Close Menu
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    জনপ্রিয় পোস্ট

    বিপদের মুখে ভারতের টেক্সটাইল ঐতিহ্য! জলবায়ু পরিবর্তনে কি হারিয়ে যাবে পশমিনা, মুগা সিল্ক ও আজরাখ? বিশেষজ্ঞদের বড় সতর্কবার্তা

    কৃষকদের জন্য বড় সুখবর! আবারও অ্যাকাউন্টে টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার! কীভাবে আবেদন করবেন, কারা পাবেন এই সুবিধা?

    গ্যাস সিলিন্ডার দ্রুত শেষ হয়ে যায়? এই ৬টি সহজ টিপস জানলে সিলিন্ডার চলবে বেশি দিন

    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest Threads
    Friday, March 13
    Facebook X (Twitter) YouTube Instagram WhatsApp
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    Newsoffbeat.comNewsoffbeat.com
    Home»জীব-ON শৈলী»রূপকথা»বিপদের মুখে ভারতের টেক্সটাইল ঐতিহ্য! জলবায়ু পরিবর্তনে কি হারিয়ে যাবে পশমিনা, মুগা সিল্ক ও আজরাখ? বিশেষজ্ঞদের বড় সতর্কবার্তা
    রূপকথা

    বিপদের মুখে ভারতের টেক্সটাইল ঐতিহ্য! জলবায়ু পরিবর্তনে কি হারিয়ে যাবে পশমিনা, মুগা সিল্ক ও আজরাখ? বিশেষজ্ঞদের বড় সতর্কবার্তা

    শম্পা পালBy শম্পা পালMarch 13, 2026Updated:March 13, 20267 Mins Read
    WhatsApp Facebook Twitter Pinterest Telegram Threads Copy Link
    Climate Change Impact on Indian Textiles showing Ajrakh print fabric, traditional Muga silk saree, and Kashmiri Pashmina shawl highlighting India’s heritage textile crafts.
    Share
    WhatsApp Facebook Twitter Telegram Pinterest Threads Copy Link

    Climate Change Impact on Indian Textiles: জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভারতের ঐতিহ্যবাহী টেক্সটাইল শিল্প বড় সংকটে পড়তে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। তাপমাত্রা বৃদ্ধি, জল সংকট ও পরিবেশগত পরিবর্তনের কারণে পশমিনা, মুগা সিল্ক ও আজরাখের মতো ঐতিহ্যবাহী বস্ত্র উৎপাদন ভবিষ্যতে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

    নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে বেড়াতে গেলে এখনও অনেক ভারতীয় নারী ভালোবাসা নিয়ে কিনে আনেন একটি পশমিনা শাল। আবার অসমে গেলে সেখানকার ঐতিহ্যবাহী মুগা সিল্ক বা আসাম সিল্কও সমান জনপ্রিয়। গুজরাটের আজরাক প্রিন্ট-এর কথাও ফ্যাশন দুনিয়ায় বিশেষভাবে উল্লেখ করা হয়। কিন্তু আজ সেই শতাব্দীপ্রাচীন ভারতীয় টেক্সটাইল ঐতিহ্যের অস্তিত্বই যেন প্রশ্নের মুখে দাঁড়িয়ে।

    এই কাপড়গুলো শুধু পোশাক নয়; এর সঙ্গে জড়িয়ে আছে লক্ষ লক্ষ মানুষের জীবিকা, প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা বুননশিল্পের গল্প, এবং ভারতের ইতিহাস ও সংস্কৃতির গভীর ছাপ। পশমিনা, অসমের মুগা সিল্ক বা গুজরাটের আজরাক—প্রতিটি শিল্পের পিছনে রয়েছে বহু পুরোনো কারিগরি দক্ষতা এবং প্রকৃতির সঙ্গে এক সূক্ষ্ম সম্পর্ক। কিন্তু এখন সেই সম্পর্কই ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন আজ বড় সংকট হয়ে উঠেছে। ক্রমশ বাড়ছে তাপমাত্রা, বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, বদলে যাচ্ছে আবহাওয়ার স্বাভাবিক চক্র। এই পরিবর্তনের প্রভাব শুধু মানুষের জীবন বা প্রাণীজগতের উপরই পড়ছে না, নীরবে আঘাত করছে ঐতিহ্যবাহী শিল্পগুলির উপরও।

