Close Menu
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    জনপ্রিয় পোস্ট

    ‘আগস্ট আমার জন্মের মাস, নির্বাসনের মাস, আজ থেকে প্রত্যাবর্তনের মাসও’— কলকাতায় ফিরে কী বললেন তসলিমা?

    দীর্ঘ দুই দশক পর কলকাতায় তসলিমা, সম্মান জানিয়ে কী বললেন শুভেন্দু অধিকারী?

    প্রতিদিনের এই ছোট ভুলগুলোই বাড়াতে পারে ক্যান্সারের ঝুঁকি! সুস্থ থাকতে আজ থেকেই মেনে চলুন এই সহজ নিয়ম!

    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest Threads
    Saturday, August 1
    Facebook X (Twitter) YouTube Instagram WhatsApp
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    Newsoffbeat.comNewsoffbeat.com
    Home»অ্যাস্ট্রো-TaLK»আয়ুরেখা»বই পড়লে কি মন শান্ত হয়? জানুন, স্ট্রেস কমাতে কীভাবে এই বিশেষ থেরাপি কাজ করে
    আয়ুরেখা

    বই পড়লে কি মন শান্ত হয়? জানুন, স্ট্রেস কমাতে কীভাবে এই বিশেষ থেরাপি কাজ করে

    শম্পা পালBy শম্পা পালMarch 6, 202610 Mins Read
    WhatsApp Facebook Twitter Pinterest Telegram Threads Copy Link
    Person reading a book peacefully at home illustrating bibliotherapy for stress relief and mental relaxation.
    Share
    WhatsApp Facebook Twitter Telegram Pinterest Threads Copy Link

    Bibliotherapy for Stress Relief: বই পড়েই কমতে পারে মানসিক স্ট্রেস ও উদ্বেগ—গবেষণায় মিলছে আশাব্যঞ্জক ইঙ্গিত, সঠিক বই নির্বাচন ও নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তুললে মন হবে শান্ত, তৈরি হবে নতুন দৃষ্টিভঙ্গি ও মানসিক স্বস্তি।

    নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক:  এখনকার দিনে প্রায় প্রত্যেক মানুষের জীবনই যেন এক অদৃশ্য দৌড়ের মধ্যে আটকে। কর্মক্ষেত্রের চাপ, সময়মতো কাজ শেষ করার দায়িত্ব, তার সঙ্গে ব্যক্তিগত ও পারিবারিক জীবনের নানা প্রত্যাশা—সব মিলিয়ে মানুষকে প্রতিদিনই অসংখ্য দায়িত্ব সামলাতে হয়। এই ব্যস্ততার ভিড়ে অনেকের মধ্যেই তৈরি হয় পারিবারিক ও অর্থনৈতিক চাপ, আর সেই চাপ ধীরে ধীরে রূপ নেয় মানসিক স্ট্রেসে। ফলে অনেকেই অজান্তেই ক্লান্ত, অস্থির এবং মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন।

    কিন্তু যদি এমন একটি সহজ উপায় থাকে, যার মাধ্যমে এই স্ট্রেস থেকে কিছুটা মুক্তি পাওয়া যায়? এমন এক পদ্ধতি, যা কোনো ওষুধ নয়, আবার খুব জটিলও নয়—বরং আমাদের অনেকের ঘরেই আছে তার সহজ সমাধান। অবাক লাগলেও সত্যি, সেই উপায়টি হলো বই পড়া। আজকের ডিজিটাল যুগে মানুষ আগের তুলনায় অনেক কম বই পড়ে। মোবাইল, সোশ্যাল মিডিয়া আর দ্রুতগতির জীবনে বই যেন অনেকটাই পিছিয়ে পড়েছে। অথচ মনোবিজ্ঞানীরা বলছেন, বই পড়া শুধু জ্ঞান বাড়ায় না—এটি এক ধরনের থেরাপি, যা মানুষের মানসিক চাপ কমাতে, মনকে শান্ত করতে এবং চিন্তার ভার লাঘব করতে অসাধারণভাবে সাহায্য করতে পারে।

