Close Menu
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    জনপ্রিয় পোস্ট

    রাজ্যে চালু হচ্ছে নমোমল! জামা মিলবে মাত্র ১০ টাকায়! জানুন কোথায় কোথায় এই জামা কারা কিভাবে পাবেন

    রাজ্য সরকারের পরামর্শদাতা হিসাবে কাজ করবেন মিঠুন চক্রবর্তী! জানুন তাকে কোন পদ দেওয়া হল

    টাকা দিয়ে দেবের ছবির বিরুদ্ধে নেতিবাচক প্রচারের প্রস্তাব! কারা এই কাজের নেপথ্যে, কী ব্যবস্থা নেবেন দেব?

    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest Threads
    Wednesday, October 7
    Facebook X (Twitter) YouTube Instagram WhatsApp
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    Newsoffbeat.comNewsoffbeat.com
    Home»মিক্স-৪»লাইম লাইট»রাহুলের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে টলিউড— নিরাপত্তার দাবিতে বড় সিদ্ধান্ত, কী জানাচ্ছেন ঋতুপর্ণা সৌরভরা?
    লাইম লাইট

    রাহুলের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে টলিউড— নিরাপত্তার দাবিতে বড় সিদ্ধান্ত, কী জানাচ্ছেন ঋতুপর্ণা সৌরভরা?

    শম্পা পালBy শম্পা পালApril 6, 2026Updated:April 6, 20266 Mins Read
    WhatsApp Facebook Twitter Pinterest Telegram Threads Copy Link
    Rahul Arunoday Banerjee Death Tollywood protest image showing artists united demanding justice and safety after tragic incident
    Share
    WhatsApp Facebook Twitter Telegram Pinterest Threads Copy Link

    Rahul Arunoday Banerjee Death Tollywood: রাহুলের মৃত্যুকে কেন্দ্র করে টলিউডে অভূতপূর্ব ঐক্য, একদিকে প্রতিবাদ ও কর্মবিরতি, অন্যদিকে ভিন্ন মত—সবকিছুর মাঝেই উঠে আসছে শিল্পীদের নিরাপত্তা ও সুরক্ষার বড় প্রশ্ন।

    নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: “কিসের ডাকে পথে নেমেছি? কে বা ভবিষ্যতে দেখেছি? কাঁধে কাঁধ মেলাও, হাতে হাত মেলাও, এসো বন্ধু।”—এই প্রশ্ন আজ যেন প্রতিধ্বনিত হচ্ছে টলিউডের অন্দরমহলে। বহুবার প্রতিবাদের ভাষা হয়েছে এই শিল্পজগৎ, কখনো নিজেদের অধিকারের জন্য, কখনো অন্যায়ের বিরুদ্ধে। কিন্তু এবারের আন্দোলন যেন একেবারেই অন্যরকম। কারণ, এতদিন যে টলিউডকে নানা গোষ্ঠীতে বিভক্ত বলে মনে করা হতো, যেখানে ঐক্যের অভাব নিয়ে প্রশ্ন উঠত বারবার—সেই টলিউডই আজ এককাট্টা।

    তালসারির সমুদ্রে শুটিং চলাকালীন ডুবে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। শুধুমাত্র একজন অভিনেতা নন, তিনি ছিলেন লেখক, নাট্যশিল্পী—এক বহুমুখী প্রতিভার অধিকারী। তাঁর অকালপ্রয়াণ ঘিরে উঠেছে একের পর এক প্রশ্ন, অভিযোগের তির গিয়েছে প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের দিকে।

    এই ঘটনার প্রতিবাদে টলিউডের শিল্পী ও কলাকুশলীরা একজোট হয়ে পথে নেমেছেন। শিল্পী সংগঠনের তরফে এবং রাহুলের পরিবারের পক্ষ থেকেও ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। শুধু তাই নয়, নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে আগামী মঙ্গলবার থেকে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে গোটা টলিউড। এই মুহূর্তে শিল্পী মহলে তীব্র প্রতিক্রিয়া—ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে পরিচালক সৌরভ পালধী সকলেই মুখ খুলেছেন। পাল্টা বক্তব্যও এসেছে সংশ্লিষ্ট সংস্থার তরফে, ফলে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে।

