Author: নিউজ অফবিট
অস্কার মঞ্চে অন্যতম উপস্থাপক দীপিকা পাডুকোনছবি সৌজন্যে: ইন্সটাগ্রাম নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ চলতি মাসের ১২ তারিখ অর্থাৎ ১২ই মার্চ আন্তর্জাতিক ছবির ক্ষেত্রে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। প্রত্যেক বছরের মতো এই বছরেও ওই দিনে অনুষ্ঠিত হতে চলেছে ৯৫ তম অস্কার একাডেমি পুরস্কার। আর এই অস্কার মঞ্চেই ফের একবার গুরুত্বপূর্ণ মুখ হয়ে ধরা দেবে ভারতবর্ষ। সৌজন্য বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। অন্যান্য অনেক আন্তর্জাতিক ব্যক্তিত্বের সঙ্গে অস্কারের মঞ্চে একজন উপস্থাপক হিসাবে হাজির থাকবেন অভিনেত্রী।দ্য একাডেমি অ্যাওয়ার্ডসের তরফ থেকে সম্প্রতি অস্কার মঞ্চে থাকা সমস্ত উপস্থাপকদের নাম সহ একটি তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকার ছবি নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেছেন দীপিকা নিজেই। তালিকায় তাঁর নাম রয়েছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য…
অডিও অভিধানে জায়গা পেল সাধারণ কথোপকথনে ব্যবহৃত বহু ভারতীয় শব্দ নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ কাজ চলছিল বহুদিন ধরে। কেবল ব্রিটেন কিংবা আমেরিকার ইংরাজি ভাষা ছাড়া পৃথিবীর অন্যান্য দেশের ইংরাজি ভাষা নিয়ে বহু গবেষণা চলে আসছে। এবার সেই গবেষণার হাত ধরেই অক্সফোর্ড অভিধানে জুড়তে চলেছে ৮০০-এরও বেশি ভারতীয় শব্দ। আমাদের সাধারণ দৈনন্দিন কথোপকথনে সেই সব শব্দ আমরা ব্যবহার করি। ‘বাচ্চা’ বা ‘বিন্দাস’ এছাড়াও আরও অনেক ভারতীয় শব্দ সমেত মোট ৮০০টি শব্দ অভিধানে জায়গা করে নিয়েছে। তবে অক্সফোর্ডের লিখিত অভিধানে নয়, শব্দগুলি যুক্ত হয়েছে অক্সফোর্ডের অডিও অভিধানে। অডিও অভিধানে আসার জন্য এইসব শব্দগুলির সঠিক উচ্চারণ এবং অর্থ দুই নির্ভুল ভাবে জানা সম্ভব হবে। আমেরিকা ও…
ঠান্ডা-গরম আবহাওয়ায় নিজের যত্ন নিন নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ বাংলা মাসের হিসাবে ফাল্গুন এলেও এখনও বঙ্গ থেকে সেভাবে বিদায় নেয়নি। তবে শীতের শেষ ঘোষণা হয়েছে বেশকিছু দিন হল। এই সময়ে আবহাওয়া বেশ খামখেয়ালী ব্যবহার করে। সকালে বা দুপুরের দিকে গরম বাড়লেও সন্ধ্যে, রাত বা ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভব করা যায়। কখনও আবার দিনের মধ্যে হালকা ঠান্ডা হাওয়াও বইতে থাকে। আর এই হালকা গরম-ঠান্ডা পরিবেশে খুব সহজেই শরীর অসুস্থতা দেখা যায়। বসন্ত রোগ বা চিকেন পক্স থেকে শুরু করে সাধারণ সর্দি-হাঁচি-কাশির প্রভাব থেকে বাঁচতে সহজ কয়েকটি বিষয়ে নজর রাখুন। যেমন- ১. সহজে ঠান্ডা লাগা আটকাতে হালকা গরম জামা বা শীতের পোশাক ব্যবহার করুন। শীত…
ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এর সম্মান নিউজঅফবিটডিজিটালডেস্কঃ স্বাস্থ্যক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জেনেরিক ওষুধ। এবার সেই জেনেরিক ওষুধ সংক্রান্ত বিষয়ে বিশেষ সম্মান পেল সিকিমের গ্যাংটকে অবস্থিত সিকিম প্রফেশনাল ইউনিভার্সিটি, এসপিইউ (SPU)। এই বিশ্ববিদ্যালয়ের সিকিম প্রফেশনাল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস, এসপিসিওপিএস (SPCOPS) এই সম্মান পেয়েছে। জেনেরিক ওষুধ সম্পর্কে সচেতনতা বাড়াতে নিজেদের কলেজে একটি ক্ষুদ্রতম মানব ক্যাপসুল তৈরী করে ছাত্রছাত্রীরা। গত ৯ই ডিসেম্বর, ২০২২-এ নিজেদের ক্যাম্পাসে এই মানব ক্যাপসুল তৈরি হয়। পরে ৩রা জানুয়ারী, ২০২৩-এ ইন্ডিয়া বুক অফ রেকর্ডেস থেকে স্বীকৃতি অর্জন করে এসপিইউ। সিকিম প্রফেশনাল ইউনিভার্সিটির সিকিম প্রফেশনাল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস-এর প্রায় ৭০ জন ছাত্রছাত্রী এই কাজে যুক্ত ছিলেন। অসামান্য এই…
শীঘ্রই বাজারে নতুন মডেল নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ভারতবর্ষে বাইক প্রেমীদের জন্য সুখবর। কারণ খুব তাড়াতাড়ি দেশের বাজারে আসছে দু-দুটো নতুন মডেলের মোটর সাইকেল। সৌজন্যে ইয়ামাহা (yamaha)। প্রবল জনপ্রিয় এই জাপানি কোম্পানি ভারতের বাজারের জন্য নিয়ে আসছে দুটি নতুন মডেলের মোটর সাইকেল। সব ঠিক থাকলে চলতি বছরের এপ্রিল মাসেই দেশের মাটিতে লঞ্চ হবে মোটরসাইকেল দুটি।এই দুটি নতুন মডেলের নাম দেওয়া হয়েছে এমটি ফিফটিন ভিটু (MT15 V2) এবং টুজিরোটুথ্রি এফজেডএক্স (2023 FZX)। এমটি ফিফটিন ভিটু মডেলটিতে অত্যাধুনিক ধাঁচে বিএসসিক্স দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে। যা ওই সিরিজের অন্যান্য মডেলগুলিতে ছিল না। তাই দামও অন্য মডেলগুলির থেকে সামান্য বাড়তে পারে। এক্ষেত্রে ইঞ্জিনও আপগ্রেড করা হয়েছে।নেকেড স্ট্রিটফাইটারটিতে…
হেনস্থার অভিযোগ আনলেন স্ত্রী নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ নিজের স্ত্রীর উপর অত্যাচার। এবার এমনই অভিযোগে অভিযুক্ত হলেন প্রাক্তন ক্রিকেটার বিনোদ কামলি। বিনোদ কামলি স্ত্রী আন্দ্রিয়া তার সম্পর্কে এমন অভিযোগ এনেছেন। আন্দ্রিয়া জানিয়েছেন মদ্যপ অবস্থায় গার্হস্থ্য হিংসার পরিবেশ তৈরী করেন বিনোদ। সেই সময়েই তাঁকে মারধর, মৌখিক হেনস্থা ও গালাগালি করেছেন প্রাক্তন ক্রিকেটার এমনটাই অভিযোগ স্ত্রী আন্দ্রিয়ার।অবশ্য বিনোদ কাম্বলি এইভাবে শিরোনামে আসা মোটেও কোনো নতুন বিষয় নয়। বিভিন্ন বিষয়ে বারবার সামনে এসেছে তাঁর নাম। তবে এই প্রথমবার স্ত্রীর উপর নির্যাতনের অভিযোগে নাম জড়ালো তাঁর। সম্প্রতি নির্যাতনের শিকার হয়ে মুম্বাই-এর ব্যান্ড্রা থানায় অভিযোগ জানিয়েছেন কাম্বলির স্ত্রী আন্দ্রিয়া।অভিযোগ পেয়েই অবশ্য তদন্তে নেমেছে পুলিশ। সমস্ত অভিযোগ খুঁটিয়ে দেখে…
ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে শুরু রেজিস্ট্রেশন নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ সিইউইটি (CUET) অর্থাৎ কমন এলিজাবিলিটি এন্ট্রান্স টেস্টের কথা সকলেই জানেন। উচ্চমাধ্যমিকের পর দেশের বিভিন্ন কলেজগূলিতে ভর্তির জন্য ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় বসেন। সম্প্রতি সিইউইটি ইউজি (CUET UG)পরীক্ষার রেজিস্ট্রেশনের দিন ঘোষণা করা হয়েছে। ইউজিসি (UGC) ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন অর্থাৎ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন জানিয়েছে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে পারবেন ছাত্রীরা।ন্যাশানাল টেস্টিং এজেন্সি বা এনটিএ (NTA) এই পরীক্ষার রেজিস্ট্রেশন পদ্ধতির দায়িত্ব সামলাবে। মে মাস নাগাদ পরীক্ষা হওয়ার সম্ভাবনা আজে বলে জানা যাচ্ছে। গোটা দেশ জুড়ে প্রায় ১০০০-এরও বেশি পরীক্ষা কেন্দ্রে আসামী, বাংলা, ইংরেজি, গুজরাটি, হিন্দি, কন্নড়, মালায়ালম, মারাঠি, ওড়িশা, পাঞ্জাবি, তামিল, তেলেগু…