    ভারতের বহু টেক্সটাইল শিল্প নির্ভর করে নির্দিষ্ট আবহাওয়া, গাছপালা, মাটি এবং বিশেষ ধরনের পোকামাকড়ের উপর। পরিবেশের পরিবর্তনের ফলে যখন এই প্রাকৃতিক উপাদানগুলির অস্তিত্বই সংকটে পড়ে, তখন স্বাভাবিকভাবেই উৎপাদন ব্যবস্থাতেও তার প্রভাব পড়ে। ফলে কারিগরদের জীবিকা যেমন অনিশ্চিত হয়ে পড়ে, তেমনই হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয় শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী শিল্পের।

    এদিকে ফ্যাশন দুনিয়াতেও এই বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে। ফাস্ট ফ্যাশন শিল্পে অতিরিক্ত উৎপাদন, প্লাস্টিক ফাইবারের ব্যবহার, কারখানার দূষণ এবং নদী দূষণ পরিবেশের উপর বড় চাপ সৃষ্টি করছে। এর ফলে ভবিষ্যতে ঐতিহ্যবাহী প্রাকৃতিক কাপড়ের জায়গা দখল করে নিতে পারে নাইলন বা পলিয়েস্টারের মতো কৃত্রিম তন্তু।

    তাই প্রশ্ন উঠছে—ভারতের এই ঐতিহ্যবাহী টেক্সটাইল কি সত্যিই বিপন্ন? পশমিনা, মুগা সিল্ক বা আজরাকের মতো শিল্প কি একদিন সম্পূর্ণ হারিয়ে যাবে? নাকি এখনও সময় আছে সেগুলোকে রক্ষা করার? এই বিষয়ে বিশেষজ্ঞরা কী বলছেন, এবং এই ঐতিহ্য রক্ষার জন্য কী ধরনের উদ্যোগ নেওয়া দরকার—সেই বিষয়েই বিস্তারিত জানানো হচ্ছে আজকের এই প্রতিবেদনে।

    মুগা সিল্ক প্রকৃতির উপর নির্ভরশীল

    অসমের বিখ্যাত মুগা সিল্ক পৃথিবীর অন্যতম বিরল রেশম। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো—এটি আলাদা করে রঙ করা হয় না। ফাইবারের মধ্যেই থাকে এক প্রাকৃতিক সোনালি তন্তু, যা ব্যবহার ও সময়ের সঙ্গে সঙ্গে আরও উজ্জ্বল হয়ে ওঠে।

    মুগা সিল্ক তৈরি হয় একটি বিশেষ প্রজাতির সিল্ক গর্মের কোকুন থেকে, যা শুধুমাত্র ব্রহ্মপুত্র উপত্যকার নির্দিষ্ট জলবায়ুতে পাওয়া যায়। অন্য কোনো আবহাওয়ায় এগুলি বেঁচে থাকতে পারে না। অর্থাৎ, মুগা সিল্কের অস্তিত্ব সরাসরি নির্ভরশীল ওই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের ওপর। আবহাওয়া বদলালে এই সিল্ক গরমের জীবন সংকটের মুখোমুখি হয়।একসময় অসমের বহু গ্রামে প্রায় প্রতিটি বাড়িতেই সেলফ-ফার্মিং দেখা যেত। পরিবারগুলো নিজেদের বাড়ির মধ্যেই গাছ লাগিয়ে কোকুন উৎপাদন করত। কিন্তু বর্তমান সময়ে এই প্রথা ধীরে ধীরে ভেঙে পড়ছে।

    অসমের ডিজাইনার ও উদ্যোক্তা জাগ্রিতি ফুকান তার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তিনি জানান, এক ভোরে একজন কৃষক ফোন করে কাদতে কাদতে জানিয়েছেন যে রাতের অকালশিলাবৃষ্টিতে পুরো মুগা ফসলটাই নষ্ট হয়ে গেছে। মাত্র ফসল কাটার তিন দিন আগে ঘটে এমন বিরল আবহাওয়াগত ঘটনা, যা জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমবর্ধমান। ফলে, এই অনন্য মুগা সিল্ক শিল্প আজ সংকটের মুখে দাঁড়িয়েছে। উৎপাদন ক্রমশ কমছে, এবং দীর্ঘ সময় ধরে এই প্রাকৃতিকভাবে তৈরি হওয়া রেশমের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে।