    তাই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ—কীভাবে বই পড়া আমাদের মানসিক স্ট্রেস কমাতে পারে? কোন ধরনের পড়া বা কোন পদ্ধতি আসলে আমাদের মনকে শান্ত করতে সাহায্য করে? চলুন, আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক—বই পড়ার মাধ্যমে কীভাবে তৈরি হতে পারে এক বিশেষ মানসিক থেরাপি, যা আপনাকে দেবে প্রশান্তি, মানসিক স্বস্তি এবং ব্যস্ত জীবনের মাঝেও একটু ভালো থাকার সুযোগ।

    বিবিলিওথেরাপি (Bibliotherapy) কী?

    চিকিৎসা বিজ্ঞান ও মনোবিজ্ঞানের জগতে একটি বিশেষ পদ্ধতির কথা বলা হয়, যার নাম বিবিলিওথেরাপি (Bibliotherapy)। সহজ ভাষায় বলতে গেলে, এটি এমন একটি থেরাপি যেখানে বই পড়ার মাধ্যমে মানুষের মানসিক চাপ কমানো, মনকে শান্ত করা এবং ইতিবাচক চিন্তাভাবনা তৈরি করার চেষ্টা করা হয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, নিয়মিত ভালো বই পড়া মানুষের মনের উপর অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলে। যখন কেউ মনোযোগ দিয়ে কোনো গল্প, উপন্যাস বা অনুপ্রেরণামূলক বই পড়েন, তখন তার মন ধীরে ধীরে সেই গল্পের জগতে ডুবে যায়। এর ফলে বাস্তব জীবনের উদ্বেগ, দুশ্চিন্তা বা মানসিক চাপ কিছু সময়ের জন্য হলেও দূরে সরে যায়। গবেষকদের মতে, বই পড়ার সময় মানুষের শরীরেও কিছু ইতিবাচক পরিবর্তন ঘটে। যেমন—হৃৎস্পন্দনের উপর চাপ কমে, পেশীর টান অনেকটাই কমে যায়, এবং সামগ্রিকভাবে মানুষের মানসিক চাপ প্রায় ৬০–৭০ শতাংশ পর্যন্ত কমতে পারে বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে।

    বিশেষ করে যখন কেউ গভীর মনোযোগ দিয়ে কোনো বই পড়েন, তখন সেই প্রক্রিয়াটি অনেকটা ধ্যান বা মেডিটেশনের মতো কাজ করে। মন একটি বিষয়ের উপর কেন্দ্রীভূত থাকে, ফলে অস্থিরতা বা উদ্বেগ ধীরে ধীরে কমতে শুরু করে।অনেক সময় আমরা যখন খুব কষ্টে থাকি, দুঃখে থাকি বা মনে হয় যে চারপাশের পরিস্থিতি আমাদের মানসিকভাবে ভেঙে দিচ্ছে—তখন একটি ভালো বই আমাদের জন্য আশ্রয়ের মতো হয়ে উঠতে পারে। একটি গল্প, একটি কবিতা কিংবা কোনো অনুপ্রেরণামূলক লেখা আমাদের মনে নতুন আশা জাগিয়ে তুলতে পারে।

    মনোবিজ্ঞানীরা বলছেন, বিবিলিওথেরাপি আসলে এমন একটি পদ্ধতি যেখানে নির্দিষ্ট ধরনের বই—গল্প, উপন্যাস, কবিতা বা আত্মউন্নয়নমূলক লেখা—পড়ার মাধ্যমে মানুষের মনকে সুস্থ ও স্থির রাখার চেষ্টা করা হয়। এই পড়ার অভিজ্ঞতা থেকে মানুষের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়, সমস্যাকে অন্যভাবে দেখার ক্ষমতা বাড়ে এবং ধীরে ধীরে মানসিক অস্থিরতা কমতে থাকে। এছাড়াও থেরাপিস্টদের মতে, মানুষের মনে যে উদ্বেগ, শোক, ট্রমা কিংবা একাকিত্বের অনুভূতি তৈরি হয়, সেগুলো কমাতেও বই পড়া অনেক সময় বড় ভূমিকা নিতে পারে। কারণ বই শুধু গল্প বলে না—অনেক সময় তা মানুষের নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পেতে সাহায্য করে এবং সমস্যার সমাধানের নতুন পথও দেখায়।

