Author: নিউজ অফবিট

"নিউজ অফবিট" (News Offbeat) হলো এই পোর্টালের মূল সম্পাদকীয় বিভাগ, যা একদল অভিজ্ঞ সাংবাদিক, গবেষক ও কন্টেন্ট ক্রিয়েটরের সমন্বয়ে গঠিত। আমাদের প্রধান লক্ষ্য হলো পাঠকদের কাছে নির্ভুল, যাচাইকৃত এবং ইতিবাচক সংবাদ পৌঁছে দেওয়া। গতানুগতিক ধারার বাইরে গিয়ে 'খবরের স্বাদবদল' করার যে অঙ্গীকার নিয়ে আমাদের পথচলা, এই প্রোফাইলটি সেই দর্শনেরই প্রতিফলন।এখানে প্রকাশিত প্রতিটি প্রতিবেদন গভীর অনুসন্ধান এবং নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়। আমাদের সম্পাদকীয় টিম কঠোরভাবে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে, যাতে প্রতিটি পাঠক তথ্যসমৃদ্ধ ও মানসম্মত কন্টেন্ট উপহার পান। দেশ-বিদেশের অফবিট খবর থেকে শুরু করে জীবনমুখী প্রতিটি গল্পে সত্যনিষ্ঠা বজায় রাখাই আমাদের মূল অগ্রাধিকার।

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: রত্নের জোরে ভাগ্যের চাকা ঘোরে। এ বিশ্বাস অনেকেরই। জ্যোতিষ মতে, সঠিক রত্ন ধারণ করতে পারলে জীবনে সুফল মিলবেই। তবে তার জন‍্য হতে হবে আসল রত্ন। কিন্তু আসল রত্ন চিনে নেওয়াই মুশকিল। অনেকেই হয়তো জ্যোতিষীর পরামর্শ মেনে মুক্ত, প্রবাল, চুনি, পান্না, পোখরাজ ধারণ করেছেন। কিন্তু আপনার আংটিতে বা বাজুতে যে রত্নটি রয়েছে সেটি আসল তো? চিনে নিন সহজেই। ১) চিনে নিন আসল মুক্তো- একটি মুক্তো নিয়ে কাঠের ওপর ফেলুন। যদি ধাতব শব্দ হয় তাহলে জানবেন মুক্তোটি আসল। ২) চিনে নিন আসল প্রবাল- কিছুটা তুলো নিন। এরপর ওর ভিতরে লাল প্রবাল রেখে রোদের মধ্যে রেখে দিন। 3-4 ঘণ্টা…

Read More

রঙচটা প্রাচীরের দেওয়াল ঘেঁষে টুপ করে সন্ধ্যা নামে। হামাগুড়ি দিয়ে অন্ধকার ঢোকে আমাদের বেডরুমে। যৌনতায় মিশে থাকে জীবনের টানাপোড়েন। ক্লাসিফাইড বিজ্ঞাপনে ভরসা খুঁজতে থাকে মধ্যবিত্ত মন। চৌকাঠের চিহ্ন রেখে যায় বদলে যাওয়া সময়, আর না বদলানো কিছু মানসিকতা দরজায় খিল দিয়ে দিনবদলের স্বপ্ন দেখে। প্রতি বুধবার সন্ধ্যায় এই আবছা আলো আঁধারিতে জমে থাক ‘জীবনের ঘূর্ণিপাক’। লিখছেন প্রাণকৃষ্ণ ঘোষ। শীতের পিঠে রোদ মেখে বসন্ত আসে। পাতাবাহারের পাতায় সবুজ জেগে ওঠে নতুন দিগন্ত খুলে দেবে বলে। প্রাপ্তমনস্ক দুজন মানুষ একসঙ্গে কিছুটা সময় হেঁটে গেলে রাস্তাজুড়ে যে সখ্য জমে তা খানিকটা মানসিক বসন্তের মতোই উদার। হলুদ পলাশের মতো শীতঘুমের নিষ্ফলা দ্রাব্যতা পেরিয়ে, এনে দেয় ময়শ্চারাইজড আবহ। রঙবিহীন ক্যানভাসে…

