Author: নিউজ অফবিট
"নিউজ অফবিট" (News Offbeat) হলো এই পোর্টালের মূল সম্পাদকীয় বিভাগ, যা একদল অভিজ্ঞ সাংবাদিক, গবেষক ও কন্টেন্ট ক্রিয়েটরের সমন্বয়ে গঠিত। আমাদের প্রধান লক্ষ্য হলো পাঠকদের কাছে নির্ভুল, যাচাইকৃত এবং ইতিবাচক সংবাদ পৌঁছে দেওয়া। গতানুগতিক ধারার বাইরে গিয়ে 'খবরের স্বাদবদল' করার যে অঙ্গীকার নিয়ে আমাদের পথচলা, এই প্রোফাইলটি সেই দর্শনেরই প্রতিফলন।এখানে প্রকাশিত প্রতিটি প্রতিবেদন গভীর অনুসন্ধান এবং নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়। আমাদের সম্পাদকীয় টিম কঠোরভাবে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে, যাতে প্রতিটি পাঠক তথ্যসমৃদ্ধ ও মানসম্মত কন্টেন্ট উপহার পান। দেশ-বিদেশের অফবিট খবর থেকে শুরু করে জীবনমুখী প্রতিটি গল্পে সত্যনিষ্ঠা বজায় রাখাই আমাদের মূল অগ্রাধিকার।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: ৬৪ তম (ভিমল এলাইচি) ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০১৯ ঘোষিত হল। কে কোন পুরস্কার পেলেন দেখে নিন যোগ্যতা পুরস্কার- শ্রেষ্ঠ চলচ্চিত্র (জনপ্রিয়): ‘রাজি’ শ্রেষ্ঠ পরিচালক: ‘রাজি’র জন্য মেঘনা গুলজার নাম ভূমিকায় (পুরুষ) শ্রেষ্ঠ অভিনেতা: ‘সঞ্জু’ র জন্য রণবীর কাপুর নাম ভূমিকায় (মহিলা) শ্রেষ্ঠ অভিনেত্রী: ‘রাজি’র জন্য আলিয়া ভাট সহায়ক ভূমিকায় (পুরুষ) শ্রেষ্ঠ অভিনেতা: গাজরাজ রাও (বাদাই হো) এবং ভিকি কউশাল (সঞ্জু) সহায়ক ভূমিকায় (মহিলা) শ্রেষ্ঠ অভিনেত্রী: ‘বধাই হো’ জন্য সুরেখা শিখরি শ্রেষ্ঠ সঙ্গীত অ্যালবাম: সঞ্জয় লীলা বনশালী (পদ্মাভাত) সেরা গীতিকার: ইয়ে বতন-এর জন্য গুলজার (রাজি) সেরা প্লেব্যাক সিঙ্গার (পুরুষ): ইয়ে বতন-এর জন্য অরিজিৎ সিং (রাজি) সেরা প্লেব্যাক সিঙ্গার…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: গরম বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে বিদ্যুতের বিলও। বাড়তি টাকা মেটাতে নাজেহাল মধ্যবিত্ত। এখানে রইলো কিছু কৌশল যা দিয়ে আপনি ফ্রিজ ব্যবহার করেও বিদ্যুৎ বিলে কিছুটা সাশ্রয় করতে পারবেন। প্রথমত: ফ্রিজ অন থাকলে কখনোই খালি রাখবেন না। কারণ ফাঁকা জায়গা থাকলে তাপমাত্রা ধরে রাখার ক্ষমতা কমে যাবে। তাই যতটা সম্ভব ভর্তি রাখুন। দ্বিতীয়তঃ ফ্রিজে পর্যাপ্ত খাবার ও শাকসবজি না থাকলে কিছু ধাতব পাত্র রাখুন। যেমন কাঁসা বা পিতলের বাটি, গ্লাস। প্রয়োজন হলে পাত্রে জল ভরে রাখতে পারেন এতে লোডশেডিং হলেও ফ্রিজ বেশ কিছুক্ষণ ঠান্ডা থাকবে। তৃতীয়ত: গরমের সময় ঝড়-বৃষ্টি সহ নানান কারণে পাওয়ার কাট-এর সমস্যা লেগেই থাকে।…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: খাওয়ার পর দ্রুত হজমের জন্য পান অনেকেরই পছন্দের। সেই আদিম যুগ থেকে। পুজো আর্চা শুভ কাজে আমরা পানের ব্যবহার প্রচলিত। কিন্তু আপনি কি জানেন এই পান পাতায় আপনার রূপচর্চার কাজে লাগতে পারে। আর আপনি যদি চুল পড়ার সমস্যায় জেরবার হন তাহলে সুসংবাদ। ব্যবহার পদ্ধতি: কয়েকটি পান পাতা নিয়ে বেটে নিন। এর সঙ্গে নারকেল তেল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট চুলের গোড়ায় ঘষে ঘষে লাগিয়ে ফেলুন। ভালোভাবে শুকিয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তবে রোদে শুকাবেন না। দরকার হলে ফ্যান চালিয়ে নিন। এক থেকে দু ঘন্টা পর মাথা ভালোভাবে শুকিয়ে গেলে প্রথমে ঠান্ডা জল দিয়ে ধুয়ে…