    ফলে ধীরে ধীরে মানুষ তার মানসিক চাপ থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পায় এবং নিজেকে আগের তুলনায় অনেক বেশি শান্ত ও স্থির অনুভব করতে পারে।

    বিবিলিওথেরাপি কীভাবে করবেন? (Bibliotherapy for Stress Relief)

    অনেকেই ভাবেন থেরাপি মানেই হয়তো বিশেষজ্ঞের কাছে যাওয়া বা জটিল কোনো চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা। কিন্তু বিবিলিওথেরাপি এমন একটি পদ্ধতি যা খুব সহজেই বাড়িতে বসেই শুরু করা সম্ভব। এর জন্য দরকার শুধু একটু সচেতনতা, সঠিক বই নির্বাচন এবং নিয়মিত পড়ার অভ্যাস। এই থেরাপিটি সাধারণত কয়েকটি ধাপে ধাপে করা হয়।

    প্রথম ধাপ হলো নিজের বর্তমান মানসিক অবস্থাকে বোঝা এবং সমস্যাগুলো চিহ্নিত করা। অনেক সময় মানুষের মনে উদ্বেগ, শোক, একাকিত্ব, আত্মবিশ্বাসের অভাব বা নানা ধরনের দুশ্চিন্তা কাজ করে। তাই শুরুতেই নিজের মনে কী চলছে, আপনি কী অনুভব করছেন এবং আপনি আসলে কী পরিবর্তন চান—সেগুলো লিখে রাখা খুব গুরুত্বপূর্ণ। নিজের অনুভূতিকে ভাষায় প্রকাশ করলে সমস্যাগুলো অনেকটাই পরিষ্কারভাবে বোঝা যায়।

    এরপরের ধাপ হলো উপযুক্ত বই নির্বাচন করা। সবাই একই ধরনের বই পড়ে স্বস্তি পান না। কেউ হয়তো গল্প বা উপন্যাস পড়তে ভালোবাসেন, আবার কেউ বাস্তব জীবনের অভিজ্ঞতা বা প্রবন্ধধর্মী বই পড়ে বেশি অনুপ্রাণিত হন। তাই যদি মনে হয় যে কোনো ফিকশন বা গল্পের বই আপনার মনকে অন্য জগতে নিয়ে যেতে পারে, তাহলে সেই ধরনের বই পড়া শুরু করতে পারেন। আবার যদি আপনি কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে জানতে চান বা বাস্তব জীবনের অনুপ্রেরণা খুঁজে পেতে চান, তাহলে নন-ফিকশন, প্রবন্ধ, আধ্যাত্মিক বই বা অনুপ্রেরণামূলক লেখা পড়াও উপকারী হতে পারে।

    এছাড়া অনেকেই আত্মজীবনীমূলক বই পড়ে গভীর অনুপ্রেরণা পান। অন্য মানুষের সংগ্রাম, সাফল্য বা জীবনের অভিজ্ঞতা পড়ে অনেক সময় নিজের সমস্যাকেও নতুনভাবে দেখতে শেখা যায়। শুরুতেই বই কিনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আপনি চাইলে লাইব্রেরি, কিন্ডল, ই-বুক প্ল্যাটফর্ম বা ফ্রি অনলাইন বই থেকেও পড়া শুরু করতে পারেন।

