Close Menu
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    জনপ্রিয় পোস্ট

    তাপপ্রবাহে নাজেহাল? জানুন, স্মার্ট হ্যাকস— এই ৫টি সহজ কৌশলেই এসি ছাড়াই বাড়ি থাকবে ঠান্ডা!

    কুড়ি বছরের যুবকের সঙ্গে ভারতীয় লিপির অমর যোগসূত্র: ইতিহাস আজও যাকে ভুলতে পারেনি

    যুদ্ধের ইঙ্গিত! দিল্লি-মুম্বাই আক্রমণ করবে পাকিস্তান, প্রাক্তন হাই কমিশনারের মন্তব্যে নতুন করে উদ্বেগ

    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest Threads
    Wednesday, March 25
    Facebook X (Twitter) YouTube Instagram WhatsApp
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    Newsoffbeat.comNewsoffbeat.com
    Home»মিক্স-৪»ইচ্ছে-ডানা»রোদ্দুরের কথকতা- প্রতীক্ষায় বাঁচে বসন্ত
    ইচ্ছে-ডানা

    রোদ্দুরের কথকতা- প্রতীক্ষায় বাঁচে বসন্ত

    নিউজ অফবিটBy নিউজ অফবিটMarch 24, 2019Updated:November 21, 20253 Mins Read
    WhatsApp Facebook Twitter Pinterest Telegram Threads Copy Link
    Share
    WhatsApp Facebook Twitter Telegram Pinterest Threads Copy Link

    সময় বদলায়। বদলাবেই। নিয়নের আলো ফিকে হয়ে এলইডি’র উজ্জলতায়। স্মার্টফোন মাপে রক্তচাপ। মুহূর্তগুলো বন্দি আজ আঙুলের ছোঁয়ায়। তবু ছুটির দিনে ক্লান্ত দুপুরে ভাতঘুম মন। শিরিষ গাছের দীর্ঘ ছায়া আড়মোড়া ভাঙে তপ্ত ছাদে। আর মন কেমন করা রবিবার দুপুরে মজে থাকে ‘রোদ্দুরের কথকতা‘। 

    কলমে-দেবব্রত বন্দ্যোপাধ্যায়।

    আবীর ছড়িয়ে দাও আকাশে। সেই রঙ লাগুক গায়ে। পূর্ণচাঁদের মুগ্ধ মায়া ভরে দিক অন্তরতর অন্ধকার। জীবনের গায়ে লাগুক সুবাতাস। জীর্ণ ক্লান্ত দেহকে সাজিয়ে নাও আগামীর প্রতিশ্রুতিতে। পরিস্রুত জল আর সংরক্ষিত বনাঞ্চলকে সঙ্গে রাখো। যন্ত্রণাকে পরিবর্তিত করো প্রাপ্তিতে। প্রতিদিন সাপলুডো খেলা চলে। ভাবি জিতছি আমি, আসলে মহাকাল। তুমুল  বর্ণবিপর্যয় শেষে প্রারব্ধের ক্ষয়। বাড়িঘর পয়ঃপ্রনালী রাস্তাঘাট সব রঙিন। ফানুস উড়ে যায় ছিটিয়ে শান্তিজল। ম্যাড়মেড়ে আলো রঙিন কাগজ জড়িয়ে উৎসব করো। পোকামাকড় কৃমি কীটের অবিমিশ্র যৌনতায় দিন দিন বাঁচো। রক্তাল্পতায় ভোগা শীর্ণ রমণী ভীরু হতবাক চাহনিতে ঢাকতে পারে না চোখের তলার কালি। রাংঝাল দেওয়া ভালো ভেঙ্গে যাওয়া সম্পর্কে। সন্দেহ আর অবিশ্বাস যেন কুড়ে কুড়ে খায়। 

    শিকড়ে ধারালো দাঁত চালায় মেঠো ইঁদুর। স্টেশনে স্টেশনে টাঙিয়ে দাও শ্বেতপতাকা। আর কতদিন যুদ্ধ করবে মানুষ। মৃত্যু যদি চরম সত্য হয় স্বাধীনতা কেন পরম প্রাপনীয় হবে না। জীবনের একটা সুনির্দিষ্ট অর্থ ও উদ্দেশ্যের খোঁজে কেন ভূমধ্যসাগরে একলা তরণী বাইবো না। এইসব অগনিত মিছিলের মুখ। মুখ নয় মুখোশের মিছিল। নিরাপত্তার মতো অলীক স্বপ্নময় শব্দেরা আশ্বস্ত করে। পিলপিল করে বেরিয়ে আসা গুবরে পোকারা ঢেকে দেয় আমার দেহ। তারপর আয়নায় দেখি মুখে কঙ্কালের হাসি। অভূতপূর্ব অচিন্তনীয় অনুভূতির মতো। গোমড়ামুখো আকাশ। এখুনি বৃষ্টি নামবে লালমাটির উপর। প্রতীক্ষায় থাকা সযত্নে। সাময়িক নিভে যাবে কৃত্রিম নিয়ন আলো। শোভন লোভন বিজ্ঞাপন দুমড়ে গিয়ে আপাত বিশৃঙ্খলা ঘিরে দেবে। দ্রুত সারিয়ে নেওয়ার আগে মুহুর্মুহু ব্জ্র বিদ্যুতে চমকিত হবে অন্ধকার জনপদ। প্রাকৃতিক বিরক্তির অনুষঙ্গে। ভিজে সোঁদা মাটি ছাতিম গন্ধে মিশে কিছুক্ষণের জন্য ফিরিয়ে দেবে পূর্বজন্মের বাল্যকাল। 