সময় বদলায়। বদলাবেই। নিয়নের আলো ফিকে হয়ে এলইডি’র উজ্জলতায়। স্মার্টফোন মাপে রক্তচাপ। মুহূর্তগুলো বন্দি আজ আঙুলের ছোঁয়ায়। তবু ছুটির দিনে ক্লান্ত দুপুরে ভাতঘুম মন। শিরিষ গাছের দীর্ঘ ছায়া আড়মোড়া ভাঙে তপ্ত ছাদে। আর মন কেমন করা রবিবার দুপুরে মজে থাকে ‘রোদ্দুরের কথকতা’। কলমে-দেবব্রত বন্দ্যোপাধ্যায়। আবীর ছড়িয়ে দাও আকাশে। সেই রঙ লাগুক গায়ে। পূর্ণচাঁদের মুগ্ধ মায়া ভরে দিক অন্তরতর অন্ধকার। জীবনের গায়ে লাগুক সুবাতাস। জীর্ণ ক্লান্ত দেহকে সাজিয়ে নাও আগামীর প্রতিশ্রুতিতে। পরিস্রুত জল আর সংরক্ষিত বনাঞ্চলকে সঙ্গে রাখো। যন্ত্রণাকে পরিবর্তিত করো প্রাপ্তিতে। প্রতিদিন সাপলুডো খেলা চলে। ভাবি জিতছি আমি, আসলে মহাকাল। তুমুল বর্ণবিপর্যয় শেষে প্রারব্ধের ক্ষয়। বাড়িঘর পয়ঃপ্রনালী রাস্তাঘাট সব রঙিন। ফানুস…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: দোল পেরিয়েছে। তবুও রেশ রয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওয়ালে ওয়ালে ঘুরছে দোলের নানা ছবি ও ভিডিও। কিছু কিছু ক্ষেত্রে তা বিরক্তির কারণ অবশ্যই। তবু এমন কিছু ক্রিয়েটিভ আইডিয়া রয়েছে যা দেখে মুগ্ধ হতে হয়। এখানে রইল এমনই একটি ভিডিও। Easy & Beautiful Rangoli Designs For Beginners Easy and beautiful rangoli designs for beginners. 🤩 Posted by 5-Minute Crafts on Thursday, 21 March 2019
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: মডেলিং শুরু ১৪ বছর বয়সে। এখন সদ্য ২৩ পেরিয়েছেন। তাঁর বার্ষিক আয় ১৬১ কোটিরও বেশি। ফোর্বসের তালিকা অনুযায়ী এটাই চলতি বছরের মডেলিংয়ে সবচেয়ে বেশি আয়। আর সবথেকে বেশি উপার্জনকারী মডেলের শিরোপা জিতে নিয়েছেন ৫ ফুট সাড়ে দশ ইঞ্চি উচ্চতার আমেরিকান মডেল কেন্ডল জেনার। ২০১৭ সালের জুন থেকে ২০১৮-র জুন, পর্যন্ত তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে ২২.৫ মিলিয়ন ডলার। যা মডেলিংয়ে সবচেয়ে বেশি আয়। তবে এটাই প্রথমবার নয়। আগেও সবথেকে বেশি উপার্জনকারী মডেলের খেতাব জিতেছেন তিনি। উইকিপিডিয়া বলছে, তাঁর জন্ম ৩ নভেম্বর, ১৯৯৫। জন্মেছিলেন ক্যালিফনিয়ার লস অ্যাঞ্জেলস শহরে। মাত্র ১৪ বছর বয়সে ২০০৯ সালে গ্ল্যামারওয়ার্ল্ডে পা রাখেন…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ দোল এসেছে। কৃষ্ণচূড়ার পাতার ফাঁকে লুকোচুরি খেলছে পূর্ণিমার চাঁদ। আর হাইওয়ের ডিভাইডারে লুটোপুটি খাচ্ছে রঙিন জ্যোৎস্না। আর ফাগুনি পূর্ণিমা রাতে নাছোড়বান্দা মজেছে সুরের নেশায়। এগানে রইল দোলে মাতাল হওয়ার দশ গান। পুরনো তবু আজও পাগল হতে হয়। (1) রং দারুঙ্গি (2) রং বরসে – সিলসিলা (3) হোরি খেলে রঘুবীরা- বাগবান (4) হোলি কে দিন দিল খিল যাতে হ্যায় – শোলে (5) বলম পিচকারি – ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি (6) ডু মি এ ফেভার লেটস প্লে হোলি – ওয়াক্ত (7) অঙ্গ সে অঙ্গ লাগানা – ডর (8) আজ না ছোড়েঙ্গে – কটি পতঙ্গ (9) খেলবহোলিরংদেবনা-একান্ত আপন (10) খেলব হোলি তমার সাথে-ক্রিমিনাল