    পরবর্তী ধাপে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত পড়ার অভ্যাস তৈরি করা। প্রথমে প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট সময় নিয়ে পড়া শুরু করা যেতে পারে। ধীরে ধীরে এই সময় বাড়ানো যায়। নিয়মিত পড়ার মাধ্যমে মন ধীরে ধীরে গল্পের জগতে ডুবে যায় এবং মানসিক চাপ অনেকটাই কমতে শুরু করে।

    পড়ার সময় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গল্প বা বইয়ের চরিত্রের সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে দেখা। সেই চরিত্র কীভাবে সমস্যার মুখোমুখি হচ্ছে, কীভাবে পরিস্থিতি সামলাচ্ছে বা তার চিন্তাভাবনা কীভাবে বদলাচ্ছে—এসব বিষয় থেকে অনেক সময় আমরা নিজের জীবনের জন্যও শিক্ষা পেতে পারি। এতে অনেকেই অনুভব করেন যে তাদের নিজের সমস্যার সমাধানের পথও ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে।

    এরপরের ধাপে নতুন দৃষ্টিভঙ্গি খুঁজে পাওয়া এবং সেই অভিজ্ঞতা লিখে রাখা খুব গুরুত্বপূর্ণ। বই পড়ে যদি কোনো নতুন চিন্তা বা উপলব্ধি আসে, সেটি লিখে রাখা যেতে পারে। চাইলে সেই বিষয় নিয়ে বন্ধু, বইপড়ার ক্লাব বা পরিচিত মানুষের সঙ্গে আলোচনা করাও উপকারী হতে পারে। আবার অনেক সময় নিজের সঙ্গেই নিজের কথা বলা বা নিজের অনুভূতি বোঝার চেষ্টা করাও এই থেরাপির একটি গুরুত্বপূর্ণ অংশ।

    সবশেষে দরকার নিজের পরিবর্তনকে নিয়মিত মূল্যায়ন করা। প্রতিদিন বা প্রতি সপ্তাহে নিজেকে প্রশ্ন করা যেতে পারে—আপনার মন কি আগের তুলনায় একটু শান্ত লাগছে? উদ্বেগ কি কিছুটা কমেছে? নতুন কোনো চিন্তার দৃষ্টিভঙ্গি কি তৈরি হয়েছে? এই ছোট ছোট পরিবর্তনগুলো লক্ষ্য করলে বোঝা যায় যে ধীরে ধীরে এই থেরাপি কাজ করছে।

    এই সহজ ধাপগুলো নিয়মিত অনুসরণ করলে বিবিলিওথেরাপি অনেক ক্ষেত্রেই মানসিক চাপ কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো—এই অভ্যাস মানুষকে নিজের সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেয় এবং মানসিকভাবে আরও শান্ত ও ইতিবাচক থাকতে সাহায্য করে।

    মানসিক উদ্বেগ কমাতে কেমন ধরনের বই পড়া উচিত?

    মানসিক উদ্বেগ বা স্ট্রেস কমানোর জন্য সব ধরনের বই সমানভাবে কার্যকর হয় না। বিশেষজ্ঞদের মতে, এমন বই বেছে নেওয়া উচিত যা মনকে শান্ত করে, ইতিবাচক চিন্তা তৈরি করে এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সাহায্য করে। সাধারণত মাইন্ডফুলনেস, আত্মউন্নয়ন, অনুপ্রেরণামূলক লেখা বা শান্ত ভাবনার গল্প—এই ধরনের বই পড়লে মন অনেক বেশি স্থির থাকে এবং উদ্বেগ ধীরে ধীরে কমতে শুরু করে।

    স্ট্রেস ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ ডক্টর তপতী মণ্ডল এই বিষয় নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, অনেকেই শুরুতেই দীর্ঘ সময় ধরে পড়ার চেষ্টা করেন, কিন্তু তা সবসময় সম্ভব হয় না। তাই শুরুতে প্রতিদিন মাত্র ১০ মিনিট বই পড়া দিয়েই অভ্যাস শুরু করা যথেষ্ট। ধীরে ধীরে এই সময় বাড়ানো যায়।

