classy strong confident woman quotes: ইতিহাসের প্রাচীন যুগ থেকে আধুনিক সময় পর্যন্ত বহু শক্তিশালী নারী তাদের সাহস, জ্ঞান ও আত্মবিশ্বাস দিয়ে সমাজকে পথ দেখিয়েছেন। তাদের অনুপ্রেরণামূলক উক্তি আজও মানুষের মনে সাহস জাগায়, জীবনের কঠিন মুহূর্তে এগিয়ে চলার শক্তি দেয়।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: নারী আমাদের জীবনের শক্তি, আমাদের অস্তিত্বের এক অবিচ্ছেদ্য অংশ। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি পদক্ষেপে নারীর উপস্থিতি আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকে। জন্মের মুহূর্তে তিনি মা, বড় হয়ে ওঠার পথে তিনি বোন; জীবনের আরেক অধ্যায়ে তিনি হয়ে ওঠেন স্ত্রী, কন্যা কিংবা প্রেমিকা। জীবনের বিভিন্ন সময়ে, বিভিন্ন সম্পর্কে তিনি আমাদের জীবনে নিয়ে আসেন ভালোবাসা, অনুপ্রেরণা, শক্তি ও শান্তির আশ্রয়। কর্মব্যস্ত জীবনের শেষে ক্লান্ত মানুষটি যখন একটু শান্তি খোঁজে, তখন সেই নারীর কাছেই ফিরে যায়—তার স্নেহ, তার সাহচর্যই হয়ে ওঠে সবচেয়ে বড় আশ্রয়।
এইভাবেই নারী শুধু সম্পর্কের এক পরিচয় নয়, তিনি আমাদের জীবনের আদর্শ, প্রেরণা এবং শক্তির প্রতীক। ইতিহাসের বিভিন্ন সময়ে এমন অনেক নারী পৃথিবীতে জন্মেছেন, যাদের চিন্তা, কাজ এবং উক্তি মানুষের মনে গভীর প্রভাব ফেলেছে। তাদের কথাগুলো শুধু একটি বাক্য নয়, বরং জীবনের কঠিন মুহূর্তে সাহস জোগানোর এক আলোকবর্তিকা। আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরবো এমনই দশজন অসাধারণ নারীর কথা—যাদের উক্তি বিশ্বমঞ্চে কিংবা জাতীয় স্তরে অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করেছে। জীবনের পথে যখন বাধা আসে, প্রতিবন্ধকতা সামনে দাঁড়ায়, তখন তাদের সেই কথাগুলোই আমাদের নতুন করে পথ দেখায়। কারণ জীবন কখনোই থেমে থাকার নয়; বাধা-বিপত্তি সত্ত্বেও এগিয়ে চলার নামই জীবন। আর সেই চলার পথে আমাদের সাহস জোগান এই নারীরা, তাদের চিন্তা ও তাদের অমর উক্তি।
তাই আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরছি এমন দশজন নারীর অনুপ্রেরণামূলক উক্তি, যারা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে নতুন করে শক্তি জোগান এবং এগিয়ে চলার পথ দেখান।
বিখ্যাত নারীদের উক্তি (classy strong confident woman quotes)
