Close Menu
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    জনপ্রিয় পোস্ট

    অন্নপূর্ণা ভাণ্ডারে ফের আবেদনের সুযোগ! কবে থেকে শুরু, অপেক্ষমাণ তালিকায় নাম থাকলে কী করবেন?

    দূর্গ জয় কি সহজে হয়?

    ‘গরুর মাংস আমি খায়’ আমার টাকা, আমি খাব! বিস্ফোরক মন্তব্য বিশ্বজিৎ চক্রবর্তীর! এই মন্তব্য ঘিরে কী বলছে নেটিজেনরা?

    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest Threads
    Wednesday, September 9
    Facebook X (Twitter) YouTube Instagram WhatsApp
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    Newsoffbeat.comNewsoffbeat.com
    Home»মিক্স-৪»ইচ্ছে-ডানা»দূর্গ জয় কি সহজে হয়?
    ইচ্ছে-ডানা

    দূর্গ জয় কি সহজে হয়?

    নিউজ অফবিট ডিজিটাল ডেস্কBy নিউজ অফবিট ডিজিটাল ডেস্কSeptember 9, 2026Updated:September 9, 20265 Mins Read
    WhatsApp Facebook Twitter Pinterest Telegram Threads Copy Link
    Bigg Boss Life Lessons showing contestants navigating competition, strategy, relationships and survival
    Share
    WhatsApp Facebook Twitter Telegram Pinterest Threads Copy Link

    Bigg Boss Life Lessons: রঙচটা প্রাচীরের দেওয়াল ঘেঁষে টুপ করে সন্ধ্যা নামে। হামাগুড়ি দিয়ে অন্ধকার ঢোকে আমাদের বেডরুমে। যৌনতায় মিশে থাকে জীবনের টানাপোড়েন। ক্লাসিফাইড বিজ্ঞাপনে ভরসা খুঁজতে থাকে মধ্যবিত্ত মন।  চৌকাঠের চিহ্ন রেখে যায় বদলে যাওয়া সময়, আর না বদলানো কিছু মানসিকতা দরজায় খিল দিয়ে দিনবদলের স্বপ্ন দেখে। আজকের কথকতায় জমে থাক ‘জীবনের ঘূর্ণিপাক‘। লিখছেন প্রাণকৃষ্ণ ঘোষ। 

    না। হোস্ট হিসেবে সৌরভ না দেব, কে এগিয়ে সেটা নিয়ে গবেষণা করার ধৃষ্টতা আমার নেই।

    বিগ বস এর মতো শো এর সঞ্চালক হিসেবে সৌরভ এর সাজসজ্জা কতটা আকর্ষণীয় সেটাও আমার এই লেখার উদ্দেশ্য নয়। সেটা বিচার করার যোগ্যতাও আমার নেই।