    তিনি আরও বলেন, পড়ার সময় যেসব অংশ আপনার মনে বেশি প্রভাব ফেলছে বা ভালো লাগছে, সেগুলো হাইলাইট করে রাখা বা লিখে রাখা ভালো অভ্যাস। পরে সেই অংশগুলো আবার পড়লে বোঝা যায় যে বইটি আপনার চিন্তাভাবনায় কোনো পরিবর্তন আনছে কি না। এইভাবে যদি দুই থেকে তিন সপ্তাহ নিয়মিত পড়ার অভ্যাস চালিয়ে যাওয়া যায়, তাহলে অনেক সময় নিজের মধ্যেই ইতিবাচক পরিবর্তন ধরা পড়তে শুরু করে। বই নির্বাচন করার ক্ষেত্রেও এখন অনেক সুযোগ রয়েছে। চাইলে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, বুকস্টোর বা ই-বুক সাইট থেকে সহজেই বই সংগ্রহ করা যায়। এছাড়া বিশ্বের বিভিন্ন ভাষায় লেখা অনেক ভালো বই এখন অনুবাদ আকারেও পাওয়া যায়, যেগুলো পড়ে মানুষ নতুন চিন্তা, নতুন অভিজ্ঞতা এবং মানসিক শক্তি অর্জন করতে পারে।

    এই থেরাপিতে অনেক ক্ষেত্রেই ফিকশন বা গল্পভিত্তিক বইকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কারণ বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ফিকশন বই মানুষের মধ্যে সহমর্মিতা বা empathy তৈরি করতে সাহায্য করে। পাঠক যখন কোনো গল্প পড়েন, তখন তিনি ধীরে ধীরে সেই গল্পের চরিত্রগুলোর সঙ্গে নিজেকে মিলিয়ে দেখতে শুরু করেন। অনেক সময় চরিত্রের অনুভূতি, সংগ্রাম বা সমস্যার সঙ্গে নিজের জীবনের মিলও খুঁজে পান।

    এই কারণেই ফিকশন বইয়ের একটি বিশেষ প্রভাব রয়েছে। গবেষণায় দেখা গেছে, এই ধরনের বই পড়লে পাঠকের মস্তিষ্ক কিছুটা আরাম অনুভব করে, মন অন্য এক জগতে প্রবেশ করে এবং বাস্তব জীবনের দুশ্চিন্তা কিছু সময়ের জন্য হলেও দূরে সরে যায়। ফলে মানুষ মানসিকভাবে অনেক বেশি স্বস্তি অনুভব করে এবং তার মানসিক চাপ বা স্ট্রেস ধীরে ধীরে কমতে শুরু করে।

    তবে শুধু ফিকশন নয়, অনেক ক্ষেত্রে আত্মউন্নয়নমূলক বই, অনুপ্রেরণামূলক লেখা, আধ্যাত্মিক বই কিংবা বাস্তব জীবনের অভিজ্ঞতা নিয়ে লেখা বইও এই থেরাপিতে কার্যকর হতে পারে। মূল বিষয়টি হলো—যে বইটি পাঠকের মনে ইতিবাচক অনুভূতি তৈরি করবে এবং তাকে মানসিকভাবে শক্ত হতে সাহায্য করবে, সেটিই বিবিলিওথেরাপির জন্য উপযুক্ত।

    বিশেষজ্ঞদের মতে, বিবিলিওথেরাপি মানুষের উদ্বেগ, হতাশা, শোক বা মানসিক ক্লান্তি কমাতে সহায়ক ভূমিকা পালন করতে পারে। এমনকি অনেক সময় এটি কিছু মানসিক সমস্যার ক্ষেত্রেও সহায়ক পদ্ধতি হিসেবে কাজ করে। যেমন—প্যানিক ডিসঅর্ডার, অতিরিক্ত ভয় বা ফোবিয়া, গভীর মানসিক চাপ- এই ধরনের সমস্যার ক্ষেত্রে পেশাদার চিকিৎসার পাশাপাশি বই পড়ার এই পদ্ধতি মানুষের মনকে ধীরে ধীরে স্থির করতে সাহায্য করতে পারে।