    আরও পড়ুন : নিভে গেল উজ্জ্বল নক্ষত্র, চিরবিদায় রাহুল: হারাল বাংলা এক সংবেদনশীল মুখ, শোকস্তব্ধ বাংলার সংস্কৃতি জগৎ

    একজন শিল্পীর মৃত্যুর শোক এখন রূপ নিয়েছে বৃহত্তর আন্দোলনে। প্রশ্ন একটাই—এই প্রতিবাদ কি টলিউডে নতুন পরিবর্তনের সূচনা করবে? এখন সেটাই দেখার।

    কী জানাচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত? (Rahul Arunoday Banerjee Death Tollywood)

    এই ঘটনার পর টলিউডের শিল্পী মহলে যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তা স্পষ্টভাবে উঠে এসেছে বিশিষ্ট অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর বক্তব্যে। তিনি জানিয়েছেন, এই লড়াই থেকে তারা পিছিয়ে আসবেন না। শিল্পীদের নিরাপত্তা নিয়ে যে বড় প্রশ্ন উঠে এসেছে, তার উত্তর না পাওয়া পর্যন্ত তারা কর্মবিরতির পথেই থাকবেন। তাঁর কথায়, টলিউডের ভেতরে এই ইস্যুতে কোনো বিভাজন নেই—সবাই একসঙ্গে, এককাট্টা হয়ে এই আন্দোলনে সামিল হয়েছেন। তাঁদের একটাই দাবি—কাজের জায়গায় শিল্পীরা কতটা সুরক্ষিত, সেই প্রশ্নের স্পষ্ট জবাব চাই।

    এই আন্দোলনের মূল দাবিগুলি স্পষ্ট করে তুলে ধরেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর কথায়, এই প্রতিবাদের পেছনে রয়েছে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবি। তিনি জানান, সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এবং ঘটনার পর তাদের তরফে যে পরস্পরবিরোধী একাধিক মন্তব্য সামনে এসেছে, তা শিল্পীদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। এই অস্পষ্টতা এবং প্রশ্নগুলির জবাব না পাওয়াতেই শিল্পীরা আন্দোলনের পথে নামতে বাধ্য হয়েছেন।

    কর্মবিরতির সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, একজন শিল্পী যখন কাজ করতে যান, তখন তাঁর মন সম্পূর্ণভাবে সৃজনশীলতায় নিমগ্ন থাকে। সেই অবস্থায় তাঁর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কিন্তু বাস্তবে সেই সুরক্ষার অভাবই বারবার সামনে আসছে।

    ঋতুপর্ণা সেনগুপ্ত স্পষ্টভাবে জানিয়েছেন, তাঁদের দাবি শুধু একটি ঘটনার বিচার নয়—বরং গোটা শিল্প ব্যবস্থার পরিবর্তন। তিনি সমস্ত প্রযোজনা সংস্থা, চ্যানেল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলের কাছে আবেদন জানিয়েছেন, যাতে কাজের আগে শিল্পীদের নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। এই কারণেই, তাঁদের এই কর্মবিরতির ডাক—যাতে ভবিষ্যতে আর কোনো শিল্পীকে এমন মর্মান্তিক পরিণতির মুখে পড়তে না হয়।

    অন্য সুর অভিনেতাদের গলায় (Rahul Arunoday Banerjee Death Tollywood)

    অন্যদিকে, পরিচালক সৌরভ পালধীও বিভিন্ন সংবাদমাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনার পর যে পরস্পরবিরোধী মন্তব্য সামনে এসেছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁর মতে, এই ঘটনায় নিরপেক্ষতার অভাব স্পষ্ট এবং বিষয়টি অত্যন্ত গুরুতর। ওড়িশা পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণও এই ঘটনাকে সন্দেহজনক বলে ইঙ্গিত করেছে বলেই দাবি তাঁর। সেই কারণেই তিনি সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন কর্মবিরতির ডাকে।

    সৌরভ পালধীর কথায়, এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত। তিনি মনে করেন, যেদিন এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল, সেদিন ঠিক কী ঘটেছিল, সেই সত্যিটা সামনে আসা অত্যন্ত প্রয়োজন। শুধু টলিউড নয়, রাহুলের পরিবার এবং সাধারণ মানুষের কাছেও সেই সত্য জানার অধিকার রয়েছে।

