Author: নিউজ অফবিট
"নিউজ অফবিট" (News Offbeat) হলো এই পোর্টালের মূল সম্পাদকীয় বিভাগ, যা একদল অভিজ্ঞ সাংবাদিক, গবেষক ও কন্টেন্ট ক্রিয়েটরের সমন্বয়ে গঠিত। আমাদের প্রধান লক্ষ্য হলো পাঠকদের কাছে নির্ভুল, যাচাইকৃত এবং ইতিবাচক সংবাদ পৌঁছে দেওয়া। গতানুগতিক ধারার বাইরে গিয়ে 'খবরের স্বাদবদল' করার যে অঙ্গীকার নিয়ে আমাদের পথচলা, এই প্রোফাইলটি সেই দর্শনেরই প্রতিফলন।এখানে প্রকাশিত প্রতিটি প্রতিবেদন গভীর অনুসন্ধান এবং নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়। আমাদের সম্পাদকীয় টিম কঠোরভাবে সাংবাদিকতার নীতিমালা অনুসরণ করে, যাতে প্রতিটি পাঠক তথ্যসমৃদ্ধ ও মানসম্মত কন্টেন্ট উপহার পান। দেশ-বিদেশের অফবিট খবর থেকে শুরু করে জীবনমুখী প্রতিটি গল্পে সত্যনিষ্ঠা বজায় রাখাই আমাদের মূল অগ্রাধিকার।
রঙচটা প্রাচীরের দেওয়াল ঘেঁষে টুপ করে সন্ধ্যা নামে। হামাগুড়ি দিয়ে অন্ধকারে ঢোকে আমাদের বেডরুমে। যৌনতায় মিশে থাকে জীবনের টানাপোড়েন। ক্লাসিফাইড বিজ্ঞাপনে ভরসা খুঁজতে থাকে মধ্যবিত্ত মন। চৌকাঠের চিহ্ন রেখে যায় বদলে যাওয়া সময়, আর না বদলানো কিছু মানসিকতা দরজায় খিল দিয়ে দিনবদলের স্বপ্ন দেখে। প্রতি বুধবার সন্ধ্যায় এই আবছা আলো আঁধারিতে জমে থাক ‘জীবনের ঘূর্ণিপাক’। লিখছেন প্রাণকৃষ্ণ ঘোষ। মধ্যবিত্তের স্নানঘরে বাথটব থাকে না, মার্বেলে ছোপ থাকে। মধ্যবিত্তের স্নানঘরে গিজার থাকে না, হরেককিশিমের শ্যাম্পু থাকে। একটা কাপড়কাচা সাবানকে মাঝ বরাবর কাটা অবস্থায় একটা ঢাকা না থাকা সাবানকেসের মধ্যে আবিষ্কার করা যায় যে জায়গায় সেটা মধ্যবিত্তের স্নানঘর। ওখানে ফেস ওয়াশের টিউবের মুখটা…
কথায় বলে মাছে ভাতে বাঙালি। সেই মাছ যদি ইলিশ হয় তাহলে তো কথাই নেই। ইলিশ ভাপা তো সবাই খেয়ে থাকবেন, চিংড়ি ভাপাও হয়তো খেয়েছেন, কিন্তু কাতলা ভাপা কি খেয়েছেন…? খুব সহজেই বানিয়ে ফেলুন এই রেসিপিটি। আর টেস্ট অসাধারণ…। বানানোর জন্য যা যা লাগবে: ৬ পিস কাতলা মাছ, লবণ, হলুদ, সরষে বাটা ৭ চামচ, পোস্ত বাটা ৬ চামচ, কাঁচালঙ্কা বাটা স্বাদ অনুযায়ী, গোটা কাঁচা লঙ্কা ৫-৬টা, সরষের তেল..। বানাবেন যেভাবে: প্রথমে মাছ থেকে ভালোভাবে আঁশ পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিন। তারপর তার মধ্যে একে একে পোস্ত বাটা, সরষে বাটা, কাঁচালঙ্কা বাটা মিশিয়ে নিন। স্বাদ অনুযায়ী লবণ মাখিয়ে নিন। (লবণের পরিমাণ টা দু’জায়গায়…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: হয়তো ভালোবেসেই বিয়ে করছেন আপনারা। একদিন আপনার কাছে মন, প্রাণ, সবকিছু উজার করে দিয়েছিলেন আপনার স্ত্রী। কিন্তু সাংসারিক নানা ঝামেলা আর অফিসের কাজের চাপের মাঝে সেই মনের হদিশ কি আপনি রাখেন? তাঁকে খুশি করার চেষ্টা করেন? মনস্তত্ত্ব বলছে সব সময় দামি উপহার দিলেই কিন্তু মেয়েদের মন জয় করা যায় না। বরং ছোটখাটো কিছু অভ্যাস আর কাজের দ্বারা জিতে নিতে পারেন স্ত্রীর ভালোবাসা। (1) হয়তো রোজই আপনার স্ত্রী আপনার জন্য খাবার বা টিফিন বানান। তাই মাঝেমধ্যেই ছুটির দিনে