আমাদের দৈনন্দিন জীবনে চারপাশে তাকালেই আমরা অনেক শক্তিশালী, আত্মবিশ্বাসী এবং সাহসী মহিলাকে দেখতে পাই। তবে “শক্তিশালী”, “আত্মবিশ্বাসী”, “প্যাশনেট”—এই শব্দগুলো শুধু বললেই হয় না, এই গুণগুলো অর্জন করা মোটেও সহজ নয়। এই গুণগুলো আমরা মূলত তাদের মধ্যেই দেখি, যারা সত্যিই ভেতর থেকে দৃঢ়, যাদের মধ্যে রয়েছে অটুট আত্মবিশ্বাস এবং নিজের শক্তির ওপর বিশ্বাস। এই নারীরা এমন মানুষ, যারা জীবনের যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারেন দৃঢ়তার সঙ্গে। বিপদ, বাধা বা প্রতিকূলতা—কিছুই তাদের সহজে ভেঙে দিতে পারে না। সত্যের সামনে দাঁড়াতে তারা ভয় পান না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পিছপা হন না। নিজের শক্তি এবং আত্মবিশ্বাস দিয়ে তারা শুধু নিজেদের পথই তৈরি করেন না, বরং আশেপাশের মানুষদেরও নতুন করে পথ দেখান।
আজও আমাদের সমাজে অনেক ক্ষেত্রে লিঙ্গভিত্তিক বৈষম্য রয়ে গেছে। সমতা ও অধিকারের কথা যতই বলা হোক না কেন, বাস্তবে সেই লড়াই এখনও পুরোপুরি শেষ হয়নি। তবুও এই অসাধারণ নারীরাই বারবার প্রমাণ করেছেন যে প্রতিকূলতা কখনোই তাদের থামাতে পারে না। বরং সমস্ত বাধা পেরিয়েই তারা নতুন পথ তৈরি করেছেন—একটি মৌলিক, অনন্য পথ, যেখানে আগে হয়তো কেউ হাঁটেনি।
এই কারণেই এমন নারীরা আমাদের কাছে এত আকর্ষণীয় এবং অনুপ্রেরণাদায়ক। তাদের সাহস, তাদের আত্মবিশ্বাস এবং তাদের কথাগুলো আমাদের বারবার উৎসাহ দেয়। জীবনের কঠিন সময়ে, যখন আমরা পথ হারিয়ে ফেলি, তখন তাদের ভাবনা ও উক্তিগুলোই যেন আমাদের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। সেই শক্তি, সেই অনুপ্রেরণার কথাই এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

১. গার্গী বাচক্নবী
খ্রিষ্টপূর্ব আনুমানিক ৯ম থেকে ৭ম শতকের মধ্যে জন্ম নেওয়া একজন প্রাচীন ভারতীয় দার্শনিক ছিলেন গার্গী বাচক্নবী। বৈদিক সাহিত্যে তাঁকে একজন মহান প্রাকৃতিক দার্শনিক হিসেবে সম্মানিত করা হয়। বেদের অন্যতম প্রসিদ্ধ ব্যাখ্যাকারক হিসেবেও তাঁর নাম উল্লেখযোগ্য। ব্রহ্মবিদ্যা সম্পর্কে গভীর জ্ঞান থাকার কারণে তাঁকে ‘ব্রহ্মবাদিনী’ বলেও ডাকা হত।
গার্গী তাঁর প্রখর বুদ্ধি, জ্ঞানচর্চা এবং দর্শনীয় তর্কের জন্য বৈদিক যুগে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। তিনি শুধু একজন পণ্ডিতই নন, বরং সেই সময়ে নারীর জ্ঞানচর্চার এক উজ্জ্বল উদাহরণ হিসেবেও ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। প্রাচীন বৈদিক যুগের অন্যতম জ্ঞানী নারী দার্শনিক ছিলেন গার্গী। তিনি রাজসভায় দর্শন নিয়ে বিতর্ক করতেন এবং জ্ঞানচর্চায় নারীর শক্তি প্রমাণ করেছিলেন।
উক্তি:
“জ্ঞানই মানুষের প্রকৃত শক্তি।”
কেন এই উক্তি আকর্ষণীয়:
এই উক্তি আমাদের মনে করিয়ে দেয় যে জ্ঞানই মানুষের সবচেয়ে বড় ক্ষমতা। সমাজে মর্যাদা ও উন্নতির মূল ভিত্তি হচ্ছে শিক্ষা ও জ্ঞান।