    এই ঘটনার প্রেক্ষিতে মুখ খুলেছেন অভিনেতা জিতু কামালও। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, টলিউডের কাজের পরিবেশে দীর্ঘদিন ধরেই কিছু গুরুতর সমস্যা রয়েছে, যা অনেক সময় সামনে আসে না। তাঁর কথায়, বহু ক্ষেত্রেই দেখা যায় অভিনেতারা সকাল থেকে শুটিংয়ের সেটে উপস্থিত থাকেন, কিন্তু সময়মতো চিত্রনাট্য পৌঁছায় না। অনেক সময় দেরিতে চিত্রনাট্য হাতে আসে, ফলে পুরো কাজটাই তাড়াহুড়োর মধ্যে শুরু করতে হয়।

    পরিচালক সৌরভ পালধী ও কথায়, এই তাড়াহুড়োর প্রভাব সরাসরি পড়ে কাজের উপর। পরিচালকরা তখন নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার চাপে পড়ে যান এবং সেই চাপের মধ্যে শুটিং শুরু হয়। জিতু কামালের মতে, এই ধরনের অগোছালো পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক—কারণ এতে যেকোনো সময় বড় দুর্ঘটনা বা প্রাণহানির আশঙ্কা থেকে যায়।

    সৌরভ পালধী এর পাশাপাশি কাজের মান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তাঁর মতে, এই তাড়াহুড়ো এবং পরিকল্পনার অভাবের ফলে কাজের গুণমানও অনেক ক্ষেত্রে কমে যাচ্ছে, যা কোনোভাবেই পেশাদার শিল্পের পরিচয় হতে পারে না। তাই এই পরিস্থিতির পরিবর্তন এখন সময়ের দাবি—এবং সেই দাবিতেই সরব হয়েছেন টলিউডের শিল্পীরা।

    প্রতিবাদে মুখর শিল্পী মহল (Rahul Arunoday Banerjee Death Tollywood)

    এই ইস্যুতে টলিউডের ভেতরে যেমন একদিকে ঐক্যের ছবি দেখা যাচ্ছে, তেমনি অন্যদিকে ভিন্ন মতও সামনে এসেছে। অভিনেতা সুদীপ মুখার্জি এবং বিভান ঘোষ—এই দুই শিল্পীর বক্তব্যে শোনা গিয়েছে এক ভিন্ন সুর। প্রসঙ্গত, তাঁরা দুজনেই বর্তমানে সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার একটি গুরুত্বপূর্ণ ধারাবাহিকে অভিনয় করছেন।

    তাঁদের মতে, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত মর্মান্তিক এবং শিল্পজগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তবে এই ঘটনার প্রেক্ষিতে সম্পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

    অভিনেতা বিভান ঘোষ জানান, সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থাটি দীর্ঘদিন ধরেই কাজের পরিবেশ ও নিরাপত্তার দিক থেকে বিশ্বাসযোগ্য বলেই বহু প্রবীণ শিল্পী সেখানে নিয়মিত কাজ করে থাকেন। তাঁর দাবি, এই সংস্থা প্রবীণ শিল্পীদের যথেষ্ট সম্মান ও গুরুত্ব দেয়, যার ফলে অভিজ্ঞ শিল্পীরাও স্বতঃস্ফূর্তভাবে এখানে কাজ করতে আগ্রহী হন।

    তবে তাঁদের এই মন্তব্য সামনে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বহু নেটিজেন এই বক্তব্যের বিরোধিতা করেছেন। কারণ, রাহুলের মৃত্যুকে ঘিরে যে প্রশ্নগুলো উঠেছে, তার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবিতে এই মুহূর্তে সরব টলিউডের বড় অংশ। একইসঙ্গে, রাহুলের অনুরাগীরাও এই ঘটনার প্রকৃত কারণ জানতে আগ্রহী এবং ন্যায়বিচারের দাবি তুলেছেন।

