Close Menu
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    জনপ্রিয় পোস্ট

    দলের প্রতীক নিয়ে জল্পনার মধ্যেই মমতার বড় পদক্ষেপ, মমতার কৌশলী পদক্ষেপে তুমুল চর্চা

    কলকাতা তো আগে থেকেই জেলা, তবে বাজেটে আবার নতুন করে ঘোষণা কেন? বাজেট ঘোষণার পর বাড়ছে ধোঁয়াশা

    মমতাকে কেন সরানো হলো? প্রতিষ্ঠাতাকেই বাদ? মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নতুন তৃণমূলের সিদ্ধান্তে তুমুল বিতর্ক

    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest Threads
    Tuesday, June 23
    Facebook X (Twitter) YouTube Instagram WhatsApp
    Newsoffbeat.comNewsoffbeat.com
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    Newsoffbeat.comNewsoffbeat.com
    Home»মিক্স-৪»ইচ্ছে-ডানা»রোদ্দুরের কথকতা- শিব ঠাকুরের আপন দেশে
    ইচ্ছে-ডানা

    রোদ্দুরের কথকতা- শিব ঠাকুরের আপন দেশে

    নিউজ অফবিটBy নিউজ অফবিটApril 14, 2019Updated:November 21, 20254 Mins Read
    WhatsApp Facebook Twitter Pinterest Telegram Threads Copy Link
    Share
    WhatsApp Facebook Twitter Telegram Pinterest Threads Copy Link

    সময় বদলায়। বদলাবেই। নিয়নের আলো ফিকে হয়ে এলইডি’র উজ্জলতায়। স্মার্টফোন মাপে রক্তচাপ। মুহূর্তগুলো বন্দি আজ আঙুলের ছোঁয়ায়। তবু ছুটির দিনে ক্লান্ত দুপুরে ভাতঘুম মন। শিরিষ গাছের দীর্ঘ ছায়া আড়মোড়া ভাঙে তপ্ত ছাদে। আর মন কেমন করা রবিবার দুপুরে মজে থাকে ‘রোদ্দুরের কথকতা‘। 

    কলমে-দেবব্রত বন্দ্যোপাধ্যায়।

     বর্ষ চক্র পৃথিবী পরিক্রমা শেষ করলো এবারের মতো। একটু কি ক্লান্ত?  জিরোনোর দরকার। সুরুলের মেলায় এক মহান পাগল বলেছিল, সূর্য চন্দ্র ঠিকঠাক ঘুরছে তো? আমাকে কেউ কিছু জানাচ্ছেন না। পরে আটকে গেলে, আমাকে বলবেন না। এই বিপুল বিরাট মহাবিশ্বে অসংখ্য গ্রহ তারা কার যে অঙ্গুলিনির্দেশে চলে কে জানে! কেউ জানলে আমাকে একটু খবর দেবেন। পরে আটকে গেলে… । চৈত্র মাসের আকাশ। খররোদে ফুটিফাটা মাঠ। বাইরে হলকা হাওয়া। এই রকম উদ্ভ্রান্ত দিনে প্রতি বছর নীল ষষ্ঠী হয়। আমার মনে পড়ে মা এর নীলের উপবাস। তপঃ ক্লিষ্ট মুখে বিন্দু বিন্দু ঘাম। তৃপ্তি।