২. রানি লক্ষ্মীবাই
রানী লক্ষ্মীবাঈ-এর জন্ম ১৮৩৫ সালের ১৯ নভেম্বর বারাণসীতে (কাশীতে)। ১৮৫৭ সালের বিদ্রোহে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে তিনি সাহসের প্রতীক হয়ে ওঠেন।
উক্তি:
“আমি আমার ঝাঁসি দেব না।”
“আমার দেশের মাটি আমার রক্তে ভিজিয়ে দেব।”
কেন এই উক্তি আকর্ষণীয়:
এই ছোট বাক্যটি স্বাধীনতার জন্য লড়াইয়ের এক শক্তিশালী প্রতীক। আত্মসম্মান ও সাহসের এই বার্তা মানুষকে এখনও অনুপ্রাণিত করে।
৩. কবিতা রামদাস
কবিতা রামদাস হলেন মূলত ২০১৫ খ্রিস্টাব্দেই ভারত, নেপাল এবং শ্রীলঙ্কার অফিসে প্রতিনিধিত্বকারী ফোরস ইন্ডিয়ার প্রতিনিধি। তিনি হলেন গ্লোবাল প্যান ফর উইমেন সংস্থার প্রাক্তন প্রেসিডেন্ট এবং কার্যনির্বাহী কর্মকর্তা। তিনি ফোর ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা।
উক্তি
“আমাদের এমন নারীদের দরকার যারা এত শক্তিশালী যে তারা কোমল হতে পারে, এত শিক্ষিত যে তারা নম্র হতে পারে, এত উগ্র যে তারা করুণা করতে পারে, এত আবেগপ্রবণ যে তারা যুক্তিবাদী হতে পারে, এবং এত শৃঙ্খলাবদ্ধ যে তারা মুক্ত হতে পারে।”
কেন এই উক্তি আকর্ষণীয়
এই উক্তিটি অত্যন্ত স্মরণীয়, কারণ এটি একজন নারীর প্রকৃত শক্তির গভীর অর্থকে খুব সুন্দরভাবে প্রকাশ করে। সাধারণভাবে আমরা মনে করি শক্তি মানেই কঠোরতা বা দৃঢ়তা, কিন্তু এই উক্তিটি দেখায় যে সত্যিকারের শক্তি আসলে ভারসাম্যের মধ্যে থাকে। একজন নারী তখনই সত্যিকারের শক্তিশালী হন, যখন তিনি একই সঙ্গে কোমল এবং দৃঢ় হতে পারেন—যখন তার শিক্ষার সঙ্গে থাকে নম্রতা, তার আবেগের সঙ্গে থাকে যুক্তিবোধ, এবং তার শৃঙ্খলার মধ্যেও থাকে স্বাধীনতার অনুভূতি। এই কথাগুলো আমাদের শেখায় যে একজন সম্পূর্ণ মানুষ হতে গেলে শুধু এক ধরনের গুণ থাকলেই হয় না; বরং বিভিন্ন গুণের সমন্বয়ই একজন মানুষকে পূর্ণতা দেয়।
৪.সাবিত্রীবাই ফুলে
ভারতের প্রথম দিকের নারী শিক্ষাবিদদের মধ্যে অন্যতম এবং নারী শিক্ষার এক মহান অগ্রদূত। তিনি শুধু একজন শিক্ষিকা নন, একজন সমাজ সংস্কারক হিসেবেও ভারতীয় সমাজে গভীর প্রভাব ফেলেছিলেন। এমন এক সময়ে, যখন সমাজে নারীদের শিক্ষার সুযোগ প্রায় ছিল না বললেই চলে, তখন তিনি সাহসের সঙ্গে মেয়েদের শিক্ষার প্রসারে এগিয়ে আসেন। তিনি মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং সমাজের অবহেলিত ও বঞ্চিত নারীদের শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করেন।
উক্তি
“শিক্ষাই নারীর প্রকৃত মুক্তির চাবিকাঠি। অজ্ঞানতা দূর করো, তবেই সমাজ পরিবর্তন হবে।”
কেন এই উক্তি আকর্ষণীয়