    শুধু প্রাপ্তবয়স্কদের জন্যই নয়, শিশুদের মানসিক বিকাশের ক্ষেত্রেও বিবিলিওথেরাপি অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। ছোটবেলা থেকেই যদি শিশুদের গল্পের বই, রূপকথা বা শিক্ষামূলক বই পড়ার অভ্যাস তৈরি করা যায়, তাহলে তাদের কল্পনাশক্তি যেমন বাড়ে, তেমনই তারা নিজের আবেগ ও অনুভূতিগুলোও ভালোভাবে বুঝতে শেখে। অনেক সময় শিশুরা তাদের ভয়, দুঃখ বা উদ্বেগ সরাসরি প্রকাশ করতে পারে না। কিন্তু গল্পের চরিত্রের মাধ্যমে তারা সেই অনুভূতিগুলোকে চিনতে পারে এবং ধীরে ধীরে তা প্রকাশ করতেও শেখে। ফলে বই শুধু তাদের জ্ঞান বাড়ায় না, মানসিক বিকাশ ও আবেগ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কারণেই অনেক মনোবিজ্ঞানী মনে করেন, ছোট থেকেই বইয়ের সঙ্গে বন্ধুত্ব তৈরি করা গেলে তা ভবিষ্যতে একজন মানুষকে মানসিকভাবে অনেক বেশি স্থির, সহানুভূতিশীল এবং আত্মবিশ্বাসী করে তুলতে পারে।

    বিবিলিওথেরাপির ক্ষেত্রে মূলত নির্দিষ্ট ধরনের বই পড়া একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে সাধারণত গল্প, উপন্যাস, কবিতা বা অনুপ্রেরণামূলক বই পড়ার মাধ্যমে মানুষ নিজের অনুভূতি ও চিন্তাকে নতুনভাবে বোঝার চেষ্টা করেন। একজন পাঠক যখন ১৫ থেকে ৩০ মিনিট মনোযোগ দিয়ে কোনো বই পড়েন, তখন ধীরে ধীরে সেই গল্পের চরিত্রগুলোর সঙ্গে তার একটি মানসিক সংযোগ তৈরি হয়। অনেক সময় পাঠক চরিত্রের অনুভূতি, সমস্যা বা সংগ্রামের সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পান।

    অন্যদিকে মাইন্ডফুলনেস কিছুটা ভিন্ন ধরণের পদ্ধতি। এখানে বই পড়ার পরিবর্তে গুরুত্ব দেওয়া হয় শ্বাস-প্রশ্বাসের প্রতি মনোযোগ, বর্তমান মুহূর্তের অনুভূতি বোঝা এবং ধ্যানের মাধ্যমে মনকে শান্ত করা। অনেক সময় এটি আধ্যাত্মিক বা ধ্যানমূলক চর্চার সঙ্গেও যুক্ত থাকে। মাইন্ডফুলনেসের লক্ষ্য হলো মনকে বর্তমান মুহূর্তে স্থির রাখা, যাতে উদ্বেগ, হতাশা বা অতিরিক্ত চিন্তা ধীরে ধীরে কমে যায়।

    সবশেষে একটি কথা বলাই যায়—ব্যস্ত জীবনের মাঝেও যদি একটু সময় বের করে বইকে নিজের সঙ্গী করা যায়, তাহলে তা শুধু জ্ঞান বাড়ায় না, মনকেও অনেক বেশি প্রফুল্ল ও শান্ত রাখে (Bibliotherapy for Stress Relief)। নিয়মিত বই পড়ার এই ছোট অভ্যাসই ধীরে ধীরে মানুষের মানসিক সুস্থতার একটি শক্ত ভিত তৈরি করতে পারে।