    যা পূন্যের পূর্ণতার সমার্থক। বাবা রামনাথ ও তাঁর চতুর্দোলা। গ্রাম পরিক্রমা। সঙ্গে ভক্ত দল। এই ছবি চরকতলার টাঙানো সামিয়ানার সাথে এক অনুসংগ। এই ব্রত উদযাপন গ্রাম বাংলার নিজস্ব চাওয়া পাওয়ার সাথে লীন। কথিত আছে এই দিন পশুপতি শিবের বিবাহ হয় লীলাবতী র সঙ্গে। চৈত্র সংক্রান্তির পূর্ব দিনে  ষষ্ঠী না হলেও নীল ষষ্ঠী ব্রত আটকাতে পারে না। তবে গাজন শুরু আর ও তিনদিন আগে থেকে। চৈত্র মাসের ধর্ম উৎসব। উপলক্ষে মহাদেব শিব। রামচন্দ্র  অকালবোধন না করলে যে সময় মায়ের পুজো হত তার গায়ে গায়েই। মালদহে এই উৎসবের নাম গম্ভীরা। শিবের প্রীতি কামনায় সন্ন্যাস গ্রহণ।মালদহে রাজা দ্বিতীয় ধর্মপালদেব ও গোবিন্দ চন্দ্র দেবের আমলে ধুমধাম করে গাজনের চল ছিল। শিব সংহিতা বলে শিবের আর এক নাম গম্ভীর। সেন রাজাদের উৎসাহ ছিল খুব এই উৎসবে ও আচারে। আগামী কাল শুরু হবে নববর্ষ। আর  যা কিছু জীর্ণ, পুরাতন, পচা ও গতানুগতিক তা মুছে ফেলে নব উৎসাহে নতুন বৎসরকে বরণ করে নিতে হবে। কীভাবে? ত্যাগ তিতিক্ষা আর কৃচছসাধনের মধ্য দিয়ে। এই বিলয় ও ত্যাগের প্রধান দেবাদিদেব আশুতোষ। তিনি অল্পে তুষ্ট কিন্তু কঠোর। কত প্রচেষ্টা তাঁকে খুশি রাখার। উঁচু বাঁশের বা খুঁটির মাথায় বাঁধা দন্ডে ঘূর্ণন উৎসব। এই খুঁটির অন্য নাম চড়কগাছ। এখানে সন্ন্যাসী মানে ভক্ত। অষ্টাংগ বাণ ফুঁড়ে ভক্ত ঘুরছে। কঠোর তিতিক্ষা। বর্ধমান আর বাঁকুড়া জেলার সীমান্তে চাকতেতুঁল গ্রাম।বাবা রামেশ্বর এর সম্মানে মহোৎসব। রণডিহা, কসবা ইত্যাদি গ্রামে গ্রামাঞ্চলে ভক্তি অটুট। চলমান। ঘোর কলিকাল। তবু এই ভোগান্তির শতাব্দী কিছুক্ষণের জন্য মুখ লুকিয়ে থাকে। ভক্ত বৃন্দ  আকুল। উপবাস হবিষ্যের কঠোর কৃচ্ছসাধন। বেলকাঠের এক বিরাট টুকরো লগ এখানে বাণেশ্বর। তাঁর গায়ে অজস্র পেরেক ত্রিশূল। প্রধান ভক্ত বা পাট ভক্ত সেই বাণেশ্বর মাথায় নিয়ে চলেছেন বিভিন্ন পূজা স্থানে। তাকে অনুসরণ করছে ভক্ত দল। উৎসাহী গণ ও গণতন্ত্রের নিষ্ঠ উপাসকরা। বিরাট শলাকা জিভ ফুঁড়ে বেরিয়েছে পাশাপাশি। এই রকম বাণ ফুঁড়ে প্রায় শতাধিক ভক্ত শিবের নাম নিয়ে এগিয়ে চলেছে।