    সেই সমস্ত ভাবার জন্য পেশাদার টিম রয়েছে। টেলিভিশন রেটিং পয়েন্ট (টি আর পি) বা টেলিভিশন ভিউয়িং রেট (টি ভি আর) যে নামেই ডাকা হোক না কেন, মূল বিষয়টা যে আসলে জনপ্রিয়তা একথা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না। বিগ বস এর মতো পপুলার শো এ সেইজন্যই বোধহয় প্রতিযোগীদের একটা বড় অংশই সেলিব্রিটি হন। আসলে তো জনপ্রিয়তার নিরিখেই হিট করে এই ধরণের শো। নাহলে ভাবুন না সাধারণ মানুষ এই ধরণের শো তে অংশ নিতে পারে না কেন! আবার অন্য দিক থেকে দেখতে গেলে বিগ বস এর মতো শো সবকিছুর থেকে আলাদা।
    কীভাবে?
    বিগ বস সেই অর্থে কোনো নাচ বা গান এর রিয়্যালিটি শো এর মতো সৃজনশীল নয়। দাদাগিরির মতো মেধাবী শো নয়। দিদি নম্বর ওয়ান এর মতো খেলার শো ও নয়। তাহলে বিগ বস এর মতো শো নিয়ে এত উন্মাদনা কীসের?
    হ্যাঁ।
    আমি আজ কথা বলবো এই বিষয়েই। আপাতভাবে মনে হতেই পারে বিগ বস এর মতো শো আসলে ওভার রেটেড। অতটা মাতামাতি হওয়ার মতো কোনো মেরিট নেই।
    কিন্তু না।
    ওই জায়গাতেই লুকিয়ে আছে মূল কথা। বেশ কয়েকবছর আগের কথা। তখনও বিগ বস বাংলাতে কোনোদিন হতে পারে এই ধারণা অতিবড় বিগ বস প্রেমীরও ছিল না। আমার ও ধারণা ছিল বিগ বস এর মতো শো আসলে সময় নষ্ট। সেলিব্রিটিদের নিজেদের মধ্যে ঝগড়া, পিছনে লাগা, মান, অভিমান, প্রেম, বিচ্ছেদ এসব দেখে নিজের রক্তচাপ বাড়ানোর কোনো মানে হয় না।
    তারপর সময় পেরোলো।
    জীবনবোধ পাল্টে গেল। জীবন শেখাতে শুরু করলো টিকে থাকতে গেলে লড়াই করতে হবে। সেই পাল্টে যাওয়া জীবনবোধ থেকেই উপলব্ধি করলাম বিগ বস এর মতো শো ই তো আসল শো। ওর থেকে সৃজনশীল আর কিছু হয় না, হতে পারে না। ওর থেকে মেধাবী ও আর কিছু হয় না। ওর থেকে স্পোর্টিং ও আর কিছু হয় না।
    জীবনের নিরিখে ওর থেকে প্রাসঙ্গিক ও বোধহয় আর কিছু হয় না।
    লড়াই করে টিকে থাকাটাই তো জীবনের আসল মজা। নিস্তরঙ্গ জীবন তো মরণেরই শামিল। বিগ বস এর মতো শো ই তো আপনাকে অস্তিত্ব সংগ্রামে এগিয়ে চলার আত্মবিশ্বাস দেবে। কে কতটা পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিয়ে এগিয়ে যেতে পারছে; সেটা পার্ট অফ লিভিং না আর্ট অফ লিভিং – সেই বিতর্কে না গিয়েও জোর গলায় বলে দেওয়া যায়, বিগ বস এর মতো শো থেকেই জীবনযুদ্ধে টিকে থাকার ভোকাল টনিক পাওয়া যায়। কথায় আছে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। হ্যাঁ। মানছি যে বিগ বস এর দূর্গে যুদ্ধ যুদ্ধ ভাব, প্রেম, বিচ্ছেদ, ঝগড়া, ভাব, কাজ, অকাজ, টাস্ক, পারফরম্যান্স এসবের অনেকটাই স্ক্রিপ্টেড। কিন্তু তবুও বেঁচে থাকার জন্য যে শিক্ষার প্রয়োজন সেই শিক্ষা প্রদানের উপযুক্ত প্ল্যাটফর্ম অবশ্যই বিগ বস। ছলে, বলে কৌশলে এগিয়ে চলার মূলমন্ত্র তো বিগ বস এর মতো বড় মঞ্চ থেকেই পাওয়া যায়। সময়, পরিস্থিতি, সুযোগ এই তিনটি জিনিস জীবনে খুবই গুরুত্বপূর্ণ। সবার সময়, পরিস্থিতি বা সুযোগ হবে না বিগ বস এর মঞ্চে আত্মপ্রকাশ করার। কিন্তু দর্শক হিসেবে উপলব্ধি করে শিক্ষা নেওয়ার সুযোগ কিন্তু আমাদের প্রত্যেকের কাছেই রয়েছে। আগের সিজনের এক প্রতিযোগী যথার্থই বলছিলেন,” তখন পরিস্থিতি ছিল। অংশ নিতে পেরেছিলাম। এখন হলে পারতাম না। সবার পক্ষে অংশ নেওয়া সম্ভব নয় কিন্তু দর্শক হিসেবে সঙ্গে থাকা অবশ্যই সম্ভব”।
    সত্যি কথা হচ্ছে তিন মাস নিজের তৈরি করা জগত থেকে, পরিবার থেকে, মোবাইল থেকে, সোস্যাল মিডিয়া থেকে, কাজ থেকে নিজেকে সম্পূর্ণ ভাবে ডিটাচ করে সারাক্ষণ অপরের নজরবন্দী হওয়ার মধ্যে যে মানসিক শক্তি লাগে তা আমাদের সমাজের বড় অংশের মানুষজনের নেই। যাঁদের হয়তো বা আছেও তাঁদের আবার সেই সময় বা পরিস্থিতি নেই।
    আমাদের এই কঠিন সমাজে টিকে থাকতে গেলে, অস্তিত্বের সংকট উপেক্ষা করে সটান গন্তব্যের দিকে এগিয়ে যেতে গেলে বিগ বস এর মতো শো দেখতেই হবে। শুধু দেখলেই হবে না। সেখান থেকে শিক্ষাও নিতে হবে।
    হবেই।
    শুধু সততা দিয়েও হবে না। আবার শুধু কৌশল দিয়েও হবে না। দূর্গ জয় করতে গেলে মেলবন্ধন দরকার। একই সঙ্গে হতে হবে পরিশ্রমী ও মেধাবী।
    হতে হবে সৎ ও কৌশলী।
    পরিষ্কার জীবনবোধ এর শিক্ষা নেওয়ার প্ল্যাটফর্ম অবশ্যই বিগ বস।
    জীবনে কাঁটা তো থাকবেই। কিন্তু একবার কষ্ট করে কাঁটা পেরিয়ে যেতে পারলেই ফুলের দিগন্ত খুলে যাবে। সময় এর হাতেই তো সব। আজ রাজা, কাল ফকির। সকালে যে বন্ধু সন্ধ্যায় হয়তো সেই শত্রু।