    সাম্প্রতিক পোস্ট

    • খামেনেইয়ের মৃত্যু ও ৪০ দিনের শোক! পহলভি রাজবংশের পতন থেকে কীভাবে ক্ষমতার শীর্ষে পৌঁছলেন তিনি?
    • খামেনেয়ের মৃত্যু! মধ্যপ্রাচ্যের রাজনীতি কোন দিকে, ভারতের সামনে বড় চ্যালেঞ্জ
    • রাতের শহরে মহিলাদের সুরক্ষায় বিশেষ বাহিনী রাজ্য সরকারের │ জানুন, কী সেই উদ্যোগ
    • আর কিছুক্ষণের অপেক্ষা! তিন ধাপে চূড়ান্ত তালিকা প্রকাশ, কীভাবে জানবেন আপনার নাম আছে কি না?
    • লাদাখে বরফের ওপর ম্যারাথন! আফগান-পাক যুদ্ধ শুরুর ঠিক আগেই চিনের সীমান্তে ভারতের এই পদক্ষেপ কেন মাস্টারস্ট্রোক?

    Anxiety Relief Bibliotherapy Bibliotherapy for Stress Relief Book Therapy Mental Health Awareness Mental Peace mental wellness Mindfulness and Reading Reading Benefits Reading Therapy Reduce Anxiety Naturally Self Help Books Stress Management Stress Relief Tips
    Follow on Facebook Follow on WhatsApp Follow on X (Twitter) Follow on Instagram Follow on Pinterest Follow on YouTube
    Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email Reddit Copy Link
    Previous Articleগোলাপি মণীশ মলহোত্রা শাড়িতে নজর কাড়লেন সারা তেন্ডুলকর! অর্জুন-সানিয়ার রাজকীয় বিয়েতে চাঁদের হাট, জানুন অন্দরমহলের অজানা গল্প
    Next Article ঘরশত্রু বিভীষণ কি ইরানের সংকটের কারণ হল? আমেরিকা কোন বিশেষ বাহিনীকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করছে?

    Related Posts

    মানসিক চাপ কমাতে মেডিটেশন নাকি জুম্বা? আপনার জন্য কোনটি বেশি কার্যকর, জানুন সহজ ভাষায়

    July 28, 2026

    প্রতিদিন যোগ করলে শরীর ও মনে কী বদল আসে জানেন? রহস্য জানলে অবাক হবেন আপনিও

    June 21, 2026

    ফলহারিণী অমাবস্যা ২০২৬: মায়ের চরণে দেওয়া কোন ফলটি এক বছর ভুলেও খাবেন না? জানুন পুণ্যলাভের সঠিক সময়সূচি ও গুপ্ত নিয়ম

    May 16, 2026

    Folharini Amavasya 2026: এই রাতে কী করলে খুলবে ভাগ্যের দরজা? জানুন কেন এই তিথিতে বাড়ে তান্ত্রিক শক্তি

    May 16, 2026

    আজকের রাত কেন ‘Miracle Night’? এই অলৌকিক ঘটনা শুনলে চমকে উঠবেন

    May 1, 2026

    আজ বুদ্ধ পূর্ণিমা: এই ৫টা কাজ করলে বদলে যাবে ভাগ্য! জানেন না ৯৯% মানুষ

    May 1, 2026
    আরও পড়ুন

    মানসিক চাপ কমাতে মেডিটেশন নাকি জুম্বা? আপনার জন্য কোনটি বেশি কার্যকর, জানুন সহজ ভাষায়

    প্রতিদিন যোগ করলে শরীর ও মনে কী বদল আসে জানেন? রহস্য জানলে অবাক হবেন আপনিও

    ফলহারিণী অমাবস্যা ২০২৬: মায়ের চরণে দেওয়া কোন ফলটি এক বছর ভুলেও খাবেন না? জানুন পুণ্যলাভের সঠিক সময়সূচি ও গুপ্ত নিয়ম

