Close Menu
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    জনপ্রিয় পোস্ট

    ঘরে বসেই গ্যাসের ই-কেওয়াইসি করুন, ধাপে ধাপে সহজ পদ্ধতি জেনে নিন

    পুরভোটের আগে বড় চমক! কলকাতা–হাওড়ায় বাড়ছে ওয়ার্ড, কোন এলাকায় কী বদল, জানেন?

    রাজপথ ভরল জাতীয় পতাকায়! কী বার্তা দিলেন শুভেন্দু অধিকারী

    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest Threads
    Saturday, August 8
    Facebook X (Twitter) YouTube Instagram WhatsApp
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    Newsoffbeat.comNewsoffbeat.com
    Home»মিক্স-৪»ইচ্ছে-ডানা»জীবন মরণের সীমানা ছাড়ায়ে
    ইচ্ছে-ডানা

    জীবন মরণের সীমানা ছাড়ায়ে

    নিউজ অফবিটBy নিউজ অফবিটMay 12, 2019Updated:November 21, 20253 Mins Read
    WhatsApp Facebook Twitter Pinterest Telegram Threads Copy Link
    Share
    WhatsApp Facebook Twitter Telegram Pinterest Threads Copy Link

    সময় বদলায়। বদলাবেই। নিয়নের আলো ফিকে হয়ে এলইডি’র উজ্জলতায়। স্মার্টফোন মাপে রক্তচাপ। মুহূর্তগুলো বন্দি আজ আঙুলের ছোঁয়ায়। তবু ছুটির দিনে ক্লান্ত দুপুরে ভাতঘুম মন। শিরিষ গাছের দীর্ঘ ছায়া আড়মোড়া ভাঙে তপ্ত ছাদে। আর মন কেমন করা রবিবার দুপুরে মজে থাকে ‘রোদ্দুরের কথকতা‘। 

    কলমে-দেবব্রত বন্দ্যোপাধ্যায়।

    এক জীবনে মহাজীবনের উপলব্ধি পৌঁছে
    দিয়েছিলেন তিনি। মহাকাব্যিক উপমা তাঁর সারা জীবন চর্যায় মিশে আছে। একটা উদাহরণ হয়ে
    ওঠার সচেতন তাগিদ তিনি ছোটোবেলা থেকেই অনুভব করতেন। আমাদের ক্লাবে তৎকালীন সচিব
    ২৫শে বৈশাখের ভাষণে রবীন্দ্রনাথের ব্যাপ্তি নিয়ে বলতে গিয়ে বলে ফেলেছিলেন তিনি
    একটা জিনিস ছিলেন। তখন খুব হাসাহাসি হয়ে ছিল। পরে বুঝেছি তিনি প্রায় ঠিক বলেছিলেন।
    কারণ জিনিস শব্দটা জিনিয়াস এর অপভ্রংশ হিসাবে ধরা যেতে পারে।

    এক হাতে ঐশ্বরিক কলম অন্য হাতে
    নিজেকে নিরন্তর শাসন করতে করতে যাওয়া অভাবনীয় মুন্সিয়ানার মধ্যেই পড়ে। নিজেকে
    নিয়ে, বলা ভাল নিজের আকাশছোঁয়া প্রতিভা নিয়ে আত্মতুষ্ট থাকা তাঁর ধাতে ছিল না।
    শুধু রবীন্দ্রনাথ হয়ে জন্মালেই হবে না, তাকে রবীন্দ্রনাথ হয়ে উঠতে হবে। তিল তিল
    পরিশ্রম, ঘাম, রক্ত ঝরিয়ে নিজের সর্বোত্তম ক্ষমতাকে তুঙ্গতম প্রকাশিত করার নিবিড়
    প্রয়াস। একটা গোটা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে নিলে কতটা চাপ নিতে হয়
    ভেবে দেখা যেতে পারে।

    একদিকে কবিতা লিখতে হবে নোবেল প্রাইজ পাবার মতো। আর
    আমরা প্যারডি করবো। গান লিখতে হবে মানুষের সব রকমের অনুভুতি নিয়ে। সুখে নৃত্য করার
    দুঃখে পাশে থাকার সব দায় কি তাঁর একার? বঙ্গজীবনের লক্ষ্য উপলক্ষ্য আদর্শ কর্তব্য
    শিক্ষা সমাজ রাজনীতি চর্চা নিয়ে তাঁকেই প্রবন্ধ লিখতে হবে? দিশা দেখাতে হবে?