    সেই কালো মেদুর বসন্তে উত্তরায়ণের খোলা বাতায়ণে জানালা শার্সিতে ঝোড়ো হাওয়া রেখে যাবে কোনো পান্ডুর পাণ্ডুলিপির অংশবিশেষ। কোণার্ক উদয়ন পুনশ্চ উদীচীর গায়ে গায়ে হাহাকার শোনা যাবে মানুষের মূর্খতার আত্মঘাতের অপ্রাপ্তির। শ্যামলীর ভাঙা কার্নিশে মাথা দোলাবে কোনো আগামী বটবৃক্ষের কচিপাতা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাওয়ার আগে। ভাড়াটে পুলিশের নির্ভেজাল নজরদারী আর পথ কুকুরের কুণ্ডলীকৃত দেহের পাশ দেবে উঁকি দেবে গুটখা শোভিত দেওয়াল। কালীসায়রের পাড়ে গড়াগড়ি দেবে ছোটো বড় বিভিন্ন মাপের শিশি বোতল। উড়ন্ত এঁটো শালপাতায় লেগে থাকবে ঘুগনি চাট আর ঝাল মটরের ভুক্তাবশেষ। যত্রতত্র মুখ ব্যাদান করে থাকবে থার্মোকলের থালা। এই সব পাশ কাটিয়ে সাবধানে গিয়ে বসতে হবে কাচঘরের বারান্দায় ছাতিমতলায়। যেখানে ‘তিনি আমার প্রাণের আরাম মনের আনন্দ আত্মার শান্তি’। শালবনে লেগে যাবে মাতন। ন্যাড়াপোড়ার বহ্নূৎসবে ছাই হয়ে যাবে অশুভ আকালের দিন। 

    প্রান্তিকের দিক থেকে ক্যানেলের কিনার ঘেঁসে বল্লভপুরের মাটির গন্ধ বুকে নিয়ে কিছু টাটকা বাতাস ছুটে আসবে। মধ্যরাত্রির নিস্তব্ধতা ভেঙে দেবে টুরিস্ট মোটর। এরই মধ্যে বিদ্যুৎ সংযোগ এসে যাবে নিশ্চয়। তখন আবার চেনা অচেনা ভীড়ে আমরা হারিয়ে যাবো। তার আগে বসন্তের এপিটাফে লিখে রাখি মৃতপ্রায় বাটিক শিল্পের কথা। নকশীকাঁথায় গল্প বলে খোয়াই। ভুবন নামে যে ডাকাতের নামে ভুবনডাঙ্গার মাঠ তাকে ডেকে এনে দেখাতে ইচ্ছে করে কিভাবে শিল্প আর সংস্কৃতির নামে গোটা শান্তিনিকেতন লুঠেরারা দখল নিচ্ছে। আশ্রমিকদের ক্ষোভ প্রতিবাদ আবেদন সবই মিলিয়ে যায় হট্টমেলায়। তবু বৃথা আশা মরিতে মরিতেও মরে না। সুস্থ রুচি আর সুস্থতার লক্ষ্যে দীর্ঘদিন বাদে এবারে মঞ্চায়িত হল চিরকালীন গীতিনাট্য ‘সুন্দর’। সব ছাপোষা গৃহগত প্রাণ বঙ্গবাসীর উদ্দেশ্যে কবি কতদিন আগে বলেছিলেন, বাইরের রঙ যেন আমাদের মনে লাগে আমাদের সকল কাজে লাগে। ‘কাঁদন বাঁধন ভাগিয়ে দিয়ে, বিশ্ব নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে’ তেমন করে কে রাঙিয়ে দিয়ে যাবে আমায়?  

    art and culture creative life creative minds cultural heritage human stories indian artists inspiring stories lifestyle inspiration motivation stories storytelling india
    Follow on Facebook Follow on WhatsApp Follow on X (Twitter) Follow on Instagram Follow on Pinterest Follow on YouTube
    Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email Reddit Copy Link
    Previous Articleরঙ্গোলীর চমৎকার ভিডিও
    Next Article চুল পড়া থেকে মুক্তি দেবে পান পাতা

    Related Posts

    ছাত্রছাত্রীদের হাতেই বদল! ভেষজ আবির বানিয়ে নজির গড়ল ব্রহ্মানন্দ্র কেশবচন্দ্র কলেজ

    March 17, 2026

    “রাঙিয়ে দিয়ে যাও”

    March 4, 2026

    একা হয়ে যাওয়া মানেই হার নয়—নতুন সূর্যোদয় আপনার জন্যই অপেক্ষা করছে!