এই উক্তিটির মাধ্যমে মূলত বোঝানো হয়েছে যে শিক্ষা ছাড়া একজন নারী কখনোই প্রকৃত অর্থে স্বাধীন বা ক্ষমতায়িত হতে পারেন না। এই কথার মধ্যে একটি গভীর সামাজিক বার্তা রয়েছে। দীর্ঘদিন ধরে সমাজে নারীরা শিক্ষা থেকে বঞ্চিত ছিলেন, যার ফলে তারা অনেক ক্ষেত্রেই নিজের অধিকার, নিজের শক্তি বা নিজের সম্ভাবনা সম্পর্কে সচেতন হতে পারেননি। তাই এখানে বলা হয়েছে—অজ্ঞানতা বা অশিক্ষা দূর করাই হচ্ছে প্রথম কাজ। যখন একজন নারী শিক্ষিত হন, তখন তিনি শুধু নিজের জীবনই বদলান না, বরং তার পরিবার, সমাজ এবং পরবর্তী প্রজন্মের জীবনেও পরিবর্তন আনতে পারেন।

৫. ইন্দিরা গান্ধী
ভারতের প্রথম এবং একমাত্র নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি শক্তিশালী নেতৃত্বের প্রতীক। তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের সাহায্য করেন এবং দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করেন।
উক্তি
“You cannot shake hands with a clenched fist.”
“জীবনের উদ্দেশ্য হলো নিজেকে জয় করা এবং দেশকে এগিয়ে নেওয়া।”
কেন এই উক্তি আকর্ষণীয়
এই উক্তি শান্তি ও সহযোগিতার গুরুত্ব বোঝায়। এটি রাজনৈতিক ও সামাজিক সম্পর্কের গভীর সত্য তুলে ধরে।
৬. মাদার তেরেসা
মানবসেবার জন্য তিনি নোবেল শান্তি পুরস্কার পান এবং বিশ্বজুড়ে ভালোবাসার প্রতীক হয়ে ওঠেন।
উক্তি
“তুমি যেখানে যাও না কেন, সর্বত্র ভালোবাসা ছড়িয়ে দাও।”
কেন এই উক্তি আকর্ষণীয়
এই সহজ কথাটি মানবতার সবচেয়ে বড় শক্তিকে তুলে ধরে—ভালোবাসা। এটি মানুষের মধ্যে সহানুভূতি ও দয়া জাগিয়ে তোলে। এই উক্তির অর্থ হলো, আমরা যে পরিবেশেই থাকি না কেন—পরিবারে, কর্মক্ষেত্রে বা সমাজে—আমাদের আচরণ, কথা এবং কাজের মাধ্যমে যেন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশ পায়। অনেক সময় বড় পরিবর্তন আনার জন্য বড় শক্তির প্রয়োজন হয় না; ছোট ছোট ভালোবাসা, দয়া ও মানবিক আচরণই মানুষের জীবনকে বদলে দিতে পারে। এই ভাবনার মাধ্যমে তিনি মানুষকে শিখিয়েছেন যে পৃথিবীকে আরও সুন্দর ও মানবিক করে তোলার সবচেয়ে সহজ উপায় হলো ভালোবাসা ছড়িয়ে দেওয়া। কারণ ভালোবাসা এমন একটি শক্তি, যা মানুষকে একে অপরের কাছাকাছি নিয়ে আসে এবং সমাজে শান্তি ও সৌহার্দ্য সৃষ্টি করে।
৭. মার্ক অ্যান্থনি (classy strong confident woman quotes)