    তাঁকে উপন্যাস লিখতে হবে গোরার মতো। আর আমরা প্রশ্ন তুলবো তার
    বাস্তবতা নিয়ে। তিনি নাটক লিখবেন রক্তকরবীর মতো। আমরা বলবো ঠিক নাটক করা যায় না
    এবং দুর্বোধ্য। তিনি আশ্রম করবেন। আমরা বলবো বিকৃত মানসিকতা। তিনি নাইটহুড
    পরিত্যাগ করবেন। অথচ গান্ধীজী বলবেন, আমাদের আরও ধৈর্য ধরা উচিত ছিল। ইংরেজদের
    এখনি এই নিয়ে বিব্রত করা ঠিক নয়।

    তাঁর আনখশির প্রকৃতিময়তাকে আমরা ব্যাখ্যা করব, সোনার চামচ মুখে দিয়ে
    জন্মেছেন বলে। দায়হীন বলে দেব তাঁর ইংরেজদের সঙ্গে মাখামাখি বেশি। তাঁর জাতীয়তার
    ধারনাটাকে আমরা আমাদের ছাঁচে ফেলে ঢালাই করে নেবো। চোখের সামনে মৃত্যু মিছিল দেখেও
    তাঁকে শান্ত থাকতে হবে। অকরুণ চলে যাবে বাবা মা স্ত্রী কন্যা পুত্র এমনকি নাতি
    অবধি। অথচ তিনি দীর্ঘ আশি বছরের পরমায়ু নিয়ে প্রথম দিনের মত ফলনশীল থেকে যাবেন
    আজীবন। কি মামার বাড়ির আব্দার একবার ভাবুন।

    আরও পড়ুনঃরোদ্দুরেরকথকতা-ঐ মহামানব আসে

    তাঁকে লেখা সব চিঠির উত্তর দিতে
    হবে সময়মতো। মিটিং মিছিলে অংশ নিতে হবে। সমাজ সংস্কার করতে হবে। দেশে বিদেশে
    বক্তৃতা দিয়ে বিশ্বভারতীর জন্য টাকা জোগাড় করতে হবে। স্ত্রীর গয়নাগুলো বেচে দিতে
    হবে। তাঁকে থেকে যেতে হবে অভিভাবকের মতো। আমরা তাঁকে কুৎসা নিন্দা আর অপমানে কালো
    করে দেবো বারবার।



    তিনি ছবি আঁকলে বলে দেবো বর্ণান্ধ
    আর বুড়ো বয়সে আঁকলে এর থেকে ভাল কি হবে? ২৫শে বৈশাখের বিকেলবেলা স্টেজ কাঁপিয়ে
    খামচা খামচা করে আকাশের একোণ ওকোণ থেকে ধরে নিয়ে আসব রবীন্দ্র নৃত্য। সোশ্যাল
    নেটওয়ার্ক এর দেওয়ালে দেওয়ালে ঝুলিয়ে দেব পোস্টার কার্টুন আর আমোদকর খেউড়। দিগবলয়
    থেকে উড়ে আসবে সাদা কালো রঙিন বিভিন্ন জাতের রবীন্দ্র সংগীত। আমাদের সমবেত হৈ
    হুল্লোড় আর উদযাপনের মাঝে কোথায় তুমি কবি? আমাদের জপে যাপনে জীবনে কোথাও কি আছো?
    তুমি শুধু ২৫ শে বৈশাখ?

    আরও পড়ুনঃ মহাকালেরঘণ্টাবাজছে, মায়েরছবিতেমালা

    art and culture creative life creative minds cultural heritage human stories indian artists inspiring stories lifestyle inspiration motivation stories storytelling india
    Follow on Facebook Follow on WhatsApp Follow on X (Twitter) Follow on Instagram Follow on Pinterest Follow on YouTube
    Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email Reddit Copy Link
    Previous Articleঘড়ি ও সময়
    Next Article এই গরমেও ত্বকে আনুন ঈর্ষণীয় জেল্লা

    Related Posts

    রথযাত্রায় মুখ্যমন্ত্রীর বড় উপহার! কারা পাচ্ছেন পাঁচ লক্ষ টাকা, জানুন

    July 13, 2026

    গানে গানে ফিরে দেখা জীবন: আশা ভোঁসলের দশটি কালজয়ী বাংলা গান

    April 13, 2026

    কলেজে নারী দিবসের উদযাপন, ছকভাঙা তিন নারীর গল্পে অনুপ্রাণিত শিক্ষাঙ্গন, সমাজে নতুন ভাবনার ডাক

    March 31, 2026

    ছাত্রছাত্রীদের হাতেই বদল! ভেষজ আবির বানিয়ে নজির গড়ল ব্রহ্মানন্দ্র কেশবচন্দ্র কলেজ

    March 17, 2026

    “রাঙিয়ে দিয়ে যাও”

    March 4, 2026

    একা হয়ে যাওয়া মানেই হার নয়—নতুন সূর্যোদয় আপনার জন্যই অপেক্ষা করছে!

