নিউজ অফবিট ডিজিটাল
ডেস্কঃ সেটা ছিল ২০১১। একটানা ১২৩ ঘণ্টা ১৫ মিনিট নেচে বিশ্বরেকর্ড করেছিলেন ভারতের কলামন্ডলহেমলতা। এবার একটানা১২৬ ঘণ্টা নেচে বিশ্ব
রেকর্ড করলেন নেপালের এক তরুণী। তিনি ১৮ বছরের বন্দনা।ওই তরুণী পূর্ব নেপালের ধানকুটা জেলারক বাসিন্দা।
‘লংগেস্ট ডান্সিং
ম্যারাথন বাই অ্যান ইন্ডিভিজুয়াল’ বিভাগে গিনেস
ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেনবন্দনা। ১২৬ ঘণ্টা নেচে রেকর্ড গড়ার পরই বন্দনাকে অভিনন্দন
জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।সম্প্রতি
নেপালের কাঠমান্ডুতেরেকর্ড গড়ার এই
অনুষ্ঠান আয়োজন
করা
হয়েছিল। সেখানে বিশ্বরেকর্ড গড়ার সাক্ষী হতেপ্রচুর
মানুষ উপস্থিত ছিলেন।