    তাই জীবনের খেলা জমে যাক।

    হ্যাঁ।

    সলমান না দাদা কে বেশি ফিট সেই বিতর্ক এখন থাক।

    ভরত না তনুশ্রী কে বেশি হিট সেই ব্যাপারটাও না বলাই থাক।

    ঝিলাম না সায়ক কে বেশি গিঁট সেটাও আপাতত উহ্য থাক।

    বরং জমে যাক স্ট্রাগল।
    স্ট্রাগল ফর এক্সিস্ট্যান্স…

    #biggbosslifelessons #biggboss #biggbossbengali #biggbossrealityshow #biggbosscontestants #realityshow #realitytelevision #lifelessons #survivalskills #lifestruggles #strategyandsurvival #popularity #trp #bengalitelevision

    সাম্প্রতিক পোস্ট

    স্কুলের শৌচাগারে সাপ! নামী বেসরকারি স্কুলের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন, কী বলছে কর্তৃপক্ষ

    নিউ মার্কেটের অগ্নিকাণ্ডের নেপথ্যে আসল কারণ কী? ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

    অভিজিৎ দীপকে কি তবে এবার বিজেপিতে? রাজনৈতিক প্রস্তাব ঘিরে তুঙ্গে জল্পনা

    ঋতব্রতই বিরোধী দলনেতা, হাইকোর্টের বড় পর্যবেক্ষণ, কালীঘাটপন্থী তৃণমূলের পদক্ষেপ কী?

    Bengali Television Bigg Boss Bigg Boss Bengali Bigg Boss Contestants Bigg Boss Life Lessons Bigg Boss Reality Show Life Lessons Life Struggles Popularity and TRP Reality Show Reality Television Strategy and Survival Survival Skills
    Follow on Facebook Follow on WhatsApp Follow on X (Twitter) Follow on Instagram Follow on Pinterest Follow on YouTube
    Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email Reddit Copy Link
    Previous Article‘গরুর মাংস আমি খায়’ আমার টাকা, আমি খাব! বিস্ফোরক মন্তব্য বিশ্বজিৎ চক্রবর্তীর! এই মন্তব্য ঘিরে কী বলছে নেটিজেনরা?
    Next Article অন্নপূর্ণা ভাণ্ডারে ফের আবেদনের সুযোগ! কবে থেকে শুরু, অপেক্ষমাণ তালিকায় নাম থাকলে কী করবেন?

    Related Posts

    বিগ বস বাংলায় ওয়াইল্ডকার্ড এন্ট্রি স্যান্ডি সাহা? ঘরে ঢুকলেই কি বদলে যাবে খেলার সমীকরণ!

    September 4, 2026

    সময়, ঘড়ি ও এক জ্বলন্ত অভিমান

    September 2, 2026

    ১০ বছর পর ফিরল ‘বিগ বস বাংলা’, আজ থেকেই শুরু! সঞ্চালনায় সৌরভ, ঘরে কারা? জানুন সম্পূর্ণ তথ্য

    August 30, 2026

    ” তাহলে লেখেন কেন? “

    August 30, 2026

    ‘সংকোচের বিহ্বলতা নিজেরে অপমান’—বাইশে শ্রাবণে রবীন্দ্রস্মরণে গান-কবিতা-নাটকে মুখর ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ

    August 11, 2026

    ৬ মাসের মাথায় টলিপাড়ায় ফের বিচ্ছেদের গুঞ্জন! সত্যিই কি আলাদা হচ্ছেন রণজয় ও শ্যামৌপ্তি?