    February 26, 2026
    আরও পড়ুন

    রথযাত্রায় মুখ্যমন্ত্রীর বড় উপহার! কারা পাচ্ছেন পাঁচ লক্ষ টাকা, জানুন

    গানে গানে ফিরে দেখা জীবন: আশা ভোঁসলের দশটি কালজয়ী বাংলা গান

    কলেজে নারী দিবসের উদযাপন, ছকভাঙা তিন নারীর গল্পে অনুপ্রাণিত শিক্ষাঙ্গন, সমাজে নতুন ভাবনার ডাক

    ছাত্রছাত্রীদের হাতেই বদল! ভেষজ আবির বানিয়ে নজির গড়ল ব্রহ্মানন্দ্র কেশবচন্দ্র কলেজ

    “রাঙিয়ে দিয়ে যাও”

    1 2 3 … 43 Next
    আমাদের সঙ্গে যুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    সাম্প্রতিক পোস্ট
    খবর-OFFBEAT

    ঘরে বসেই গ্যাসের ই-কেওয়াইসি করুন, ধাপে ধাপে সহজ পদ্ধতি জেনে নিন

    LPG e-KYC: গ্যাস সংযোগের ই-কেওয়াইসি এখনও করেননি? স্মার্টফোন থেকেই কয়েক মিনিটে সম্পূর্ণ করুন পুরো প্রক্রিয়া।…

    পুরভোটের আগে বড় চমক! কলকাতা–হাওড়ায় বাড়ছে ওয়ার্ড, কোন এলাকায় কী বদল, জানেন?

    রাজপথ ভরল জাতীয় পতাকায়! কী বার্তা দিলেন শুভেন্দু অধিকারী

    ‘ডিম নিয়ে ভয়? স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন!’ মহুয়া মৈত্রকে কেন তোপ সুপ্রিম কোর্টের

    সবাই আর পাবেন না বিনামূল্যে রেশন! নতুন নিয়মে কারা বাদ পড়বেন, জেনে নিন

    আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

    অফবিট লেখা ও নতুন তথ্য আপনার ইনবক্সে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।

    August 2026
    MTWTFSS
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31 
    « Jul    
    আমাদের কথা
    আমাদের কথা

    NewsOffBeat-এ স্বাগতম।
    এখানে পাবেন অফবিট গল্প, ভ্রমণ, সংস্কৃতি, রীতি-নীতি, খাবার এবং জীবনযাপনের নানা দিক। সঙ্গে রয়েছে প্রযুক্তির সর্বশেষ আপডেট, ভিন্নধর্মী খাদ্যাভ্যাস, ফ্যাশন ট্রেন্ড, মেকআপ টিপস, স্বাস্থ্য-সুরক্ষা, যোগব্যায়ামের উপকারিতা এবং পুষ্টিকর খাদ্যসংক্রান্ত তথ্য।
    অদ্ভুত, ব্যবহারযোগ্য, মনভোলানো এবং অনুপ্রেরণাদায়ক কনটেন্টের জন্য, আমাদের সঙ্গে থাকুন লেখায়, ছবিতে, ভিডিওতে— নিউজ অফবিট : খবরের স্বাদবদল

    সাম্প্রতিক পোস্ট

    ঘরে বসেই গ্যাসের ই-কেওয়াইসি করুন, ধাপে ধাপে সহজ পদ্ধতি জেনে নিন

    পুরভোটের আগে বড় চমক! কলকাতা–হাওড়ায় বাড়ছে ওয়ার্ড, কোন এলাকায় কী বদল, জানেন?

    রাজপথ ভরল জাতীয় পতাকায়! কী বার্তা দিলেন শুভেন্দু অধিকারী

    Pages
    • NewsOffbeat বাংলা | Bengali Offbeat News, Lifestyle, Travel & Food Updates
    • আমাদের কথা (About Us)
    • Contact Us (যোগাযোগ)
    • Privacy Policy
    • Terms and conditions
    • Sitemape
    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    News OFFBEAT © 2022-2025. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.