কৃত্রিম স্বাদ সংক্রান্ত অভিযোগে FSSAI Liquor Ban ঘিরে দেশজুড়ে চর্চা তুঙ্গে। একাধিক জনপ্রিয় হুইস্কি ও রাম ব্র্যান্ডের বিক্রিতে নিষেধাজ্ঞার সিদ্ধান্তে মদ প্রস্তুতকারী সংস্থা, ব্যবসায়ী এবং ক্রেতাদের মধ্যে তৈরি হয়েছে নতুন উদ্বেগ ও কৌতূহল।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: মদ্যপান শুধু স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর নয়, পানীয়ের গুণমান ও নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে বারবার। এবার সেই কারণেই বড় পদক্ষেপ নিল দেশের খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা। নিয়মবহির্ভূত কৃত্রিম স্বাদবর্ধক উপাদান ব্যবহারের অভিযোগে ভারতের একাধিক জনপ্রিয় হুইস্কি ও রাম ব্র্যান্ডের বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের খাদ্য সুরক্ষা ও মানদণ্ড কর্তৃপক্ষ। কোন কোন ব্র্যান্ড এই তালিকায় রয়েছে, কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর প্রভাব কী হতে পারে, জেনে নিন বিস্তারিত।
ভারতে একাধিক জনপ্রিয় হুইস্কি ও রাম ব্র্যান্ডে নিষেধাজ্ঞা, বড় সিদ্ধান্ত খাদ্য সুরক্ষা কর্তৃপক্ষের
ভারতের খাদ্য সুরক্ষা ও মানদণ্ড কর্তৃপক্ষ (এফএসএসএআই) নিয়মবহির্ভূত কৃত্রিম স্বাদবর্ধক উপাদান ব্যবহারের অভিযোগে একাধিক জনপ্রিয় হুইস্কি ও রাম ব্র্যান্ডের বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ এই সংস্থা দেশে বিক্রি হওয়া খাদ্য ও পানীয়ের মান, নিরাপত্তা এবং পরিচ্ছন্নতার নিয়ম নির্ধারণ করে। পাশাপাশি খাদ্য ব্যবসার সঙ্গে যুক্ত সংস্থাগুলিকে লাইসেন্স ও নিবন্ধন প্রদান এবং পণ্যের গুণগত মান পরীক্ষা করার দায়িত্বও এফএসএসএআই-এর।
সংস্থার পরীক্ষায় উঠে এসেছে, কয়েকটি জনপ্রিয় হুইস্কি ও রাম ব্র্যান্ডে স্বাদ ও সুগন্ধ বাড়ানোর জন্য এমন কৃত্রিম স্বাদবর্ধক উপাদান ব্যবহার করা হয়েছে, যা স্বীকৃত খাদ্যমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত উৎপাদন পদ্ধতি অনুযায়ী, রামে আলাদা করে রামের স্বাদ বা হুইস্কিতে হুইস্কির স্বাদ যোগ করার নিয়ম নেই। তাই এই ধরনের কৃত্রিম উপাদান ব্যবহারের ফলে সংশ্লিষ্ট পণ্যগুলিকে নিম্নমানের বলে চিহ্নিত করা হয়েছে।
নিষিদ্ধ তালিকায় রয়েছে ডিয়াজিও ইন্ডিয়ার ইউনাইটেড স্পিরিটস, ইনব্রিউ বেভারেজেস এবং মোহন রকি স্প্রিং ওয়াটারের তৈরি একাধিক জনপ্রিয় ব্র্যান্ড।
নিষিদ্ধ হওয়া ব্র্যান্ডগুলির মধ্যে রয়েছে—
- অ্যান্টিকুইটি ব্লু হুইস্কি
- রয়্যাল চ্যালেঞ্জ হুইস্কি
- ব্যাকপাইপার ডিলাক্স হুইস্কি
- ওল্ড কাস্ক ডিলাক্স
- এক্স এক্স এক্স রাম
- ওল্ড মঙ্ক রামের নির্দিষ্ট কয়েকটি ভ্যারিয়্যান্ট
জানা গিয়েছে, ডিয়াজিও ইন্ডিয়ার একাধিক হুইস্কি মধ্যপ্রদেশে উৎপাদিত হয়। একই রাজ্যে ইনব্রিউ বেভারেজেসের একটি হুইস্কি ও একটি রাম তৈরি হয়। অন্যদিকে মহারাষ্ট্রে উৎপাদিত মোহন রকি স্প্রিং ওয়াটারের ওল্ড মঙ্ক রামের কয়েকটি নির্দিষ্ট ভ্যারিয়্যান্টও এই নিষেধাজ্ঞার আওতায় এসেছে।
উল্লেখ্য, ডিয়াজিও ভারতের অন্যতম বৃহত্তম মদ প্রস্তুতকারী সংস্থা। আন্তর্জাতিক বাজারে সংস্থাটির বার্ষিক আয়ের পরিমাণ প্রায় চল্লিশ বিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় আনুমানিক তিন লক্ষ ছিয়াশি হাজার লক্ষ কোটি টাকারও বেশি বলে বিভিন্ন শিল্পমহলের অনুমান।
এফএসএসএআই-এর এই পদক্ষেপের ফলে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে উৎপাদন প্রক্রিয়া ও উপাদান ব্যবহারের ক্ষেত্রে নতুন করে মানদণ্ড মেনে চলতে হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
#FSSAI #LiquorBan #Whisky #Rum #FoodSafety #IndiaNews #AlcoholNews #UnitedSpirits #DiageoIndia
সাম্প্রতিক পোস্ট
‘সাথীরা, প্রশ্নফাঁস মাফিয়াদের রেয়াত নয়’– সংসদে বিল পাসের পর প্রথমবার কী বললেন প্রধানমন্ত্রী?
সিলেবাসে বড় পরিবর্তন কবে থেকে? শিক্ষক নিয়োগেও সুখবর? কী বললেন শিক্ষামন্ত্রী?
আবার কি বদলে যাবে নোট? দেশে আসছে প্লাস্টিকের নোট,জানুন, কী বদল আসছে?
১লা আগস্ট থেকে স্কুলের খাবারের দায়িত্ব ইস্কনের, ডিম বিতরণ, ও শিক্ষক নিয়োগে বড় ঘোষণা