Read More

সময় বদলায়। বদলাবেই। নিয়নের আলো ফিকে হয়ে এলইডি’র উজ্জলতায়। স্মার্টফোন মাপে রক্তচাপ। মুহূর্তগুলো বন্দি আজ আঙুলের ছোঁয়ায়। তবু ছুটির দিনে ক্লান্ত দুপুরে ভাতঘুম মন। শিরিষ গাছের দীর্ঘ ছায়া আড়মোড়া ভাঙে তপ্ত ছাদে। আর মন কেমন করা রবিবার দুপুরে মজে থাকে ‘রোদ্দুরের কথকতা’। কলমে-দেবব্রত বন্দ্যোপাধ্যায়। ‘কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, চিটেগুড় কিসে দেয় সাবান না পটকা’ এই প্রশ্ন আমারও হয়। বহু প্রশ্নের কোনো উত্তর নেই। কিছুই সমাধান হয় না। না হোকগে। কে মাথার দিব্যি দিয়েছে। কিন্তু এই যে দুমদাম লোক বেঘোরে মরে যাচ্ছে এর তো একটা বিহিত হওয়া দরকার। কোনো কারণ ছাড়াই। উদ্দেশ্যবিহীন। ভগবান বললেন ‘আমি লোকক্ষয়কারী কাল। অর্জুন তুমি…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। আজকের দিনে জেনে নিন বিভিন্ন ভাষায় নারীকে কী কী নামে ডাকা হয়। বাংলা- নারী, মহিলা, মানবী, রমণী। হিন্দি- মহিলা সংস্কৃত- রমণী নেপালি- মহিলআ পাঞ্জাবি- অউরত তামিল- পিয়েন তেলেগু- মহির(ল)আ মালায়ালম- স্ত্রী গুজরাতি- স্ত্রী আরবি- অ্যানিসাও, ইম্রায়া’য় ইংরেজি- Woman, Female, lady, girl. ফ্রেঞ্চ- ফ্যম্ম ইতালিয়ান- দোননা লাতিন- ফেমিনা, মুলিয়া(র) জাপানিস- জোসেএ রাশিয়ান- জেন্সেইনা স্প্যানিশ- মুখে(য়)র তুর্কি- খুদউন চাইনিজ- নুরেইন গ্রিক- থি(জ)নএকা ডাচ- ফ্রারাউ

Read More

অদ্রিজা মণ্ডল: নারী দিবসের কথা উঠলেই এখন উঠে আসে একটা বিতর্ক- এখনো এই বিশেষ দিনটা পালনের প্রয়োজনীয়তা আদৌ আছে কি না। অনেক নারীই আবার বলেন, বছরের এই একটা দিনই কি শুধু মেয়েদের জন্য! যাবতীয় বিতর্ক দূরে সরিয়ে ইতিহাসের পাতা থেকে হাঁটতে শুরু করে সংক্ষিপ্ত আত্মসমীক্ষা করা যাক… ‘নারী হয়ে কেউ জন্মায় না, বরং নারী হয়ে ওঠে’- লিখেছিলেন সিমোন দ্য বোভোয়া। সত্যিই তো, মেয়ে একটু বড় হতেই আজও অনেক পরিবারে তাকে বেঁধে বেঁধে রাখার একটা প্রয়াস শুরু হয়ে যায়। তবু সুপ্রাচীন কাল থেকেই অবদমনের অনেক চেষ্টাই ব্যর্থ করে দিয়েছে হার-না-মানা মেয়ে, মহিলা আর মায়েরা। সেই ১৯১০ সাল থেকে যে দিনটা ‘নারী…