    August 6, 2026
    আরও পড়ুন

    বিগ বস বাংলায় ওয়াইল্ডকার্ড এন্ট্রি স্যান্ডি সাহা? ঘরে ঢুকলেই কি বদলে যাবে খেলার সমীকরণ!

    সময়, ঘড়ি ও এক জ্বলন্ত অভিমান

    ১০ বছর পর ফিরল ‘বিগ বস বাংলা’, আজ থেকেই শুরু! সঞ্চালনায় সৌরভ, ঘরে কারা? জানুন সম্পূর্ণ তথ্য

    ” তাহলে লেখেন কেন? “

    ‘সংকোচের বিহ্বলতা নিজেরে অপমান’—বাইশে শ্রাবণে রবীন্দ্রস্মরণে গান-কবিতা-নাটকে মুখর ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ

    1 2 3 … 11 Next
    আমাদের সঙ্গে যুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    সাম্প্রতিক পোস্ট
    খবর-OFFBEAT

    অন্নপূর্ণা ভাণ্ডারে ফের আবেদনের সুযোগ! কবে থেকে শুরু, অপেক্ষমাণ তালিকায় নাম থাকলে কী করবেন?

    Annapurna Bhandar September Payment: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে নভেম্বর-ডিসেম্বরে ফের আবেদন নেওয়ার সম্ভাবনা ঘিরে বাড়ছে জল্পনা।…

    দূর্গ জয় কি সহজে হয়?

    ‘গরুর মাংস আমি খায়’ আমার টাকা, আমি খাব! বিস্ফোরক মন্তব্য বিশ্বজিৎ চক্রবর্তীর! এই মন্তব্য ঘিরে কী বলছে নেটিজেনরা?

    বাংলা নাকি হিন্দি বিগ বস —কোনটা জিতছে দর্শকদের মন? প্রথম সপ্তাহেই জমজমাট লড়াই

    “বাগেশ্বর বাবার পাশে অগ্নিমিত্রা?”—দুর্গাপুজোয় মাছ-মাংস বিতর্কে সরগরম বাংলা

    আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

    অফবিট লেখা ও নতুন তথ্য আপনার ইনবক্সে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।

    September 2026
    MTWTFSS
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930 
    « Aug    
    আমাদের কথা
    আমাদের কথা

    NewsOffBeat-এ স্বাগতম।
    এখানে পাবেন অফবিট গল্প, ভ্রমণ, সংস্কৃতি, রীতি-নীতি, খাবার এবং জীবনযাপনের নানা দিক। সঙ্গে রয়েছে প্রযুক্তির সর্বশেষ আপডেট, ভিন্নধর্মী খাদ্যাভ্যাস, ফ্যাশন ট্রেন্ড, মেকআপ টিপস, স্বাস্থ্য-সুরক্ষা, যোগব্যায়ামের উপকারিতা এবং পুষ্টিকর খাদ্যসংক্রান্ত তথ্য।
    অদ্ভুত, ব্যবহারযোগ্য, মনভোলানো এবং অনুপ্রেরণাদায়ক কনটেন্টের জন্য, আমাদের সঙ্গে থাকুন লেখায়, ছবিতে, ভিডিওতে— নিউজ অফবিট : খবরের স্বাদবদল

    সাম্প্রতিক পোস্ট

    অন্নপূর্ণা ভাণ্ডারে ফের আবেদনের সুযোগ! কবে থেকে শুরু, অপেক্ষমাণ তালিকায় নাম থাকলে কী করবেন?

    দূর্গ জয় কি সহজে হয়?

    ‘গরুর মাংস আমি খায়’ আমার টাকা, আমি খাব! বিস্ফোরক মন্তব্য বিশ্বজিৎ চক্রবর্তীর! এই মন্তব্য ঘিরে কী বলছে নেটিজেনরা?

    Pages
    • NewsOffbeat বাংলা | Bengali Offbeat News, Lifestyle, Travel & Food Updates
    • আমাদের কথা (About Us)
    • Contact Us (যোগাযোগ)
    • Privacy Policy
    • Terms and conditions
    • Sitemape
    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    News OFFBEAT © 2022-2025. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.