    এই পরিস্থিতিতে স্পষ্ট—একদিকে যেখানে শিল্পীরা নিরাপত্তা ও সুরক্ষার নিশ্চয়তা চাইছেন, অন্যদিকে কিছু শিল্পী কর্মবিরতির পথ নিয়ে দ্বিমত পোষণ করছেন। তবে সকলের মূল লক্ষ্য একটাই—ভবিষ্যতে যেন আর কোনো শিল্পীকে এভাবে অসময়ে হারাতে না হয়, এবং কাজের পরিবেশ আরও সুরক্ষিত ও দায়িত্বশীল হয়ে ওঠে।

    #RahulArunodayBanerjee #TollywoodProtest #TollywoodStrike #BengaliCinema #MagicMoments #ActorDeath #FilmIndustrySafety #TollywoodNews

    সাম্প্রতিক পোস্ট

    • দিনের ২৪ ঘণ্টা বদলে দিতে পারে আপনার জীবন! জানুন, সময় ব্যবহারের এই সহজ কৌশল
    • পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তরুণ তুর্কিদের ঝড়! ভোটের ময়দানে কতটা প্রভাব ফেলছে যুব মুখ?
    • শালিমার বাগের ভবিষ্যৎ রহস্য: প্রেম, স্মৃতি আর সময়কে ছাপিয়ে ভবিষ্যৎ কি বদলে দেবে ইতিহাস?
    • বিতর্ক পিছু ছাড়েনি, মামলা মাথায় নিয়েই ভোটের ময়দানে! তৃণমূল-বিজেপির হেভিওয়েটদের ভোটযুদ্ধ ঘিরে উত্তাপ
    • গ্যাস সিলিন্ডার দ্রুত শেষ হয়ে যায়? এই ৬টি সহজ টিপস জানলে সিলিন্ডার চলবে বেশি দিন

    Bengali actor death Film Industry Safety Magic Moments Controversy Rahul Arunoday Banerjee Tollywood news Tollywood Protest Tollywood Strike
    Follow on Facebook Follow on WhatsApp Follow on X (Twitter) Follow on Instagram Follow on Pinterest Follow on YouTube
    Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email Reddit Copy Link
    Previous Articleঅগ্রদূত চিকিৎসক, তবুও বিতর্ক পিছু ছাড়েনি— জ্যোতি বসুর আস্থাভাজন, জানুন, মণি ছেত্রীর অজানা অধ্যায়
    Next Article জানেন কি? এবার ঘরে বসেই বিজ্ঞানের পড়াশোনা! উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন উদ্যোগে বদলাবে পড়ুয়াদের ভবিষ্যৎ

    Related Posts

    লাফটারসেন নিরঞ্জন-সৌরভের মধ্যে তর্ক! কি বলছেন নেটিজেনরা? ঘটনাটা ইচ্ছাকৃত নাকি সত্যিই অপমান?

    September 28, 2026

    ‘কলকাতার রেখা’ আর নেই! জনপ্রিয়তার শিখরে থেকেও কেন অন্তরালে চলে গিয়েছিলেন মিঠু মুখোপাধ্যায়?

    September 21, 2026

    দ্বিতীয় বারের জন্য মা দীপিকা পাড়ুকোন, ঘরে এল ফুটফুটে কন্যাসন্তান

    September 19, 2026

    মোদীর জন্মদিনে তারকাদের শুভেচ্ছার বন্যা, প্রসেনজিৎ-সৌরভ কী জানালেন প্রধানমন্ত্রীকে?

    September 17, 2026

    মা-মেয়ের নৃত্যে মুগ্ধ সৌরভ, মেয়ের ডাকেই নাচ দেখতে সপরিবারে

    September 15, 2026

    এবার ঘরে ‘নতুন ক্যাপ্টেন’? শিলাবৃষ্টির টাস্কে মাথা গরম, বিগ বস বাংলায় নতুন ক্যাপ্টেন কে হচ্ছেন?” জানুন!

    September 11, 2026
    আরও পড়ুন

    লাফটারসেন নিরঞ্জন-সৌরভের মধ্যে তর্ক! কি বলছেন নেটিজেনরা? ঘটনাটা ইচ্ছাকৃত নাকি সত্যিই অপমান?

    ‘কলকাতার রেখা’ আর নেই! জনপ্রিয়তার শিখরে থেকেও কেন অন্তরালে চলে গিয়েছিলেন মিঠু মুখোপাধ্যায়?