    আজরাখ থেকে পশমিনা ঝুঁকির মুখে (Climate Change Impact on Indian Textiles)

    ভারতের প্রতিটি ঐতিহ্যবাহী টেক্সটাইল শিল্প নির্দিষ্ট অঞ্চলে উৎপাদিত হয় এবং সেই অঞ্চলের নির্দিষ্ট জলবায়ুর ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। এ কারণেই প্রতিটি অঞ্চলের টেক্সটাইলের স্বাতন্ত্র্য এবং মানে রয়েছে অনন্য বৈশিষ্ট্য। উদাহরণস্বরূপ, কাশ্মীরের পাশ্মিনা শাল মূলত লাদাখ অঞ্চলের এক বিশেষ জাতের ছাগলের উপর নির্ভরশীল। এই ছাগলগুলো শুধুমাত্র অত্যন্ত ঠান্ডা আবহাওয়ায় বেঁচে থাকতে পারে। কিন্তু তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবেশের পরিবর্তন ঘটে, ফলে পশমের গুণগত মানও হ্রাস পায়।

    অন্যদিকে, গুজরাট এবং রাজস্থানের আজরাক প্রিন্ট শিল্প নির্ভর করে বিশেষ ধরনের জল এবং নির্দিষ্ট আবহাওয়ার উপর। প্রাকৃতিক রঙ ব্যবহার করে তৈরি এই প্রিন্টের ক্ষেত্রে, জলের মান বা রাসায়নিক বিক্রিয়ার পরিবর্তনই প্রভাব ফেলতে পারে রঙের স্থায়িত্ব ও মানের ওপর। একই সঙ্গে অনিয়মিত বর্ষা, অতিরিক্ত গরম বা খরা—এই ধরনের আবহাওয়াগত অস্থিরতা—এই অঞ্চলের টেক্সটাইল কৃষি ও কাঁচামাল উৎপাদনকে অনিশ্চিত করে। ফলে শুধুমাত্র শিল্পের উৎপাদন নয়, বরং কারিগরদের জীবিকাও সংকটের মুখে পড়ছে।

    জলবায়ু পরিবর্তন সরাসরি মানুষের জীবনে আঘাত হেনেছে। কৃষকরা এখন কাঁচামাল উৎপাদন করতে পারছেন না, ফলে কারিগরদের হাতে কাজ থাকে না। বাজারে দাম বেড়ে গেলেও তাদের আয় বৃদ্ধি পায় না। এই পরিস্থিতির কারণে তরুণ প্রজন্ম অনেক সময় ঐতিহ্যবাহী পেশা ছেড়ে শহরে চলে যাচ্ছে। সব মিলিয়ে, ভারতের ঐতিহ্যবাহী টেক্সটাইল শিল্পের উৎপাদন আজ বিপর্যস্ত।

    আজকের ফ্যাশন ইন্ডাস্ট্রি দ্রুত গতিতে এগোচ্ছে। কম দামে বেশি উৎপাদনের জন্য অনেক ব্র্যান্ড ব্যবহার করছে সিন্থেটিক, পলিস্টার এবং নাইলন। এই কাপড়গুলো উৎপাদন করতে কখনোই আবহাওয়ার উপর নির্ভর করতে হয় না, উৎপাদন সহজ এবং দামও কম।

    যেমন, কাশ্মীরের পাশ্মিনা শাল। এটি তৈরি হয় কাশ্মীর অঞ্চলের এক বিশেষ জাতের ছাগলের উল থেকে, যা প্রকৃতির একটি প্রতিরক্ষা ব্যবস্থা। এর ফাইবারের প্রাচীন সূক্ষ্মতা ছিল ১৩–১৪ মাইক্রন, যা বর্তমানে জিআই মান অনুযায়ী ১৬–১৭ মাইক্রন পর্যন্ত অনুমোদিত। কিন্তু বিশ্বের সবচেয়ে সূক্ষ্ম ফাইবারগুলো ধীরে ধীরে তাদের সূক্ষ্মতা হারাচ্ছে।