    ঠাকুরের মহিমা গানে মুখরিত চারদিক। ভোর বেলা ভক্তরা জাগিয়ে এসেছেন তিনচারটি মৃতপ্রায় কদমগাছ বাবার নামে। সন্ধ্যা বেলা সেই গাছেই ফুটে উঠবে অপার্থিব কদম, এমন অসময়ে। শ্রীকৃষ্ণের এই প্রিয় ফুল ছাড়া রামেশ্বরের  পুজো সম্পূর্ণ হয় না। পূর্ণেন্দু পত্রী তাঁর সোনার মেডেল কবিতায় লিখেছেন, বাঁজা গাছে বাজিয়ে দিলুম ফুলের ঘুঙুর। এখানেও সেইরকম। বাবা রামেশ্বরের মহিমায় উজ্জ্বল জনপদ। ভক্ত কুমোরপুকুরে ছড়িয়ে দিল কড়ি। সেই কড়ি আশ্চর্য কোমলতায় পুকুরের জল তোলপাড় করে ঢুকে পড়ল ভক্তের মাটির কলসীতে। সেই উল্টো করা কলসী মাথায় নিয়ে একফোঁটা জল মাটিতে না ফেলে ভক্ত টলতে টলতে মন্দিরে এসে নিবেদন করে। চড়ক গাছের উপর থেকে বহু নীচে শান দেওয়া অস্ত্রের উপর ঝাঁপিয়ে পড়া। এই দৃশ্য বিস্মিত দর্শককে আকুল করে তোলে বাবা রামেশ্বরের জয়গানে ।অর্থী প্রার্থী আতুর মানুষের বেঁচে থাকার রসদ দিয়ে মহাদেব নির্বিকার, অবিচল। অনন্ত  অসীমের পথে হেঁটে যায় মানুষ। পথের ধুলো উড়িয়ে। তিনি ও উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে পথে বাহির হয়েছেন। মহাকাল বয়ে যায় নববর্ষের দিকে।পথের ধারে দাঁড়িয়ে থাকা অজস্র ছাতাহীন মানুষের মাথায় আশ্বাস ও আশা দিয়ে।তারাশংকরের নীলকণ্ঠের  পুজোয় এবারে আবার কে চন্দ্রাহত হয়ে গেল কে জানে। খুঁজে দেখা দরকার। বাবার মহিমা বিফল হবার নয়।আমি খুঁজতে বেরিয়েছি। মাথার উপর গনগনে সূর্য সাক্ষী করে। লয়ের দেবতা আগামী সৃষ্টি ও স্থিতিকে নিশ্চয় রক্ষা করবেন নববর্ষে। নবভারতে।

    art and culture creative life creative minds cultural heritage human stories indian artists inspiring stories lifestyle inspiration motivation stories storytelling india
    Follow on Facebook Follow on WhatsApp Follow on X (Twitter) Follow on Instagram Follow on Pinterest Follow on YouTube
    Share. WhatsApp Facebook Twitter Pinterest LinkedIn Telegram Email Reddit Copy Link
    Previous Articleচৈত্রের শেষ বিকেলে বসন্তপাখিরা
    Next Article নববর্ষ স্পেশালঃ দম মটন

    Related Posts

    গানে গানে ফিরে দেখা জীবন: আশা ভোঁসলের দশটি কালজয়ী বাংলা গান

    April 13, 2026

    কলেজে নারী দিবসের উদযাপন, ছকভাঙা তিন নারীর গল্পে অনুপ্রাণিত শিক্ষাঙ্গন, সমাজে নতুন ভাবনার ডাক

    March 31, 2026

    ছাত্রছাত্রীদের হাতেই বদল! ভেষজ আবির বানিয়ে নজির গড়ল ব্রহ্মানন্দ্র কেশবচন্দ্র কলেজ

    March 17, 2026

    “রাঙিয়ে দিয়ে যাও”

    March 4, 2026

    একা হয়ে যাওয়া মানেই হার নয়—নতুন সূর্যোদয় আপনার জন্যই অপেক্ষা করছে!

    February 26, 2026

    সুন্দর মনের মূল্য: ভালোবাসা ও বিরহের গভীর সত্য

    February 18, 2026
    আরও পড়ুন

    গানে গানে ফিরে দেখা জীবন: আশা ভোঁসলের দশটি কালজয়ী বাংলা গান

    কলেজে নারী দিবসের উদযাপন, ছকভাঙা তিন নারীর গল্পে অনুপ্রাণিত শিক্ষাঙ্গন, সমাজে নতুন ভাবনার ডাক

    ছাত্রছাত্রীদের হাতেই বদল! ভেষজ আবির বানিয়ে নজির গড়ল ব্রহ্মানন্দ্র কেশবচন্দ্র কলেজ

    “রাঙিয়ে দিয়ে যাও”

    একা হয়ে যাওয়া মানেই হার নয়—নতুন সূর্যোদয় আপনার জন্যই অপেক্ষা করছে!

