কনকনে শীত। তার সাথে পিঠে পুলি উৎসব। শীতের পার্বণে পিঠে না খেয়ে থাকা যায়? কিন্তু ডায়েট সচেতন মানুষ পিঠে খেতে ভয় পাচ্ছেন? ভয় পাবেন না (Healthy Pitha Options)। এই প্রতিবেদন থেকে জেনে নিন কিভাবে হেলদি পিঠে বানাতে হবে। কোন পিঠেতে কত ক্যালোরি আছে? আর শীতের উৎসবের আনন্দ উপভোগ করুন।
নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: শীতকাল মানেই পিঠেপুলির মৌসুম! পুলি, পাটিসাপটা, ভাপা বা চিতই—প্রতিটি পিঠের স্বাদ আলাদা, আর প্রতিটিই আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এখন প্রত্যেকেই শরীর সচেতন। কিন্তু বছরের একটা দিনে মন চায় পিঠের স্বাদ ভাগ করে নিতে। অনেকেরই তখন প্রশ্ন থাকে— ডায়েট মেনে চললে পিঠে খাওয়া যাবে? কেউ বলেন, ভাজা পিঠে বেশি ক্যালোরি, কেউ বলেন ভাপা পিঠে হেলদি অপশন। তাহলে প্রকৃতপক্ষে কোনটি বেশি স্বাস্থ্যকর? ক্যালোরি সচেতনদের জন্য আজ রইল হেলদি পিঠে বানানোর টিপস। যেখানে থাকবে ক্যালোরি চার্ট, উপকারিতা ও হেলদি পিঠে তৈরির টিপস।
আরও পড়ুন : মকর সংক্রান্তিতে কেন ঘুড়ি ওড়ানো হয় জানেন কি?
ভাজা পিঠে কিভাবে বানাবেন? (Calories in Pitha Guide)
অনেক ধরনের ভাজা পিঠে হয়। এই ধরনের পিঠে তৈরি করতে গেলে তেলে ভাজতে হয়। ধরুন আপনি বানাবেন গোকুল পিঠে। এই পিঠে বানাতে গেলে সবার প্রথমে একটা বাটিতে ময়দা এবং মাখন নিয়ে তার সাথে দুধ মিশিয়ে ঘন ঘন করে মিশিয়ে নিন। ভালো করে মেশাবেন। এরপর পিঠের পুর বানানোর জন্য একটা ফ্রাইং প্যানে দেড় কাপ জল দিন। তারপর সেটাকে গরম করে নিন। গ্যাস কমিয়ে ৫০ গ্রাম মতো গুঁড়ো দুধ দিন। ভালো করে মেশাবেন যাতে দুধটা জমে না যায়। তারপর দুই মিনিট ফুটিয়ে নেবার পর
খেজুরের পাটালি ব্যবহার করুন। মনে রাখবেন, এই মুহূর্তে নিপা ভাইরাসের কারণে কাঁচা খেজুরের রস খাবেন না। খেজুরের পাটালি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঘন করে নিন। গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন। তারপর খোয়া ক্ষীর দিয়ে গলিয়ে নিন, ক্ষীরের সাথে অল্প নারকেল বাটা দিলে পিঠের স্বাদ আরো ভালো হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখুন। ভালো করে নাড়ুন। ঠান্ডা হলে এটি শক্ত হয়ে আসবে। তারপর গ্যাস বন্ধ করে একটু ঠান্ডা করে নিন পুরটিকে। তারপর হাতের তালুতে নিয়ে গোল করে একটু চ্যাপ্টা করে নিন।
এবার সেই দুধ মিশ্রিত মিশ্রণটির সাথে বেকিং সোডা মিশিয়ে নিন দুই চামচ। মিশ্রণের যেন ঘনত্বটা থাকে। এরপর একটা পাত্রে চিনি দিয়ে এবং এলাচ ও জল দিয়ে ফুটিয়ে নিন। দিয়ে চিনির রস তৈরি করে নিন। তারপর কড়ায় সাদা তেল দিয়ে গরম করে নিন। গোলাকার পুর দেওয়া তক্তিকে মিশ্রনে ডুবিয়ে অল্প অল্প করে গরম তেলের মধ্যে ছাড়তে হবে। একটা একটা করে ছাড়বেন। দিয়ে ভালো করে তেলে ভাজবেন। তারপর গরম চিনির রসে ডুবিয়ে রাখবেন। ১ঘন্টা রেখে তারপর পরিবেশন করুন। এভাবেই বানিয়ে ফেলুন ভাজা গোকুল পিঠে।
ভাপা পিঠে কিভাবে বানাবেন? (Healthy Pitha Options)