একজন সমকালীন কানাডিয়ান কবি ও লেখক, যার জন্ম কানাডায়। আধুনিক কবিতার জগতে তিনি তার সাহসী ও আবেগঘন লেখনির জন্য বিশেষভাবে পরিচিত। তার কবিতায় প্রায়ই উঠে আসে নারী স্বাধীনতা, আত্মমর্যাদা, মানসিক শক্তি এবং নারীর আত্মপ্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয়। লেখা বিশেষ করে সামাজিক মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং তার অনেক কবিতাই ভাইরাল হয়েছে। সহজ ভাষা কিন্তু গভীর অনুভূতির মাধ্যমে তিনি নারীদের মানসিকভাবে শক্তি জোগান এবং তাদের নিজের শক্তি ও পরিচয়কে নতুনভাবে চিনতে উৎসাহিত করেন। তার কবিতায় প্রায়ই দেখা যায় আবেগপূর্ণ নারী চরিত্রের শক্তিশালী প্রকাশ। নারীদের আত্মসম্মান, আত্মবিশ্বাস এবং নিজেদের জন্য দাঁড়ানোর বার্তা তার লেখায় বারবার ফিরে আসে।
উক্তি
“একদিন সে আবিষ্কার করল যে সে উগ্র, শক্তিশালী এবং আগুনে ভরা, এবং তারও ভয় তাকে আটকাতে পারেনি কারণ তার আবেগ তার ভয়ের চেয়ে উজ্জ্বল ছিল।”
কেন এই উক্তি আকর্ষণীয়
এই উক্তিটির মাধ্যমে মূলত বোঝানো হয়েছে মানুষের ভেতরের শক্তি ও আত্মবিশ্বাসের জাগরণকে। এই কথার অর্থ হলো, অনেক সময় মানুষ নিজের ভেতরের প্রকৃত শক্তি সম্পর্কে সচেতন থাকে না। কিন্তু জীবনের কোনো এক সময়ে সে উপলব্ধি করে যে তার মধ্যে অসীম সাহস, শক্তি এবং আবেগ রয়েছে। সেই শক্তি যখন জেগে ওঠে, তখন ভয় আর তাকে থামাতে পারে না। কারণ তার স্বপ্ন, তার ইচ্ছাশক্তি এবং তার আবেগ ভয়ের থেকেও অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে।
৮. মিশেল ওবামা
নারী শিক্ষা ও নেতৃত্বের ক্ষেত্রে তিনি বিশ্বজুড়ে অনুপ্রেরণা।
উক্তি
“নারী হিসেবে আমরা কী অর্জন করতে পারি, তার কোনো সীমা নেই।”
“ভয় পেয়ো না। মনোনিবেশ করো। দৃঢ় থাকো। আশাবাদী হও। ক্ষমতায়িত হও।”
কেন এই উক্তি আকর্ষণীয়
এই উক্তি নারীর সীমাহীন সম্ভাবনার কথা বলে এবং সমাজে নারীদের বড় স্বপ্ন দেখতে উৎসাহ দেয়।
৯. মায়া অ্যাঞ্জেলু
তিনি একজন কবি, লেখক ও মানবাধিকার কর্মী, যার লেখনী বহু মানুষকে অনুপ্রাণিত করেছে। মার্কিন কবি, আত্মজীবনীকার, অভিনেত্রী ও নাগরিক অধিকার আন্দোলনের কর্মী। তাঁর সাহিত্য ও কর্ম জীবনব্যাপী বর্ণবৈষম্য, নারীমুক্তি ও মানবমর্যাদার সংগ্রামের প্রতীক হয়ে আছে।
অ্যাঞ্জেলুর প্রথম আত্মজীবনী ‘Know Why the Caged Bird Sings’ তাঁকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়; এতে মার্কিন দক্ষিণে কৃষ্ণাঙ্গ নারীর শৈশবের দুঃসহ বাস্তবতা অনন্য কাব্যিক ভঙ্গিতে উঠে এসেছে।
উক্তি
“প্রতিবার যখন কোনো নারী নিজের জন্য দাঁড়ায়—সম্ভবত সে নিজেও তা পুরোপুরি বুঝতে পারে না বা দাবি করে না—তখন সে আসলে সব নারীর পক্ষেই দাঁড়ায়।”
কেন এই উক্তি আকর্ষণীয়