    অন্যদিকে, গুজরাটের আজরাক প্রিন্ট, যার ইতিহাস সিন্ধু সভ্যতার সময় পর্যন্ত চলে যায়, তার মূল বৈশিষ্ট্য হলো গাঢ় নীল, লাল এবং জ্যামিতিক নকশা। এটি তৈরি করতে প্রাকৃতিক রঙ ব্যবহার করা হয় এবং কাপড়কে একাধিকবার ধুতে হয়, খোলা বাতাসে শুকাতে হয়। রঙের জন্য খনিজ পদার্থের ওপর নির্ভর করতে হয়। কিন্তু বর্তমানে কচ্ছ অঞ্চলে ভূগর্ভস্থ জলের লবণমাত্রা বাড়ছে, ফলে প্রাকৃতিক রঙ ঠিকভাবে বসছে না। ফলস্বরূপ কাপড়ে কালো দাগ বা ম্লান রঙ দেখা যাচ্ছে। অনেক কারিগরই এখন বাধ্য হয়ে কৃত্রিম ডাই ব্যবহার করতে শুরু করেছেন।

    বিশেষজ্ঞরা সতর্ক করছেন—যদি সরকার, ডিজাইনার, কারিগর এবং ভোক্তারা একসাথে উদ্যোগ না নেন, তাহলে খুব শিগগিরই এই ঐতিহ্যবাহী কাপড়গুলো দৈনন্দিন ব্যবহার থেকে সরে গিয়ে শুধুই জাদুঘরে প্রদর্শনের উপকরণ হয়ে যাবে (Climate Change Impact on Indian Textiles)। তখন আমাদের পোশাকের আলমারিতে থাকবে শুধু প্লাস্টিক ফাইবারের কাপড়, আর ইতিহাসের বইয়ের পাতাতেই থাকবে মুগা সিল্ক, পশ্মিনা ও আজরাকের অমূল্য ঐতিহ্য।

    ভারতের টেক্সটাইল ঐতিহ্য রক্ষায় সরকারের উদ্যোগ

    ভারত সরকার দেশের ঐতিহ্যবাহী টেক্সটাইল শিল্পকে সংরক্ষণ ও উন্নয়নের জন্য বিভিন্ন জাতীয় কর্মসূচি গ্রহণ করেছে। এই উদ্যোগগুলির মূল লক্ষ্য হলো কারিগরদের আয় বৃদ্ধি করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এবং এই ঐতিহ্যবাহী শিল্পকে বিশ্ববাজারের সঙ্গে যুক্ত করা।

    প্রথমত, সরকার জাতীয় তাঁত ও হস্তশিল্প কর্মসূচি (National Handloom and Handicrafts Programme) গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে তাঁত ও হস্তশিল্প শিল্পের সঙ্গে যুক্ত কারিগরদের আর্থিক সহায়তা, প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে। এর ফলে উৎপাদনশীলতা ও পণ্যের গুণগত মান বৃদ্ধি পাচ্ছে।

    দ্বিতীয়ত, মহাত্মা গান্ধী গ্রাম স্বরাজ যোজনা-র মাধ্যমে খাদি, তাঁত এবং হস্তশিল্প পণ্যকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে। এই প্রকল্পে পণ্যের ব্র্যান্ডিং, বিপণন এবং দক্ষতা উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। এর ফলে গ্রামীণ কারিগররা নতুন বাজারের সুযোগ পাচ্ছেন।

    এছাড়া “এক জেলা এক পণ্য” (One District One Product) কর্মসূচির সঙ্গেও বিভিন্ন ঐতিহ্যবাহী টেক্সটাইল শিল্পকে যুক্ত করা হয়েছে। যেমন— আজরাক (Ajrakh) প্রিন্ট বা লাদাখ ও কাশ্মীরের পশমিনা ইত্যাদি পণ্যকে স্থানীয় পর্যায়ে উৎপাদন বাড়িয়ে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে প্রচার করা হচ্ছে।

    সরকার ঐতিহ্যবাহী টেক্সটাইল ক্লাস্টারগুলোর উন্নয়নের জন্য নতুন যন্ত্রপাতি, প্রযুক্তি পরীক্ষা কেন্দ্র এবং বিভিন্ন আর্থিক সহায়তার ঘোষণা করেছে। এর ফলে উৎপাদন প্রক্রিয়া আধুনিক হয়েছে এবং পণ্যের মান, উৎপাদনশীলতা ও জলবায়ু উপযোগিতা বৃদ্ধি পেয়েছে।

