরগিকে নিয়ে হাসপাতালে গিয়ে মানবিকতার নজির গড়েছিল মিজ়োরামের এক খুদে। বৃহস্পতিবার সেই অনন্য কাজেরই সম্মান জুটল। মিজ়োরামের সাইরাং এলাকার বাসিন্দা ওই শিশু ডেরেক সি লালছানহিমাকে তার স্কুল থেকে পুরস্কৃত করা হল। বুধবার নেট-দুনিয়ায় ভাইরাল হয়েছিল এই খুদে শিশু। ছ’বছরের ছোট্টো ডেরেকের কাছে মানবিকতার পাঠ শিখেছিল বিশ্ব। তার সততা এবং সহানুভূতি তৈরি করেছিল নতুন এক নজির। বাহবা দিয়েছিল নেটিজেনরা। প্রশংসা আর আশীর্বাদে কমেন্ট বক্স উপচে পড়ছিল। ‘ওয়ার্ড অফ অ্যাপ্রিসিয়েশন’ লেখা সার্টিফিকেট হাতে নিয়ে তার লাজুক হাসির ছবি আবারও মুগ্ধ হয়ে দেখেছেন নেট দুনিয়া। ডেরেকের বাবা, ধীরজ ছেত্রী বলেন, ‘মুরগির ছানাটি চাকার তলায় চলে আসায়…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ আবারও সাম্মানিক ডক্টরেট পেলেন বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খান। এই নিয়ে তিনবার। বৃহস্পতিবার লন্ডনের ‘ইউনিভার্সিটি অফ ল’ তাঁকে এই সাম্মানিক দেন। এর আগেও তাঁকে দ্য ইউনিভার্সিটি অফ বেডফোর্ডশায়ার এবং ইউনিভার্সিটি অফ এডিনডোবা সাম্মানিক ডক্টরেট উপাধি দিয়েছেন। কিং খান অভিনয়ের পাশাপাশি প্রযোজনা সংস্থা চালান এবং টেলিভিশন শো করেন। কিন্তু এই কাজের জায়গায় বাইরেও তিনি নানান সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত। বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচিতে তাঁর অবদান উল্লেখযোগ্য। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে তিনি সক্রিয় ভাবে এবং নিরবে কাজ করে চলেছেন। তাঁর এই অবদানের জন্য বৃহস্পতিবার এসআরকে-র হাতে ডক্টরেট অফ ফিলানথ্রোফি উপাধি তুলে দেওয়া হয়।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ চীনা মোবাইল অ্যাপ টিকটক-কে নিষিদ্ধ করতে কেন্দ্রকে নির্দেশ দিলো হাইকোর্ট। বুধবার মাদ্রাজ হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে। কারণ হিসেবে দেখানো হয়েছে এখানে যেসব ভিডিও আপলোড করা হয় তা সমাজের জন্য একেবারে অনুপযুক্ত। এখানে পর্নোগ্রাফির মতো কনটেন্ট রয়েছে, যেগুলি নাগাল কম বয়সীরা সহজেই পেয়ে যাচ্ছে। বিশেষ করে স্কুল পড়ুয়ারা যেভাবে অপরিচিতদের সামনে নিজেদের এক্সপোজ করছে তার প্রভাব পড়ছে মারাত্মক। মাদুরাইয়ের এক আইনজীবী তথা সমাজকর্মী মুথু কুমার টিকটককে নিষিদ্ধ করার জন্য মাদ্রাজ হাইকোর্টে পিটিশন দাখিল করেন। তিনি জানান কম বয়সীরা এই অ্যাপের আসক্তির কারণে ভয়ংকর পরিণতির দিকে এগিয়ে চলেছে। শুনানি শেষে মাদ্রাজ হাইকোর্টের বিচারক এন কিরুভাকরন ও এসএস সুন্দর…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে মঞ্চে উঠতে চলেছেন কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে থাকছেন বিধান নগর পুরসভার মেয়র সব্যসাচী দত্ত। আর এতেই জল্পনা বাড়ছে রাজনৈতিক মহলে। কারণ তিনজনেরই বিজেপিতে যোগ দেওয়া নিয়ে কানাঘুষো শোনা গেছে বারবার। অনুষ্ঠানটি হবে আগামী ৭ এপ্রিল, আইসিসিআর-এর জামিনি রায় গ্যালারিতে। তবে বলে রাখি, এটি কোন রাজনৈতিক সভা নয়। বেসরকারি সংস্থা ‘বেঙ্গল থিংস’ এর উদ্যোগে আয়োজিত এই সভার বিষয় ‘ধর্ম, আধ্যাত্মিকতা ও রাজনীতির অন্তর্নিহিত সম্পর্ক।’ আর এই অনুষ্ঠানের বক্তা হিসেবে থাকবে বৈশাখী বন্দ্যোপাধ্যায়, সম্মানিত অতিথি সব্যসাচী দত্ত এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন শোভন চট্টোপাধ্যায়।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বিশাল এলাকাজুড়ে থাকা বাংলো, কিংবা সমুদ্রের বুকে জেগে ওঠা বিচ্ছিন্ন কোন দ্বীপ বিক্রির কথা শোনা গিয়েছে। তা বলে স্বাধীন দেশের আস্ত একটা গ্রাম। হ্যাঁ অবিশ্বাস্য মনে হলেও এমনটাই সত্যি। পাহাড়ের কোলে চারিদিক সবুজে ঘেরা সুন্দর পরিবেশে গ্রাম বিক্রির পরিকল্পনা চলছে। একটা নয় বেশ কয়েকটি। ব্যাপারটি খোলশা করা যাক। স্পেনে বেশ কয়েকটি গ্রাম নিলামে উঠেছে। এই গ্রামগুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে কয়েক বছর যাবৎ। স্পেনে এমনিতেই জনসংখ্যা কম। দেশটির উত্তরাঞ্চলে এমন অনেক গ্রাম রয়েছে যেখানে একজনও বাসিন্দা নেই। মনে করা হচ্ছে এই গ্রামগুলিতে এক সময় যাঁরা বাস করতেন তাঁরা চাকরি নিয়ে শহরে চলে গিয়েছে। স্পেনে নিয়ম অনুযায়ী,…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ সাইকেল চালানো শিখছিল একরত্তি শিশুটি। হঠাৎ তার চাকার সামনে এসে পরল একটি ছোট্ট মুরগি। টাল সামলাতে পারেনি। সাইকেলের চাকার আঘাতে আহত হলো প্রতিবেশীর পোষা মুরগিটি। ছোট্ট দুর্ঘটনা। কিন্তু বড় আঘাত লাগ এক রত্তির বুকে। না সে পালিয়ে যায়নি। হাউ মাউ করে কেঁদে ওঠেনি। বরং আহত মুরগিটিকে নিয়ে মিজোরামের এই শিশুটি ছুটে গেল হাসপাতালে। অনুরোধ যেমন করেই হোক মুরগিটিকে সুস্থ করতেই হবে। প্রতিদানে সে তার কাছে থাকা সব টাকা দিতে রাজি। সম্প্রতি ফেসবুকে এই বাচ্চাটির কাহিনী ভাইরাল হয়েছে। এক ব্যক্তি এক ব্যক্তি বাচ্চাটি ছবি ফেসবুকে আপলোড করেন। ছবিটি পোস্ট হতেই লাইক শেয়ার-এর বন্যা বইছে। ছবিতে দেখা যাচ্ছে…