এই উক্তি মানুষের ভেতরের আত্মবিশ্বাস ও শক্তির কথা বলে। এটি আত্মসম্মান ও নিজের প্রতি বিশ্বাস বাড়ায়। অনেক সময় একজন নারী হয়তো বুঝতেও পারেন না যে তার সেই প্রতিবাদ বা দৃঢ় অবস্থান অন্যদের জন্য কতটা শক্তির উৎস হয়ে উঠতে পারে। কিন্তু তার সেই সাহসই সমাজে একটি বার্তা দেয়—নারীরাও নিজের অধিকার রক্ষার জন্য দৃঢ়ভাবে দাঁড়াতে পারে।
১০. মার্গারেট থ্যাচার
তিনি ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং শক্তিশালী রাজনৈতিক নেতৃত্বের প্রতীক।
উক্তি
“কিছু বলতে চাইলে একজন পুরুষকে বলো; কিন্তু কিছু সত্যিই সম্পন্ন করতে চাইলে একজন নারীর ওপর ভরসা করো।”
কেন এই উক্তি আকর্ষণীয়
এই উক্তি নারীদের কর্মক্ষমতা ও দৃঢ়তার প্রশংসা করে। এটি নারীদের আত্মবিশ্বাস বাড়ায়।
নারী পারে—এটাই সত্য। যে নারী নিজের ওপর বিশ্বাস রাখে, নিজের দক্ষতা ও সামর্থ্যকে বিশ্বাস করে, সেই নারীই পারে জীবনের প্রতিটি চ্যালেঞ্জের সামনে দৃঢ়ভাবে দাঁড়াতে (classy strong confident woman quotes) । যে নারী নিজের জ্ঞান ও বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে জানে, যে নিজেকে সম্মান করতে পারে, যে স্বাধীন এবং আত্মনির্ভরশীল—সে যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে।
একজন নারীর ভেতরে যখন দয়ালু মনোভাব, সহমর্মিতা, সততা এবং ইতিবাচক চিন্তা থাকে, তখন তিনি শুধু নিজের জীবনেই নয়, সমাজের প্রতিটি ক্ষেত্রেও সাফল্যের পথ তৈরি করতে পারেন। জীবনের প্রতিটি বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার সেই শক্তিই একজন নারীর আসল পরিচয়। এই প্রতিবেদনে তুলে ধরা গুরুত্বপূর্ণ উক্তিগুলোও সেই শক্তি ও আত্মবিশ্বাসের কথাই আমাদের মনে করিয়ে দেয়। এই উক্তিগুলোই যেন জীবনের পথে এগিয়ে চলার একেকটি সফলতার মন্ত্র।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নিউজ অফবিট এর পক্ষ থেকে সকল নারীকে জানাই নারী দিবসের অনেক শুভেচ্ছা।
#InternationalWomensDay2026 #PowerfulWomen #WomenInspiration #WomenMotivation#WomenLeadership #InspiringWomen #WomenPower
সাম্প্রতিক পোস্ট
- ঘরশত্রু বিভীষণ কি ইরানের সংকটের কারণ হল? আমেরিকা কোন বিশেষ বাহিনীকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করছে?
- বই পড়লে কি মন শান্ত হয়? জানুন, স্ট্রেস কমাতে কীভাবে এই বিশেষ থেরাপি কাজ করে
- গোলাপি মণীশ মলহোত্রা শাড়িতে নজর কাড়লেন সারা তেন্ডুলকর! অর্জুন-সানিয়ার রাজকীয় বিয়েতে চাঁদের হাট, জানুন অন্দরমহলের অজানা গল্প
- কে এই নতুন রাজ্যপাল আর. এন. রবি? জানুন তাঁকে নিয়ে তামিলনাড়ুর সমস্ত বিতর্ক ও যাবতীয় তথ্য
- কেন পদত্যাগ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের? কারণ জানলে চমকে উঠবেন!