    Folharini Amavasya 2026: এই রাতে কী করলে খুলবে ভাগ্যের দরজা? জানুন কেন এই তিথিতে বাড়ে তান্ত্রিক শক্তি

    আজকের রাত কেন ‘Miracle Night’? এই অলৌকিক ঘটনা শুনলে চমকে উঠবেন

    1 2 3 … 24 Next
    আমাদের সঙ্গে যুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    সাম্প্রতিক পোস্ট
    Home

    ‘আগস্ট আমার জন্মের মাস, নির্বাসনের মাস, আজ থেকে প্রত্যাবর্তনের মাসও’— কলকাতায় ফিরে কী বললেন তসলিমা?

    Taslima Nasrin Kolkata Return: প্রায় দুই দশক পর তসলিমা নাসরিনের কলকাতায় প্রত্যাবর্তন ঘিরে রবীন্দ্রসদনে আবেগঘন…

    দীর্ঘ দুই দশক পর কলকাতায় তসলিমা, সম্মান জানিয়ে কী বললেন শুভেন্দু অধিকারী?

    প্রতিদিনের এই ছোট ভুলগুলোই বাড়াতে পারে ক্যান্সারের ঝুঁকি! সুস্থ থাকতে আজ থেকেই মেনে চলুন এই সহজ নিয়ম!

    দামি পোশাক নয়, স্টাইলই আসল পরিচয়!এই ৭টি আউটফিট ট্রিক জানলে আপনাকেও লাগবে আরও কনফিডেন্ট ও ক্লাসি!

    স্মার্ট রান্নাঘরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, জানুন, স্কুলের শিশুদের পাতে কী পরিবেশন হবে

    আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

    অফবিট লেখা ও নতুন তথ্য আপনার ইনবক্সে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।

    August 2026
    MTWTFSS
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31 
    « Jul    
    আমাদের কথা
    আমাদের কথা

    NewsOffBeat-এ স্বাগতম।
    এখানে পাবেন অফবিট গল্প, ভ্রমণ, সংস্কৃতি, রীতি-নীতি, খাবার এবং জীবনযাপনের নানা দিক। সঙ্গে রয়েছে প্রযুক্তির সর্বশেষ আপডেট, ভিন্নধর্মী খাদ্যাভ্যাস, ফ্যাশন ট্রেন্ড, মেকআপ টিপস, স্বাস্থ্য-সুরক্ষা, যোগব্যায়ামের উপকারিতা এবং পুষ্টিকর খাদ্যসংক্রান্ত তথ্য।
    অদ্ভুত, ব্যবহারযোগ্য, মনভোলানো এবং অনুপ্রেরণাদায়ক কনটেন্টের জন্য, আমাদের সঙ্গে থাকুন লেখায়, ছবিতে, ভিডিওতে— নিউজ অফবিট : খবরের স্বাদবদল

    সাম্প্রতিক পোস্ট

    ‘আগস্ট আমার জন্মের মাস, নির্বাসনের মাস, আজ থেকে প্রত্যাবর্তনের মাসও’— কলকাতায় ফিরে কী বললেন তসলিমা?

    দীর্ঘ দুই দশক পর কলকাতায় তসলিমা, সম্মান জানিয়ে কী বললেন শুভেন্দু অধিকারী?

    প্রতিদিনের এই ছোট ভুলগুলোই বাড়াতে পারে ক্যান্সারের ঝুঁকি! সুস্থ থাকতে আজ থেকেই মেনে চলুন এই সহজ নিয়ম!

    Pages
    • NewsOffbeat বাংলা | Bengali Offbeat News, Lifestyle, Travel & Food Updates
    • আমাদের কথা (About Us)
    • Contact Us (যোগাযোগ)
    • Privacy Policy
    • Terms and conditions
    • Sitemape
    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    News OFFBEAT © 2022-2025. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.