    এছাড়া দেশে মেগা টেক্সটাইল পার্ক গড়ে তোলা হয়েছে বিভিন্ন রাজ্যে, যেখানে উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের জন্য আধুনিক অবকাঠামো তৈরি করা হয়েছে। বিশেষত আজরাক শিল্পে জল সংকট মোকাবিলার ক্ষেত্রেও সরকার গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে, যাতে ঐতিহ্যবাহী রং ও ছাপার কাজ বজায় রাখা যায়।

    আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো জিআই ট্যাগ (Geographical Indication Tag) প্রদান। মুগা সিল্ক, কাশ্মীরি শালসহ বিভিন্ন ঐতিহ্যবাহী টেক্সটাইল পণ্যকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। এর ফলে এই পণ্যের স্বকীয়তা রক্ষা, আন্তর্জাতিক বাজারে স্বীকৃতি এবং রপ্তানি বৃদ্ধি সম্ভব হয়েছে। সর্বোপরি বলা যায়, ভারত সরকার বিভিন্ন নীতি ও কর্মসূচির মাধ্যমে ঐতিহ্যবাহী টেক্সটাইল শিল্পকে সংরক্ষণ, আধুনিকীকরণ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠিত করার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।

    #ClimateChange #IndianTextiles #Pashmina #Ajrakh #MugaSilk #SustainableFashion #NewsOffBeat

    সাম্প্রতিক পোস্ট

    • খাঁচায় বন্দি চিতা, অথচ সরকারের খাতায় ‘সফল’ প্রজেক্ট! ভারতের চিতা পুনর্বাসন প্রকল্পের আসল সত্যিটা কী?
    • সোনার বাজারে বড় পতন! মধ্যপ্রাচ্যের যুদ্ধের আবহে গোল্ড ইটিএফ-এ (Gold ETF) বিনিয়োগ করা কি এখন বুদ্ধিমানের কাজ?
    • হেঁশেলে মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ! গ্যাস সিলিন্ডার নিয়ে দেশজুড়ে হাহাকার, সাধারণ মানুষের বাঁচতে কী করতে হবে?
    • বৃদ্ধ বয়সে ডিভোর্স চাইছেন পঙ্কজ-ডিম্পল! মাঝখানে ফেঁসে গেলেন অপরশক্তি খুরানা?
    • ‘গুজারিশ’-এর ইথান মাসকারেনহাস আজ বাস্তব! ১৩ বছরের যন্ত্রণার অবসান, দেশে প্রথমবার ইউথেনেশিয়া (নিষ্কৃতিমৃত্যুর) অনুমতি সুপ্রিম কোর্টের

    Ajrakh Print Kutch Climate Change Indian Textiles Muga Silk Assam Pashmina Kashmir Sustainable Fashion India
    Follow on Facebook Follow on WhatsApp Follow on X (Twitter) Follow on Instagram Follow on Pinterest Follow on YouTube
    Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email Reddit Copy Link
    Previous Articleকৃষকদের জন্য বড় সুখবর! আবারও অ্যাকাউন্টে টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার! কীভাবে আবেদন করবেন, কারা পাবেন এই সুবিধা?

    Related Posts

    ত্বকের যত্ন নিন: দোল খেলার পর জেদি রঙ তোলার ৫টি সহজ ঘরোয়া উপায় জানুন

    March 2, 2026

    হোলির রঙে ত্বক-চুলের ক্ষতি এড়াতে এখনই জেনে নিন ৫টি বিউটি টিপস, থাকুন নিরাপদ!

    February 26, 2026

    চুল স্ট্রেটনিং করে ড্যামেজ? বাড়িতেই করুন এই প্রোটিন ট্রিটমেন্ট

    February 17, 2026

    ভালোবাসার দিনে নিজেকে ঝলমলে করে তুলতে কোরিয়ান সৌন্দর্য গাইড, জানুন ৭টি দুর্দান্ত টিপস

    February 10, 2026

    দামি হোক বা সাধারণ—এই ৫টি ট্রিক জানলেই সুগন্ধির ঘ্রাণ টিকবে অনেকক্ষণ

    February 7, 2026

    ডেটের প্রথম মুহূর্তে পোশাকই হয়ে ওঠে কণ্ঠস্বর │ জানুন, ভ্যালেন্টাইন ডে স্পেশাল পুরুষদের আউটফিট গাইড

    February 5, 2026
    আরও পড়ুন

    ত্বকের যত্ন নিন: দোল খেলার পর জেদি রঙ তোলার ৫টি সহজ ঘরোয়া উপায় জানুন

    হোলির রঙে ত্বক-চুলের ক্ষতি এড়াতে এখনই জেনে নিন ৫টি বিউটি টিপস, থাকুন নিরাপদ!