    1 2 3 … 43 Next
    আমাদের সঙ্গে যুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    সাম্প্রতিক পোস্ট
    খবর-OFFBEAT

    দলের প্রতীক নিয়ে জল্পনার মধ্যেই মমতার বড় পদক্ষেপ, মমতার কৌশলী পদক্ষেপে তুমুল চর্চা

    নিউজ অফবিট ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর থেকেই দলের ভবিষ্যৎ নেতৃত্ব ও সাংগঠনিক…

    কলকাতা তো আগে থেকেই জেলা, তবে বাজেটে আবার নতুন করে ঘোষণা কেন? বাজেট ঘোষণার পর বাড়ছে ধোঁয়াশা

    মমতাকে কেন সরানো হলো? প্রতিষ্ঠাতাকেই বাদ? মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নতুন তৃণমূলের সিদ্ধান্তে তুমুল বিতর্ক

    ট্রাম্পের হুঁশিয়ারির পর নতুন শর্ত ইরানের! হরমুজ ও লেবানন ইস্যুতে বাড়ছে চাপ, ভারতের উপর পড়বে কি প্রভাব?

    পশ্চিমবঙ্গের নতুন বাজেটে মহিলাদের জন্য বড় চমক! কী পাবেন সুবিধা, ঘোষণা করল সরকার?

    আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

    অফবিট লেখা ও নতুন তথ্য আপনার ইনবক্সে পেতে এখনই সাবস্ক্রাইব করুন।

    June 2026
    MTWTFSS
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930 
    « May    
    আমাদের কথা
    আমাদের কথা

    NewsOffBeat-এ স্বাগতম।
    এখানে পাবেন অফবিট গল্প, ভ্রমণ, সংস্কৃতি, রীতি-নীতি, খাবার এবং জীবনযাপনের নানা দিক। সঙ্গে রয়েছে প্রযুক্তির সর্বশেষ আপডেট, ভিন্নধর্মী খাদ্যাভ্যাস, ফ্যাশন ট্রেন্ড, মেকআপ টিপস, স্বাস্থ্য-সুরক্ষা, যোগব্যায়ামের উপকারিতা এবং পুষ্টিকর খাদ্যসংক্রান্ত তথ্য।
    অদ্ভুত, ব্যবহারযোগ্য, মনভোলানো এবং অনুপ্রেরণাদায়ক কনটেন্টের জন্য, আমাদের সঙ্গে থাকুন লেখায়, ছবিতে, ভিডিওতে— নিউজ অফবিট : খবরের স্বাদবদল

    সাম্প্রতিক পোস্ট

    দলের প্রতীক নিয়ে জল্পনার মধ্যেই মমতার বড় পদক্ষেপ, মমতার কৌশলী পদক্ষেপে তুমুল চর্চা

    কলকাতা তো আগে থেকেই জেলা, তবে বাজেটে আবার নতুন করে ঘোষণা কেন? বাজেট ঘোষণার পর বাড়ছে ধোঁয়াশা

    মমতাকে কেন সরানো হলো? প্রতিষ্ঠাতাকেই বাদ? মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নতুন তৃণমূলের সিদ্ধান্তে তুমুল বিতর্ক

    Pages
    • NewsOffbeat বাংলা | Bengali Offbeat News, Lifestyle, Travel & Food Updates
    • আমাদের কথা (About Us)
    • Contact Us (যোগাযোগ)
    • Privacy Policy
    • Terms and conditions
    • Sitemape
    Facebook YouTube X (Twitter) Instagram Pinterest
    • খবর-OFFBEAT
    • TRAVEL-অফবিট
      • চলো-চলি
      • যাত্রা-মন্ত্র
      • রঙ-রীতি
    • ভোজ-ON
      • ফিট-বাইট
      • রান্না-ঝটপট
    • জীব-ON শৈলী
      • ফিটনেস ফান্ডা
      • রূপকথা
      • চুপকথা
      • টিপস এন্ড ট্রিকস
      • স্মার্ট-মানি
    • অ্যাস্ট্রো-TaLK
      • আয়ুরেখা
      • গ্রহ-গণিত
      • তত্ত্বকথা ও কাহিনী
    • টেক-TrendZ
      • এআইভার্স
      • টেক-KNOW
      • ট্রেন্ডিং-TaLK
    • মিক্স-৪
      • ইচ্ছে-ডানা
      • চুম্বক কাহিনি
      • লাইম লাইট
      • সাফল্যের দিশারি
    News OFFBEAT © 2022-2025. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.