রঙচটা প্রাচীরের দেওয়াল ঘেঁষে টুপ করে সন্ধ্যা নামে। হামাগুড়ি দিয়ে অন্ধকার ঢোকে আমাদের বেডরুমে। যৌনতায় মিশে থাকে জীবনের টানাপোড়েন। ক্লাসিফাইড বিজ্ঞাপনে ভরসা খুঁজতে থাকে মধ্যবিত্ত মন। চৌকাঠের চিহ্ন রেখে যায় বদলে যাওয়া সময়, আর না বদলানো কিছু মানসিকতা দরজায় খিল দিয়ে দিনবদলের স্বপ্ন দেখে। প্রতি বুধবার সন্ধ্যায় এই আবছা আলো আঁধারিতে জমে থাক ‘জীবনের ঘূর্ণিপাক’। লিখছেন প্রাণকৃষ্ণ ঘোষ। ’এই দেখ পেন্সিল, নোট বুক এহাতে’ – সুকুমার রায়ের কবিতাটা মনে আছে? যত রহস্য, যত জিজ্ঞাসা, সব কিছু সমাধান নোটবুক। সাধারণ সাংসারিক জীবনে আজও এর জুড়ি মেলা ভার। আগেরবার ইলেকট্রিকের কত বিল হয়েছিল, শেষ কোন মাসে বাইকের মোবিল চেঞ্জ করা হয়েছিল, মেয়ের ডাক্তারের কাছে কবে শেষ যাওয়া হয়েছিল, বউয়ের এলআইসি’র নেক্সট প্রিমিয়াম ডেট কবে, মা’র প্রেসারের ওষুধটা কবে কিনতে হবে-এই সবকিছু একসঙ্গে যেখানে খুঁজে পাওয়া যায় তা হলো নোটবুক। এটা আমাদের দৈনন্দিন জীবনের গতিবিধিকে যেমন নিয়ন্ত্রণ করে…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: মারাত্মক অভিযোগ মার্কিন সংস্থা ‘জনসন এন্ড জনসন’-র বিরুদ্ধে। তাদের তৈরি বেবি শ্যাম্পু মাখালে বাচ্চার ক্যান্সার হতে পারে। এমনই জানাচ্ছে রাজস্থানের ড্রাগ কন্ট্রোল বিভাগ। শিশু পণ্য উৎপাদনকারী এই সংস্থাকে একাধিকবার পণ্যের গুণগত মান নিয়ে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। কিছুদিন আগে বেবি পাউডারে ক্ষতিকারক উপাদান মিলেছিল। এবার বেবি শ্যাম্পুতে মিলল মারাত্মক ক্ষতিকারক পদার্থ ফর্মালডিহাইড। যা ক্যান্সারের আশঙ্কা বাড়িয়ে দেয়। সূত্রের খবর গত ৫ মার্চ রাজস্থানের ড্রাগ কন্ট্রোল বিভাগ এই সংস্থার দুটি পৃথক ব্যাচের বেবি শ্যাম্পুর নমুনা সংগ্রহ করেছিলো। আর তাতেই মিলেছে ক্ষতিকারক ফর্মালডিহাইড। যদিও সংস্থার মুখপাত্র জানিয়েছেন আগে অন্য সংরক্ষণের জন্য ফর্মালডিহাইড ব্যবহার করা হতো। কিন্তু এখন আর ব্যবহার…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ শাহরুখের জীবনের একান্ত গোপনীয় তথ্য ফাঁস করে দিলেন তাঁর স্ত্রী গৌরী খান। গৌরীর হয়ে যায় ২০ মিনিটেই। আর শাহরুখের লাগে দুই থেকে তিন ঘণ্টা। শুনে দর্শকসারিতে বসে থাকা সবাই হেসে ওঠেন। তাতে অবশ্য লজ্জা পেলেও রাগ করেননি কিং খান। শেষে অবশ্য হেসে ওঠেন তিনিও। ব্যাপারটা খোলসা করা যাক। শনিবার ছিল মুম্বাইয়ে হিন্দুস্তান টাইমস ‘ইন্ডিয়াস মোস্ট স্টাইলিশ অ্যাওয়ার্ডস ২০১৯’ অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে স্টাইলিশ কাপলের পুরস্কার পান শাহরুখ খান ও গৌরী খান। মঞ্চে পুরস্কার নিতে এসে গৌরী খান জানান, যদি কোনো পার্টিতে তাঁদের দুজনের একসঙ্গে যাওয়ার কথা থাকলে তিনি ২০ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যান। কিন্তু সেখানে শাহরুখের…