জয়সলমিরে চার হাত এক হবে সিদ্ধার্থ-কিয়ারারছবি: ফেসবুকনিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ জোর গুঞ্জন চলছিল বহুদিন ধরে। বলিউড হোক বা খেলার দুনিয়া, একে একে বিয়ে সারছেন বিভিন্ন সেলেব জুটি। এইবার সেই একই পথে হাঁটতে চলেছেন হিন্দি সিনেমার ইন্ডাস্ট্রির জনপ্রিয় জুটি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানী। তাদের সম্পর্কের গল্প বলিউডে নতুন নয়। চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসবেন এই অভিনেতা জুটি, এমন খবরও প্রকাশ্যে ঘুরছিল বেশ কয়েকমাস ধরেই।প্রথম থেকে অবশ্য নিজেদের সম্পর্ক বা বিয়ে কোনো কিছু নিয়েই মুখ খোলেননি সিদ্ধার্ত-কিয়ারা। করণ জোহারের শো কফি উইথ করণ-এর মঞ্চে গত বছর প্রথম বার নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছিলেন এই সেলেব জুটি। তারপর থেকেই দুজনে কবে বিয়ে করছেন সেই…
বাজারে বাড়ছে রঙিন ফুলকপির কদর নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ ফুলকপি- এই শব্দটা শুনলে সবার প্রথমে আমাদের চোখের সামনে যে ছবিটা ভেসে ওঠে তা হল একটা সাদা রঙের সবজি। তাহলে ফুলকপি, তাও আবার রঙিন! ব্যাপারটা কী? ব্যাপার আর কিছুই না। সাদা চিরাচরিত ফুলকপির সঙ্গে ধীরে ধীরে বাজারে প্রচলিত সবজি হিসাবে কদর বাড়ছে বিভিন্ন ধরনের রঙিন ফুলকপির। মূলত হলুদ, সবুজ এমনকী বেগুনি রঙেরও ফুলকপিরও দেখা মিলছে বাজারে। এই ধরনের রঙিন ফুলকপি কী তবে রাসায়নিকের সাহায্য তৈরী? এটা কী স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক? বিশেষজ্ঞরা অবশ্য তেমন কোনো অভিযোগ আনেননি। এই হাইব্রিড সবজি আসলে শরীরের পক্ষে বেশ উপকারি। অ্যান্টোসায়ানিন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতির ফলে এই সবজিক রঙিন। ভিটামিন…
সিওবিএসই-র সদস্যপদ পেল বিওএসএসইনিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ মুকুটে নতুন পালক যোগ করল বোর্ড অফ ওপেন স্কুলিং অ্যান্ড স্কিল এডুকেশন (বিওএসএসই)। সৌজন্যে কাউন্সিল অফ বোর্ড অফ স্কুল এডুকেশন (সিওবিএসই)। ৫ই জানুয়ারি, ২০২৩-এ বিওএসএসই-কে সদস্যপদ প্রদান করল কাউন্সিল অফ বোর্ড অফ স্কুল এডুকেশন (সিওবিএসই)। এই সদস্যপদ প্রাপ্তি ভবিষ্যতে ছাত্রছাত্রীদের জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ সুবিধা দেবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।সিকিম ভিত্তিক এই ওপেন স্কুলিং বোর্ড ছাত্রছাত্রীদের বৃত্তিমূলক বিভিন্ন ধরনের কোর্স প্রদান করবে যা ভবিষ্যতে তাদের দক্ষতা হিসাবে কাজ পেতে বিশেষ উপযোগী হবে। আসলে ভারতের সমস্ত স্কুল, বিভিন্ন বোর্ড এবং বিভিন্ন রাজ্যের শিক্ষামন্ত্রকের সঙ্গে সমন্বয় তৈরী করে কাউন্সিল অফ বোর্ড অফ স্কুল এডুকেশন (সিওবিএসই)। অন্যদিকে…