    দ্বিতীয় বারের জন্য মা দীপিকা পাড়ুকোন, ঘরে এল ফুটফুটে কন্যাসন্তান

    মোদীর জন্মদিনে তারকাদের শুভেচ্ছার বন্যা, প্রসেনজিৎ-সৌরভ কী জানালেন প্রধানমন্ত্রীকে?

    মা-মেয়ের নৃত্যে মুগ্ধ সৌরভ, মেয়ের ডাকেই নাচ দেখতে সপরিবারে

    1 2 3 … 24 Next
    আমাদের সঙ্গে যুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    সাম্প্রতিক পোস্ট
    খবর-OFFBEAT

    রাজ্যে চালু হচ্ছে নমোমল! জামা মিলবে মাত্র ১০ টাকায়! জানুন কোথায় কোথায় এই জামা কারা কিভাবে পাবেন

    Get Clothes for Just ₹10 in Bengal Nomomol: রাজ্যে আসছে ‘নমোমল’! মাত্র ১০ টাকায় মিলবে…

    রাজ্য সরকারের পরামর্শদাতা হিসাবে কাজ করবেন মিঠুন চক্রবর্তী! জানুন তাকে কোন পদ দেওয়া হল

    টাকা দিয়ে দেবের ছবির বিরুদ্ধে নেতিবাচক প্রচারের প্রস্তাব! কারা এই কাজের নেপথ্যে, কী ব্যবস্থা নেবেন দেব?

    “আমার কর্তব্যই আমার ধর্ম”— ২৫ বছর মানুষের সেবায় থেকে প্রধানমন্ত্রী কিভাবে আত্মনির্ভর ভারত গড়ে তোলার স্বপ্ন দেখালেন?

    ‘আমি যদি…এখান থেকে বেরিয়ে…বটতলাতে যাই, …আমাকে পুলিস আদর করবে!’ কেন এই কথা বললেন মুখ্যমন্ত্রী?

    আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

    অফবিট লেখা ও নতুন তথ্য আপনার ইনবক্সে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।

    October 2026
    MTWTFSS
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031 
    « Sep    
    আমাদের কথা
    আমাদের কথা

    NewsOffBeat-এ স্বাগতম।
    এখানে পাবেন অফবিট গল্প, ভ্রমণ, সংস্কৃতি, রীতি-নীতি, খাবার এবং জীবনযাপনের নানা দিক। সঙ্গে রয়েছে প্রযুক্তির সর্বশেষ আপডেট, ভিন্নধর্মী খাদ্যাভ্যাস, ফ্যাশন ট্রেন্ড, মেকআপ টিপস, স্বাস্থ্য-সুরক্ষা, যোগব্যায়ামের উপকারিতা এবং পুষ্টিকর খাদ্যসংক্রান্ত তথ্য।
    অদ্ভুত, ব্যবহারযোগ্য, মনভোলানো এবং অনুপ্রেরণাদায়ক কনটেন্টের জন্য, আমাদের সঙ্গে থাকুন লেখায়, ছবিতে, ভিডিওতে— নিউজ অফবিট : খবরের স্বাদবদল

    সাম্প্রতিক পোস্ট

    রাজ্যে চালু হচ্ছে নমোমল! জামা মিলবে মাত্র ১০ টাকায়! জানুন কোথায় কোথায় এই জামা কারা কিভাবে পাবেন

    রাজ্য সরকারের পরামর্শদাতা হিসাবে কাজ করবেন মিঠুন চক্রবর্তী! জানুন তাকে কোন পদ দেওয়া হল

    টাকা দিয়ে দেবের ছবির বিরুদ্ধে নেতিবাচক প্রচারের প্রস্তাব! কারা এই কাজের নেপথ্যে, কী ব্যবস্থা নেবেন দেব?

    Pages
    • NewsOffbeat বাংলা | Bengali Offbeat News, Lifestyle, Travel & Food Updates
    • আমাদের কথা (About Us)
    • Contact Us (যোগাযোগ)
    • Privacy Policy
    • Terms and conditions
    • Sitemape
    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    News OFFBEAT © 2022-2025. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.