নিউজ অফবিট ডিজিটাল ডেস্কঃ কমোডের ঢাকা, পাপোশে হিন্দু দেবদেবীর ছবি৷ ব্যবসা বাড়াতে উদ্যোগ অ্যামাজনের। আর এতেই চটেছেন নেটিজেনদের একাংশ৷ হিন্দু আবেগে ধাক্কা দেওয়ার অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁরা। সেই সঙ্গে ওই সংস্থাকে বয়কটের ডাক দিয়েছেন।
ধর্মীয় ভাবাবেগে ধাক্কা দেওয়ার অভিযোগে কোণঠাসা অ্যামাজন৷ দিন কয়েক আগেই নজরে আসে কমোডের ঢাকা এবং পাপোশ-সহ একাধিক জিনিসে বিভিন্ন হিন্দু দেবতাদের ছবি দেওয়া হয়েছে৷ সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়৷ হিন্দু ধর্মাবলম্বী নেটিজেনরা এটা মোটেও ভাল চোখে দেখছেন না৷ ওই সংস্থার বিরুদ্ধে রীতিমতো বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। নেটিজেনদের অভিযোগ, ভগবান পবিত্র৷ এভাবে কমোডের ঢাকা, পাপোশে তাঁদের ছবি ব্যবহার করার মানে দেবতাদের অসম্মান করা৷ অ্যামাজন হিন্দু আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে৷ সেই সঙ্গে তাঁরা নয়ডা থানার পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন৷
এদিকে এই দায়ভার সংশ্লিষ্ট সংস্থাগুলির উপর চাপিয়েছেন অ্যামাজনের মুখপাত্র। সংস্থাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি৷ তবে ইতিমধ্যেই বিতর্কিত সামগ্রীগুলি সাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে৷
Enough is enough @amazon @amazonIN @AmazonHelp .
This is 3rd time you are hurting Hindu sentiments. Now get ready to face the consequences. Legal action will he taken.
Here is the thread showing all the rugs and mats you are selling printed with our Gods on them.#BoycottAmazon pic.twitter.com/W2nQT5Sj1I
— Dhruv Swaroop Agrawal (@dhruv_agrawal55) May 16, 2019
Mistake is a mistake when it is done once or twice
But #Amazon is a repeat offender who seems to enjoy hurting the religious sentiments of #Hindus
Do u have the guts to sell products mocking Islam or Christianity or Hindus are soft targets??
Shame on Amazon#BoycottAmazon pic.twitter.com/Y7mmi2fhzv
— Sushil Dixit (Adv) (@advosushildixit) May 16, 2019