Read More

শম্পা গুহ ভট্টাচার্য্য: বাড়ির সামনের মাঠে বাবার হাত ধরে আদুল গায়ে ‘চলি চলি পা পা’ শিখেছে মেয়েটা। সেই শুরু। তারপর প্রতিবেশী ছোট্ট দুষ্টু বন্ধুর সাথে মাঠ জুড়ে ছুটোছুটি। মাঠের মধ্যেই এক্কা দোক্কা। ফ্রকের আঁচলে লুকিয়ে তেঁতুলমাখা নিয়ে গিয়ে মাঠের কোণায় তার সাথে ভাগ করা। কখনও বা ভাগাভাগি নিয়ে ঝগড়া গড়িয়ে মারামারির সূত্রপাত। বৃষ্টির বিকেলে দুজনের ইচ্ছে করে কাকভেজা হওয়া আর বাড়ি ফিরে মায়ের ধমকে কাকতাড়ুয়ার মতো মুখ করে চুপ করে যাওয়া। তারপরও মা’র চাপড়। সপাটে। পরদিন সকালে স্কুলে যেতে যেতে মায়ের হাতের জোর নিয়ে জোরকদম আলোচনা। ফেরার পথে টিফিনের বেঁচে যাওয়া আধখাওয়া পেয়ারা দুজনে ভাগ করে খাওয়া। তারপর একদিন ফ্রকগুলো…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: দেশভক্তির নতুন নমুনা এখন গোঁফের স্টাইলে। ‘অভিনন্দন কাট’-এ মজেছে দেশবাসী। ভারতের তরুণ থেকে মধ্যবয়স্ক সবার কাছে এটাই এখন নয়া ট্রেন্ড’। পাকিস্তানের মাটিতে মিগ বিমান ভেঙে শিরোনামে আসা ভারতের এয়ার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। বিজ্ঞাপন থেকে আর্ট- তাঁর টিআরপি এখন তুঙ্গে। তার গোঁফের স্টাইলে মুগ্ধ দেশবাসী। আর এই স্টাইলের নামই ‘অভিনন্দন কাট’। গোটা দেশেই এখন এই ধরনের গোঁফ রাখার হিড়িক পড়েছে। এই হিড়িকে একধাপ এগিয়ে রইলেন বেঙ্গালুরুর হেয়ার ড্রেসার নারেশ ঠাকুর। তিনি সাহসী কমান্ডারকে সম্মান জানানোর জন্য প্রায় ৬৫০ জনকে এই স্টাইলের গোঁফ কেটে দিলেন। তাও আবার সম্পূর্ণ ফ্রিতে। বেঙ্গালুরুর ‘নারেশ হেয়ার সেলুন অ্যান্ড স্পা’ এর মালিক…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: শিক্ষিত বেকার যুবক যুবতীদের ১ লক্ষ টাকা করে দেবে রাজ্য সরকার। লোকসভা ভোটের আগে এমনই চমকপ্রদ ঘোষণা করলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী সবার এখন দরাজ হস্ত। লোকসভা ভোট যত এগিয়ে আসছে বিভিন্ন রাজ্য সরকারের তরফ থেকে একের পর এক চমকদারি ঘোষণা বাড়ছে। রাজ্যের শ্রী-র তালিকায় নতুন সংযোজন ‘যুবশ্রী অর্পণ’। রাজ্যের বিভিন্ন আইটিআই এবং পলিটেকনিক থেকে পাস করা যুবক-যুবতীরা এই প্রকল্পের আওতায় পড়বেন। যাঁরা ব্যবসা করে স্বাবলম্বী হতে চাইছেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। এটি যুবশ্রীর দ্বিতীয় প্রকল্প। মোট ৫০ হাজার বেকার যুবক যুবতীকে এই সুবিধা দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: মাঝে শুধু একটা মাস। তারপরই বিয়ের ভরা মরশুম। তেমনি বিবাহ উদযাপনের দিন -বিবাহ বার্ষিকী। প্রত্যেকেই চান বিশেষ এই দিনে ভালবাসার মানুষকে বিশেষ কিছু উপহার দিতে। কিন্তু মধ্যবিত্ত জীবনের দুই বড় সমস্যা- টাকা আর সময়। তাই ইচ্ছে থাকলেও ইচ্ছে পূরণ হয় না। এখানে রইল আপনার প্রিয়তম বা প্রিয়তমাকে চমকে দেওয়ার চমৎকার ৫ আইডিয়া। ‌(1) এই বিশেষ দিনটির কথা আপনি বেমালুম ভুলে যাওয়ার ভান করুন। সঙ্গী বা সঙ্গিনীর দেওয়া ছোটখাট আকার-ইঙ্গিত গ্রাহ্য করবেন না। এতে দেখবেন উনি রেগে লাল। উত্তাপ যখন চরমে পৌঁছাবে তখনই তাঁর সামনে একগুচ্ছ গোলাপ নিয়ে এসআরকে স্টাইলে হাঁটু মুড়ে বসে বলুন সেই ‘থ্রী ম্যাজিক্যাল…

Read More

নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: হঠাৎ হঠাৎ মুখ ভার আকাশের। নিম্নচাপের জেরে দুদিন ঠান্ডা আবার গরম। আবহাওয়ার এই খামখেয়ালি মনোভাবে শরীরের অস্বস্তি বাড়ছে। সর্দি, কাশি, জ্বর জ্বর ভাব, মাথা ব্যথা। এই পরিস্থিতিতে সুস্থ থাকার জন্য চিকিৎসকের কিছু জরুরী পরামর্শ। ১) দিনের বেলায় গরম থাকলেও সন্ধ্যে এবং সকালের দিকে তাপমাত্রা কিন্তু কমই থাকছে। চিকিৎসকরা জানাচ্ছেন, খুব সকালের দিকে বা সন্ধ্যের পর বাইরে বের হতে হলে অবশ্যই অল্প শীতের পোশাক ব্যবহার করুন। বাইকে যাতায়াত করলে অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। এতে যেমন নিরাপত্তা বজায় থাকবে তেমনি ঠান্ডা লাগার হাত থেকে রক্ষা পাবেন। ২) চিকিৎসকরা জানাচ্ছেন, যাদের ঠান্ডা লাগার ধাত আছে তাঁরা রাতে শোয়ার সময়…

Read More