    February 26, 2026

    সুন্দর মনের মূল্য: ভালোবাসা ও বিরহের গভীর সত্য

    February 18, 2026

    খাট্টামিঠা: ভালোবাসার নীরব ট্র্যাজেডি

    February 4, 2026

    ঋষি নিবন্ধে যারা বিশ্বাসী নয়

    January 13, 2026
    আরও পড়ুন

    ছাত্রছাত্রীদের হাতেই বদল! ভেষজ আবির বানিয়ে নজির গড়ল ব্রহ্মানন্দ্র কেশবচন্দ্র কলেজ

    “রাঙিয়ে দিয়ে যাও”

    একা হয়ে যাওয়া মানেই হার নয়—নতুন সূর্যোদয় আপনার জন্যই অপেক্ষা করছে!

    সুন্দর মনের মূল্য: ভালোবাসা ও বিরহের গভীর সত্য

    খাট্টামিঠা: ভালোবাসার নীরব ট্র্যাজেডি

    1 2 3 … 43 Next
    আমাদের সঙ্গে যুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    সাম্প্রতিক পোস্ট
    টিপস এন্ড ট্রিকস

    তাপপ্রবাহে নাজেহাল? জানুন, স্মার্ট হ্যাকস— এই ৫টি সহজ কৌশলেই এসি ছাড়াই বাড়ি থাকবে ঠান্ডা!

    Home Cooling Tips Summer: গরমে বাড়ি ঠান্ডা রাখতে জানালা, পর্দা, রং ও বাতাস চলাচলের সঠিক…

    কুড়ি বছরের যুবকের সঙ্গে ভারতীয় লিপির অমর যোগসূত্র: ইতিহাস আজও যাকে ভুলতে পারেনি

    যুদ্ধের ইঙ্গিত! দিল্লি-মুম্বাই আক্রমণ করবে পাকিস্তান, প্রাক্তন হাই কমিশনারের মন্তব্যে নতুন করে উদ্বেগ

    ঝড়-ভূমিকম্পের আগাম বার্তা পায় প্রাণীরা! কীভাবে কাজ করে ইন্দ্রিয়, রহস্য জানলে চমকে যাবেন

    তিন মাসেই সিকুয়েল, তিন দিনেই তিনশো কোটির ঝড়! কী এমন আছে ধুরন্ধর দ্য রিভেঞ্জে যা দর্শকদের মুগ্ধ করেছে—জানুন সেই চমকের গল্প

    আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

    অফবিট লেখা ও নতুন তথ্য আপনার ইনবক্সে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।

    March 2026
    MTWTFSS
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031 
    « Feb    
    আমাদের কথা
    আমাদের কথা

    NewsOffBeat-এ স্বাগতম।
    এখানে পাবেন অফবিট গল্প, ভ্রমণ, সংস্কৃতি, রীতি-নীতি, খাবার এবং জীবনযাপনের নানা দিক। সঙ্গে রয়েছে প্রযুক্তির সর্বশেষ আপডেট, ভিন্নধর্মী খাদ্যাভ্যাস, ফ্যাশন ট্রেন্ড, মেকআপ টিপস, স্বাস্থ্য-সুরক্ষা, যোগব্যায়ামের উপকারিতা এবং পুষ্টিকর খাদ্যসংক্রান্ত তথ্য।
    অদ্ভুত, ব্যবহারযোগ্য, মনভোলানো এবং অনুপ্রেরণাদায়ক কনটেন্টের জন্য, আমাদের সঙ্গে থাকুন লেখায়, ছবিতে, ভিডিওতে— নিউজ অফবিট : খবরের স্বাদবদল

    সাম্প্রতিক পোস্ট

    তাপপ্রবাহে নাজেহাল? জানুন, স্মার্ট হ্যাকস— এই ৫টি সহজ কৌশলেই এসি ছাড়াই বাড়ি থাকবে ঠান্ডা!

    কুড়ি বছরের যুবকের সঙ্গে ভারতীয় লিপির অমর যোগসূত্র: ইতিহাস আজও যাকে ভুলতে পারেনি

    যুদ্ধের ইঙ্গিত! দিল্লি-মুম্বাই আক্রমণ করবে পাকিস্তান, প্রাক্তন হাই কমিশনারের মন্তব্যে নতুন করে উদ্বেগ

    Pages
    • NewsOffbeat বাংলা | Bengali Offbeat News, Lifestyle, Travel & Food Updates
    • আমাদের কথা (About Us)
    • Contact Us (যোগাযোগ)
    • Privacy Policy
    • Terms and conditions
    • Sitemape
    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    News OFFBEAT © 2022-2025. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.