পেঁয়াজ রসুনের ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলুন ডিম পোস্ত। বাড়িতে খুব সহজেই নতুনত্ব স্বাদের এই মেনুটি বানাতে পারেন। বানাতে যা যা লাগবে: চারটে ডিম, সরষের তেল, কালো জিরে আর শুকনো লঙ্কা (ফোরণের জন্য), ৬ চামচ পোস্ত বাটা, ৫ চামচ সরষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা (ঝালটা স্বাদ অনুযায়ী), এক চামচ আদা বাটা, একটা টমেটো, পরিমাণ মতো লবণ ও হলুদ আর অল্প চিনি..। বানাবেন যেভাবে: ডিমগুলি সেদ্ধ করে নিন। সেদ্ধ ডিম লবণ হলুদ মাখিয়ে অল্প আঁচে হালকা ভেজে নিন। গরম কড়াইয়ে সরষের তেল দিন। তেল গরম হলে কালো জিরে শুকনো লঙ্কা ফোরণ দিন। তারপর টমেটো কুচি দিয়ে দিন। অল্প একটু…
রঙচটা প্রাচীরের দেওয়াল ঘেঁষে টুপ করে সন্ধ্যা নামে। হামাগুড়ি দিয়ে অন্ধকার ঢোকে আমাদের বেডরুমে। যৌনতায় মিশে থাকে জীবনের টানাপোড়েন। ক্লাসিফাইড বিজ্ঞাপনে ভরসা খুঁজতে থাকে মধ্যবিত্ত মন। চৌকাঠের চিহ্ন রেখে যায় বদলে যাওয়া সময়, আর না বদলানো কিছু মানসিকতা দরজায় খিল দিয়ে দিনবদলের স্বপ্ন দেখে। প্রতি বুধবার সন্ধ্যায় এই আবছা আলো আঁধারিতে জমে থাক ‘জীবনের ঘূর্ণিপাক’। লিখছেন প্রাণকৃষ্ণ ঘোষ। রঙ যদি বসন্তের আগমনের সংবাদ নিয়ে হাজির হয়, আবির নিয়ে আসে বসন্তের ভ্যালিডিটি। বসন্তে থাকতে গেলে আবির মাস্ট। আবার অকাল বসন্ত যাপনের জন্য ডাক পড়ে সেই আবিরেরই। আবির আসলে উদ্দামতার পরিচায়ক। উদ্দামতার ব্যপ্তি কোথায় গিয়ে টেনে ধরতে হয় পারস্পরিক পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য, তা আবির খুব ভালো হ্যাণ্ডল করতে পারে। গুরুজনদের পায়ে আবির দেওয়া যেমন শ্রদ্ধা, সম্মান ও সারল্যকে সূচিত করে তেমনই সমবয়সীদের গালে আবির দেওয়া আসলে প্রীতি, সৌহার্দ্য আর সংবেদনশীলতার কথাই বলে। হার্বাল আবির সচেতনতার…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: সেদিন ঝিন্টি বৃষ্টি হয়ে ঝরে পড়েছিল কিনা জানা নেই। তবে এক্স ইক্যুয়ালটু প্রেম ধরে নিয়ে ভালোবাসার অঙ্ক কষতে গিয়েছিলেন অঙ্কের প্রফেসর। সেই সঙ্গে নতুন ফর্মুলাও আবিষ্কার করলেন। ক্লোজনেস – অ্যাট্রাকশন = ফ্রেন্ডশিপ। আর ক্লোজনেস + অ্যাট্রাকশন = রোম্যান্টিক লাভ। বোর্ডে লিখে বোঝালেন সেই অঙ্ক। অনেকটা সেই বীজগণিতের নিয়মের মতো। এরকম রোমান্টিক অঙ্কের শিক্ষক পেয়ে হকচকিয়ে গেলেন ছাত্রীরা। পরে অবশ্য হেসে গড়িয়ে পড়েন তাঁরা। ঘটনাটি রিয়ানার কার্নালের গভর্নমেন্ট কলেজ ফর উইমেন-এর। আর বোর্ডে অঙ্ক কষে ‘লাভ ইকুয়েশন’ শেখালেন ওই কলেজের অঙ্কের অ্যাসিসট্যান্ট প্রফেসর চরণ সিং। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি লাভগুরু বনে গেলেন তিনি। তাঁর কথায় প্রেম…