বাজার সেরে রান্নার দায়িত্ব নিয়ে নিন আপনিই। পরিপাটি করে সব কিছু না করতে পারলেও আপনার হাতের রান্না পেয়ে অর্ধাঙ্গিনী…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: ইউরিয়া তৈরীর জন্য দেশবাসীকে মূত্র সংগ্রহ করতে বললেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। মন্ত্রীর ভাবনা সারা ভারতের মানুষ যদি মূত্র জমিয়ে রাখে তাহলে দেশবাসীকে আর ইউরিয়া সার আমদানি করতে হবে না। নাগপুরে মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র ইনোভেশন পুরস্কার অনুষ্ঠানে গিয়েছিলেন মন্ত্রী। সেখানেই তিনি তাঁর এই ভাবনার কথা জানান। জৈব জ্বালানি প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে মন্ত্রী জানান, মানুষের মূত্র জৈব জ্বালানির জন্য খুবই উপযোগী। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যামোনিয়াম সালফেট, নাইট্রোজেন ও ইউরিয়া রয়েছে। তাই এটা ফসলের জন্য খুব উপযোগী। তাই সারা দেশের মূত্র যদি রিসাইকেলিং এর মাধ্যমে ব্যবহার করা যায় সেটা হবে আমাদের জন্য এক যুগান্তকারী আবিষ্কার। মন্ত্রী…
আজ মহাশিবরাত্রি। হিন্দুধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবতা ‘শিবের মহা রাত্রি’। ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে আমরা মহাশিবরাত্রি পালন করি। অগণিত ভক্ত এই দিন শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পুজো করে থাকে। কিন্তু আপনি কি আপনার আরাধ্য এই দেবতার ব্যাপারে বিস্তারিত জানেন? না জানা থাকলে জেনে নিন। ১) অবিবাহিত মেয়েরা বলে, শিবের মতো স্বামী চাই। কিন্তু শিব কিসের দেবতা? আমরা জানি, কুবের অর্থের দেবতা। সরস্বতী বিদ্যার দেবী। তাহলে মহাদেব কিসের ঠাকুর? আসলে দেবাদিদেব হলেন জ্ঞাণের দেবতা। সরস্বতীর আরাধনা করি বিদ্যা-বুদ্ধির জন্য। কিন্তু জ্ঞাণী হতে গেলে আপনাকে শিবের উপাসক হতে হবে। তাই শিবের মতো স্বামীর প্রার্থনা মানে আপনি জ্ঞাণী স্বামী চাইছেন। …
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: আজ সারাদিন উপবাস। তারপর রাতে শিবের মাথায় জল ঢেলে শিবরাত্রি পালন করবেন আপনি। কিন্তু আপনি হয়তো জানেন না, বছরের প্রতি মাসেই আসে শিবরাত্রি। প্রতি কৃষ্ণপক্ষের ১৪তম রাত হল শিবরাত্রি। আর মাঘ মাসের কৃষ্ণ পক্ষের এই ১৪তম রাতে পালন করা হয় মহাশিবরাত্রি। পুরান মতে, বছরের সবথেকে অন্ধকারময় এই রাত হল মহাদেবের সবথেকে পছন্দের রাত। হিন্দু পুরাণ অনুসারে, এই রাতেই শিব সৃষ্টি, স্থিতি, ও প্রলয়ের মহা তান্ডব নৃত্য করেছিলেন। আবার অনেকে বলেন, এই রাতেই পার্বতীকে বিয়ে করেছিলেন মহেশ্বর। যার অর্থ হলো এই নিশিতে মিলন হয়েছিল শিব ও শক্তির। অর্থাৎ পুরুষ ও আদিশক্তি বা পরাপ্রকৃতির মিলন। এই শিবচতুর্দশী রাতেই…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: আজ শিবরাত্রি। শিবকে সন্তুষ্ট করার জন্য সারাদিন উপবাস। তারপর ধর্মীয় আচার মেনে মহাদেবের মাথায় জল ঢালবেন। কিন্তু আপনি কি জানেন শিবরাত্রি প্রচলন কিভাবে হয়? ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহা শিবরাত্রি। এই শিবরাত্রির মাহাত্ম্য নিয়ে স্কন্ধ, লিঙ্গ ও পদ্মপুরাণে অনেক কথা বলা হয়েছে। প্রচলিত আছে নানা পৌরাণিক গল্প। শিবপুরাণের তথ্য অনুযায়ী, অতি প্রাচীনকালে কাশীধামে এক নিষ্ঠুর ব্যাধ বাস করত। সে একদিন শিকারে বের হয়ে জঙ্গলে পথ হারিয়ে ফেলে। সারা দিন অনাহারে ক্লান্ত হয়ে পড়ে। রাত নেমে আসে। হিংস্র জন্তুর ভয় সে আশ্রয় নেয় একটি গাছের উপর। কোন শিকার না পেয়ে হতাশ হয়ে খিদের জ্বালায়…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: কাজের চাপ মানুষকে অনেক কিছু ভুলিয়ে দেয়। মলিন হয়ে আসে ভালোলাগা, ভালোবাসা, কাছে পাওয়ার মুহূর্তগুলো। সঙ্গীকে সময় দিতে না পারাটাও অভ্যাস হয়ে দাঁড়ায়। নিজের অজান্তেই সম্পর্কে কখন মরচে চলে আসে বুঝতে পারি না। এক ছাদের নিচে থেকেও রেল লাইনের সমান্তরাল রেখার মতো বয়ে চলে দুজনের জীবনধারা। অথচ দুজন দুজনকে আলাদা করে সময় দেওয়ার মতো সময়ও হাতে থাকে না। আবার বাইরে ঘুরতে যাওয়ার মতো ফুরসৎ বা টাকা মধ্যবিত্তের জীবনে সব সময় থাকে না। কিন্তু দৈনন্দিন জীবনে সাধারণ কয়েকটি কাজের মাধ্যমেই নজর কাড়তে পারেন আপনার ভালবাসার মানুষের। ফিরিয়ে আনতে পারেন সম্পর্কের উষ্ণতা। (1) আপনি যদি লিখতে পারেন তো…
সময় বদলায়। বদলাবেই। নিয়নের আলো ফিকে হয়ে এলইডি’র উজ্জলতায়। স্মার্টফোন মাপে রক্তচাপ। মুহূর্তগুলো বন্দি আজ আঙুলের ছোঁয়ায়। তবু ছুটির দিনে ক্লান্ত দুপুরে ভাতঘুম মন। শিরিষ গাছের দীর্ঘ ছায়া আড়মোড়া ভাঙে তপ্ত ছাদে। আর মন কেমন করা রবিবার দুপুরে মজে থাকে ‘রোদ্দুরের কথকতা’। কলমে-দেবব্রত বন্দ্যোপাধ্যায়। আমাদের চারদিকে ঘোরলাগা হাওয়া। অনন্তের পথযাত্রী ভক্তদল যেরকম নিবেদিত প্রাণ লক্ষ্যে অবিচল। সেই রকম আমাদের অবস্থা। অনন্যমনা মুখে বৈরাগ্যের ছবি। ভিতরে মধুলোভী প্রাণ সর্বদা করে আনচান। কেন এসেছি কোন দিকে যাচ্ছি, কি বা কাজ কিছুই জানা নেই। দৃষ্টির মধ্যে একটা ডিমে তা দেওয়া ভাব। কোনো এক নৈঃশব্দ্যকে ছুঁতে গিয়ে ঝমঝমে আলোকবৃত্তের মধ্যে ঢুকে পড়েছি। আমাদের তকতকে…
নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ সীমান্তে উত্তেজনার পারদ চরমে। ভারত-পাক সংঘাতের জেরে কাশ্মীরের পরিস্থিতি সন্তোষজনক নয়। যার জেরে মুখ থুবড়ে পড়ছে ভূস্বর্গের পর্যটন ব্যবস্থা। গত কয়েক সপ্তাহে প্রবল ধাক্কা খেয়েছে পর্যটন ব্যবসার সঙে যুক্ত কাশ্মীরের মানুষজন। তাঁদের আয় এখন শূন্যে গিয়ে ঠেকেছে। এই পরিস্থিতিতে অভিনব উপায় বাতলালেন হোটেল মালিকেরা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ, সমস্যার সুরাহার ফেসবুক পোস্টের মাধ্যমে কাইজার নামে একটি হোটেল কর্তৃপক্ষ, প্রত্যেককে ফ্রিতে কাশ্মীরে ঘোরার জন্য আবেদন জানিয়েছে। সম্প্রতি ‘কান্ট্রিসাইড কাশ্মীর ট্যুর এন্ড ট্রাভেলস’ নামে একটি ফেসবুক পেজে এই পোস্ট করা হয়েছে। পোস্টের বার্তা, যতদিন না পর্যন্ত উপত্যকার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, ততদিন কাইজার হোটেল কর্তৃপক্ষ পর্যটকদের বিনামূল্যে হোটেলের ঘর…