    চুল স্ট্রেটনিং করে ড্যামেজ? বাড়িতেই করুন এই প্রোটিন ট্রিটমেন্ট

    ভালোবাসার দিনে নিজেকে ঝলমলে করে তুলতে কোরিয়ান সৌন্দর্য গাইড, জানুন ৭টি দুর্দান্ত টিপস

    দামি হোক বা সাধারণ—এই ৫টি ট্রিক জানলেই সুগন্ধির ঘ্রাণ টিকবে অনেকক্ষণ

    1 2 3 … 10 Next
    আমাদের সঙ্গে যুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    সাম্প্রতিক পোস্ট
    রূপকথা

    বিপদের মুখে ভারতের টেক্সটাইল ঐতিহ্য! জলবায়ু পরিবর্তনে কি হারিয়ে যাবে পশমিনা, মুগা সিল্ক ও আজরাখ? বিশেষজ্ঞদের বড় সতর্কবার্তা

    Climate Change Impact on Indian Textiles: জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভারতের ঐতিহ্যবাহী টেক্সটাইল শিল্প বড় সংকটে…

    কৃষকদের জন্য বড় সুখবর! আবারও অ্যাকাউন্টে টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার! কীভাবে আবেদন করবেন, কারা পাবেন এই সুবিধা?

    গ্যাস সিলিন্ডার দ্রুত শেষ হয়ে যায়? এই ৬টি সহজ টিপস জানলে সিলিন্ডার চলবে বেশি দিন

    হিটস্ট্রোক থেকে বাঁচতে গরমে এই ভুলগুলো করবেন না! জানুন বাঁচার উপায় ও প্রাথমিক চিকিৎসা

    স্মার্টফোন নাকি পেশাদার ক্যামেরা? Xiaomi 17 Ultra-র ফটোগ্রাফি কিট দেখে চমকে যাবেন আপনিও!

    আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

    অফবিট লেখা ও নতুন তথ্য আপনার ইনবক্সে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।

    March 2026
    MTWTFSS
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031 
    « Feb    
    আমাদের কথা
    আমাদের কথা

    NewsOffBeat-এ স্বাগতম।
    এখানে পাবেন অফবিট গল্প, ভ্রমণ, সংস্কৃতি, রীতি-নীতি, খাবার এবং জীবনযাপনের নানা দিক। সঙ্গে রয়েছে প্রযুক্তির সর্বশেষ আপডেট, ভিন্নধর্মী খাদ্যাভ্যাস, ফ্যাশন ট্রেন্ড, মেকআপ টিপস, স্বাস্থ্য-সুরক্ষা, যোগব্যায়ামের উপকারিতা এবং পুষ্টিকর খাদ্যসংক্রান্ত তথ্য।
    অদ্ভুত, ব্যবহারযোগ্য, মনভোলানো এবং অনুপ্রেরণাদায়ক কনটেন্টের জন্য, আমাদের সঙ্গে থাকুন লেখায়, ছবিতে, ভিডিওতে— নিউজ অফবিট : খবরের স্বাদবদল

    সাম্প্রতিক পোস্ট

    বিপদের মুখে ভারতের টেক্সটাইল ঐতিহ্য! জলবায়ু পরিবর্তনে কি হারিয়ে যাবে পশমিনা, মুগা সিল্ক ও আজরাখ? বিশেষজ্ঞদের বড় সতর্কবার্তা

    কৃষকদের জন্য বড় সুখবর! আবারও অ্যাকাউন্টে টাকা দিচ্ছে কেন্দ্রীয় সরকার! কীভাবে আবেদন করবেন, কারা পাবেন এই সুবিধা?

    গ্যাস সিলিন্ডার দ্রুত শেষ হয়ে যায়? এই ৬টি সহজ টিপস জানলে সিলিন্ডার চলবে বেশি দিন

    Pages
    • NewsOffbeat বাংলা | Bengali Offbeat News, Lifestyle, Travel & Food Updates
    • আমাদের কথা (About Us)
    • Contact Us (যোগাযোগ)
    • Privacy Policy
    • Terms and conditions
    • Sitemape
    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    News OFFBEAT © 2022-2025. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.