সেদ্ধ চালের গুড়ো নিন। দোকান জল গরম করে নিন। তারপরে নুন দিন পরিমাণ মতো। তারপর চালের গুড়োর মধ্যে জল দিয়ে অল্প অল্প করে মেশাতে থাকুন। এটা মাখতে মাখতে ডেলার মতো হয়ে এলে ১০ মিনিটের জন্য আলাদা রেখে দিন। ৬০০ থেকে ৭০০ গ্রাম খেজুরের পাটালি নিয়ে ছোট ছোট করে কেটে নিন। এবার চালের গুঁড়ো ছেঁকে নিন। এবার একটা হাঁড়িতে জল গরম করুন আর ছাকনি নিন।একটা বাটিতে সামান্য চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিন। তারপর ছেঁকে নেওয়া চালের গুঁড়ো বাটিতে দিন। অর্ধেকটা দিয়ে হাত দিয়ে চেপে দিন। তারপর গুড়টা মাঝখানে দিয়ে বাকি অর্ধেক চালের গুঁড়ো আবার দিয়ে হাত দিয়ে চেপে দিন। তারপর একটা ভেজা কাপড় ঢেকে দিন। তারপর বাটিটা কে ছাঁকনির উপর বসিয়ে দিন। তারপর উল্টো বাটিটাকে আস্তে করে তুলে নিন। তারপর কাপড়ে থাকা চালের গুড়োর স্তম্ভ কে হাঁড়ির মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিন। সস প্যানেও করতে পারেন। ৮ মিনিট রাখার পর দেখুন ওটা কতটা সেদ্ধ হয়েছে। তারপর সস দিয়ে পরিবেশন করুন।
পিঠের ক্যালোরি তুলনা (Calories in Pitha Guide)
বাংলার ঘরে ঘরে তৈরি পিঠেপুলির প্রধান উপাদান—চাল গুঁড়ো, নারকেল, গুড় বা দুধ। কিন্তু রান্নার ধরণই ঠিক করে দেয় এর ক্যালোরি মান।
- ভাপা পিঠে: এক পিস (প্রায় ৭০ গ্রাম) ভাপা পিঠেতে গড়ে থাকে ১৩০–১৫০ ক্যালোরি। এতে তেল বা ঘি ব্যবহৃত হয় না বললেই চলে, তাই এটি লো ফ্যাট অপশন হিসেবে বিবেচিত।
- ভাজা পিঠে: যেমন পাটিসাপটা বা পুলি—তেলে ভাজার ফলে এক পিসে ক্যালোরি বেড়ে যায় ২৫০–৩০০ পর্যন্ত। বিশেষত যেগুলিতে নারকেল বা ক্ষীর পুর থাকে, সেগুলির ফ্যাট কন্টেন্টও তুলনামূলকভাবে বেশি।
হেলদি পিঠে তৈরির উপায় (Healthy Pitha Options)
চাল গুঁড়োর বদলে ওটস বা রাইস ব্রান ব্যবহার করুন। নারকেল পুরে চিনি নয়, খেজুরগুড় বা নারকেল গুড় দিন।তেল কম, দুধের বদলে লো-ফ্যাট মিল্ক ব্যবহার করুন। ভাপা পিঠে রান্না হয় বাষ্পে, তাই এতে পুষ্টিগুণ নষ্ট হয় না। এছাড়া এতে অতিরিক্ত তেল বা ঘি ব্যবহৃত হয় না, ডায়াবেটিস বা ওজন নিয়ন্ত্রণে থাকা ব্যক্তিরাও মাঝেমধ্যে ভাপা পিঠে উপভোগ করতে পারেন, শুধু গুড়ের পরিমাণ সামান্য কমিয়ে নিলেই যথেষ্ট। তাই শীতে উপভোগ করুন পিঠে। ভাপা হোক বা পার্টিসাপটা, সচেতন থাকুন, আপনার শরীরের কথা ভেবে পিঠের অপশন বেছে নিন। সুস্থ থাকুন ভালো থাকুন।
#HealthyPitha, #PithaCalories, #BhapaPitha, #BengaliFood, #Bhajapitha, #pithepuliutsav
Most Viewed Posts
- ২০২৬-এ মেষ রাশির জন্য আসছে বড় মোড় │ Aries Horoscope 2026 Full Prediction
- মোটা হবেন না, মিষ্টি খান নিশ্চিন্তে │ Guilt-Free Sweets for Diwali Delight
- Dharmendra death: ধর্মেন্দ্রর জীবনের এই ১১টি তথ্য অনেকেই জানেন না │ 11 Untold Facts About Dharmendra
- বাড়িতে রাখুন এই নয় গাছ, সৌভাগ্য ফিরবেই
- জানেন কি নবরাত্রির চতুর্থ দিনে মা কুষ্মাণ্ডা পূজা কেন বিশেষ? ︱Why Ma Kushmanda Puja on Navratri Day 4 is Special?

